Category: জাতীয়

  • বরিশালের রাজনৈতিক আকাশের উজ্জল নক্ষত্র সাদিক আব্দুল্লাহ

    বরিশালের রাজনৈতিক আকাশের উজ্জল নক্ষত্র সাদিক আব্দুল্লাহ

    মো:আবু সুফিয়ান শেখ :

    আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের আওয়ামী রাজনীতির কর্ণধার। শুধু আওয়ামী লীগের কর্ণধার বললে কিছুটা ভুল হবে। তিনি দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক। সকল দলের নেতাকর্মীরা শ্রদ্ধা ভরে দেখেন তাকে। তার বাবা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ছিলেন গরীব মেহনতি মানুষের নেতা।

    তবে এ শহীদ নেতা ‘নেতার’ মতো আচরন করেননি কখনো। খেটে খাওয়া মানুষের প্রাণের বন্ধু ছিলেন আব্দুর রব সেরনিয়াবাত। তারই সুযোগ্য পুত্র আবুল হাসানাত আব্দুল্লাহ। যার হাত ধরেই বিশৃঙ্খল বরিশালে ফিরেছে শৃঙ্খলা, বিরাজ করছে শান্তি। দক্ষিণাঞ্চলের এই রাজনৈতিক অভিভাবকের উত্তরসূরী সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ।
     অনেকের মতে, ‘সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাঝেই দেখা যায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিচ্ছবি, আর যার শরীরে রয়েছে বঙ্গবন্ধুর মতো মহান নেতার রক্ত তার চেয়ে কে বেশী ভালবাসতে পারবে আ’লীগকে। যা আরো একবার প্রমান হলো বরিশালে শান্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে । তরুন এ নেতার প্রশংসার পঞ্চমুখ ছিলেন বরিশাল জেলা ও মহানগর আ’লীগের সিনিয়র নেতারাও। কারন তার অক্লান্ত পরিশ্রমে বরিশাল নগরী পরিণত হয়েছে আনন্দের নগরীতে।
    শুধু বরিশাল নয় , বরিশালের অজপাড়াগায় একটি নাম উচ্চরিত হচ্ছে তা হলো , সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।নেতা কর্মীদের কোন বিপদের কথা শুনলে ছুটে যান  সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
    কখনও তিনি এতিমদের ভাই, কখনও তিনি দারিদ্র মায়ের সন্তান।
  • ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায়

    ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায়

    ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পাঁচদিনের সফরে ঢাকায় এসেছেন। আজ রবিবার বিকাল ৪টার ‍দিকে জেট এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিও তার সঙ্গে ছিরেন।
    এসময় বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ।
    পাঁচদিনের এ সফরে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বঙ্গভবন ও গণভবনে তার সম্মানে পৃথক রাষ্ট্রীয় ও সরকারি ভোজের আয়োজন করছেন রাষ্ট্র ও সরকারপ্রধান। সেখানে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও অংশ নেবেন। আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে প্রণব মুখার্জির।
  • মেয়র প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

    মেয়র প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

    আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন দলের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়ালসহ পাঁচজন।
    রবিবার বেলা ১১টা থেকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।  বিকাল ৩টা পর্যন্ত বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ,  আবদুল আউয়াল মিন্টুর ছেলে গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান (রঞ্জন) এবং বিএনপির ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ুম এই ফরম সংগ্রহ করেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
    রুহুল কবির রিজভী জানান, ফরম বিক্রি রবিবারই শেষ। সোমবার বিকাল ৪টা পর্যন্ত নয়া পল্টনের কার্যালয়ে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দেয়া যাবে। সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত মনোনয়ন বোর্ড এই সাক্ষাৎকার নেবে। মনোনয়ন বোর্ড প্রার্থীদের যাচাই-বাছাই করে একজন প্রার্থীকে মেয়র পদে মনোনয়ন দেবে। তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
    আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। এ উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। তা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।
  • প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী তত্পর’

    প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী তত্পর’

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তত্পর রয়েছে। যারা প্রশ্নপত্র ফাঁসের অপপ্রয়াস চালায় তাদের বিরুদ্ধেও ইতিমধ্যে মামলা করা হয়েছে। এ ধরণের অপরধের সঙ্গে জড়িত অপরাধীদের চার বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
    রবিবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
    নুরুল ইসলাম নাহিদ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অত্যন্ত তত্পর রয়েছে। তারা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত একটি চক্রকে শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। শিক্ষামন্ত্রী আরও জানান, ইতিপূর্বে পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত কিছু অসাধু শিক্ষককেও আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র আপলোডকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা করা হয়েছে।
    প্রশ্নপত্র ফাঁস বন্ধে গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী সংসদকে জানান, প্রশ্নপত্র প্রণেতা সংশ্লিষ্ট বোর্ডে উপস্থিত থেকে প্রশ্নপত্র প্রণয়ন করছেন। প্রশ্নপত্র প্রণয়নকারীর ও পরিশোধনকারীর গোপনীয়তা রক্ষায় শপথ এবং এ বিষয়ে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হচ্ছে। অধিকাংশ বোর্ডের মডারেশন কক্ষে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রশ্নপত্র প্রণয়নকারী ও পরিশোধনকারী মনোয়নের ক্ষেত্রে সত্, যোগ্য মেধাবী এবং মাস্টার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। বিজি প্রেসে প্রশ্নপত্র মুদ্রণের সঙ্গে জড়িতদেরকে গোয়েন্দা সংস্থার নজরদারীতে রাখা হয়েছে।
  • ফিরোজা থেকে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন খালেদা জিয়া

    ফিরোজা থেকে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন খালেদা জিয়া

    তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

    গুলশানের নিজ বাসভবন ফিরোজাতে বসেই টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন তিনি।

    রোববার বেলা ১১টায় চেয়ারপারসনের বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, বিগত বছরের ন্যায় এবারও আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাসভবন ফিরোজায় বসে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।

    উল্লেখ্য, আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে সরাসরি অংশ নিতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে ২০১৪ সাল থেকে রাজনৈতিক পরিবেশ অনুকূলে না থাকায় আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী যাচ্ছেন না তিনি।

  • গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

    গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

    তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবন থেকে তিনি এ মোনাজাতে অংশ নেন।

    এ সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীসহ পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন প্রধানমন্ত্রীর সঙ্গে মোনাজাতে শরিক হন।

    এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রেস সচিব এহসানুল করিম, বিশেষ সহকারি আব্দুস সোবহান গোলাপসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা-কর্মচারীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে মোনাজাতে অংশ নেন। সূত্র : বাসস

  • আখেরি মোনাজাতে ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত

    আখেরি মোনাজাতে ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত

    আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। রোববার সকাল ১০টা ৪০ মিনিটে মোনাজাত শুরু হয়ে বেলা ১১টা ১৫ মিনিটে শেষ হয়। ৩৫ মিনিটের এ মোনাজাতের ১৪ মিনিট আরবিতে ২১ মিনিট বাংলায় পরিচালিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। এবারই প্রথম বাংলায় মোনাজাত হয়েছে।

    এর আগে সকাল সোয়া ৮টা থেকে বাংলা ভাষায় হেদায়েতি বয়ান শুরু হয়। এবার কাকারাইলের মুরুব্বি মাওলানা আবদুল মতিন বাংলায় এ হেদায়েতি বয়ান করেন।

    উল্লেখ্য, এর আগে তাবলিগ জামাতের গুরুত্বপূর্ণ এই কাজ ‘হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাত’ বাংলাদেশের আলেমরা দুটি একত্রে কখনো করেননি বলে জানা যায়।

    সাধারণত শেষ দিনের হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাত উভয়টি দিল্লি মারকাজ থেকে আসা মুরুব্বিরা করে থাকতেন এবং তা উর্দু ভাষায় হয়ে আসছে দীর্ঘদিন ধরে।

    কিন্তু এবার ইজতেমায় ভারতের দিল্লিরি নিজামুদ্দিন মারকাজের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভী ইজতেমায় অংশগ্রহণ করতে না পারায় এই প্রথম বাংলাদেশি আলেমদের মাধ্যমে শেষ দিনের গুরুত্বপূর্ণ কাজ দুটি আঞ্জাম দেয়া হচ্ছে।

    তাছাড়া ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার ধর্মপ্রাণ মানুষ মোনাজাতে অংশ নিতে ভোর রাত থেকে ইজতেমার ময়দানের দিকে রওনা হয়েছেন।

    পুলিশ বলছে, আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে চলতে পারবে। সাময়িক অসুবিধার জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী।

    আজ শেষ হচ্ছে ২০১৮ সালের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

  • বরিশালে পিআইবি কর্তৃক তিনদিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

    বরিশালে পিআইবি কর্তৃক তিনদিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

    বরিশালে পিআইবি কর্তৃক তিনদিনব্যাপী রিপোটিং প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। বরিশালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি),কর্তৃক তিনদিন ব্যাপি বরিশাল প্রেসক্লাবের সদস্যদের নিয়ে সাংবাদিকতার বুনিয়াদী বিষয়ের উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    গত ১১  জানুয়ারী থেকে বরিশাল প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় ও প্রেস ইনস্টিটিউট এর আয়োজনে প্রেসক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে  এ প্রশিক্ষন কর্মশালা চলে।

    উল্লেখ্য ১৯৭৬ সালে পিআইবি প্রতিষ্ঠা হবার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৭২টি সাংবাদিক প্রতিষ্ঠানের প্রায় ৩৭ হাজার সংবাদ কর্মীদের প্রশিক্ষনের ব্যবস্থা করেছে।
    অপরদিকে বর্তমানে সরকারের নিদ্যেশে পিআইবি সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করছেন যার সুফল সাংবাদিকরা দেখতে পাবেন।
    প্রশিক্ষন কর্মশালায় জাতীয়,স্থানীয় ও ইলেক্টনিক মিডিয়ার ৩৫ জন সদস্য অংশ গ্রহন করেন।

     

  • ঢাকা উত্তরের মেয়র প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে খালেদা জিয়া

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার রাত সাড়ে ৯টায় গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

    জানা গেছে, বৈঠকে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জামায়াতে ইসলামী মেয়র পদে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিমউদ্দিনকে মনোনয়ন দিলে জটিলতা সৃষ্টি হয়। এই পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন বেগম খালেদা জিয়া। সেখানেই একক প্রার্থী চূড়ান্ত করতে সব দায়িত্ব চেয়ারপারসনের ওপর অর্পণ করা হয়।

  • শেখ হাসিনার ভাষণে জনগণ নয়, বিএনপিই হতাশ : কাদের

    শেখ হাসিনার ভাষণে জনগণ নয়, বিএনপিই হতাশ : কাদের

    আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে জনগণ নয়, বিএনপিই হতাশ। আগামী জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নেতারা এখন আবোল তাবোল বকছেন। মিথ্যাচারের পুরনো ভাঙা রেকর্ড আবারো বাজাচ্ছেন তারা। আজ তারা (বিএনপি নেতা) হতাশার বালুচরে হাবুডুবু খাচ্ছেন।

    আগুন সন্ত্রাস চালিয়ে তারা তাদের ভোট ব্যাংকের যে ক্ষতি করেছেন তার মাশুল তাদের অনেকদিন দিতে হবে। এ মাশুল শুধু নির্বাচনে নয়, আরও অনেক দিন দিতে হবে।

    শনিবার সন্ধ্যায় শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন।

    তিনি বলেন, নির্বাচনে অংশ নেয়া বিএনপির অধিকার, এটা সুযোগ নয়। সরকারের দয়া দাক্ষিণ্যের ওপর বিএনপি নির্বাচন করবে? তাহলে সংলাপে বসাবসি কি প্রয়োজন? এখানে জটিলতা আছে বলে জনগণ মনে করে না। সংলাপ কেন হবে না? প্রয়োজন হলে হবে কিন্তু এখন নির্বাচনের ব্যাপারে সংলাপের প্রয়োজন দেখছি না। তাছাড়া সংলাপের রাস্তা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই বন্ধ করেছেন। টেলিফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে অসৌজন্য আচরণ করেছিলেন। অশ্রাব্য ভাষার ব্যবহার করেছিলেন। সেদিন প্রধানমন্ত্রীর আহ্বানে গণভবনে আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ অন্যরকম হতো।

    ওবায়দুল কাদের বলেন, আরাফাত রহমান কোকো মারা যাবার পর প্রধানমন্ত্রী তাকে সমবেদনা জানাতে গেলে দরজা বন্ধ করে দিয়েছিলেন। এর মাধ্যমে সংলাপের পরিবেশ নষ্ট করেছিল বিএনপি। সেদিন ঘরের দরজা বন্ধ করে সংলাপের দরজা বন্ধ করেছে।

    সেতুমন্ত্রী বলেন, সংলাপের আহ্বান বিএনপির স্ট্যান্টবাজি, সংলাপের কথা যতই বলে। সংলাপের মানসিকতা তাদের মধ্যে নেই। সংলাপ তারা চাই না, সংলাপের ইচ্ছা থাকলে সেদিন নোংরা ভাষায় সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করতো না। ক্রাইসিস পরিস্থিতি সৃষ্টি তারা জনগণকে নিয়ে করতে পারবেন না। তাদের জনগণের সমর্থন নেই। তারা পারবে আগুন সন্ত্রাস করতে। তবে এটা করলে জনগণই তাদের প্রতিহত করবে। সংলাপের দরজা আমরা বন্ধ করি নাই। রাজনৈতিক দল হিসেবে তা আমরা পারি না। তবে সেটা বিএনপির সঙ্গেই হতে হবে এমন কোনো কথা নেই। অন্য কারো সঙ্গেও হতে পারে। আর নির্বাচন সুষ্ঠু হলে সংলাপের প্রয়োজন কি?

    আওয়ামী লীগের শাসনামল পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের সঙ্গে তুলনার কঠোর সমালোচনা করে কাদের বলেন, শেখ হাসিনার শাসনামল আইয়ুব খানের সঙ্গে তুলনা করে, তারা প্রকারান্তরে পাকিস্তানের ভাবধারায় বিশ্বাস করে এবং তাদের রাজনীতি এটা বুঝিয়ে দিয়েছেন।

    সংবিধানে নির্বাচনকালীন সরকারের বিষয়টি উল্লেখ নেই মওদুদ আহমেদ এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, মওদুদ সাহেবের ব্যাপারে যত কম কথা বলা যায় তত ভালো। তিনি বহুরূপি ব্যারিস্টার। তিনি আইনের কথা বলে বেআইনি কথা বলছেন। সংবিধানে সবই আছে। আইন আছে, অনেক বিধি-বিধান আছে। আপনি আরেকবার ভালো করে সংবিধান দেখবেন। প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ জনগণ গ্রহণ করেছে। এ ভাষণ যারা শুনেছেন তারা এক বাক্যে গ্রহণ করেছে, প্রশংসা ও সমর্থন করেছে। প্রধানমন্ত্রীর এ ভাষণ গঠনমূলক ইতিবাচক ও রাষ্ট্রনায়ক সুলভ। এ ভাষণ পরবর্তী নির্বাচনকে কেন্দ্র করে নয়, পরর্বতী প্রজন্মের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী দিয়েছেন। দলমত নির্বেশেষে এমনকি বিএনপি সমমনা ও সমর্থকরাও পজেটিভ রাষ্ট্রনায়ক হিসেবে দেখেন। তিনি জাতির স্বার্থে এ ভাষণ দিয়েছেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, ফরিদুন্নাহার লাইলী, আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, সুজিত রায় নন্দী, রোকেয়া সুলতানা, বিপ্লব বড়ুয়া, আনোয়ার হোসেন, গোলাম রাব্বানী চিনু প্রমুখ।