Category: আন্তর্জাতিক

  • অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন

    অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন

    অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন স্কট মরিসন। শুক্রবার লিবারেল পার্টির দলীয় ভোটে তিনি প্রধানমন্ত্রী পদে জয়লাভ করেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উদ্ধৃদি দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

    প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া মরিসন টার্নবুলের বিশ্বস্ত সহকর্মী কোষাধ্যক্ষ ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী টার্নবুল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

    লিবারেল পার্টির হুইপ নোলা মারিনো জানান, বর্তমানে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা মরিসন দলের অভ্যন্তরীণ ভোটে ৪৫-৪০ ব্যবধানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটনকে হারিয়ে প্রধানমন্ত্রী পদে জয়লাভ করেন।

    সম্প্রতি কয়েকটি উপ-নির্বাচনে হেরে যায় টার্নবুলের লিবারেল পার্টি। এছাড়া জনমত জরিপে দেখা যায়, টার্নবুলের প্রতি আস্থা হারিয়েছেন মানুষ। এতে দলের শীর্ষ নেতাদের চাপের মুখে পড়েন তিনি।

    গত এক দশক ধরে চলমান রাজনৈতিক নেতৃত্বের সংকটের কারণে দেশটির কোনো প্রধানমন্ত্রী সফলভাবে পূর্ণ তিন বছর মেয়াদ শেষ করতে পারেননি।

    এর আগে দলের নেতৃত্ব থেকে সরে যাওয়ার জন্য তার নিজ দলের শীর্ষ নেতৃবৃন্দদের চাপের মুখে ছিলেন টার্নবুল। তবে দলের নেতৃত্ব ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এক ঘোষণায় টার্নবুল বলেছিলেন, তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন যদি তার বিরোধীরা যথেষ্ঠ সমর্থন অর্জন করতে পারে তবেই। এই সমস্যার সমাধানের চেষ্টায় বৃহস্পতিবার সংসদ মুলতবি ঘোষণা করা হয়।

    বৃহস্পতিবার টার্নবুল ঘোষণা দেন, প্রধানমন্ত্রী পদে বহাল থাকতে আর কোনো চ্যালেঞ্জে যাবেন না। ওই সময় ডাটনের বিরুদ্ধে নেতৃত্বের লড়াইয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন স্কট মরিসন। পরে জুলি বিশপ নামে দলের আরেক নেতা প্রার্থী হন।

  • হজ করতে গিয়ে ৬৯ জনের মৃত্যু

    হজ করতে গিয়ে ৬৯ জনের মৃত্যু

    পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর সৌদি আরবে ৬৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ১১ জন নারী। মৃত ৬৯ জনের মধ্যে মক্কায় ৪৭ জন, মদিনায় ছয়জন, জেদ্দায় দুইজন, মিনায় আটজন ও আরাফাতে ছয়জন মারা যান।

    সর্বশেষ গতকাল বুধবার (২২ আগস্ট) মক্কায় শামসুল ইসলাম নামে এক হাজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি কুমিল্লা জেলায়। পাসপোর্ট নম্বর বিকিউ (০৯৭৭০৭৭)।

    এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ করতে গেছেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট ও শেষ ফিরতি ফ্লাইটটি দেশে পৌঁছাবে আগামী ২৬ সেপ্টেম্বর।

  • ঈদের ছুটিতে ভারত যেতে উপচেপড়া ভিড়

    ঈদের ছুটিতে ভারত যেতে উপচেপড়া ভিড়

    পাঁচ দিনের ছুটিতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার দ্বিগুণ বেড়েছে। প্রিয়জনের সঙ্গে দেখা-সাক্ষাত, চিকিৎসা, ব্যবসা, কেনাকাটা ও বেড়ানোর উদ্দেশ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্য সময়ের চেয়ে দ্বিগুণ হয়েছে।

    এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ঈদ প্যাকেজে অসংখ্য বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারতীয় হাইকমিশন। ফলে ঈদের ছুটির সোম, মঙ্গল ও বুধবার-এই তিন দিনে প্রায় ১২ হাজার পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে গেছে।

    বুধবার সকালে চেকপোস্টে গিয়ে দেখা যায়, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের নো-ম্যানসল্যান্ড ও যাত্রী টার্মিনালের সামনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা সারতে শুল্ক কর্মকর্তা ও ইমিগ্রেশন পুলিশের রীতিমত হিমশিম খেতে হচ্ছে। লাইন ঠিক রাখতে বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

    এদিকে, প্রচণ্ড রোদে ও খোলা আকাশের নিচে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগে পড়েন কয়েক হাজার নারী, শিশু ও পুরুষ। ধীর গতির কারণে দুই দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন যাত্রীরা।

    ঢাকায় চাকরি করেন অমিত কুমার সাহা। বুধবার সকালে বন্ধুদের সঙ্গে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভবনে তার সঙ্গে কথা হয়। তিনি বলেন, সরকারি চাকরি করি। তাই ঘুরে বেড়ানোর সময় পাই না। এবার ঈদে লম্বা ছুটি পাওয়ায় ভারতে বেড়াতে যাচ্ছি। কয়েকজন আত্মীয় আছে। এ সুযোগে তাদের সঙ্গে দেখা হবে, বেড়ানোও হবে। কিন্তু ২ ঘণ্টা দাঁড়িয়ে আছি লাইনে। কখন পার হবো জানি না।

    যাত্রী টার্মিনালে দাঁড়িয়ে থাকা রাজধানীর খিলগাঁও এলাকার বাসিন্দা জামিল হোসেন বলেন, শারীরিক অসুস্থতায় ভুগছি। ভারতে গিয়ে ভালো ডাক্তার দেখাব। কাজের ব্যস্ততার কারণে এতদিন সময় করে উঠেতে পারেনি। লম্বা ছুটিতে ব্যস্ততা কম থাকার সুযোগে পরিবারকে সঙ্গে নিয়ে ভারতে চিকিৎসার জন্য যাচ্ছি। চিকিৎসা শেষে ভারতের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরব। ইমিগ্রেশনে যাত্রীদের প্রচুর ভিড় থাকায় পাসপোর্টের কার্যাদি সম্পন্ন করতে আধাঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

    Benapole-Chackpost1

    ময়মনসিংহের প্রদীপ কুমার বলেন, পরিবার নিয়ে ভারত যাচ্ছি। বেনাপোল ইমিগ্রেশন ও সোনালী ব্যাংক বুথে জনবল কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। যাত্রী যাতায়াত বাড়লেও এসব প্রতিষ্ঠানে জনবল বাড়ছে না। অথচ ভ্রমণকর বাবদ ৫০০ ও বন্দরের টার্মিনাল চার্জ বাদ ৪৫ টাকা করে আদায় করে নিচ্ছে কর্তৃপক্ষ।

    আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। অল্প সময়ে এবং কম খরচে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে কলকাতা হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে যাওয়া যায়।

    ফলে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার পাসপোর্ট যাত্রী এই পথে ভারত যান। তবে ঈদের ছুটিতে পাসপোর্ট যাত্রীর সংখ্যা বেড়েছে কয়েকগুণ। গত তিনদিনে বুধবার দুপুর পর্যন্ত ১২ হাজার যাত্রী বেনাপোল দিয়ে ভারতে গেছেন।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ইমিগ্রেশনে কোনো সমস্যা নেই। পাসপোর্ট যাত্রীদের চাপ বাড়লেও দুর্ভোগের কথা মাথায় নিয়ে ১৬টি ডেস্কে দ্রুত কাজ করে যাচ্ছে অফিসাররা। এবার ঈদে ভ্রমণপিপাসু মানুষের ভারত ভ্রমণের চাপ অন্য সময়ের চেয়ে একটু বেশি। যাত্রীদের যাতে কোনো দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য ইমিগ্রেশন আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাত্রী সেবা বাড়াতে ইমিগ্রেশন চত্বরে পুলিশের জনবল বৃদ্ধি করা হয়েছে।

    এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন তার জন্য ঈদের ছুটির মধ্যেও জনবল বাড়িয়ে চেকপোস্ট শুল্ক তল্লাশি কেন্দ্রে কাজ চলছে।

  • হজ করতে গিয়ে ৬৯ জনের মৃত্যু

    হজ করতে গিয়ে ৬৯ জনের মৃত্যু

    পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর সৌদি আরবে ৬৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ১১ জন নারী। মৃত ৬৯ জনের মধ্যে মক্কায় ৪৭ জন, মদিনায় ছয়জন, জেদ্দায় দুইজন, মিনায় আটজন ও আরাফাতে ছয়জন মারা যান।

    সর্বশেষ গতকাল বুধবার (২২ আগস্ট) মক্কায় শামসুল ইসলাম নামে এক হাজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি কুমিল্লা জেলায়। পাসপোর্ট নম্বর বিকিউ (০৯৭৭০৭৭)।

    এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ করতে গেছেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট ও শেষ ফিরতি ফ্লাইটটি দেশে পৌঁছাবে আগামী ২৬ সেপ্টেম্বর।

  • কেরালার বন্যা দুর্গতদের পাশে আফ্রিদি

    কেরালার বন্যা দুর্গতদের পাশে আফ্রিদি

    সামাজিক কার্যকলাপের জন্য মাঝে মাঝেই শিরোনামে উঠে এসেছেন তিনি। এ ছাড়া তার স্বেছাসেবী সংগঠন ‘শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন’ নাম ফ্যানেদের কাছে অজানা নয়। ভারতের সঙ্গে বহুদিনের সখ্যতা হলেও কিছুদিন আগে কাশ্মীর ইস্যুতে মুখ খুলে ভারতীয়দের তোপের মুখে পড়েছিলেন তিনি।

    সেই বিতর্ক আপাতত দূরে সরিয়ে বন্যা বিধ্বস্ত কেরালার জনগণের পাশে দাঁড়ালেন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তার ফাউন্ডেশনের মাধ্যমে কেরলে বন্যা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার বার্তা দিলেন প্রাক্তন পাক অলরাউন্ডার।

    গত ১০০ বছরে এমন বন্যা দেখেনি কেরালাবাসী। বন্যা ও ধসে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেছে। বাস্তুহারা হয়েছে হাজার হাজার মানুষ। জলবন্দি রয়েছে লক্ষাধিক। রাজ্যের ১৪টি জেলার মধ্যে ১৩টি জেলা পানির নিচে। কেরালায় ইতোমধ্যে ক্ষতির পরিমাণ ১৯,৫০০ কোটি টাকা দাঁড়িয়েছে।

    এমন অবস্থায় কেরালার পাশে থাকার আহ্বান জানিয়ে সমবেদনা জ্ঞাপন করলেন আফ্রিদি। টুইটারে তিনি লিখেছেন, কেরালার বিধ্বংসী বন্যায় আমি ভীষণভাবে মর্মাহত। শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন কেরালার ভাই-বোনেদের পাশে রয়েছে এবং প্রয়োজনে তাদের সব দুঃখ ভাগ করে নেবে।

    এই ঘোষণায় স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়ে নিয়েছেন এই পাক ক্রিকেটার। পাশাপাশি কাশ্মীর ইস্যুতে মুখ খুলে যে নেতিবাচক মনোভাব তার প্রতি তৈরি হয়েছিল, এই ঘোষণায় সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়ল বলা চলে।

  • এক মুরগির দাম যখন দেড় কোটি!

    এক মুরগির দাম যখন দেড় কোটি!

    ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতি এখন পাগলা ঘোড়া, কোনোভাবেই থামানো যাচ্ছে না। লোকে বস্তা ভর্তি নোট নিয়ে বাজারে যাচ্ছেন, কিন্তু সেই টাকায় কী কেনা যাচ্ছে? আইএমএফের হিসেবে এ বছর ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতির হার দাঁড়াবে দশ লাখ শতাংশে!

    টাকার দাম সেখানে এতটাই কম, যে খোলা বাজারে আর পাঁচটি জিনিসের মতো বিকোচ্ছে টাকাও। চোর ডাকাতেরও আগ্রহ নেই টাকার উপরে। যদি ১০০ ডলার সোমালি টাকায় পরিণত করা হলে, রীতিমতো বস্তায় ভরে নিয়ে যেতে হবে।

    ভেনেজুয়েলার পরিস্থিত সেই পরিস্থিতিকেও ছাড়িয়ে গেছে বলেই মনে করা হচ্ছে। ধসে পড়েছে দেশের অর্থনীতি। যেখানে একটি গাজরের দাম পড়ছে বাংলাদেশি টাকায় প্রায় ৯৫০ টাকা। এক কিলো চালের দাম ৮৫০ টাকা। এক বান্ডিল টয়লেট পেপারের দাম বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ টাকা। গত জুলাই মাসেই সেদেশের মুদ্রাস্ফীতির হার ছিল ৮২,৭০০ শতাংশ। এখন সেটা আরও বেড়েছে।

    ভেনেজুয়েলার শহর মারাকাইবোর বাসিন্দা অ্যালিসিয়া রামিরেজ বলেন, আমজনতার নাভিশ্বাস উঠেছে। মানুষ উন্মাদ হয়েছে। জানি না সরকার কী করছে। জানি না, কীভাবে রেহাই মিলবে। ক্রয়ক্ষমতা সাধারণ মানুষ দূরের কথা, অবস্থাপন্নদেরও হাতের বাইরে চলে যাচ্ছে।

    বিশেষজ্ঞদের অনুমান, বছর শেষে মুদ্রাস্ফীতির হার দাঁড়াবে প্রায় ১০ লাখ শতাংশের কাছাকাছি। বর্তমান প্রসিডেন্ট নিকোলাস মাদুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজারে নোটের যোগান একটু বাড়িয়ে ছিলেন। কিন্তু সেই কৌশলও ব্যর্থ হয়েছে। বিবিসি

  • আফগান প্রেসিডেন্টের ভাষণের সময় কয়েক দফা রকেট হামলা

    আফগান প্রেসিডেন্টের ভাষণের সময় কয়েক দফা রকেট হামলা

    আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ কয়েক দফা রকেট হামলা হয়েছে। পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ভাষণ দেয়ার সময়ে এ হামলা হয়।

    আফগানিস্তানের তোলু সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টায় আফগান প্রেসিডেন্ট প্রাসাদ এবং গ্রিন জোন নামে পরিচিত এলাকায় হামলা চালানো হয়। গ্রিন জোনে অনেক দেশের দূতাবাস এবং আফগানিস্তানের সরকারি দফতর রয়েছে।

    আফগান নিরাপত্তা বাহিনী হেলিকপ্টারের সহায়তায় হামলার মোকাবেলা করেছে। ঈদগা মসজিদের ওপর দিয়ে হেলিকপ্টারগুলোতে উড়তে দেখা গেছে। হেলিকপ্টার থেকে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে রকেট ছুঁড়তে দেখা গেছে। সে সময়ে আকাশ ধূলা এবং ধোঁয়ায় ঢেকে গেছে। হামলাকারীরা একটি মসজিদের পেছনে জড়ো হচ্ছিল। কয়েক বছর এক হামলায় এটি আংশিক বিধ্বস্ত হয়েছে। ঈদের নামাজের জন্য এটি আর ব্যবহার হয় না।

    হামলায় কারা জড়িত ছিল তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। অবশ্য, এর আগে তিন মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন আশরাফ গনি। কিন্তু তালেবান নেতা শেখ হাবিবাতুল্লাহ আখুনজাদা জবাবে বলেছেন, আফগান সরকারের বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে।

  • ইমরান খান দায়িত্ব নিতেই পিসিবির চেয়ারম্যান পদে রদবদল

    ইমরান খান দায়িত্ব নিতেই পিসিবির চেয়ারম্যান পদে রদবদল

    ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে না হতেই দেশটির ক্রিকেটে রদবদল প্রক্রিয়া শুরু হয়ে গেল! আজ সোমবার নাজাম শেঠি পদত্যাগ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে। তার কয়েক ঘন্টার মধ্যেই আইসিসির সাবেক সভাপতি এহসান মানিকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে দিলেন ইমরান খান।

    পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, নাজাম শেঠি আর পদ ধরে রাখতে পারবেন না। কেননা ইমরান খানের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। শেষপর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। আজ বিকেলেই নতুন প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শেঠি।

    পদত্যাগপত্রে নাজাম শেঠি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু পাকিস্তান ক্রিকেটকে নিয়ে আপনার স্বপ্ন ও বিশেষ পরিকল্পনা রয়েছে, সেজন্য তা বাস্তবায়নে আপনার নিয়োজিত একটি ব্যবস্থাপনা কমিটি সবচেয়ে ভালো কাজ করতে পারবে। এ কারণে আমি আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি।’

    বোঝাই যাচ্ছে, ইচ্ছের বিরুদ্ধেই পদত্যাগের এই সিদ্ধান্ত শেঠির। তার পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে এহসান মানিকে পিসিবির নতুন চেয়ারম্যান নির্বাচিত করে ইমরান খান সেই ব্যাপারটি যেন আরও পরিষ্কার করলেন।

  • ট্রাম্পের বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা!

    ট্রাম্পের বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা!

    প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান জন ব্রেনান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোতে চাকরি করা সাবেক কর্মকর্তারাও ব্রেনানের প্রতি সমর্থন দিয়েছেন। জন ব্রেনানের সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করে দেওয়ার প্রতিবাদে তারা ট্রাম্পের বিরুদ্ধে এ অবস্থান নিয়েছেন।

    এদিকে, ইরাক যুদ্ধ এবং নির্বাচনে রুশ প্রভাবের মতো বিষয়গুলো নিয়ে ট্রাম্প সংশ্লিষ্ট মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসছেন। ট্রাম্পের এমন আচরণে সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের কেউ কেউ পাল্টা জবাবও দিয়েছেন।

    হঠাৎ করেই গত বুধবার থেকে ট্রাম্প ব্রেনানের সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করে দিয়েছেন। আর এতে করে মার্কিন সরকারের গোপনীয় নথি ও বিশেষ গোপন স্থানে যাওয়ার অনুমতি ব্রেনানের আর থাকল না। ব্রেনান আগে থেকেই ট্রাম্পের সমালোচনা করে আসলেও এবার তার সমর্থনে ট্রাম্পের সমালোচনা শুরু করেছেন সাবেক গোয়েন্দা কর্মকর্তারাও। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনীর সাবেক অ্যাডমিরাল মন্তব্য করেছেন, সমালোচনা ততদিন চলবে যতদিন না পর্যন্ত আপনি আমদের প্রার্থিত নেতা হয়ে উঠবেন।

  • ইমরানকে প্রধানমন্ত্রী ডাকতে গর্ববোধ করছি: মাহিরা

    ইমরানকে প্রধানমন্ত্রী ডাকতে গর্ববোধ করছি: মাহিরা

    পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন দেশটির জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। দীর্ঘ লড়াইয়ের পরে‌ পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তিনি।

    দায়িত্বভার গ্রহণ করার পর সুদূরপ্রসারী পরিকল্পনার কথা জানিয়েছেন রবিবার ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেন।দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান এবং মানব উন্নয়নের ওপর জোর দিয়ে বক্তব্য দেন তিনি। এই ভাষণে ইমরান শিশুর যৌন নির্যাতন ঠেকানো ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

    এদিকে, এক ঘণ্টারও বেশি সময় ধরে দেওয়া  ইমরান খানের ভাষণের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ইনস্টাগ্রামে ইমরান খানের স্থিরচিত্র যুক্ত দেওয়া পোস্টে ‘রইস’খ্যাত অভিনেত্রী লেখেন, ‘আপনাকে প্রধানমন্ত্রী খান ডাকতে গর্ববোধ করছি।’