Author: banglarmukh official
-

প্রাক্তন স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ চুল কেটে নির্যাতন, আটক ১
লক্ষ্মীপুরের কমলনগরে প্রাক্তন স্ত্রীকে অপহরণ করে গণধর্ষণ ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন স্বামী ও তার আরো দুই সহযোগী বন্ধুর বিরুদ্ধে। এ অভিযোগ ওই ৩ জনের বিরুদ্ধে শনিবার (১৮ নভেম্বর) রাতে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় অভিযুক্ত আসামি তোরাবগঞ্জ ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে বাবলুকে মধ্যরাতেই সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনো পর্যন্ত মামলার প্রধান আসামি কালাম ও অন্য অজ্ঞাত আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে ঘটনার শিকার ওই নারীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।ধর্ষিতা কমলনগর উপজেলার চর কালকিনি গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়ে ও দুই সন্তানের জননী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি জানান, কয়েক মাস আগে পারিবারিক কলহের জের ধরে তোরাবগঞ্জ এলাকার আনোয়ার আলীর ছেলে আবুল কালামের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তোরাবগঞ্জ থেকে সিএনজিযোগে লক্ষ্মীপুর আসার পথে আবুলকালামসহ আরো কয়েকজন সিএনজি থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে চোখ বেঁধে একটি ঘরে নিয়ে যায়। এসময় কালামের দুই বন্ধু তাকে মারধর করে চুল কেটে দেয়। পরে কালাম ও তার বন্ধু স্থানীয় সিরাজের ছেলে বাবলুসহ ৩ জন মিলে রাতভর তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে শনিবার সকালে তাকে ছেড়ে দিলে তার মা তাকে প্রাথমিক চিকিৎসার পর বিকালে সদর হাসপাতালে ভর্তি করেন।সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার কমলাশীষ রায় বলেন, ধর্ষণ ও নির্যাতনে আঘাতপ্রাপ্ত এক নারী হাসপাতালে ভর্তি হন। ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, তবে ধর্ষণের ঘটনার পরীক্ষা নিরিক্ষা রবিবার সকালে করা হবে বলে জানান তিনি।এ ঘটনায় শনিবার রাতে ভিকটিমের মা নুরজাহান বেগম বাদী হয়ে আবুল কালামসহ ৩ জনকে আসামি করে মামলা করেন। মধ্যরাতেই পুলিশ অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করলেও প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতার করতে পারেনি।তবে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, প্রাক্তন স্ত্রীকে অপহরণ করে তুলে নিয়ে গণধর্ষণ ও চুল কেটে দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান চলছে। -

যে প্রশ্নের উত্তর দিয়ে মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন ভারতীয় তরুণী
১৭ বছর পর আবার ভারতে ফিরল মিস ওয়ার্ল্ডের মুকুট। ২০০০ সালে মাকে নিজের আদর্শ হিসেবে উল্লেখ করে মিস ওয়ার্ল্ডের মুকুট পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
এবারও মাকে সম্মান জানিয়েই সেরার শিরোপা পেলেন ভারতীয় তরুণী মানুষী চিল্লার।
শনিবার চীনের বেইজিংয়ে ২০১৭-র মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালিস্ট মানুষীকে প্রশ্ন করা হয়, কোন পেশার মানুষের সবচেয়ে বেশি বেতন হওয়া উচিত এবং কেন?
মেডিক্যাল ছাত্রী মানুষী বলেন, সবচেয়ে বেশি সম্মান পাওয়া উচিত মায়ের। শুধু টাকা নয়, মাকে সবসময় ভালবাসা ও শ্রদ্ধা করা উচিত। আমার মা-ও আমার কাছে সবচেয়ে বড় আদর্শ। তাই মায়েরাই সবচেয়ে বেশি বেতন পাওয়ার যোগ্য।
২০০০ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জিততে মা নিয়ে দেওয়া উত্তর সাহায্য করেছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রশ্ন করা হয়, এখনকার কোন নারীকে আপনি সবচেয়ে সফল বলে মনে করেন এবং কেন?’ উত্তরে প্রিয়াঙ্কা বলেন, আমি অনেককে নিজের আদর্শ বলে মনে করি। কিন্তু সবচেয়ে শ্রদ্ধা করি মাদার তেরেসাকে।
-

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
রাজধানীর মালিবাগের মৌচাক এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েছেন মাহবুবুল হক (৪৫) নামে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক পরিদর্শক। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি আহত হয়েছেন।
আজ ভোর সাড়ে ৫টার দিকে মৌচাকের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মাহবুবুল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির পশ্চিম বিভাগে কর্মরত।
জানা যায়, রাতে বিভিন্ন জায়গায় অভিযান শেষে ভোরে মিন্টু রোডের অফিস থেকে রিকশা করে বাসায় ফিরছিলেন তিনি। ভোর সাড়ে ৫টার দিকে মৌচাক সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাত ফেরাতে গিয়ে তার ডান হাতের আঙ্গুল কেটে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফুয়াদ আহমেদ।
-

গলায় ছুরি ঠেকিয়ে ৫০ নারীকে ধর্ষণ!
ধর্ষণকে রীতিমতো পেশায় পরিণত করেছে ভারতের চেন্নাইয়ের এক যুবক। আর ধর্ষণ করতে তার প্রধান অস্ত্র ছুরি।
নিরীহ নারীদের টার্গেট করে প্রথমে ডাকাতি। তারপর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ। এই পন্থায় এ পর্যন্ত ৫০ জন নারীকে সে ধর্ষণ করেছে। এই অভিযোগে ২৮ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম মাধন অরিভালাগন। সে রাজ্যের কৃষ্ণাগিরির মথুরের বাসিন্দা। অভিযোগ, বাড়িতে একা থাকেন এমন নারীকদেরই টার্গেট করত সে। তারপর সেইসব নারীকেদের জিনিসপত্র লুঠের পর ধর্ষণ করত। এমনকি, ধর্ষণের ভিডিও করে রাখত নিজের মোবাইলে।
সেই ভিডিও দেখিয়ে ফের ধর্ষণের হুমকিও দিত অভিযুক্ত যুবক।
ধৃত মাধনের ফোন থেকে উদ্ধার হয়েছে এরকম বহু ভিডিও। জেরায় মাধন পুলিশকে জানিয়েছে, বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত সে। ২০১৫-তে চাকরির জন্য চেন্নাইতে আসে। কিন্তু সেখানে সুবিধা না হওয়ার পরই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে এ যুবক। টাকার জন্য প্রথমবার ডাকাতি করে সে। ডাকাতির পর নারীকেকে ধর্ষণও করে। তারপর থেকে নারীকেদের টার্গেট করে করে একাজ করতেই থাকে মাধন।
-

দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির
দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের নির্বাহী কমিটির সর্বোচ্চ পদে থাকা ভাইস চেয়ারম্যানদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়া, বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের দাবির পক্ষে সবাই একমত প্রকাশ করেন। বৈঠকে খালেদা জিয়ার বিভাগ ও জেলা সফর নিয়ে আলোচনা হয়।
কোন্দল মিটিয়ে দলকে শক্তিশালী করতে সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যাতে কোনো দুর্বলতা না থাকে সেজন্য এখন থেকে সবাইকে গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
সংগঠনের ভিত মজবুত করতে বিশৃঙ্খলাকারীদের হুশিয়ার করে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। দ্রুত ঝুলে থাকা জেলা, থানা ও অঙ্গসংগঠনের কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। সবাইকে এলাকায় গিয়ে সরকারের ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি তত্ত্বাবধায়ক ইসু্যতে জনমত তৈরির নির্দেশ দেন খালেদা জিয়া।
সংগঠন দ্রুত গোছানোর তাগিদ দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, তরুণদের জায়গা করে দিতে হবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের ছাড় দেয়া যাবে না।
খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠকে ভাইস চেয়ারম্যানদের মধ্যে ২৫ জন উপস্থিত ছিলেন। তারা হলেন- এম মোরশেদ খান, হারুন আল রশিদ, আবদুল্লাহ আল নোমান, অধ্যাপক আবদুল মান্নান, আবদুল মান্নান, ইকবাল হাসান মাহমুদ টুকু, শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আলতাফ হোসেন চেৌধুরী, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মীর মো. নাসিরউদ্দিন, খন্দকার মাহবুব হোসেন, মাহমুদুল হাসান, ইনাম আহমেদ চেৌধুরী, আমিনুল হক, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও শওকত মাহমুদ। এ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
-

যৌন নির্যাতন প্রতিটি বাড়িতেই হয়: রাধিকা আপ্তে
যৌন নির্যাতন যে শুধুমাত্র সিনেমা ইন্ডাস্ট্রিতে হয় এমন নয় এটি সবখানেই ঘটে থাকে। এমনকি প্রতিটি বাড়িতেই কমবেশি যৌন নির্যাতন হয়ে থাকে বলে মন্তব্য করেছেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে।
সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা জানান, প্রতিটি বাড়িতে কমবেশি যৌন নির্যাতনের ঘটনা ঘটে থাকে। শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটি সীমাবদ্ধ নয়। পৃথিবীর সর্বত্র শিশুনিগ্রহ বা ওই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটে থাকে। ভারতেও হয়। যৌন নির্যাতনের শিকার শুধুমাত্র নারীরা হয়ে থাকেন, তা মনে করেন না রাধিকা। তাঁর কথায়, পুরুষ মানুষও যৌন নিগ্রহের শিকার হয়। বাদ যায় না বাচ্চা ছেলেরাও। যেখানে যে ক্ষমতাবান সেখানে সে তার বলপ্রয়োগ করে থাকে।
তিনি আরও বলেন, যৌন নিগ্রহের ঘটনা ইন্ডাস্ট্রিতে কারোর সঙ্গে ঘটলে চুপ করে থাকা উচিত নয়।
দরকার প্রতিবাদ করার। সরব হওয়ার। তাঁর মতে, পরিশ্রম আর নিজের প্রতিভার প্রতি আস্থা রেখে এগিয়ে যেতে হবে। মুখ খুললে নিজের ক্ষতি হবে বা ভবিষ্যতে বিপদে পড়তে হবে, এসব ভাবলে চলবে না। তাহলেই এই ধরনের ঘটনা কম ঘটবে।
-

মাথা ন্যাড়ার শর্তে এসএসসির ফরম পূরণ!
মাথা ন্যাড়া করার শর্তে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসির ফরম পূরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
চাঁদপুর আল আমিন একাডেমি স্কুলে প্রায় ৩০০ শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পুনরায় পরীক্ষা নিলেও ফল ঘোষণা না করে মাথা ন্যাড়া করার শর্তে ২০১৮ সালে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করা হচ্ছে। ন্যাড়া করার ব্যাপারে মুখ খুললে শিক্ষার্থীদের স্কুল থেকে বহিষ্কারের হুমকি দেয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষক পি এম এম জামাল হোসেন এমন নির্দেশের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেরাই চুল কেটেছে।
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে আল আমিন একাডেমীতে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রায় চারশ শিক্ষার্থীর মধ্যে টেস্ট পরীক্ষায় ৯১ জন কৃতকার্য হয়। বাকি প্রায় তিনশ শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়। পরে তাদের অকৃতকার্য বিষয়ে পুনরায় পরীক্ষা নিলেও ফলাফল ঘোষণা করেনি কর্তৃপক্ষ। ফলাফল ঘোষণা না করে অতিরিক্ত টাকার বিনিময়ে ফরম পূরণ করা হচ্ছে এমনটাই অভিযোগ আবুল বাসার নামের এক অভিভাবকের। এমন প্রচুর অভিযোগ রয়েছে প্রাইভেট না পড়াতে অনেক শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়েছে। এমনকি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের কৌশলও বলছেন কেউ কেউ।
অপরদিকে ইংরেজি শিক্ষক জামাল স্যারের নির্দেশে ১৯ জন শিক্ষার্থী মাথা ন্যাড়া করতে বাধ্য হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা এমন শর্ত দেয়ায় প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু তিনি এ সিদ্ধান্তকে চূড়ান্ত ও কার্যকর করার নির্দেশ দেন। শিক্ষার্থীরা বাধ্য হয় তাদের মাথা ন্যাড়া করতে। এমন ঘটনায় অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
সূত্র : মানবজমিন -

যুবরত্ন সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর শুভ জন্মদিন আজ
শেখ সুমন:
বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বরিশাল বাসীর প্রানের মানুষ ,যুবরত্ন সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর আজ জন্মদিন ।
বরিশাল মহানগর আওয়ামীলীগের এই নবীন নেতা, পার্বত্য শান্তি চুক্তির রূপকার জনাব সেরনিয়াবাদ আবুল হাসানাত আব্দুল্লাহর পুত্র ।দাদা ও বাবার মত সাধারণ গণ মানুষের সেবা করার জন্য রাজনীতিতে আসেন সাদিক আব্দুল্লাহ।অতি অল্প সময়ে সাধারণ মানুষের প্রাণের মানুষ হয়ে যান সাদিক আব্দুল্লাহ।
রাজনীতিতে এসে বরিশাল মহানগর আওয়ামীলীগের হাল ধরেন এই তরুন রাজনীতিবিদ ।ইতিমধ্যেই বরিশাল মহানগরীর ত্রিশটি ওয়ার্ডের সকল মানুষের কাছে পরিচিত মুখ সাদিক আব্দুল্লাহ।যুব সমাজের জন্য কাজ করায় বরিশালবাসি তাকে যুবরত্ন হিসেবে উপাধি দিয়েছেন ।যানাগেছে আজকের এই দিনটি সাধারণ মানুষের সাথে কাটাবেন সাদিক আব্দুল্লাহ।
আজকের এই দিনে বাংলার মুখ 24 .কম পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
-

জাতির মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের অমূল্য দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি দেয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না। ইতিহাস মুছে ফেলার চেষ্টা করলেও তা মুছে ফেলা যায় না।
মুছে ফেলতে পারে নাই কেউ। আজকে সেটাই প্রমাণিত হয়েছে। তিনি জাতির মর্যাদাকে সমুন্নত রাখতে সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান।
তিনি আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইউনেস্কো কতৃর্ক জাতির পিতার ৭ মার্চের ভাষণকে ইন্টারন্যাশনাল মেমোরি রেজিষ্টারে অন্তর্ভুক্ত করা উপলক্ষ্যে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
প্রায় ৪৬ বছর আগে এই সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়েই জাতির পিতা বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতিকে বাঙালি জাতিস্বত্তার মূলমন্ত্রে আবদ্ধ করার এবং স্বাধীনতার আহ্বান হিসেবে স্বীকৃত তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদান করেন।
শেখ হাসিনা বলেন, ইউনেস্কোর এই স্বীকৃতি শুধু স্বীকৃতিই নয়, প্রতিশোধও বটে। ইতিহাসও প্রতিশোধ নেয়, ইতিহাসও সত্যকে তুলে ধরে। যতই তা মুছতে চেষ্টা করা হোক ইতিহাস তার সত্যিকারের অবস্থানটা অবশ্যই তুলে ধরবে। আজকে সেই স্বীকৃতিই বাংলাদেশ পেয়েছে।
তিনি বলেন, এই স্বীকৃতির মধ্যদিয়ে শুধু এই ভাষণ নয়, সমগ্র বাংলাদেশ, বাঙালি জাতি, সকল শহীদ, সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি সকলেই আজকে বিশ্বদরবারে সন্মানিত হয়েছে।
সরকার প্রধান বলেন, আমার মাঝে মাঝে মনে হয় যারা একদিন এই ভাষণ বাজাতে বাধা প্রদান করেছে, যারা জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করেছে, আজকে যখন ইউনেস্কো এই ভাষণকে তাঁর ঐতিহাসিক দলিলে স্বীকৃতি দিয়েছে। তাদের কি এখন লজ্জা হয় না। তাদের কি এখন এতটুকুও দ্বিধা হয় না।
‘ওয়াল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে বঙ্গবন্ধুর ৭মার্চের মার্চের ভাষণকে ইউনেস্কোর এই সন্মাননা প্রদান উপলক্ষ্যে আয়োজিত নাগরিক সন্মাণনায় দেশ বরেন্য ব্যাক্তিবর্গসহ লাখো জনতার উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানস্থল ও তাঁর চারপাশ পূর্ণ হয়ে ওঠে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণকে তাদের ইন্টারন্যাশনাল মেমোরি রেজিষ্টারে অন্তভ’ক্ত করে।
এমিরেটাস অধ্যাপক আসিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক রফিকুল ইসলাম, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিজ্ঞানী ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও প্রধান বিয়েট্রিস খলদুন।
বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জাসদ সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, এবং ব্যারিষ্টার নাজমুল হুদা, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং নের্তৃস্থানীয় শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নাগরিক সমাবেশে অংশ নেন।
বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সমাবেশের স্বতস্ফুর্ত জনসমুদ্রের দিকে ইঙ্গিত করে সূর্যালোকিত আকাশের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতদিন মেঘে ছেয়ে ছিল আজকে আবার সূর্য নতুনভাবে দেখা দিয়েছে, কাজে এই সূর্যই এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে।
-

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু আজ
আজ ১৯ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শুরু হবে। দেশের সাত হাজার ২৬৭টি এবং বিদেশের ১২টি কেন্দ্রে অনুষ্ঠেয় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
সারা দেশে মোট প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
এবার দুই হাজার প্রাথমিকে ৯৫৩ জন এবং ইবতেদায়ীতে ৩৭৯ জন ‘বিশেষ চাহিদা সম্পন্ন’ পরীক্ষার্থী অংশ নেবে । এই শিক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।
প্রশ্নপত্র ফাঁসরোধে এবার থেকে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে প্রশ্নপত্র সরবরাহ করবে এবং এ সময় কোন পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার করা যাবে না বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়।
সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গত বছর থেকে দেশের ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্ন ছাপিয়ে প্রাথমিক ও ইবেতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা নিচ্ছে সরকার। পরীক্ষার দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়মের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।
ইতোমধ্যে প্রশ্নপত্র ফাসরোধে বিশেষ নিরাপত্তায় জেলা ও উপজেলা পর্যায়ে এবং দুর্গম এলাকার ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, পরীক্ষা শুরুর দিন বেলা ১১ টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী রাজধানীর মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করবেন।