Category: জাতীয়

  • ঝুঁকিপূর্ণ ঋণের প্রভিশন রাখতে ব্যর্থ ৮ ব্যাংক

    ঝুঁকিপূর্ণ ঋণের প্রভিশন রাখতে ব্যর্থ ৮ ব্যাংক

    ব্যাংকিং খাতে বেড়েছে খেলাপি ঋণের পরিমান। এর প্রভার পেড়েছে ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণেও। এই প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে সরকারি-বেসরকারি খাতের আটটি ব্যাংক। ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ হিসাবে আট ব্যাংকে ৯ হাজার ৩৭৫ কোটি ৪৮ লাখ টাকার প্রভিশন ঘাটতি দেখা দিয়েছে।

    খেলাপি ঋণের ওপর কেন্দ্রীয় ব্যাংকের তৈরি করা ডিসেম্বর-১৭ প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

    ব্যাংক ব্যবস্থার ঋণের শ্রেণিমান অনুযায়ী, নির্ধারিত পরিমাণ নিরাপত্তা সঞ্চিতির অর্থ সংরক্ষণের বিধান রয়েছে। কিন্তু প্রয়োজনীয় প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও বেসিক ব্যাংক। বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও স্টান্ডার্ড ব্যাংক। এছাড়া নতুন করে এই ঘাটতির তালিকায় যুক্ত হয়েছে বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। এসব ব্যাংকের মোট ঘাটতির সিংহভাগ রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের।

    সংশ্লিষ্টরা বলছেন, খেলাপি ঋণ বাড়ার কারণেই ব্যংকিং খাতে বাড়ছে প্রভিশন ঘাটতির পরিমাণ। আর এ সময়ে যেসব ব্যাংক প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে তাদের মূলধন ঘাটতিতে পড়ার আশঙ্কা রয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৯৮ হাজার ১৯৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩০৩ কোটি টাকা, যা ডিসেম্বর-১৬ শেষে ছিল ৬২ হাজার ১৭২ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১২ হাজার ১৩১ কোটি টাকা।

    একই সময়ে ওই আট ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৯ হাজার ৩৭৫ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সব চেয়ে ঘাটতি বেশি সোনালী ব্যাংকের। ডিসেম্বর শেষে সোনালী ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ৩ হাজার ৬৮৫ কোটি ৭৮ লাখ টাকা। এরপরই বেসিক ব্যাংকের ঘাটতির পরিমান তিন হাজার ৪৯৫ কোটি ২ লাখ টাকা, রূপালী ব্যাংকের এক হাজার ৮০ কোটি ৯০ লাখ, বাংলাদেশ কমার্স ব্যাংকের ১৯৫ কোটি ৪৩ লাখ, ন্যাশনাল ব্যাংকের ১৫৯ কোটি ৫৩ লাখ, প্রিমিয়ার ব্যাংকের ৭৮ কোটি ৭৮ লাখ, স্টান্ডার্ড ব্যাংকের ২৭৫ কোটি ২০ লাখ এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রভিশন ঘাটতি ১৩৭ কোটি ৯৪ লাখ টাকা।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে প্রভিশন সংরক্ষণের প্রয়োজন ছিল ৪৪ হাজার ২৯৫ কোটি ৩০ লাখ টাকা। এর বিপরীতে ৫৭টি ব্যাংক সংরক্ষণ করে ৩৭ হাজার ৫২৮ কোটি ৬ লাখ টাকা। অনেক ব্যাংক নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি প্রভিশন সংরক্ষণ করেছে। ফলে সার্বিকভাবে ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৭ কোটি ২৩ লাখ টাকা।

    এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ড. গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, যাচাই-বাছাই না করেই ব্যাংকগুলো ঋণ দিচ্ছে। অন্যদিকে বিশেষ সুবিধায় নিয়মিত ঋণগুলো ঠিকমতো আদায় হচ্ছে না। ফলে বাড়ছে খেলাপি ঋণ। আর নিয়ম অনুযায়ী খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে প্রভিশন রাখতে হয়। আর এটি রাখতে ব্যর্থ হলে মূলধন ঘাটতিতে পড়ে ব্যাংক।

    তিনি বলেন, প্রভিশন ঘাটতি বাড়ছে। আর এটি বেশি বাড়ছে সরকারি ব্যাংকগুলোতে। এর মূল কারণ তাদের স্বচ্ছতা ও জবাবদিহি কম। তাই এসব ব্যাংকগুলোকে সার্পোট না দিয়ে ঋণ আদায়ের ওপর চাপ দেয়া উচিত। একইসঙ্গে নতুন ঋণ বিতরণে কঠোরতা প্রয়োজন।

    কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকগুলো প্রাহকদের যে পরিমাণ ঋণ বিতরণ করে তার বেশির ভাগই আমানতকারীদের অর্থ। আমানতকারীদের অর্থ যেন কোনো প্রকার ঝুঁকির মুখে না পড়ে সেজন্য বাংলাদেশ ব্যাংক থেকে নানা বিধিনিষেধ আরোপ করা আছে। এর একটি হলো প্রভিশন সংরক্ষণ।

    নিয়ম অনুযায়ী, ব্যাংকের অশ্রেণিকৃত বা নিয়মিত ঋণের বিপরীতে দশমিক ২৫ থেকে পাঁচ শতাংশ হারে প্রভিশন রাখতে হয়। নিম্নমান বা সাব স্ট্যান্ডার্ড ঋণের বিপরীতে রাখতে হয় ২০ শতাংশ, সন্দেহজনক ঋণের বিপরীতে ৫০ শতাংশ এবং মন্দ বা কুঋণের বিপরীতে ১০০ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হয়। ব্যাংকের আয় খাত থেকে অর্থ এনে এ প্রভিশন সংরক্ষণ করা হয়। খেলাপি ঋণ বাড়লে, আর সে অনুযায়ী ব্যাংকের আয় না হলে প্রভিশন ঘাটতি দেখা দেয়।

    ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, প্রভিশন ঘাটতি থাকলে শেয়ারহোল্ডাদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারে না সংশ্লিষ্ট ব্যাংক।

  • ভালো আছেন পাইলট আবিদের স্ত্রী

    ভালো আছেন পাইলট আবিদের স্ত্রী

    নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম এখন ভালো আছে। তাকে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

    অফসানা খানমের বাবা ড. এম এ কাশেম শেখ রোববার বিকেলে সাংবাদিকদের জানান, তিনি আইসিইউতে গিয়ে মেয়েকে দেখে এসেছেন। এখন তার মেয়ে ভালো আছেন।

    ডাক্তারের সঙ্গে কথা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, অপারেশনের পর ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। ডাক্তার বলেছেন আপারেশন সাকসেসফুল।

    রোববার রাজধানীর উত্তরার বাসায় স্ট্রোক করেন পাইলট আবিদের স্ত্রী। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

    আফসানা খানমের চাচাত বোন জানান, নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় স্বামী নিহতের পরই আমার বোন মানসিকভাবে ভেঙে পড়েন। আজ ভোরে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রথমে তাকে উত্তরার একটি হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে পর্যাপ্ত সুযোগ না থাকায় সকাল সাড়ে ৮টার দিকে নিউরো সায়েন্স হাসপাতালে আনা হয়।

    নিউরো সায়েন্স হাসপাতালের ইনফরমেশন ডেস্কের কর্মকর্তা শিউলি আক্তার নীলা  বলেন, রোববার সকালে আফসানা খানম ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

    গত ১২ মার্চ ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। এতে ৫১ যাত্রীর প্রাণহানি ঘটে। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ। আর ১০ বাংলাদেশি আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে নেপাল থেকে এনে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

    বিমানটিতে ৬৭ যাত্রীর মধ্যে বাংলাদেশি ৩২ জন, নেপালি ৩৩ জন, একজন মালদ্বীপের ও একজন চীনের নাগরিক ছিলেন। তাদের মধ্যে পুরুষ যাত্রীর সংখ্যা ছিল ৩৭, নারী ২৮ ও দু’জন শিশু ছিল।

  • নেপাল দূতাবাসে সোমবার সকাল ৮টায় জানাজা

    নেপাল দূতাবাসে সোমবার সকাল ৮টায় জানাজা

    নেপালে ত্রিভুবন বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে শনাক্তদের জানাজা সোমবার সকাল ৮টায় নেপালে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হবে। পরে মরদেহগুলো বাংলাদেশে পাঠানো হবে।

    ১৮ মার্চ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এ তথ্য জানিয়েছেন। সকাল ৮টায় দূতাবাসে জানাজা হবে বলে জানা গেছে। জানাজার পরপরই মরদেহগুলো এয়ারপোর্টে নিয়ে আসা হবে।

    এদিকে বিমান দুর্ঘটনায় ২৩ বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন- আঁখি মনি, বেগম নুরুন্নাহার, শারমিন আক্তার, নাজিয়া আফরিন ও এফ এইচ প্রিয়ক, উম্মে সালমা।

    এর আগে শনাক্ত হয়েছিলেন- বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান, পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।

  • বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ফেলে দেয়ার হুমকি

    বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ফেলে দেয়ার হুমকি

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে বিমানবন্দর থানায় সাাধার ডায়েরি করা হয়েছে। ওই ছাত্রীর বড় বোন উত্তর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা তুজ জোহরা মিতু বলেন, আমাদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ছোট বোন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেত্রী। ছাত্রদলের রাজনীতি করার কারণে কয়েক দিন ধরে তার ফোনে কল দিয়ে হুমকি দিয়ে আসছিল রাজনৈতিক প্রতিপক্ষরা।

    গত ১৫ মার্চ রাত ১টা ৫ মিনিটে গ্রামীণ ফোনের একটি নম্বর দিয়ে কল দিয়ে জানানো হয়, ‘ছাত্রদল কর, ধর্ষণের পর হত্যা করে ব্রিজের ওপর থেকে নদীতে ফেলে দেব।’ এ ঘটনায় শনিবার রাতে বিমানবন্দর থানায় সাাধার ডায়েরি করা হয়েছে।

    বিমানবন্দর থানা পুলিশের ওসি মো. আনোয়ার হোসেন জানান, হুমকির বিষয়টি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • ডিবিসি’র সাংবাদিক সুমন হাসানের ওপর নির্যাতন বানারীপাড়া প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

    ডিবিসি’র সাংবাদিক সুমন হাসানের ওপর নির্যাতন বানারীপাড়া প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

    ডিবি পুলিশের হাতে বেসরকারী টিভি চ্যানেল ডিবিসির বরিশালের ক্যামেরাপার্সন সুমন হাসান নির্যাতনের শিকার হওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি জাকির হোসেন,কে এম শফিকুল আলম জুয়েল,সুজর মোল্লা,রফিকুল ইসলাম তালুকদার,ইলিয়াস শেখ,আনিছুর রহমান মিলন,সাইফুর রহমান রাসেল,এস কে ভি জয়দেব ও নাঈম মোঘল,সাধারণ সম্পাদক কাওসার হোসেন,যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত,সজল চৌধুরী ও শফিক শাহিন,সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসী,কোষাধ্যক্ষ প্রভাষক মামুন আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম শফিক,প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক,সহ প্রচার সম্পাদক আহমেদ রনি,নির্বাহী সদস্য সাইদুল ইসলাম,কাজী হারুন অর রশিদ,কাজী শাহিন মাহমুদ,সুমম রায় সুমন,সুমন খান প্রমূখ। নেতৃবৃন্দ সাংবাদিক সুমন হাসানের ওপর নির্যাতনকারী ডিবি পুলিশের ওই ৮ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

  • বরিশালে ডিবির ডিসি উত্তম কুমার পালকে অব্যহতি- নতুন ডিসি মোয়াজ্জেম হোসেন

    বরিশালে ডিবির ডিসি উত্তম কুমার পালকে অব্যহতি- নতুন ডিসি মোয়াজ্জেম হোসেন

    বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের দায়িত্ব অব্যহতি দেয়া হলো উপ-পুলিশ কমিশনার উত্তম কুমার পালকে। তার স্থলাবিশিক্ত হয়েছেন নতুন উপ-পুলিশ কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন ভূইয়া।এর পূর্বে ময়মনসিং জেলা পুলিশের এসপি’র দায়িত্বে ছিলেন মোয়াজ্জেম হোসেন ভূইয়া।

    তাছাড়া উত্তম কুমার পালকে ডিবি’র দায়িত্ব থেকে অব্যহত দিয়ে শুধুমাত্র ট্রাফিক এর ডিসি হিসেবে রাখা হয়েছে। বরিশালে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি’র ক্যামেরা পার্সন সুমন হাসানকে ডিবি পুলিশের কতিপয় সদস্য কর্তৃক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে উপ-পুলিশ কমিশনার উত্তম কুমার পালকে ডিবি’র দায়িত্ব থেকে অব্যহত দেয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের একটি দায়িত্বশিল সূত্র।তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন জানিয়েছেন, নতুন উপ-পুলিশ কমিশনার বদলী হয়ে আসায় উত্তম কুমার পালকে ডিবি’র দায়িত্ব ছাড়তে হয়েছে।

    তিনি ডিবি ডিবি’র অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ট্রাফিক এর ডিসি বলে জানানো হয়েছে।আজ রোববার সাংবাদিক সুমন হাসান এর উপর ডিবি পুলিশের নির্যাতনের ঘটনা নিয়ে বরিশালের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক কালে উপস্থিত সাংবাদিকদের এমনটি
    জানিয়েছেন পুলিশ কমিশনার।

  • জাতির জনকের জন্মদিন উপলক্ষে বানারীপাড়ায় শের-ই বাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু

    জাতির জনকের জন্মদিন উপলক্ষে বানারীপাড়ায় শের-ই বাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু

    জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষে বানারীপাড়ায় শের-ই বাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু । উজিরপুর উপজেলার গতকাল শনিবার সকাল ১১টায় আলোচনা সভা বিশেষ অথিতি হিসেবে যোগ দেন।

    অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য তালুকদার মো: ইউনুস।

    এসময় বানারীপাড়ায় এসে সব শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় করলেন ফাইয়াজুল হক রাজু । ।১১ তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী শের-ই- বাংলা একে ফজলুল হকের দৌহিত্র (নাতী) ফাইয়াজুল হক রাজু।

    সাদা মনের মানুষ ও উচ্চ শিক্ষিত এই নেতা সাধারণ মানুষের আস্থার নাম।তাকে  বানারীপাড়া ও উজিরপুরের মাটির সন্তান হিসাবে উক্ত এলাকার সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ।

    ফাইয়াজুল হক রাজু জানিয়েছেন সময়ের সল্পতার কারণে বানারীপাড়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সাথে মিলিত হয়ে খুবই ভালো লাগছে। এভাবে আমি সাধারন মানুষের মনের ভিতর থেকে বানারীপাড়ার জনগনের জন্য কাজ করে যেতে চাই।

  • বরিশালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

    বরিশালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

    শেখ সুমন :

    বরিশালে নানা আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৮ পালিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় নগরীর সার্কিট হাউজ চত্ত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়।

    পরে অশ্বিনী কুমার হলে শিশু সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

    এর আগে সকাল ৯টায় অশ্বিনী কুমার হল চত্ত্বরে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি এবং সকাল সোয়া ৯টায় মহানগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ।

    এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

    এর আগে গত শুক্রবার রাত ১২টা ১ মিনিটে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় ও জেলা এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

  • টুঙ্গীপাড়ায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা

    টুঙ্গীপাড়ায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা

    শেখ সুমন :

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে টুঙ্গীপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শনিবার সকালে বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন। ফুল দেয়ার পর জাতির জনকের সমাধি প্রাঙ্গণে মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেয়ার পর আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

    এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এই কর্মসূচিতে অংশ নেন।

  • দক্ষিণাঞ্চল হবে আধুনিক সিঙ্গাপুর : হাসানাত আব্দুল্লাহ

    দক্ষিণাঞ্চল হবে আধুনিক সিঙ্গাপুর : হাসানাত আব্দুল্লাহ

    আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য তার সুদৃষ্টি রয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে এ অঞ্চলের সার্বিক চিত্র পাল্টে যাবে। আগামীতে এই বরিশাল হবে আধুনিক সিঙ্গাপুর শহর। এজন্য সামনের সময়গুলোতে তৃণমূল প্রর্যায়ের প্রতিটি মানুষের কাছে গিয়ে নৌকা প্রতিকে ভোট চাওয়ার জন্য তিনি দলীয় নেতা-কর্মী ও অঙ্গ সংগঠনের কর্মীদের প্রতি আহবান জানান।

    বৃস্পতিবার (১৫ মার্চ) দুপুরে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তন সভাকক্ষে নেতা-কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন- প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। ভোলা থেকে গ্যাস আনার জন্য পাইপ লাইনের কাজ সম্পূর্ণ করাসহ বরিশালে আন্তর্জাতিক স্টেডিয়াম, চারলেন সড়কের কাজ দ্রুত শেষ করার। তিনি আরও বলেন- প্রধানমন্ত্রী আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব ভালভাবে পালন করার চেষ্টা করছি। তার জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করেন।’

    এসময় তার সাথে উপস্থিত ছিলেন- বরিশাল ২ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসান, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম ও গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিসসহ দলীয় বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

    এর পূর্বে তাকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিম কমিশনার এস এম রুহুল আমিন, উপ-পুলিশ কমিমনার (দক্ষিণ) মো. গোলাম রউফ ও কোতয়ালি মডেল থানার সহকারি কমিশনার (এসি) শাহানাজ পরভীন। পরে তাকে পুলিশের একদল সদস্য গার্ড অব অর্নার ও সালাম প্রদর্শন করেন।”