Author: banglarmukh official

  • শেবাচিম ব্লাড ব্যাংকে নেই সরকারী ব্যাগের সাপ্লাই

    শেবাচিম ব্লাড ব্যাংকে নেই সরকারী ব্যাগের সাপ্লাই

    তানজীল শুভ

     

    দক্ষিণ বাংলার সবচেয়ে বড় মেডিকেল কলেজ হচ্ছে শেরে ই বাংলা মেডিকেল কলেজ। যেখানে বরিশাল এর বাহির থেকে ও ডাক্তার দেখাতে আসেন অনেক অসহায় রোগীরা। বলতে গেলে অসহায় রোগীদের শেষ সম্বল শেবাচিম হাসপাতাল। এখানে প্রতিদিন ই শত শত ব্যাগ রক্তের প্রয়োজন হয় এইসব রোগীদের। যাদের প্রায় ই অসহায়।

    কিন্তু হাসপাতাল এর ব্লাড ব্যাংকে আগে সরকারী ব্লাড ব্যাগ এর মজুদ থাকলে ও বর্তমানে তা বন্ধ করে দেয়ায় বিপাকে পড়ে গেছেন অসহায় মানুষ গুলো। কয়েক মাস আগে ও যেখানে ব্যাগ দেয়া হত। সেখানে আজ বাহিরের কোন ফার্মেসী থেকে ব্লাড ব্যাগ গুলো কিনে নিতে হচ্ছে এই অসহায় মানুষদের। এখানে রক্তের সন্ধানে আসা অনেকের সাথে কথা বললে তারা জানান আগে যখন আমরা রক্তের জন্য আসতাম তখন আমাদেরকে ফ্রি তেব্যাগ দিত।কিন্তু এখন আমাদের তা ১৮০ টাকা থেকে ২০০ টাকায় কিনতে হচ্ছে।যা আমাদের মত গরীব দের জন্য অনেক কষ্টের ব্যাপার। কারন আমরা এই ২০০ টাকা দিয়ে দুইটা ঔষধ কিনতে পারবো।

    ব্লাড ব্যাংকে কর্মরত এক কর্মকর্তার সাথে এ ব্যাপারে কথা বললে তিনি বাংলার মুখকে বলেন এখানেআমাদের কিছু করার নেই। আমাদেরকে সরকার আগে ব্যাগ সাপ্লাই দিত। যার কারনে আমরা রোগীদের ব্যাগ দিতে পারতাম। কিন্তু এখন আমরা সরকার থেকে কোন ব্যাগ পাইনা যার কারনে আমরা রোগীদেরকে ও দিতে পারি না। এ ব্যাপারে তার সাথে আর কথা বলতে চাইলে তিনি বলেন এর থেকে বেশি আমি আর কিছু জানি না

  • প্রধানমন্ত্রীর সঙ্গে যা কথা হলো রোবট সোফিয়ার

    প্রধানমন্ত্রীর সঙ্গে যা কথা হলো রোবট সোফিয়ার

    ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার নারী রোবট সোফিয়ার সঙ্গে প্রায় ২ মিনিট কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তারা পরস্পরের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী সোফিয়াকে কয়েকটি প্রশ্ন করলে তার উত্তর দেয় সে।

    প্রথমে প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেন কেমন আছো? উত্তরে সোফিয়া ইংরেজিতে উত্তর দেয়, ‘ভালো, আপনার সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত’।

    প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেন তুমি আমাকে কীভাবে চেনো?

    ইংরেজিতে সোফিয়া উত্তর দেয়, আমি জানি আপনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আপনি মাদার অব হিউম্যানিটি। এ ছাড়াও আপনার নাতনির নাম আমার নামে ‘সোফিয়া’।
    তখন প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বলেন, ‘জয়ের মেয়ের নামও সোফিয়া।’

    এরপর প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করেন ডিজিটাল বাংলাদেশ নিয়ে তুমি কি জানো?

    উত্তরে সোফিয়া ২০০৯ সাল থেকে বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়ন তুলে ধরে। ই-গভর্নেন্সসহ সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রীকে বলে। বঙ্গবন্ধু হাই টেক সিটি সম্পর্কে অবগত থাকার বিষয়টিও সোফিয়া প্রধানমন্ত্রীকে জানায়।

    এরপর প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়ে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন ঘোষণা করেন।

    আজ ডিজিটাল ওয়ার্ল্ডে সোফিয়াকে নিয়ে দুটি সেশন করা হবে। প্রথম সেশনে দেশের পলিসি মেকার এবং সাংবাদিকদের সঙ্গে তার বৈঠক হবে। দ্বিতীয় সেশনে থাকবে তরুণ গেম ডেভলপার, সফটওয়্যার ডেভলপার, অ্যাপ ডেভলপার ও উদ্ভাবকদের সঙ্গে আলোচনা।

    এ ছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ড. ডেভিড হ্যানসন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সোফিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার নারী রোবট। সে নানা বিষয়ে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারে। ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে বিশাল তথ্যভাণ্ডারে যুক্ত থাকে সে। এ ছাড়া মানুষের সঙ্গী ও সহযোগী হিসেবেও কাজ করতে পারে সোফিয়া।

    স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে দেশের তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও সক্ষমতা তুলে ধরতেই এ আয়োজন করেছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ। এ ছাড়া সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প।

    এ ছাড়াও পার্টনার হিসেবে রয়েছে- বাক্য, বিসিএস, ই-ক্যাব, বিআইজেএফ, বিবিআইটি, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং সিটিও ফোরাম।

    আজ থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে এ প্রদর্শনী।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার তথ্যপ্রযুক্তির প্রসারে অনেক কাজ করেছে। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণেরা বাংলাদেশকে একদিন অনেক দূর এগিয়ে নেবে।

  • জঙ্গি দমনে এবার ‘অ্যান্টি টেরোরিজম ইউনিট

    জঙ্গি দমনে এবার ‘অ্যান্টি টেরোরিজম ইউনিট

    চার দফা প্রস্তাবের পর অবশেষে আলোর মুখ দেখেছে পুলিশের জঙ্গি ও সন্ত্রাস দমনে নতুন করে গঠিত বিশেষায়িত ইউনিট ‘পুলিশ অ্যান্টি টেরোরিজম ইউনিট’ (পিএটিইউ)। আগামী বছর থেকে এ ইউনিটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

    দেশের যে কোনো স্থানে নিজের ক্ষমতাবলে অপারেশন চালানো, গ্রেফতার ও তদন্তকাজ পরিচালনা করতে পারবে বাহিনীটি। বিশেষায়িত এ ইউনিটের সঙ্গে থাকছে কাউন্টার টেরোরিজমের অন্তর্ভুক্ত পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) ও বোমা নিষ্ক্রিয়কারী দল (বোম্ব ডিসপোজাল ইউনিট)।

    পুলিশ সদর দফতর সূত্র জানায়, আপাতত পিএটিইউ’র সদর দফতর থাকছে ঢাকায়। পরবর্তীতে দেশের বিভাগীয় শহরগুলোতে এর একটি করে আঞ্চলিক ইউনিট গঠিত হবে। সারাদেশে সমন্বিতভাবে জঙ্গি ও সন্ত্রাস দমনে দায়িত্ব পালন করবে এ ইউনিটের সদস্যরা।

    এছাড়া কুরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা, জঙ্গিবাদে জড়িয়ে পথভ্রষ্টদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাসহ বেশকয়েকটি বিষয় নিয়ে কাজ করবে বাহিনীটি।

    পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সহেলী ফেরদৌস এ প্রসঙ্গে  বলেন, ‘বাহিনীটির পলিসি (নীতি-নির্ধারণ), দায়িত্ব ও কাজের ক্ষেত্র; সার্বিক বিষয়গুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একটি সভার মাধ্যমে শিগগিরই এগুলো চূড়ান্ত করে কাজ শুরু করবে অ্যান্টি টেরোরিজম ইউনিট।’

    ইতোমধ্যে ৫৮১ জনবল নিয়োগের অনুমোদন পেয়েছে বিশেষায়িত এ ইউনিট। ইউনিটের প্রধান থাকবেন একজন অতিরিক্ত আইজিপি। এছাড়া এ ইউনিটে একজন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি ও আটজন পুলিশ সুপার থাকবেন।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলামকে এ বাহিনীতে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে বদলি করা হয়েছে। বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি (সাবেক ঢাকা রেঞ্জের ডিআইজি) মোহাম্মদ শফিকুল ইসলাম বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেতে পারেন।

    ঊর্ধ্বতন দুজন ছাড়া এ ইউনিটে দুজন অতিরিক্ত ডিআইজি, পাঁচজন পুলিশ সুপার (এসপি), ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি), ১২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি), পরিদর্শক (ইন্সপেক্টর) ৭৫ জন, সশস্ত্র ও নিরস্ত্র উপ-পরিদর্শক (এসআই) ১২৫ জন, সশস্ত্র ও নিরস্ত্র সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ১৪০ জন, কনস্টেবল ২০০ জন, একজন সিস্টেম অ্যানালিস্ট, একজন অ্যাসিস্ট্যান্ট মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার, একজন সহকারী প্রোগামার, দুজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, দুজন বাবুর্চি এবং তিনজন পরিচ্ছন্ন কর্মী থাকবেন।

    পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নতুন এ বাহিনীতে প্রেষণের জন্য ইতোমধ্যে আর্মড পুলিশের ২৫ জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটনের ১৫ কর্মকর্তাকে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড সেন্টার থেকে কমান্ডো প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। এছাড়া সিংহভাগ জনবল যাবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট থেকে।

    বাহিনীটির কার্যক্রম পরিচালনা জন্য ১৬টি জিপ, দুটি সোয়াট ভ্যান, আটটি ডাবল কেবিন পিকআপ, একটি অ্যাম্বুলেন্স, একটি ট্রাক, একটি আর্মড পারসোনাল ক্যারিয়ার (এপিসি), একটি প্রিজন ভ্যান, একটি ওয়াটার ট্রেইলার ও ১০টি মোটরসাইকেল দেয়ার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    এর আগে বাহিনীটি গঠনের জন্য ২০০৯, ২০১১ ও ২০১৪ সালে পুলিশের পক্ষ থেকে তিন দফা প্রস্তাব দেয়া হয় কিন্তু কোনো অনুমোদন দেয়া হয়নি। সর্বশেষ গত বছর জুলাই মাসে সরকারের চতুর্থ দফা প্রস্তাবের পর সম্প্রতি এর অনুমোদন দেয় সরকার।

  • দুদকের জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়লেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান

    দুদকের জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়লেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান

    বেসিক ব্যাংক কেলেঙ্কারির অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দুপুর ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। ফলে তাৎক্ষণিক দুদকের নিজস্ব চিকিৎসক দিয়ে তাকে প্রাথমিক সেবা দেওয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে দুদকের এক তদন্তকারী কর্মকর্তা বলেন, সকাল ১০টার দিকে তিনি দুদক কার্যালয়ে আসেন। এর কিছু সময় পর থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। দু’জন পরিচালকের সমন্বয়ে ১২ সদস্যের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এর এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করলে আমাদের নিজস্ব চিকিৎসক দিয়ে সেবা দেওয়া হয়।

    গত মাসের ২৩ নভেম্বর দুদক আবদুল হাইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। কমিশনের পরিচালক জায়েদ হোসেন খান ও সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে সোমবার তাকে প্রথম জিজ্ঞাসাবাদ করে দুদক।

     

    বেসিক ব্যাংকের দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের কয়েক দফা পর্যবেক্ষণ আসার পর সম্প্রতি ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বাচ্চু ও পরিচালনা পর্ষদের সদস্যদের জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেয় দুদক।

    ঋণ কেলেঙ্কারির এ ঘটনায় দুদকের এই জিজ্ঞাসাবাদ চলছে গত ২২ নভেম্বর থেকে। এর আগে রবিবার পর্যন্ত বেসিক ব্যাংকের সাবেক ১০ পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

  • ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা, রাজশাহী আইএইচটি বন্ধ ঘোষণা

    ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা, রাজশাহী আইএইচটি বন্ধ ঘোষণা

    ক্যাম্পাসে বহিরাগতদের উৎপাত বন্ধ ও নিরাপত্তার দাবিতে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়ে হোস্টেলে ফেরার পথে এ হামলার শিকার হয় ছাত্রীরা। এতে পাঁচ ছাত্রী আহত হয়েছেন।

    হামলায় আহতরা হলেন, আইএইচটির ফার্মেসী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুপা (১৯), নাজনিন আক্তার (১৮), ল্যাব বিভাগের ছাত্রী নিশাত (১৮), ল্যাবের প্রথম বর্ষের ছাত্রী মোহনা, আফরিন শারমিন ও বৃষ্টি।

    এরপরই শিক্ষাপ্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ছাত্রদের দুপুর ১টার ও ছাত্রীদের বিকলে ৩টার মধ্যে হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগতদের উৎপাত ও নিরাপত্তরার দাবিতে আইএইচটি’র ছাত্রীরা সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে যান। লিখিত অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ছাত্রীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে অধ্যক্ষকের কক্ষে প্রবেশ করে তাকে অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ ছাত্রীরা। এ সময় ছাত্রলীগের একটি পক্ষ ছাত্রীদের পাশেই অবস্থান নেয়।

    পরে পুলিশ আন্দোলনরত ছাত্রীদের অধ্যক্ষের কক্ষ থেকে বের করে আনার সময় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

    আহত ছাত্রীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন। ছাত্রী হোস্টেল হলেও তাতে তারা ঢুকে পড়ে। এনিয়ে দীর্ঘ সময় ধরে তারা অধ্যক্ষের কাছে মৌখিক অভিযোগ করে আসছেন। বুধবার তারা লিখিত অভিযোগ নিয়ে যান। অধ্যক্ষ তাদের লিখিত অভিযোগ পাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাস না দিলে, তারা সেখানে অবস্থান করে বিক্ষোভ করেন। এরপর পুলিশ ও অধ্যক্ষের আশ্বাসে তারা হোস্টেলে ফেরার পথে আইএইচটি ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।

    নগরীর রাজপাড়া জোনের অতিরিক্ত উপ-কমিশনার রাশিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ থাকায় পরিস্থিতি বেশি দূর গড়াতে পারেনি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইএইচটি ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    আইএইচটি অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন দাবি নিয়ে ছাত্রীরা আমার কাছে এসেছিল। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের হোস্টেলের ভেতরে চলে যেতে বলা হয়। কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়ার পর তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনার জের ধরে ক্যাম্পাসে উত্তেজনা আরও বেড়ে যায়।

    অধ্যক্ষ আরও বলেন, ‘এ ঘটনার পরে তাৎক্ষণিকভাবে একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়। সভা শেষে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ছাত্রদের দুপুর ১টা ও ছাত্রীদের বিকেলে ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে শিক্ষাপ্রতিষ্ঠানটি খুলে দেওয়া হবে।

  • বর্তমান সরকারের বাইরে গিয়ে নির্বাচন চাই : ফখরুল

    বর্তমান সরকারের বাইরে গিয়ে নির্বাচন চাই : ফখরুল

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচন চাই। তবে এই নির্বাচনে আওয়ামী লীগ সরকারে থাকবে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে না। এ সরকারের বাইরে গিয়ে নির্বাচন চাই। সেটা কালকে দিলে কালকেই চাই।

    বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সিইসির দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ।

    ‘যুক্তফ্রন্ট’ গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, জোট তৈরি করা হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। যারা গণতন্ত্রে বিশ্বাস করে এ রকম ব্যক্তি-সংগঠনকেও এই জোটে আহ্বান জানাই এবং স্বাগত জানাচ্ছি। জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য চারদলীয় জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    ‘স্বৈরাচার পতন দিবসে বিএনপির কোনো কর্মসূচি নেই কেন’-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বৈরাচারের পতন হয়েছে, নাকি (স্বৈরাচার) নতুন করে জেগে উঠেছে?’’

  • স্কুল ছাত্রীকে গণধর্ষন করে ভিডিও ধারন- বরিশালে ইউপি সদস্য গ্রেফতার

    স্কুল ছাত্রীকে গণধর্ষন করে ভিডিও ধারন- বরিশালে ইউপি সদস্য গ্রেফতার

    পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে গণধর্ষন শেষে মারধরের পর উলঙ্গ ভিডিও ধারন করে তা ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে, মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি প্রভাবশালী ইউপি সদস্য শামীম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার দিবাগত রাতে জেলার আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
    সূত্রমতে, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের কুয়েত প্রবাসীর কন্যা ও স্কুল ছাত্রী (১৪) তার প্রতিবেশী চাচাতো ভাই সম্পর্কের লিমন সরদার, নয়ন হাওলাদার ও ফেরদৌস হাওলাদারের সাথে নৌকাযোগে গত ১৮ সেপ্টেম্বর দুপুরে পাশ্ববর্তী বিলে শাপলা তুলতে যায়।

    তারা চৌদ্দমেদা বিলের সেলিমের ভিটা নামকস্থানে পৌঁছলে চেঙ্গুটিয়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মুন্না তালুকদার, প্রভাবশালী ইউপি সদস্য শামীম তালুকদার, তাদের সহযোগী মাইনউদ্দিন সরদার, মিজানুর রহমান সরদার, আকবর আলী সরদার ও মিলন হাওলাদার অন্য একটি নৌকা নিয়ে স্কুল ছাত্রীসহ তার সাথে ঘুরতে যাওয়া তিনবন্ধুকে জোরপূর্বক বিলের মধ্যের নির্জন সেলিমের ভিটার নিয়ে যায়।

    পরবর্তীতে স্কুল ছাত্রীসহ ওই তিন বন্ধুকে বেদম মারধর করে চারজনকেই উলঙ্গ করে মোবাইল ফোনে ভিডিও ধারন করা হয়। পরে মাদক ব্যবসায়ীরা ওই ছাত্রীকে গণধর্ষণ করে। বিষয়টি ভিন্নখাতে নেয়ার জন্য ছাত্রীর চাচাতো ভাই নয়নকে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করিয়ে সেইদৃশ্যও ভিডিও ধারন করা হয়। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তিন বন্ধু ও স্কুল ছাত্রীর পরিবারের কাছ থেকে মাদক ব্যবসায়ীরা মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

    মাদক ব্যবসায়ীদের মারধরে গুরুতর আহত ফেরদৌস দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। আগৈলঝাড়া থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় ধর্ষিতা স্কুল ছাত্রী বাদি হয়ে গণধর্ষণ, ভিডিও ধারন ও মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ইউপি সদস্য শামীম তালুকদার, মুন্না তালুকদারসহ আটজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন (যার নং-১০/২৭-৯-১৭)। গত ৩০ সেপ্টেম্বর চাঞ্চল্যকর এ মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুর রহমান অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামি মুন্না তালুকদারকে ধানডোবা গ্রাম থেকে গ্রেফতার করেন।

    পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামি ইউপি সদস্য শামীম তালুকদারকে সেরাল গ্রাম থেকে গ্রেফতার করেছেন। বুধবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
    মামলার বাদি ধর্ষিতা স্কুল ছাত্রী জানায়, মামলা প্রত্যাহারের জন্য আসামিদের স্বজনরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ জন্য তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

  • বম্বে সুইটসের পাস্তা রিং চিপসের প্যাকেটে ইঁদুরের ফ্রাই!

    বম্বে সুইটসের পাস্তা রিং চিপসের প্যাকেটে ইঁদুরের ফ্রাই!

    বম্বে সুইটসের পাস্তা রিং চিপসের প্যাকেটে মিলল ইঁদুরের ফ্রাই। মঙ্গলবার রাতে ভোলা শহরের বাংলাস্কুল মোড়ের মা ফাস্টফুডের দোকানে চিপসের একটি প্যাকেটে ইঁদুরের ফ্রাই পাওয়া যায়। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে থাকা অনেক ক্রেতা বলেন, ‘নামকরা একটি কোম্পানির প্যাকেটের ভেতরে ইঁদুরের ফ্রাই দেখে হতভাগ হয়েছি।’

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর ভোলা শহরের বাংলাস্কুল মোড়ের মা ফাস্টফুডে নকীব নামের এক ক্রেতা চিপস কিনতে যান। এসময় বম্বে সুইটসের পাস্তা চিপসের পাকেট খুললে এর ভেতরে মৃত ইঁদুর দেখে চমকে ওঠেন তিনি।

    পরে বিষয়টি সাংবাদিকরা জানতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন এবং এ ঘটনাটি প্রশাসনকে জানান। ঘটনাটি শহরে জানাজানি হলে ওই দোকানে উৎসুক জনতার ভিড় দেখা যায়।

    ক্রেতা ব্যবসায়ী লিটন নাগর বলেন, ‘এর আগে এই কোম্পানির চিপসের প্যাকেটে বিভিন্ন ধরনের পোকা ও বালু পাওয়া গেছে। সম্ভুনাথ অ্যান্ড সন্স বম্বে সুইসের ডিলারশিপ এনে এসব নিম্নমানের চিপস সিন্ডিকেট করে বাজারজাত করছে। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমরা ভুক্তভোগী সাধারণ জনগণ যারা বিভিন্ন নামি এবং বেনামি কোম্পানির ডিলারশিপ এনে নিম্নমানের প্যাকেটজাত খাবার বাজারজাত করছেন তাদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।’

    এ ব্যাপারে বম্বে সুইট কোম্পানির ডিলার সম্ভুনাথ অ্যান্ড সন্সের প্রোপাইটর তরুণ ও সমীর বলেন, ‘এ ধরনের একটি নামকরা কোম্পানির চিপসের প্যাকেটের ভেতর ইঁদুর পাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। আমরা কোম্পানির এরিয়া ম্যানেজার শাহে আলমকে জানালে তিনি বিষয়টি এড়িয়ে যান।’

  • বরিশালে ইন্দো বাংলা ফার্মায় র‌্যাবের স্বাশরুদ্ধকর অভিযান, চলবে আজও

    বরিশালে ইন্দো বাংলা ফার্মায় র‌্যাবের স্বাশরুদ্ধকর অভিযান, চলবে আজও

    বরিশাল ইন্দে-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডে অভিযান চালিয়ে বিপুল পরিমান অনুমোদনহীন ও নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে র‌্যাব-৮। মঙ্গলবার দুপুর ২টায় থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে র‌্যাবের রুদ্ধদার অভিযান।

    র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক রাকিব উজ জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিক্রয় নিষিদ্ধ ঔষধ বিক্রি করছে ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডে অভিযান চালানো হয়। মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে অভিযান। অভিযানে বিপুল পরিমান অনুমোদনহীন ও নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়। তবে রাতের কারণে অভিযান স্থগিত রাখা হয়েছে। আগামীকাল (আজ বুধবার) সকালে ফের অভিযান চালানো হবে।

    সারা রাত প্রতিষ্ঠানটি তাদের তত্ত্বাবদানে থাকবে বলে জানান তিনি। অভিযানে এ সময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস, ড্রাগ সুপার তানভীর আহম্মেদ সহ র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ড্রাগ সুপার তানভীর আহম্মেদ নিউজ বরিশালকে বলেন, ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস এর অনেক পণ্য অবৈধ ঘোষণা করা হয়েছে। এরপরেও তারা ঔষুধগুলো উৎপাদন ও বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহযোগীতায় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালিত হয়। প্রাথমিক পর্যায়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সাংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতি পূর্বে নিষিদ্ধ কোন ঔষধ তারা বিক্রি করে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    জব্দকৃত ঔষধের মধ্যে মেট্রল, ইন্দোমল প্লাস, নিওর্স্টিন আর, ইন্দোপ্রোক্স মিক্স, রেনিটিডিন, রিবোফ্লাভিন সহ ৬ অনুমেদনহীন ও ২টি নিষিদ্ধ ঔষধ জব্দের তালিকায় রয়েছে। এদিকে দুপুর ২টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়েও কেন অভিযান সমাপ্ত হয়নি এমন প্রশ্ন জনমনে বিরাজ করছে। তবে একটি সূত্র জানিয়েছে, ঔষধ পরীক্ষক বা জেলা ড্রাগ সুপার ঘটনাস্থলে উপস্থিত না থাকায় এ দেরী হয়েছে। পাশাপাশি ইন্দো বাংলা র্ফামাসিটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর এএফএম আনোয়ারুল হক কাগজপত্র দেখানো নিয়ে টালবাহানা করে দীর্ঘ সময় ব্যায় করেছে বলে জানা গেছে। ইন্দো বাংলা র্ফামার এমডি আনোয়ারুল হক বলেন, যে সকল ঔষধ নিষিদ্ধ ও অনুমোদনহী রয়েছে তা মান যাচাইয়ের জন্য অনুমতির আবেদন জানানো হয়েছে।

  • লক্ষ্মীপুরের সেই এডিসি’কে বদলি

    লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে বদলি করা হয়েছে।

    মঙ্গলবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

    প্রসঙ্গত, গতকাল সোমকার সকালে শহরের কাকলি শিশু অঙ্গণ বিদ্যালয়ে প্রবেশকে লক্ষ্মীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সঙ্গে সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে অসদাচরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সালাহ উদ্দিন শরীফকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে পুলিশ তাকে কারাগারে পাঠায়।

    এদিকে, ওই একই ঘটনায় লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামানকে তলব করেছেন হাইকোর্ট।