Author: banglarmukh official

  • পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে,আওয়ামীলীগ এর মনোনয়ন পেলেন,খলিলুর রহমান মোহন

    পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে,আওয়ামীলীগ এর মনোনয়ন পেলেন,খলিলুর রহমান মোহন

    পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে,জনাব,খলিলুর রহমান মোহন কে,দলিয় মনোনয়ন পত্র হাতে তুলে দিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহি কমিটির সিনিয়র সদস্য ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান,সাবেক চীফহুইপ,বরিশাল জেলা আআওয়ামলীগ এর সম্মানিত সভাপতি,জনাব,আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্।

    পটুয়াখালী জেলা  পরিষদ নির্বাচনে খলিলুর রহমান মোহন কে,দলিয় মনোনয়ন পত্র তুলে দেয়ার পরে স্থানীয় আআওয়ামলীগ  এর নেতৃবৃন্দ দলের হয়ে তার সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

  • চরমোনাই বার্ষরিক অগ্রাহায়নের ওয়াজ মাহফিল শুরু আগামীকাল

    চরমোনাই বার্ষরিক অগ্রাহায়নের ওয়াজ মাহফিল শুরু আগামীকাল

    সিমু আক্তার

    বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফের ৩দিন ব্যাপী অগ্রাহায়নের বার্ষরিক ওয়াজ-মাহফি আগামিকাল রবিবার থেকে শুরু হতে যাচ্ছে । বুধবার সকালে আখেরী মোনাজাতের মাধ্য দিয়ে বার্ষরিক মাহফিলের সমাপ্তি হবে। বিশ্ব ইজতেমার পর চরমোনাই মাহফিলকে দেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামী সমাবেশ হিসাবে গণ্য করা হয় ।

    শনিবার জোহরের নামাজের পর চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করবেন । সুত্র মতে, ৩ দিনে মোট ৭টি বয়ান হবে। তার মধ্যে ৫টি বয়ান করবেন চরমোনাই পীর ও ২টি বয়ান করবেন চরমোনাই পীরের ভাই মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। উদ্বোধনী বয়ানের পর প্রত্যেক দিন ফজর ও মাগরিবের নামাজের পর মুসুলীদের উদ্যেশ্যে বয়ান করবেন চরমোনাইর পীর।

    বুধবার সকাল ৮টার দিকে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে।  এদিকে মাহফিল উপলক্ষে আগ থেকেই চরমোনাই অনুসারীরা মাহফিলে আসতে শুরু করেছেন।  মুসুলীদের জন্য মাঠে প্যান্ডেল করার কাজ সম্পন্ন করা হয়েছে। মাহফিলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য মুজাহিদ কমিটিও মাহফিলে উপস্থিত হয়েছেন ।

  • প্রশ্নপত্র ফাসের চেষ্টা- বরিশালে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্র আটক

    প্রশ্নপত্র ফাসের চেষ্টা- বরিশালে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্র আটক

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রশ্নপ্রত্র ফাঁসকরে ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহ করার প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১ জন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ও ৩ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছে।  এ বিষয়ে দুপুর সোয়া ২ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার কার্যালয়ের ৬ষ্ঠ তলার সভাকক্ষে এক প্রেস ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিং এ পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন জানান, গোপন সংবাদরে ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিযবি) পুলিশের এসআই আশীষ পালের নেতৃত্বে একটি টিম আজ শনিবার সকালে নগরের ১১ নম্বর ওয়ার্ডের আর্শেদ আলী কন্ট্রাক্টর গলির নাহার ম্যানসনে অভিযান চালায়।

    যেখানে বাসা ভাড়া নেয় গ্রেফতারকৃত প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য  ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুয়ীদুর রহমান বাকী (২২)। ওই বাসায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আজকের বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্র ফাঁসকরে ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র সরবরাহ করার জন্য ভাড়াটিয়া বাকীসহ গ্রেফতারকৃত ৬ জন অবস্থান করছিলো। যাদের কাছ থেকে অভিযানের সময় ৫ টি ইলেট্রো ম্যাগনেটিক ব্লুটুথ ইন্ডাকসন (ইয়ারফোন), ৫ টি এটিএম কার্ড সদৃশ ইলেকট্রনিক ডিভাইস, প্রশ্নপত্র ফাঁসের কাজের ব্যবহৃত ১১ টি মোবাইল সীম এবং ২ টি অতিরিক্ত সীম জব্দ করা হয়। পুলিশ কমিশনার জানান, উচ্চক্ষমতাসম্পন্ন এটিএম কার্ড সদৃশ ইলেকট্রনিক ডিভাইসে সিম ব্যবহার করে সুক্ষ ইয়ারফোনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসকরে উত্তরপত্র তৈরিতে সহায়তা করতো এই চক্র। যে চক্রটি ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ক” ইউনিটের প্রশ্নপত্র ফাঁসসহ সারাদেশে এ ধরনের কার্য পরিচালনা করে আসছিলো।

    গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ মারুফ হোসাইন মারুফ নামে সিআইডি’ ওয়ান্টেড তালিকাভুক্ত প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য। তিনি বলেন, পরীক্ষার আগ মুহুর্তে গ্রেফতারের কারনে চক্রের উদ্দেশ্য হাসিল হয়নি। তবে এদের কাছ থেকে লাখ টাকার বিনিময়ে ৩ জনে প্রশ্ন কিনতেও চেয়েছিলো। এদের সাথে যারা জড়িত রয়েছে তাদের বিষয়ে খোজ নেয়া হচ্ছে, যদি বিশ্ববিদ্যালয়েরও কেউ থাকে তবে তাদেরও আইনের আওতায় আনা হবে। আটককৃতরা হলো, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মুয়ীদুর রহমান বাকী (২২), সে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের বিবির হাওলা গ্রামের গাজী হাফিজুর রহমানের ছেলে এবং বরিশাল নগরের ১১ নম্বর ওয়ার্ডের আর্শেদ আলী কন্ট্রাক্টর গলির নাহার ম্যানসনের ভাড়াটিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভু-তত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোঃ মারুফ হোসাইন মারুফ (২২), সে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন নারিকেল বাড়িয়া ইউনিয়নের বলরামপুর ইউনিয়নের মোঃ মুরাদ মোল্লার ছেলে ও অমর একুশে হলের শহীদ বরকত ভবনের ৪০১ নম্বর কক্ষের বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়েরর মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোঃ আলমগীর হোসেন শাহিন (২৪), সে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালি ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের মৃতঃ আঃ কাদের হাওলাদারের ছেলে ও অমর একুশে হলের শহীদ বরকত ভবনের ৩০১ নম্বর কক্ষের বাসিন্দা।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোঃ মাহামুদুল হাসান (আবিদ) (২৩), সে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার কলেজ পাড়া এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে ও অমর একুশে হলের শহীদ বরকত ভবনের ৩০২ নম্বর কক্ষের বাসিন্দা। গলাচিপা ডিগ্রী কলেজের মানবিক শাখার তৃতীয় বর্ষের ছাত্র মোঃ সাব্বির আহম্মেদ প্রিতম (২৩), সে পটুয়াখালীর গলাচিপা সদর উপজেলার পানপট্টি এলাকার মোঃ জাফর আহম্মেদের ছেলে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিনস্ত মোহাম্মাদপুর ডিগ্রী কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র মোঃ রাকিব আকন (২১) ও পটুয়াখালীর দুমকী সদর উপজেলার লেবুখালীর আবুয়াল হোসেনের ছেলে। এদিকে গ্রেফতারকৃত আলমগীর হোসেন শাহিন নিজেকে ছাত্রলীগের সদস্য হিসেবে দাবী করলেও পুলিশ এর সত্যতা এখনো পায়নি।

  • জয়বাংলায় মুখরিত ঢাকার রাজপথ, এ যেন আরেক ৭ই মার্চ

    জয়বাংলায় মুখরিত ঢাকার রাজপথ, এ যেন আরেক ৭ই মার্চ

    বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যর স্বীকৃতি অর্জন করায় রাজধানী ঢাকাসহ সারা দেশে শুরু হয়েছে আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতেছে ঢাকাবাসী।

    জয়বাংলা স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হচ্ছে ঢাকার রাজপথ। আজ শনিবার বেলা ১২টার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে হাজারো মানুষ। এসময় তাদের প্রত্যেকের কন্ঠে বাজনার তালে তালে জয়বাংলা স্লোগান। আর মূল শোভাযাত্রাটি ধানমন্ডি বঙ্গবন্ধু জাদুঘর থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হবে।

    বেলা দেড়টার দিকে প্রেসক্লাব, মৎস্য ভবন, শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মূল অনুষ্ঠানে যোগ দিচ্ছেন আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের নেতৃত্বে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণকেও এ শোভযাত্রায় অংশ নিতে দেখা গেছে।

    ১৯৭১ সালের ঐতিহাসিক এই ৭ মার্চের ভাষণটি  ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি অর্জন করায় সারাদেশে এই অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার। আর ঢাকা মহানগরী আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক কমিটির উদ্যোগে রাজধানীতে এ শোভাযাত্রা হচ্ছে।

    শোভাযাত্রায় অংশ নিতে আসা যাত্রাবাড়ী জাহিরুন নেছা মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ ওয়াক্কাস আলী বাংলানিউজকে বলেন, আমরা মাদ্রাসার পক্ষ থেকে ৫০ জন এসেছি।

    জাতির জনকের ভাষণের স্বীকৃতির এই সমাবেশকে সফল করতে আমাদের শিক্ষক এবং ছাত্রীরাও এসেছেন। এদিকে শোভাযাত্রাকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে।

  • ৭ মার্চের ভাষণের স্বীকৃতি- বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

    ৭ মার্চের ভাষণের স্বীকৃতি- বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

    শেখ সুমন

    বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার (২৫ নভেম্বর) বেলা ১০ টায় শহরের মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। তাছাড়া বরিশাল বঙ্গবন্ধু উদ্যা্ন (বেলস পার্ক) মাঠে আলোচনা সভা সহ নানান কার্যক্রম অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রায়  প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন, এনজিও, রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশনেন ।

    অপরদিকে আজ  বিকেল ৪টায় বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শীর্ষক আনন্দ কনসার্ট অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু উদ্যানে। কনসার্টে বরিশাল জেলার সকল সরকারি- বেসরকারি, স্বায়ত্বশাসিত দপ্তর, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।

  • বরিশাল কীর্তনখোলা নদী থেকে ৫৫ বস্তা কারেন্ট জালসহ ট্রলার জব্দ

    বরিশাল কীর্তনখোলা নদী থেকে ৫৫ বস্তা কারেন্ট জালসহ ট্রলার জব্দ

    সিমু আাক্তার

    বরিশাল কীর্তনখোলা নদী থেকে ৫৫ বস্তা কারেন্ট জালসহ ট্রলার জব্দ বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ৫৫ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড সদস্যরা।

    শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি জব্দ করা হয়েছে ওই কারেন্ট জাল বহনকারী একটি ট্রলার। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোন ব‌রিশাল স্টেশনের পেটি অফিসার এম জুলহাস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাবাদ সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালালে একটি ট্রলার থেকে ৫৫ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করা হয়।

    তিনি আরও জানান, এতে আনুমানিক নতুন ৩০ থেকে‌ ৩৫ লাখ মিটার কারেন্ট জাল রয়েছে। যা ঢাকা থেকে পটুয়াখালীর কালাইয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হ‌চ্ছিলো।

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

    সিমু আক্তার
    বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কক্ষে সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় এবং ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ এর অধীন ২২টি বিভাগে ১,৩৭৫ টি আসনের বিপরীতে মোট ৩২,২২১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৭৬.৩৪% এবং ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৭৫.৮৮%।
    পরীক্ষা চলাকালীন সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স বিভাগ এর অধ্যাপক এবং রুপালী ব্যাংক এর পরিচালক ড. মো: হাসিবুর রশীদ, সিন্ডিকেট সদস্য বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো: শহিদুজ্জামান, সিন্ডিকেট সদস্য বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস. এম. রুহুল আমিন, বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম, ডিসি সাউথ (বিএমপি) গোলাম রুউফ খান, প্রফেসর শাহ্ সাজেদা, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. সুব্রত কুমার দাসসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভর্তি পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন।
    পরিদর্শন শেষে পরিদর্শকগন ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। ভর্তি পরীক্ষা নির্বিঘ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গতবছরের ন্যায় এবারও একজন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান টিম দায়িত্বরত ছিল। ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য মহোদয় বরিশালবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, সাংবাদিক, পরীক্ষার্থী, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইস এর অপব্যবহার রোধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র গুলোতে প্রথমবারের মত অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামার স্থাপন করে পরীক্ষা আয়োজন করা হয়। আগামীকাল ২৫ নভেম্বর শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ বরিশাল নগরীর ৬টি কেন্দ্রে “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা

  • যুবরত্ন সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর নব নির্মিত ওয়ার্ড দলীয় কার্যালয় পরিদর্শন ।

    যুবরত্ন সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর নব নির্মিত ওয়ার্ড দলীয় কার্যালয় পরিদর্শন ।

    শেখ সুমন: বরিশাল মহানগর এগারো নং ওয়ার্ড আওয়ামীলীগের নব নির্মিত দলীয় কার্যালয় পরিদর্শন করেন বরিশাল মহানগর আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, যুবরত্ন সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ।

    এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম.হুমায়ুন কবীর মোতালেব ।মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহামুদ বাবু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল,দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, উপ দপ্তর সম্পাদক কাজী মনিরউদ্দিন তারিক , বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বরিশাল মহানগর সভাপতি মুহাঃ পলাশ চৌধুরি ,এগারো নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরদার, এগারো নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরি কমিটির সিনিয়র সদস্য ও জেলা যুবলীগ নেতা মুহাঃ মিজান চৌধুরি সহ ছাত্র লীগ,যুবলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

    এসময় সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ বলেন,আমার নাম ভাঙিয়ে যদি কেউ টাকা দাবি করে আর অন্যায় কাজ করে তাহলে সাথে সাথে তাকে জানাতে এবং পুলিশের কাছে সোপর্দ করতে বলেন।এসময় অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,যেন সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহকে বরিশালের নগর পিতা হিসেবে দেখা যায় ।

  • অভিযোগ মিথ্যা, এতিমখানার টাকা আত্মসাৎ করিনি : খালেদা

    অভিযোগ মিথ্যা, এতিমখানার টাকা আত্মসাৎ করিনি : খালেদা

    প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে এতিমখানার টাকা আত্মসাৎ করিনি বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

    বৃহস্পতিবার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

    এরপর বিচারক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ পড়ে শুনানোর পর নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিচারকের এক প্রশ্নের জবাবে এই মামলায় তিনি কাগজপত্র দাখিল এবং বক্তব্য রাখবেন বলে জানান।

    এর আগে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার তার বিরুদ্ধে সকল অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন খালেদা জিয়া। তিনি বলেন, এই মামলায় দু’জন ব্যক্তি দুটি তদন্ত করেছে। কিন্তু তদন্তের ভাষা পর্যালোচনা করলে দুটির ভাষা একই। তাতে প্রমাণ হয় এ রিপোর্টের তদন্ত সাজানো। তদন্ত করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

    আগামী ৩০ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্যের জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

  • গুজরাট বিধানসভা নির্বাচন নিয়ে কথার লড়াই ,মোদি চা-ওয়ালা, রাহুল বার-ওয়ালা

    গুজরাট বিধানসভা নির্বাচন নিয়ে কথার লড়াই ,মোদি চা-ওয়ালা, রাহুল বার-ওয়ালা

    গুজরাট বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জয়ে উঠেছে ভারতের দুই শীর্ষ রাজনৈতিক দলের কথার লড়াই। এরই জের ধরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চা-ওয়ালা বলে খোঁচা দিয়ে বিতর্কিত ট্যুইট করেছিল কংগ্রেসের অনলাইন ম্যাগাজিন ‘যুবাদেশ’।

    তার পাল্টা জবাবে রাহুল গান্ধীর দলকে আক্রমণ করতে গিয়ে আমেদাবাদ পূর্বের বিজেপি সাংসদ পরেশ রাওয়াললের ট্যুইট, ”আপনাদের বার-ওয়ালার চেয়ে অনেক ভাল আমাদের চা-ওয়ালা। ”

    জি নিউজের খবর, পরেশ রাওয়ালের ট্যুইটকে হাতিয়ার করে আবারও কথার লড়াইয়ে নামে কংগ্রেস। তাদের বক্তব্য, চা-ওয়ালার চেয়েও এটা অত্যন্ত কুরুচিকর ট্যুইট। সমালোচনার মুখে ক্ষমা চেয়ে পরে অবশ্য ট্যুইটটি মুছে দেন পরেশ রাওয়াল। ওদিকে, গোটা দেশজুড়ে বিরূপ প্রতিক্রিয়ার পর ‘যুবাদেশ’ও তাদের ট্যুইটটি মুছে দিয়েছে।

    গুজরাট ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় দুই দলের লড়াই জমে উঠেছে। ভার্চুয়াল জগতে একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন কর্মীরা। তেমনই মঙ্গলবার একটি মিম ট্যুইট করেছিল যুবাদেশ। যা নিয়ে চারদিকে তীব্র সমালোচনার মুখে পড়ে কংগ্রেস।

    গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেন, ”কংগ্রেসের গরিব বিরোধী ও অভিজাত মানসিকতারই প্রকাশ ঘটেছে এই এতে। ”