Author: banglarmukh official

  • অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি

    অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি

    রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে মেরে ফেলার হুমকিতে উড়ো চিঠি পাঠিয়েছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা।

    বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল এর নিজ কাযার্লয়ে এই চিঠি পাঠানো হয়।

    অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজে  নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, হত্যার হুমকি পেয়ে শাহবাগ থানায় জানানো হয়েছে।

    এর আগেও একাধিকবার এ ধরনের হুমকি পেয়েছিলেন বলে জানান তিনি।

    gg

    শাহবাগ থানার ডিউটি অফিসার (এসআই) দেবরাজ চক্রবর্তী  জানান, এখনো জিডি এন্ট্রি করা হয়নি। তবে অ্যার্টনি জেনারেলের কার্যালয়ের লোকজন থানায় রয়েছে।

    উল্লেখ্য, ২০১৩ সালের ২২ নভেম্বর সরকারের প্রধান আইন কর্মকর্তার মেয়ে শিশির কণাকে হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা।

  • প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : সব আসামিকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন

    প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : সব আসামিকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত ১১ আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি প্রদানের আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিসিটি) ইউনিট।

    বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন শাখায় এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা সিটিসিটির পুলিশ পরিদর্শক মাহবুবুল আলম। আগামী ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করার দিন ধার্য রয়েছে।

    যাদের অব্যাহতির প্রদানের আবেদন করা হয়েছে তারা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এসএ সিদ্দিক, প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

    উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামত করে সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতির পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান।

    ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি ২০১৬ সালের ১৮ ডিসেম্বর তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়। এর আগে ৩০ নভেম্বর বাংলাদেশ বিমানের ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ১৪ ডিসেম্বর বরখাস্ত হন বিমানের তিন প্রকৌশলীও।

    পরবর্তীতে ২০১৬ সালের ২০ ডিসেম্বর দিবাগত রাতে বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলীসহ ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়েল ম্যানেজমেন্ট) উইং কমান্ডার (অব.) এমএম আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।

    মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এসএ সিদ্দিক, প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

  • জেরুজালেমকে রাজধানী স্বীকৃতির প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ

    জেরুজালেমকে রাজধানী স্বীকৃতির প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ

    মুসলমানদের পবিত্র শহর আল কুদসকে (জেরুজালেম) ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

    বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, পবিত্র মসজিদুল আকসাকে ঘিরে গড়ে ওঠা জেরুজালেম নগরীকে যুক্তরাষ্ট্রের প্রেসেডিন্ট অন্যায়ভাবে ইসরাইলের রাজধানী ঘোষণা করে মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। তার সাম্রাজ্যবাদী আগ্রাসী সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ব মুসলিম নেতারা ও জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে।

    তারা বলেন, জেরুজালেম শুধু ফিলিস্তিনি মুসলমানদের নয়, গোটা মুসলিম উম্মাহর। ইসলামের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাসের এ ভূমি মুসলমানদের রক্তের চাইতেও পবিত্র। এটা কখনও কোনো ইহুদি গোষ্ঠীর হতে পারে না।

    হেফাজত নেতৃদ্বয় আরও বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট একজন মস্তিষ্কবিকৃত লোক। তার একের পর এক নানা বিতর্কিত ও আগ্রাসনমূলক সিদ্ধান্তে বিশ্বশান্তি মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ করছে।

    তারা বলেন, বিশ্ববাসীর কর্তব্য হলো শান্তি নিরাপত্তার স্বার্থে এ উগ্রবাদী প্রেসিডেন্টের লাগাম টেনে ধরতে সোচ্চার প্রতিবাদে শামিল হওয়া। কারণ, যুক্তরাষ্ট্রের কূট রাজনীতি ও আগ্রাসী সমরনীতির কারণে গোটা মধ্যপ্রাচ্যসহ এশিয়া ও আফ্রিকার বহু দেশে চরম অস্থিতিশীলতা ও সংঘাতময় পরিস্থিতি বিরজ করছে।

    হেফাজত নেতৃদ্বয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক অধিকৃত ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে একতরফাভাবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বাদ জুমা হেফাজতে ইসলামের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ মিছিলে শামিল হওয়ার জন্য হেফাজত নেতাকর্মী, ওলামায়ে কেরাম ও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • বাবুগঞ্জ আওয়ামীলীগের সহ-সভাপতিকে দেখতে যান আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি )

    বাবুগঞ্জ আওয়ামীলীগের সহ-সভাপতিকে দেখতে যান আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি )

    বরিশাল- বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এ্যডঃ ইমদাদুল হক খাঁন বেশ কিছু দিন যাবত  শারীরিক ভাবে অসুস্থ।

    আজ বৃহস্পতিবার বেলা ১টায় শারীরিক অসুস্থতার কথা শুনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) ছুটে যান ইমদাদুল হক খাঁনের রহমতপুরের বাড়িতে।

    আবুল হাসানাত আব্দুল্লাহকে দেখে আবেগে আপ্লুত ইমদাদুল হক খাঁনের চোখের পানি ঝরে পরে। আবুল হাসানাত আব্দুল্লাহ মহান আল্লাহ্‌তালার কাছে তার শারীরিক সুস্থতার জন্য প্রর্থনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মতিন রারি, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম পিন্টু, ত্রান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, রহমতপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জলিল হাওলাদার, উপজেলা যুবলীগ সদস্য আজাদ হোসেন মিন্টু , উপজেলা ছাত্রলীগ সদস্য  কাওসার মাহমুদ মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • বরিশাল নগরীতে কোচিং বাণিজ্য বন্ধের দাবীতে মানববন্ধ সমাবেশ অনুষ্ঠিত

    বরিশাল নগরীতে কোচিং বাণিজ্য বন্ধের দাবীতে মানববন্ধ সমাবেশ অনুষ্ঠিত

    শিশুর হাসিতে উজ্জল দিন চাই, শিশুর শারীরিক মানসিক বিকাশে সহায়ক কর্মসূচির দাবী জানিয়ে বরিশাল নগরীর কোচিং বাণিজ্য বন্ধের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সচেতন বরিশাল বাসী। আজ সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

    বরিশাল জেলা মানবাধিকার জোট সভাপতি ডাঃ সৈয়দ হাবীবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল সচেতন নাগরীক কমিটির সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি এ্যাড.এস এম ইকবাল, সাধারন সম্পাদক মিন্টু কুমার কর,উন্নয়ন সংগঠন সেন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গির কবীর, শিক্ষক নেতা দাশ গুপ্ত আশিষ কুমার, শুভংকর চক্রবর্তী,সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন শিপলুু,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক শুশান্ত ঘোষ,সাংস্কৃতিক ব্যাক্তি কাজল ঘোস,সচেতন নাগরীক কমিটির প্রোগ্রাম ম্যানেজার ফিরোজ উদ্দিন,উন্নয়ন সংগঠন কর্মী সিরাজুল ইসলাম।

    বক্তরা বলেন অবিলম্বে এই নগরীতে অবৈধ কোচিং বাণিজ্য ব্যাবসা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

  • কবি ও কথা সাহিত্যিক শফিক আমিন এর ধারাবাহিক উপন্যাস

    “ভাঙ্গন” (পর্ব -১)

    এক রাইতে দুইটা গ্রামের এক ফোটা মাটিও অবশিষ্ট রাহে নাই রাক্ষুসী মেঘনা । মেবুলার ঠিক মনে আছে, আষাঢ় মাসের চৌদ্দ শেষে পনের শুরুর রাইতে মুশলধারে বৃষ্টি । তখনও তাদের বাড়ি থেইকা নদী অনেক দূরের পথ । চৈত্র মাসে নদীত গোসল কইরা বাড়ি আইতে আইতে পরনে ভিজা কাপড় শুকাইয়া যাইত । হেই নদীডা কুমিরের লাহান অমন হা কইরা বইসা ছিল কে জানতো? রইস মেগবান গোসলের আগে নদীত জাল ঝাপাইয়া মাছ নিয়া বাড়িত আইত ।

    আগের দিনের তো কতাই নাই, সে সময় জাল নিয়া নদীত দু’তিনটা ঝাপ দিলেই বড় বড় বাইলা আর চিংড়ি মাছে খারই প্রায় উতরাইয়া যাইত । এহনকার দিনে অবশ্য সেইরাম মাছ নাই । আর থাকলেই বা কি হইবো মাছ ধরবার মানুষ কৈ ? গেদার বাহে তো হেই রাইতেই আইজ্জা গেছে ! তুফানে যহন গোয়াল ঘরডা লইয়া যাওন বাযাইছে তহন গেদার বাহে কাঁচি লইয়া বাইর অইছে গরুর গলাত তোন দড়ি কাইট্টা দিবার নাম কইরা, আর ফেরে নাই । হেই গোয়াল ঘর আছিল থাহোনের ঘর থেইকা একটু দূরে । গেদার বাহে দড়ি কাটতে পারছিল কিনা জানিনা, তয় হেই রাইতে নদী ভাঙ্গনের লগে পাল্লা দিয়া গেদারে লইয়া আমি যহন দৌড়াইতে ছিলম তহন দেখছি হালের বলদ দুইডা আমার আগে আগে দৌড়াইতে আছিল ।

    গলাপানি গ্রামে গিয়া যহন পৌঁছাইছি তহন রাইত প্রায় শ্যাষ অইয়া গেছিল । আমার পিছনে ফালাইয়া আছি মাইদাল গ্রাম । হেই গ্রামেই আমাগোর বাড়ি আছিল । তহন পিছন ফিরা দেহি তামাম গ্রামের কোতাও কোনও চিহ্ন নাই, খালি পানির মাতং । মনে হইতে ছিল পানিরা মাটি লুটের উৎসব করতেছে । কি ছোড গাছ আর কি বড় গাছ, কোনডা বারি, কোনডা ভিডা আর কোনডা ভূঁই হেইয়া দেহনের সময় নাই, খালি ঝাপ্পাত, ছপ্পাত আর ভজভজ কইরা শব্দ অইয়াই পানির লগে মিয়াইয়া যাইত । গেদার বাপেরে আমি কোনও সময় নাম ধইরা ডাহি নাই, হেদিন ডাকছি । কিন্তু কোনও রাও করে নাই ! সকাল অইছে কবিরাজ সুখলাল বাড়ৈর ঘরের ছাইছে খারাইয়া । গেদাডারে কোনও মতে ঘরের পিড়ার উপরে শোয়াইয়া রাখছি ।

    পোলাডার হে কি ঘুম ! শিতে যেনও তারে দেহে নাই, আমার যে কি অইছিল মনে নাই । কোনও শিত বা গরম কিছুই জ্ঞান করি নাই । আমার পিছনে হালের বলদ দুইডা । কবিরাজের খ্যাড়ের কিনারে খারাইয়া রইছে, খ্যাড় খায়না । বলদ দুইডার লগে দুইডা দুধের গরুও আছিল । দুইডা গাইয়ের লগে আবার দুইডা বাছুর, দেহার মতন রঙ আছিল বাছুর দুইডার । একটা লাল আর একটা সাদা । সাদাডা পুরুষ আর লালডা মাইয়া বাছুর আছিল । হেগো রঙ দেখলেই কওন যাইত কোনডা বেডা আর কোনডা মাতারি । (চলবে)

  • পানি উন্নয়ন বোর্ডের  গাফিলতিতে সংস্কার  হচ্ছে না  মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত টর্চার সেল, বাংকার ও ব্রীজ।

    পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে সংস্কার হচ্ছে না মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত টর্চার সেল, বাংকার ও ব্রীজ।

    নুর-ই-মাহাবুব :

    ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বরিশালের ওয়াপদা কলোনিতে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যান্টনমেন্ট স্থাপন করেছিল । এখানে বসে তারা মানুষ ধরে এনে টর্চার করতো। নির্বিচারে গুলি করে মারতো। নারীদের ধর্ষন করতো।

    মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বরিশালের ওয়াপদা কলোনিতে ঘটতো এসব নৃশংস ঘটনা। এস্থানটি সংস্কার করার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সাড়ে ৩ কোটি টাকার বাজেট দেয়া হয়। বাজেট দেয়ার পর বরিশাল সিটি কর্পোরেশন টেন্ডার আহ্বান করে এরপর ঠিকাদারকে কর্যাদেশ প্রদান করে সিটি করর্পোরেশন।

    ঠিকাদার যখন পানি উন্নয়ন বোর্ডের ভিতরে অবস্থিত টর্চার সেচ,বাংকার, ব্রীজ এসব সংস্কার করার জন্য কাজ শুরু করে তখন ওয়াপদা কতৃপক্ষ ঠিকাদারকে বাধা প্রদান করে। তারা বিভিন্ন অজুহাত দেখায় এবং এখানে কি ধরনের কাজ হবে তা সিটি করর্পোরেশনের নিকট জানতে চায়।

    সিটি কর্পোরেশন থেকে কাজের বিবরনী সহ প্রেরন করা হয়। এবং ওয়াপদা কলোনিতে যাতে সিটি কর্পোরেশন কাজ করতে পারে এ জন্য একটি সমঝোতা স্মারক করা হয়। এরপর ও পাউবো মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে কাজ করতে দিচ্ছে না। বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদের জেলা সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন চৌধুরী আরো বক্তব্য রাখেন শেখ কুতুব উদ্দিন আহম্মেদ জেলা কমান্ডার,বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বক্তারা অবিলম্বে কাজ শুরু করার আহ্বান জানান। যদি ১৬ ই ডিসেম্বরেরর মধ্যে কাজ শুরু করা না হয় এরপর তারা কঠোর আন্দোলন কর্মসূচীর ডাক দিবেন বলে তাদের বক্তৃতায় বলেন।

  • বীর মুক্তিযোদ্ধা শহীদ মীর মোস্তাক হোসেন সেন্টু’র ৪৬তম শাহাদাৎ বার্ষিকী আজ

    হুজাইফা রহমান:

    আজ ৭ ডিসেম্বর; বরিশালের বীর মুক্তিযোদ্ধা শহীদ মীর মোস্তাক হোসেন সেন্টু’র ৪৬তম শাহাদাৎ বার্ষিকী। ৮ মার্চ ১৯৭১ সালে বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ের মাঠে বরিশালের মুক্তিযোদ্ধাদের সাথে তিনি মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শুরু করেন।

    মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন রনাঙ্গনে বীরত্বের সহিত যুদ্ধে অংশ গ্রহণ করেন। সর্বশেষ তিনি যুদ্ধে অংশ গ্রহণ করেন বাকেরগঞ্জ থানা আক্রমনে। দীর্ঘ ৩২ ঘন্টা সম্মুখ যুদ্ধে পাক হানাদার বাহিনীর আক্রমনে শহীদ মীর মোস্তাক হোসেন সেন্টু শাহাদাৎ বরণ করেন।

    শহীদ মীর মোস্তাক হোসেন সেন্টু বরিশাল জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। এবং সরকারী বি. এম. কলেজের ১ম বর্ষের ছাএ ছিলেন। তিনি বরিশালের বগুড়া রোড, পেষ্কার বাড়ীস্থ মরহুম মীর মোয়াজ্জেম হোসেনের ৬ষ্ঠ সন্তান।

    উল্লেখ্য যে, এটাই ছিল বরিশাল অঞ্চলের সব চেয়ে দীর্ঘস্থায়ী ও শেষ যুদ্ধ। এ আক্রমণে বিপর্যস্ত হয়ে পাক হানাদার বাহিনী নৌ-পথে ৮ ডিসেম্বর বরিশাল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। নগরীতে ঢুকে পড়ে মুক্তিযোদ্ধারা। আনন্দ উল্লাসে ফেটে পড়ে নগরবাসী। ঘরে ঘরে উত্তোলিত হয় স্বাধীনতার পতাকা। মুক্ত হয় বরিশাল।

  • ১ জানুয়ারিতে নববর্ষের ভাষণে যে ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ১ জানুয়ারিতে নববর্ষের ভাষণে যে ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে চায়। আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। ওই বক্তব্যে তিনি ২০১৮কে নির্বাচনের বছর হিসেবে আখ্যায়িত করবেন। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে দিয়েই নির্বাচনের পথে হাঁটবে দেশ।

    সোমবার দেশে ফিরেই নেতা কর্মীদের সঙ্গে আলাপ চারিতায় প্রধানমন্ত্রী এরকম ইঙ্গিত করেছেন। প্রধানমন্ত্রী বিমানবন্দরে নেমে যাঁদের সঙ্গে কথা বলেছেন, তাঁরা এসব তথ্য জানিয়েছেন। আর অপেক্ষা না করে, নির্বাচনী প্রচারের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির দুর্নীতি লুটপাট এদেশের মানুষ ভুলতে বসেছে। এই সব দুর্নীতি মানুষকে আবার মনে করিয়ে দেওয়ার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

    পাশাপাশি বিশ্বজুড়ে জিয়া পরিবারের অবৈধ সম্পদের তথ্য জনগণের মধ্যে প্রচার করতে বলেছেন। সৌদি আরব সরকার সম্প্রতি বেগম জিয়ার বিরুদ্ধে তদন্ত করছে। সেই দেশে বেগম জিয়ার বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে সৌদি আরবে চলমান দুর্নীতি বিরোধী অভিযান কতৃপক্ষ। আওয়ামী লীগ সভাপতি, এসব তথ্য জনগণকে জানানোর নির্দেশ দিয়েছেন, যেন জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এর পাশাপাশি উন্নয়ন কার্যক্রমগুলো জনগণের সামনে তুলে ধরতে বলেছেন।

    আওয়ামী লীগ অন্তত ১০০টি আসনে তাঁদের প্রার্থীদের সবুজ সংকেত দিয়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, বাকি ২০০ আসনে ৩ জন করে প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা এখন সভাপতির টেবিলে। অবিলম্বে এই আসনগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। কয়েকটি আসনে, কৌশলগত কারণে প্রার্থী চূড়ান্ত করা হবে না। বিএনপি কীভাবে নির্বাচন করে এবং প্রার্থী কে হয়, তার ওপর নির্ভর করবে অন্তত ১০০টি আসনের প্রার্থী বাছাই। ডিসেম্বরের মধ্যে বাকি ১০০ আসনের প্রার্থীতা চূড়ান্ত করে ফেলবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা বলেছেন, কিছু আসনের প্রার্থী নির্ধারিত। আমরা জানি, তারাই প্রার্থী হবেন।

    এরকম আসনে নির্বাচনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ওই নেতা মনে করেন, সব আসনেই নির্বাচনের কাজ চলছে, তবে একাধিক প্রার্থী থাকায় ওই সব আসনে সমস্যা হচ্ছে। এজন্যই আওয়ায়ী লীগ সভাপতি স্বল্পতম সময়ে অধিকাংশ আসনে প্রার্থিতা চূড়ান্ত করবেন। বেগম জিয়ার মামলা নিয়ে বিএনপি আন্দোলন করলে সরকার কঠোর অবস্থানে যাবে। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। বিএনপির আন্দোলন রাজনৈতিক ও প্রশাসনিক দুভাবে প্রতিহত করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

  • ঢাকা-বরিশালে মহাসড়কে  দুর্ঘটনা যুবক নিহত

    ঢাকা-বরিশালে মহাসড়কে দুর্ঘটনা যুবক নিহত

    রাকিব শিকদার

    বরিশালে যাত্রীবাহী বাস ও মাহিন্দা’র (থ্রি-হুইলার) মধ্যকার মুখোমুখি সংঘর্ষে সুশীল মন্ডল (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ সাতমাইল নামক স্থানে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।

    এসময় আরও এক যাত্রী আহত হয়েছেন। নিহত মাহিন্দ্রার যাত্রী সুশীল মন্ডল বাবুগঞ্জ উপজেলার ঘোষকাঠী নামক এলাকার সুরেন্দ্র মন্ডলের ছেলে। বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এ আর মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশালের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও রহতমতপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্রা সাতমাইল এলাকার পল্লি বিদ্যুৎ অফিসের সামনে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সুশীল মন্ডলকে মৃত ঘোষণা করেন