Author: banglarmukh official

  • inShareShare প্রকাশিতঃ নভেম্বর ১৫, ২০১৭ ৩:১৭ অপরাহ্ণ A-  A  A+  Print বরিশাল র‌্যাব-৮ এর সাথে বন্দুক যুদ্ধে আব্বাস বাহিনীর ২ সদস্য নিহত- অস্ত্র উদ্ধার

    inShareShare প্রকাশিতঃ নভেম্বর ১৫, ২০১৭ ৩:১৭ অপরাহ্ণ A- A A+ Print বরিশাল র‌্যাব-৮ এর সাথে বন্দুক যুদ্ধে আব্বাস বাহিনীর ২ সদস্য নিহত- অস্ত্র উদ্ধার

    র‌্যাব-৮ এর সাথে বন্দুক যুদ্ধে সুন্দরবনের কুখ্যাত জলদস্যু আব্বাস বাহিনীর ২ সদস্য নিহত হয়েছে। নিহতরা হলো মোঃ ইউসুফ ফকির(৩৪) ও মোঃ রুহুল আমিন শেখ(৪৮)। অভিযানে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় থেকে সাড়ে ৮ টা পর্যন্ত সুন্দরবনের কাতলার খাল এলাকায় এ বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে।

    বেলা সাড়ে ১২ টায় র‌্যাব-৮’র বরিশালের রূপাতলীস্থ কার্যলয় থেকে প্রেরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। র‌্যাব-৮’র তথ্য সূত্রে জানাগেছে, র‌্যাবের বিশেষ গোপনীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্বাস বাহিনী সুন্দরবনের কাতলার খাল এলাকায় একটি অস্থায়ী আস্তানা রয়েছে বলে তথ্য পাওয়া যায়। এরই প্রেক্ষিতে আজ বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে র‌্যাবের আভিযানিক দল অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যূরা গুলি ছুড়তে শুরু করে দেয়। পরে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ৪০ মিনিট উভয়ের মাঝে গোলাগুলি চলে।

    পরবর্তিতে গুলি বর্ষন বন্ধ হলে আভিযানিক দল তলাশী শুরু করে। প্রায় এক ঘন্টার উপরে তল¬াশী করে আভিযানিক দলটি মোঃ ইউসুফ ফকির(৩৪) ও মোঃ রুহুল আমিন শেখ(৪৮)এর মৃতদেহ খুঁজে পায়। এসময় ঘটনাস্থান থেকে ১টি দোনালা বন্দুক, ২টি একনালা বন্দুক, ১টি কাটা রাইফেল, ১টি এয়ার রাইফেল, ২টি পাইপগানসহ ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ১২৪ রাউন্ড বন্দুকের কার্তুজসহ দেশীয় ধাড়ালো অস্ত্র উদ্ধার করে। এঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

  • বরিশাল র‌্যাব-৮ এর সাথে বন্দুক যুদ্ধে আব্বাস বাহিনীর ২ সদস্য নিহত- অস্ত্র উদ্ধার

    বরিশাল র‌্যাব-৮ এর সাথে বন্দুক যুদ্ধে আব্বাস বাহিনীর ২ সদস্য নিহত- অস্ত্র উদ্ধার

    র‌্যাব-৮ এর সাথে বন্দুক যুদ্ধে সুন্দরবনের কুখ্যাত জলদস্যু আব্বাস বাহিনীর ২ সদস্য নিহত হয়েছে। নিহতরা হলো মোঃ ইউসুফ ফকির(৩৪) ও মোঃ রুহুল আমিন শেখ(৪৮)। অভিযানে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় থেকে সাড়ে ৮ টা পর্যন্ত সুন্দরবনের কাতলার খাল এলাকায় এ বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে। বেলা সাড়ে ১২ টায় র‌্যাব-৮’র বরিশালের রূপাতলীস্থ কার্যলয় থেকে প্রেরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

    র‌্যাব-৮’র তথ্য সূত্রে জানাগেছে, র‌্যাবের বিশেষ গোপনীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্বাস বাহিনী সুন্দরবনের কাতলার খাল এলাকায় একটি অস্থায়ী আস্তানা রয়েছে বলে তথ্য পাওয়া যায়। এরই প্রেক্ষিতে আজ বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে র‌্যাবের আভিযানিক দল অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যূরা গুলি ছুড়তে শুরু করে দেয়। পরে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

    প্রায় ৪০ মিনিট উভয়ের মাঝে গোলাগুলি চলে। পরবর্তিতে গুলি বর্ষন বন্ধ হলে আভিযানিক দল তলাশী শুরু করে। প্রায় এক ঘন্টার উপরে তল¬াশী করে আভিযানিক দলটি মোঃ ইউসুফ ফকির(৩৪) ও মোঃ রুহুল আমিন শেখ(৪৮)এর মৃতদেহ খুঁজে পায়। এসময় ঘটনাস্থান থেকে ১টি দোনালা বন্দুক, ২টি একনালা বন্দুক, ১টি কাটা রাইফেল, ১টি এয়ার রাইফেল, ২টি পাইপগানসহ ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ১২৪ রাউন্ড বন্দুকের কার্তুজসহ দেশীয় ধাড়ালো অস্ত্র উদ্ধার করে। এঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

  • মাদকের বিরুদ্ধে লড়াই করবেন মাশরাফি

    মাদকের বিরুদ্ধে লড়াই করবেন মাশরাফি

    দেশের ক্রিকেটকে বদলে দিয়েছেন, এবার মাদকমুক্ত সমাজ গঠন করে দেশটাকে বদলে দিতে চান জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ বুধবার রাজধানীর বারিধারায় প্রত্যয় মেডিকেল ক্লিনিক প্রাঙ্গণে মাদক প্রতিরোধ বিষয়ক একটি অনুষ্ঠানে মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সমাজের সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বানের পাশাপাশি নিজে মাদকের বিরুদ্ধ মাঠে নামার ঘোষণা দেন তিনি।

    নিজের বক্তব্যে ম্যাশ বলেন, ‘মাদক একটা ভাইরাসের মতো, একটা জায়গায় ঢুকলে ছড়িয়ে পড়ছে। শোনা যাচ্ছে, আমাদের দেশে এটি প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ছে। যারা মাদকে জড়িয়ে পড়েছেন, তাদের একটা সিদ্ধান্তকে ভুল মনে করে যদি তাদের সাপোর্ট না করি, তাদেরকে যদি কাউন্সেলিং না করি, পরিবার থেকে শুরু করে আরও কাছের মানুষ যারা আছেন সবাই মিলে আমরা যদি বোঝানোর চেষ্টা না করি, ভুলটাকে শুধরে দেওয়ার চেষ্টা না করি, তাহলে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা কঠিন হয়ে যাবে। ‘

    এরপরই মাদকবিরোধী লড়াইয়ে নিজেকে যুক্ত করার আগ্রহ জানিয়ে মাশরাফি বলেন, ‘আমারও খুব ইচ্ছা, আমার জায়গা থেকে চেষ্টা করব। একজন হলেও যদি ফিরিয়ে আনতে পারি, সেটা আমার কাছে ভালো লাগবে। সবার প্রতি আমার অনুরোধ, যারা এর ভেতরে ঢুকে গেছেন, আপনারা জীবনকে সুন্দর করুন। আর যারা ভালো আছেন, তাদের আর একজনও যেন নতুন করে না যান। ‘

    এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি মাদক ও জঙ্গিবাদকে পৃথিবীতে বড় দুই সমস্যা হিসেবে চিহ্নিত করে বলেন, ‘আইন করে মাদক আসা-যাওয়া, দেশের ভেতরে ঢোকা, এসব নিয়ন্ত্রণ করা যায়; কিন্তু আইন করে মাদক সেবন বা মাদকের ক্ষতিকর বিষয়গুলো বন্ধ করা যায় না।

    আইনের পাশাপাশি সমাজে সচেতনতা গড়ে তুলতে হবে। পরিবারের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। ‘

  • টাঙ্গাইলে সালিশী বৈঠকে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

    টাঙ্গাইলে সালিশী বৈঠকে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

    টাঙ্গাইলের ভূঞাপুরে সালিশী বৈঠকে আজগর আলী বয়াতি (৭৬) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার দুপুরে উপজেলার অলোয়া ইউনিয়নের দিঘিকাতুলী গ্রামে এ ঘটনা ঘটে।

    ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউছার চৌধুরী জানান, সকালে আজগর আলীর বাড়ির উপর পাশের বাড়ির আবু বক্করের গাছ হেলে পড়ে থাকে। এ কারণে আজগর আলী সেই হেলে থাকা গাছ কেটে দিতে বলে। এ সময় উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে এঘটনায় দুপুরে সালিশী বৈঠকের আয়োজন করা হয়। সালিশ বৈঠকে এলাকার কয়েকজন মাতাব্বর উপস্থিত হয়ে সালিশ বৈঠকের কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবু বক্কর ও তার লোকজন লাঠি দিয়ে আজগর আলীকে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
    এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

  • দেশের প্রথম রোবট রেস্টুরেন্টের যাত্রা শুরু

    দেশের প্রথম রোবট রেস্টুরেন্টের যাত্রা শুরু

    দেশের প্রথম রোবট রেস্টুরেন্টের যাত্রা শুরু হলো রাজধানী ঢাকার আসাদ গেটের ফ্যামিলি ওয়ার্ল্ডে। রাজধানী ঢাকাতেই পাওয়া যাচ্ছে যান্ত্রিক রোবটের কাছ থেকে ‘মানবিক’ সেবা।

     

    রেস্টুরেন্ট জুড়ে রোবট ঘুরছে, কথা বলে গ্রাহকদের পছন্দের খাবারের অর্ডার নিচ্ছে। আবার রোবটের পেছনে থাকা মনিটরের স্ক্রিনে ভেসে ওঠা বাটন টিপে গ্রাহকরাও দিচ্ছেন খাবারের অর্ডার।

    বুধবার নিজস্ব অডিটোরিয়ামে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। যাত্রা শুরু উপলক্ষে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এবং রোবট প্রস্তুতকারী চীনা সংস্থা এইচ জেড এক্স ইলেকট্রনিক টেকনোলজি কোম্পানি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

    উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, বাংলাদেশে এটিই এ ধরনের  প্রথম রেস্টুরেন্ট, যেখানে রোবটের মাধ্যমে গ্রাহকদের খাবার সরবরাহ করা হবে।   এর মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন মাইলফলক এবং নতুন দিগন্তের সূচনা হলো।

    সংবাদ সম্মেলনে রোবটের কাজের পদ্ধতি তুলে ধরেন চীনা নির্মাতারা। শিশুদের বিনোদন ও খাবারের বিষয়টি চিন্তা করেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

    উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রোবটের কার্যক্রম প্রত্যক্ষ করেন অনেক গ্রাহক।

    উপস্থিত সবার জন্যই এটি ছিল সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনোয়ারুন নবী মজুমদারের দুই সন্তান তাসিন রওনাক নবী ও রাহিন রাইয়ান নবী বিদেশে উচ্চশিক্ষায় অধ্যয়ণরত অবস্থায় চীনে যান। সেখানে তারা চীনের রোবটদের দিয়ে খাবার সরবরাহ পদ্ধতি দেখে আকৃষ্ট হন। এরপর সংশ্লিষ্ট রোবট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স সোয়ার্জের সঙ্গে বাংলাদেশে রোবট রেস্টুরেন্ট চালুর বিষয়ে আলোচনা করেন। ওই আলোচনার ভিত্তিতেই এটি বাংলাদেশে চালু করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে অংশ নেন রেস্টুরেন্টটির পরিচালক রাহিন রাইয়ান নবী, এইচ জেড এক্স ইলেকট্রনিক টেকনোলজি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স সোয়াজ, কাস্টমার রিলেশন ম্যানেজার তানভিরুল হক।

  • নবান্নের আলোয় জঙ্গিবাদের আঁধার দূর করতে হবে’

    নবান্নের আলোয় জঙ্গিবাদের আঁধার দূর করতে হবে’

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নবান্নের দিন নিজের মনকে আলোকিত করার দিন। সোনার ধান-ফলানো কৃষকের জন্য মমতা, উত্তরোত্তর সমৃদ্ধি, নারী অগ্রযাত্রা, ডিজিটাল বাংলাদেশ আর গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আলোয় আলোকিত হবার সময় আজ।

    আর সেই আলোতে দূর করতে হবে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, বৈষম্য, দারিদ্র্য, অশিক্ষা আর কূপমন্ডুকতার সকল অন্ধকার।

    অগ্রহায়ণ মাসের প্রথম দিন (বুধবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আরটিভি আয়োজিত দিনব্যাপী নবান্ন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

    এসময় সকলকে বিশেষ করে দেশের কৃষকদের প্রতি নবান্নের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে হাসানুল হক ইনু বলেন, নতুন ধানের গন্ধে মৌ মৌ বাংলার গ্রাম-প্রান্তর আজ যে নবান্ন উৎসবে মেতেছে, তার পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের কৃষকদের।

    নবান্ন উৎসবকে দেশের লোকজ সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষকের যাপিত জীবন, সবুজমাখা প্রকৃতির বৈচিত্র্য আর নদী-নালা, খাল-বিলের জলতরঙ্গ -এসবই আমাদের লোকজ সংস্কৃতির উৎস। আর ছয় ঋতুর পরিবর্তনের বৈচিত্র্য নগরের দালান-কোঠায় বসে যতটা না অনুভব করা যায়, তার চেয়ে অনেক বেশি অনুভব করা যায় ঘরের উঠোনে বসে, ক্ষেতের আলে বসে বা নদীর পাড়ে বসে।

    তিনি বলেন, নাগরিক সভ্যতাকে অস্বীকার করে নয়, লোকজ সংস্কৃতির শেকড়কে শক্তভাবে আঁকড়ে ধরেই নাগরিক সভ্যতার বিকাশ সাধনে এগুনো উচিত। তবেই কেবল আমরা আধুনিকতা পাবো আবার বাঙালি স্বকীয় বৈশিষ্ট্যও ধারণ করতে পারবো।

  • দাড়ি-গোঁফ নয়, ব্লেড দিয়ে চোখের মণি শেভ করেন চীনা নাপিত!

    দাড়ি-গোঁফ নয়, ব্লেড দিয়ে চোখের মণি শেভ করেন চীনা নাপিত!

    সেলুনে নাপিতের কাছে আমরা যাই চুল কাটাতে, শেভ করতে কিংবা চুলে রং করানোর জন্য। কিন্তু চীনে জিয়াং গাউ নামের এমন একজন নাপিত রয়েছেন যিনি এসব কিছুই করেন না।

    তিনি চোখের ভেতরের মণি শেভ করেন! তাও আবার ধারালো ক্ষুর এবং ব্লেড দিয়ে।

    চীনের চেংদু নগরীতে জিয়াং গাউ’র বসবাস। তিনি চোখের ভেতর থেকে চোখের মণি বের করে আনেন না। বরং চোখের ভেতরের ময়লা ও ধুলাবালি বের করে আনেন। দীর্ঘ ৪০ বছর ধরে এই পেশায় নিয়োজিত রয়েছেন জিয়াং গাউ। দীর্ঘ এই সময় কেউ কখনো তার এই কাজে আহত হননি। এমনকি সামান্য আঘাতও পাননি।

    জানা গেছে, বিংশ শতাব্দীর শুরুর দিকে বিভিন্ন হাসপাতালে চোখের মণি শেভ করার বিষয়টি প্রচলিত ছিল। চোখের ভেতরের আলসার এবং আঘাতজনিত কারণে ক্ষতিকর টিস্যু বের করে আনতে এই পদ্ধতি ব্যবহার করা হতো।

    চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ‘ট্রাকোমা’ বলা হয়।

    সূত্রঃ চীনা অনলাইন পোর্টাল সাংহাইলিস্ট ডটকম।

  • ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করা নিষিদ্ধ : গ্রান্ড মুফতি

    ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করা নিষিদ্ধ : গ্রান্ড মুফতি

    সৌদি আরবের গ্রান্ড মুফতি আবদুল আজিজ আল শেখ বলেন, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করা নিষিদ্ধ। কোনো ইসরাইলিকে হত্যা করাও নিষিদ্ধ।

    যেহেতু হামাস এসব করছে, সেকারণে হামাস একটি সন্ত্রাসী সংগঠন।

    সম্প্রতি একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে সৌদি মুফতি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে এসব কথা বলেন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘হামাস’কে সন্ত্রাসী সংগঠন বলায় আবদুল আজিজ আল শেখকে ইসরাইলে দাওয়াত দিয়েছে দেশটির এক মন্ত্রী।

    আবদুল আজিজ আল শেখের ভূয়সী প্রশংসা করে ইসরাইলি যোগাযোগ মন্ত্রী আয়ুব কারা এক টুইট বার্তায় বলেন, আমরা আবদুল আজিজ আল শেখকে অভিনন্দন জানাই। তিনি যে ফতোয়া দিয়েছেন, ‘ইসরাইলিদের বিরুদ্ধে যুদ্ধ এবং হত্যা নিষিদ্ধ’ এজন্য তাকে অভিনন্দন।

    তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা গ্রান্ড মুফতিকে ইসরাইল ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছি। তাকে আমাদের দেশে সর্বোচ্চ সম্মানিত করা হবে।

  • স্ত্রীর বড় বোনকে দফায় দফায় ধর্ষণ, ভগ্নিপতি গ্রেফতার

    স্ত্রীর বড় বোনকে দফায় দফায় ধর্ষণ, ভগ্নিপতি গ্রেফতার

    রাজবাড়ীর কালুখালীতে স্ত্রীর বড় বোনকে ধর্ষণের অভিযোগে এরশাদ মণ্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

    এরশাদ কালুখালী উপজেলার দামুকদিয়া গ্রামের বকু মণ্ডলের ছেলে।

    কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) খান বেল্লাল হোসেন জানান, ১৩ নভেম্বর এরশাদের স্ত্রীর বড় বোন কালুখালী থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার স্বামীর বাড়ি ও তার ছোট বোনের স্বামী এরশাদের বাড়ি একই গ্রামে। তাদের বাড়িতে এরশাদ যাতায়াত করতো। এক পর্যায়ে এরশাদ তাকে কু-প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৫ নভেম্বর রাত ৮টার দিকে এরশাদ তাকে ধর্ষণ করে। এসময় তার স্বামী বাড়িতে ছিলেন না। এর আগেও গত ৮ আগস্ট রাত ১০টার দিকে এরশাদ তার স্ত্রীর বড় বোনকে ধর্ষণ করেন।

  • বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে ফরিদ উদ্দিন (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আক্কাস আলী (২৪) নামে অপর এক বাংলাদেশি।

     

    নিহতের লাশ টেনে হেঁচড়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আতহ আক্কাস আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বুধবার ভোররাতে বুড়িমারী সীমান্তের ৮৪৩নং মেইন পিলারের কাজে এ ঘটনা ঘটে।

    নিহত ফরিদ উদ্দিন উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের শামসুর হকের ছেলে। আহত আক্কাস আলী একই গ্রামের আ. কুদুসের ছেলে বলে জানা গেছে।

    রংপুর-৬১ বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার বিএসবাড়ি ৬১নং বিএসএফ ক্যাম্পের সদস্যরা বুধবার ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৩নং মেইন পিলারের কাছে বাংলাদেশি ১২ থেকে ১৫ জনের একটি দল গরু আনতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই যুবক। পরে তার লাশ টেনে হেচড়ে তাদের ক্যাম্পে নিয়ে যায়। এসময় আক্কাস আলী গুলিবিদ্ধ হন।

    এ ঘটনায় বিজিবির পক্ষে থেকে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানান হলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি।

    রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মেজর মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বাংলাদেশির লাশ ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিএসএফ পক্ষ থেকে কোন জবাব পাওয়া যায়নি।