Author: banglarmukh official

  • অন্তর জ্বলছে পরীর

    জ্বলছে। আগামী কয়েকদিন আরও জ্বলবে। এ জ্বালা দর্শকরা আরও ত্বরান্বিত করতে পারেন। তারা ইচ্ছা করলে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিতে পারেন, আবার তারাই জল ঢেলে নিভিয়ে দিতে পারেন। বলছি, মালেক আফসারী পরিচালিত ‘অন্তরজ্বালা’ ছবির কথা। পরীমণি ও জায়েদ খান অভিনীত এ ছবিটি বড় পর্দায় উঠবে আগামী ১৫ ডিসেম্বর। মুক্তির আগেই নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ‘অন্তরজ্বালা’। এছাড়া দিন দিন চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশাও বাড়ছে ছবিটি ঘিরে। এ বছর বেশ কয়েকটি ছবি সাফল্যের শীর্ষ বিন্দু ছুঁয়েছে। আর কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। তাই বছরের শেষে ফিল্মপাড়ার লোকজনও মুখিয়ে আছেন এ ছবিটির দিকে।

    অন্যদিকে, ছবিটির অভিনেত্রী পরীমণিরও যেন তর সইছে না। অপেক্ষার প্রহর গুনছেন কখন মুক্তি পাবে  ছবিটি। কারণ এতে নিজেকে উজাড় করে অভিনয় করেছেন বলে তিনি জানালেন। পরীমণি বলেন, সত্যি সত্যি আমার অন্তর জ্বলছে। অপেক্ষায় আছি কখন বড় পর্দায় উঠবে।

    বাকিটা না হয় দর্শকরাই বিচার করবেন।

    এদিকে, মুক্তির আগেই রেকর্ডসংখ্যক হল বুকিংয়ের খবরে আলোচনায় উঠে এসেছে ছবিটি। অন্তরজ্বালা ছবিটি ১৭৫টি হলে মুক্তি দেওয়ার আশা ব্যক্ত করেছেন পরিচালক নিজেই। মালেক আফসারী জানান, এই হল সংখ্যা আরও বাড়তে পারে।

    অন্যদিকে, ছবিতে পরীমণির বিপরীতে রয়েছেন জায়েদ খান। বেশ কয়েকটি ছবিতে ইতিমধ্যে জুটিবদ্ধ হয়েছেন তারা। তাই এই ছবিটি জায়েদ-পরী রসায়নের ‘এসিড টেস্ট’ বলে মনে করছেন কেউ কেউ। অপেক্ষা করছেন দর্শকরা এ জুটিকে কীভাবে গ্রহণ করেন। এখন দেখার পালা সত্যি সত্যি তারা অভিনয় দিয়ে দর্শকহৃদয়ে কতটা আগুন জ্বালাতে পারেন?

  • আইন শৃংখলা বাহিনী, গনমাধ্যম কর্মীসহ দলীয় নেতাকর্মীদের সাদিক আবদুল্লাহর ধন্যবাদ জ্ঞাপন

    আইন শৃংখলা বাহিনী, গনমাধ্যম কর্মীসহ দলীয় নেতাকর্মীদের সাদিক আবদুল্লাহর ধন্যবাদ জ্ঞাপন

    শেখ সুমন

    পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে রবিবার নগরীর ফজলুল হক এভিনিউতে বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা ও মহানগর এর আয়োজনে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উক্ত আনন্দ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ন এবং সুশৃংখল ভাবে সফল করায় সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ ও বরিশাল মহানগর আওয়ামীলীগ এর পক্ষ থেকে আগত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছেন।

    বিশেষ ভাবে ধন্যবাদ জানান, আইন-শৃংখলা বাহিনী, গনমাধ্যম কর্মী, দলীয় কর্মীসহ অনুষ্ঠানের সাথে জরিত সকলের প্রতি।

  • বরিশালে কলেজ ছাত্রীকে গনধর্ষনের পর হত্যা- মরদেহ গুম, আটক ১

    বরিশালে কলেজ ছাত্রীকে গনধর্ষনের পর হত্যা- মরদেহ গুম, আটক ১

    বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) কলেজের ছাত্রী সাদিয়া আক্তারকে (২১) গণধর্ষণের পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছে।

    এ ঘটনায় সিরাজুল ইসলাম (২৫) নামের এক যুবককে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পর সাদিয়ার মরদেহ খালে ফেলে দেয় প্রেমিক ও তার সহযোগীরা। সাদিয়ার মরদেহ উদ্ধারে রোববার মঠবাড়িয়ার বিভিন্ন এলাকায় সিরাজুলকে নিয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে বিকেল পর্যন্ত ওই শিক্ষার্থীর মরদেহের সন্ধান মেলেনি।

    সাদিয়া বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি কলেজের প্যাথলজি বিভাগের শেষ বর্ষের ছাত্রী এবং বরিশাল নগরীর ডেফুলিয়া খান বাড়ির আলমগীর হোসেন খানের মেয়ে। গ্রেফতার সিরাজুল মঠবাড়িয়ার খেজুরবাড়িয়া গ্রামের ইব্রাহীম হাওলাদারের ছেলে। বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই আব্দুল ওহাব জানান, গত ২০ নভেম্বর সাদিয়া নগরীর বাসা থেকে কলেজের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন।

    এ ঘটনায় সাদিয়ার বাবা ২২ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। জিডির সূত্র ধরে এবং ওই ছাত্রীর মোবাইল নাম্বার ট্র্যাকিংয়ের মাধ্যমে কোতোয়ালি মডেল থানা পুলিশের তথ্যের ভিত্তিতে গত শনিবার মঠবাড়িয়া থানা পুলিশ সিরাজুল ইসলামকে গ্রেফতার করে।

    মঠবাড়িয়া থানা পুলিশের ওসি কেএম তারিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে সিরাজ স্বীকার করেছেন ঘটনার ১৫ দিন আগে মোবাইল ফোনের মাধ্যমে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে গত ২০ নভেম্বর ওই ছাত্রীকে বরিশাল থেকে মঠবাড়িয়ায় এনে সহযোগীদের নিয়ে একাধিকার ধর্ষণ করা হয়।

    পরে ধর্ষণের বিষয়টি ওই ছাত্রী ফাঁস করার হুমকি দেয়ায় তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয়া হয়। এখন পর্যন্ত নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তবে গ্রেফতার সিরাজ উল্টাপাল্টা তথ্য দিচ্ছে। একেক বার একেক কথা বলছে। আবার বলে মরদেহ কোথায় জানে না।

    বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই আব্দুল ওহাব জানান, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সাদিয়ার মরদেহ উদ্ধারে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। তবে তার মরদেহ পাওয়া যায়নি। তল্লাশি অব্যাহত রয়েছে। তবে মরদেহ উদ্ধার কাজে ব্যাঘাত ঘটাতে সিরাজুল পুলিশকে বিভ্রান্তকর তথ্য দিয়ে হয়রানি করে যাচ্ছে।

  • আনিসুল হকের জন্য এক মিনিট নিরবতা

    আনিসুল হকের জন্য এক মিনিট নিরবতা

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের জন্য আজ শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এক মিনিট নিরবতা পালন করা হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা শনিবার দুপুর থেকে শুরু হচ্ছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের মাধ্যমে। খেলার শুরুর পূর্বে এক মিনিট নিরবতা পালন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

    সন্ধ্যা ছয়টায়  রাজশাহী কিংসের প্রতিপক্ষ বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা জানাতে আজ কালো আর্মব্যান্ড পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের ক্রিকেটাররা।

    আনিসুল হকের মরদেহ আজ শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবে। বিমানবন্দর থেকে তার মরদেহ নেওয়া হবে বনানীর বাসায়। সেখানে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে।

    সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বিকাল ৩টা থেকে আর্মি স্টেডিয়ামে রাখা হবে। সেখানেই বিকাল ৪টায় আসরের নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

  • বিজয়

    বিজয়

    বিজয়
    মোঃ আবু সুফিয়ান শেখ
    বিজয় আমার স্বাধীনতা৭১ এর গান,
    বিজয় আমর তোমার জন্য মুক্ত অভিমান।
    বিজয় হল স্বাধীন ভাবে ৫২কে পাওয়া,
    বিজয় হল তোমার দিকে ভালবেসে চাওয়া।
    বিজয় আমার স্বাধীন দেশে, স্বাধীন ভাবে বাঁচা,
    বিজয় আমার মুক্ত পাখির মুক্ত একটি খাচা।
    বিজয় মানে দক্ষিনা বাতাস,উথাল পাথাল দিন,
    বিজয় মানে মায়ের কাছে আমার অনেক ঋণ।
    বিজয় মানে মুক্ত কথা,উন্মুক্ত প্রাঙ্গন,
    বিজয় হল স্বাধীন কথা,ভালবাসার মন।
    বিজয় আমার প্রেমের ছোয়া,প্রথম আলিঙ্গন,
    বিজয় আমার দেশের জন্য বিলিয়ে দেয়া জিবন।
    বিজয় আমার প্রতি মুহুর্তে নিত্য নতুন সংবাদ,
    বিজয় আমার অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ।
    বিজয় আমার প্রানের চেয়ে প্রিয় দেশের প্রতি ভালবাসা।
  • বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,বরিশাল কমিটির ভাইস চেয়ারম্যান যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্

    বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,বরিশাল কমিটির ভাইস চেয়ারম্যান যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্

    শেখ সুমন

    ১লা ডিসেম্বর ২০১৭,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,বরিশাল কমিটির ত্রিবার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচন এর প্রধান নির্বাচন কমিশনার এডঃএকেএমজাহাঙ্গীর দায়িত্ত্ব পালন কলেন। উক্ত নির্বাচনে  সভাপতি পদে জেলা পরিষদ চেয়ারম্যান মাইদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান পদে যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, সাধারন সম্পাদক পদে এ্যাডঃহেমায়েত উদ্দিন আহম্মেদ ,ও সদস্য পদে মোসা: নিমু  বেগম , ফোরকান হোসেন ইকবাল,  এ্যাডঃরফিকুল ইসলাম খোকন, আলমগীর কবির আলো, মিনু রহমান নিবৃাচিত হন।

    প্রথম সেশন এ সাধারন সভা মধ্যান্য ভোজ,তার পর ২য় সেশন এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সকল সদস্য ,স্বেচ্ছাসেবক ও সুশিল সমাজ এবং সাংবাদিক বৃন্দ এর উপস্থিতিতেই নির্বাচন এর মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করেন।
  • বাংলাদেশ উদার মনের পরিচয় দিয়েছে : পোপ

    বাংলাদেশ উদার মনের পরিচয় দিয়েছে : পোপ

    বাংলাদেশের প্রশংসা করে রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, গত কয়েক মাসে রাখাইন থেকে আসা বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে এবং তাদের মৌলিক প্রয়োজন পূরণ করার মধ্যে দিয়ে বাংলাদেশ উদার মন এবং অসাধারণ সংহতির পরিচয় দিয়েছে।

    তিনি বলেছেন, ‘এটা ছোট কোনো বিষয় নয়, বরং পুরো বিশ্বের সামনেই এটি ঘটেছে। পুরো পরিস্থিতি, মানুষের অবর্ণনীয় কষ্ট, শরণার্থী শিবিরগুলোতে থাকা আমাদের ভাই-বোন, যাদের বেশিরভাগই নারী ও শিশু, তাদের ঝুঁকির গুরুত্ব বুঝতে আমরা কেউই ব্যর্থ হইনি।’

    বৃহস্পতিবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিকেলে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

    রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তিনি বলেছেন, বর্তমান বিশ্বে কোনো দেশ, জাতি কিংবা রাষ্ট্র একা এগিয়ে যেতে পারে না। মানবজাতির সদস্য হিসেবে আমাদের একে অন্যকে প্রয়োজন এবং পরস্পরের ওপর নির্ভর করতে হয়।

    পোপ ফ্রান্সিস তিন দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অভ্যর্থনা জানান তাকে। এ সময় পোপকে গার্ড অব অনার দেয়া হয়। দুই পরিচয়ে পোপের এবারের এ সফর।

    এরপর বিকেল ৪টা ৫মিনিটে সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। এরপর সফর সঙ্গীদের নিয়ে স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন । স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সেনা বাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, ঢাকার জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

    ১৯৮৬ সালে দ্বিতীয় পোপ জন পলের সফরের সময় আর্মি স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার ক্যাথলিক খ্রিষ্টানের সমাগম ঘটেছিল। এবারে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ৮০ হাজার ক্যাথলিকের উপস্থিতির পরিকল্পনা করা হয়েছে। শনিবার বিকেলে পোপ ফ্রান্সিস ঢাকা ত্যাগ করবেন।

  • বরিশালে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ- পুলিশের বাধা

    বরিশালে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ- পুলিশের বাধা

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর যুবদল-ছাত্রদল পৃথক পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে নগরে মিছিল করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে নগরের সিঅ্যান্ডবি রোডে জেলা ছাত্রদলের ব্যানারে ঝটিকা মিছিল বের করা হয়। শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বরিশাল নগরের সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রনি, আরিফুল ইসলাম জনি প্রমুখ।  সমাবশে শেষে দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে সদররোডে যেতে চাইলে অশ্বিনী কুমার হল চত্বরে পুলিশ তা আটকে দেয়। পরে নেতা-কর্মীরা বাধার মুখে দলীয় কার্যালয়ে ফিরে যায়। এরআগে শুক্রবার সকাল ১১টায় বরিশাল নগরের সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পৃথক কর্মসূচি পালন করে জেলা ও মহানগর যুবদল বিক্ষোভ সমাবেশ করে। মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ। সমাবশে শেষে দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে সদররোডে যেতে চাইলে অশ্বিনী কুমার হল চত্বরে পুলিশ তা আটকে দেয়। এদিকে একইস্থানে জেলা (দক্ষিণ) যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম তসলিমউদ্দিন সহ অন্যান্যরা। সমাবেশ শেষে জেলা যুবদলও মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে বাদানুবাদ হলেও পুলিশের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত বিক্ষোভ মিছিল করতে পারেনি নেতা-কর্মীরা। এদিকে যুবদলের কর্মসূচিকে কেন্দ্রে করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিএনপি অফিসের আশপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বেলা ১২টার দিকে জেলা ছাত্রদল নেতা সোহেল রাঢ়ী’র নেতৃত্বে নগরের ফরাজী ওয়াকশপ সংলগ্ন সিঅ্যান্ডবি রোডে ঝটিকা একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

  • ফেইসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস দেয়ায় ইউনিয়ন পরিষদের সচিব গ্রেফতার

    ফেইসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস দেয়ায় ইউনিয়ন পরিষদের সচিব গ্রেফতার

    ফেইসবুকে সরকার বিরোধী প্রচারনা ও প্রধানমন্ত্রীকে কুটুক্তি করে স্ট্যাটাস দেয়ার অপরাধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

    আটক নজরুল ইসলাম নোয়াখালীর সুধারাম থানার ৩নং নোয়ান্ন ইউনিয়নের মৃত রেজাউল হকের ছেলে।

    জানা যায়, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম দেড় বছর পূর্বে ওই ইউনিয়ন পরিষদে যোগদান করে। যোগদানের পর থেকে সে তার ব্যবহৃত মুঠোফোন ও ইউনিয়ন পরিষদের কম্পিউটার ব্যবহারের মাধ্যমে ফেইসবুকে সরকার বিরোধী ও প্রধানমন্ত্রীকে কুটুক্তি করে পোষ্ট দিয়ে থাকে। উক্ত পোষ্ট দেখে চরকাঁকড়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সফি উল্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলামকে অবহিত করেন।

    পরে নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে তার ফেইসবুক যাচাই করে সরকারি বিরোধ ও প্রধানমন্ত্রীকে কুটুক্তি করে স্ট্যাটাস পেয়ে নিশ্চিত হওয়ায় তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সফি উল্যাহ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

    এ সময় আটক নজরুল ইসলাম ফেইসবুক স্ট্যাটাসে সরকার বিরোধী ও প্রধানমন্ত্রীকে কুটুক্তি করে পোষ্ট দিয়েছেন বলে সে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

    কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক নজরুল ইসলামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সফি উল্যাহ বাদী হয়ে তথ্য আইনে মামলা দিয়েছেন।

  • জাতীয় স্মৃতিসৌধে পোপ ফ্রান্সিসের শ্রদ্ধা নিবেদন

    জাতীয় স্মৃতিসৌধে পোপ ফ্রান্সিসের শ্রদ্ধা নিবেদন

    সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ক্যাথলিক ধর্মাবলম্বীদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শ্রদ্ধা নিবেদন শেষে পোপ মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

    এসময় বিউগলে বেজে উঠে করুণ সুর। পরে তিন বাহিনীর একটি সুসজ্জিত দল পোপ ফ্রান্সিসকে গার্ড অব অনার প্রদান করেন।

    এরপর পোপ জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গনে একটি নাগেশ্বর চাপা ফুলের চারা রোপন করেন। এসময় পোপের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আইন মন্ত্রী আনিসুল হক ও স্থানীয় সংসদ ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।

    এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন পোপ। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে সেখান থেকে রওনা দিয়ে বিকেল ৪টায় তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। প্রায় আধঘন্টা অবস্থান করে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি স্মৃতিসৌধ ত্যাগ করেন। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান এই ধর্মগুরু।

    অন্যদিকে, বৃহস্পতিবার সকাল থেকে ধর্মগুরু পোপ ফ্রান্সিসের আগমন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি স্মৃতিসৌধ এলাকায় ৪ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পোপের আগমন উপলক্ষে বিকেল তিনটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচাল বন্ধ ছিলো।