Category: ঝালকাঠি

  • আ. লীগ ক্ষমতায় না আসলে ভাতা বন্ধ হতে পারে: আমু

    আ. লীগ ক্ষমতায় না আসলে ভাতা বন্ধ হতে পারে: আমু

    আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় না আসলে বিভিন্ন ধরনের ভাতা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সহযোগিতা চালু রেখেছেন। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় না আসতে পারলে এসব সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

    আজ সোমবার সকালে ঝালকাঠি সদর উপজলোর গাভারামচন্দ্রপুর ইউনয়িনে আওয়ামী লীগ ও সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ইউনয়িন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল আলম ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর উপজলো পরষিদ চয়োরম্যান খান আরফিুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর ময়ের মো. লিয়াকত আলী তালুকদার ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার।

    এদিন বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সদর উপজলো পরিষদ মিলনায়তনে জেলার চারটি উপজেলায় রবি মৌসুমের জন্য ১৪ হাজার ৯০ জন কৃষককে ১৪ হাজার ৯০ বিঘায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখি, সয়াবিন, মুগ, মশুর ও খেসারি চাষের জন্য প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করেন আমির হোসেন আমু। জেলায় রবি মৌসুমের জন্য ৩৩ লাখ ৫৩ হাজার টাকা এ খাতে কৃষি প্রণোদনা দেওয়া হয়।

    সদর উপজলো নির্বাহী কর্মকর্তা (এইএনও) অনুজা মন্ডলের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, উপজলো পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধদিপ্তররে উপ পরিচালক মনিরুল ইসলাম, নলছিটি উপজলো পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমুখ।

    এ দিকে ঝালকাঠিতে চার কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা নবগ্রাম মডেল হাই স্কুল অ্যান্ড কলজেরে দুইটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সোমবার সকালে ফলক উন্মোচনের মাধ্যমে ভবন দুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

  • ঝালকাঠি সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ

    ঝালকাঠি সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ

    আরিফুর রহমান,ঝালকাঠি।।
    ঝালকাঠি সরকারি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠান হয়।এসময় ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

    সম্মানিত অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্বাস উদ্দিন খান।

    কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান শাওনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী।বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, প্রফেসর ইলিয়াস বেপারী, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।

  • নামাজ পড়ে জুতা পায়ে দেয়ার সময় সাপের কামড়ে নারীর মৃত্যু

    নামাজ পড়ে জুতা পায়ে দেয়ার সময় সাপের কামড়ে নারীর মৃত্যু

    ঝালকাঠির কাঁঠালিয়ায় সাপের কামড়ে রাজিয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী (২ নম্বর ওয়ার্ড) গ্রামে এ ঘটনা ঘটে।

    রাজিয়া বেগম ওই গ্রামের মো: কালাম জমাদ্দারের স্ত্রী ও চার সন্তানের জননী।

    নিহতের স্বজন কুদ্দুস জমাদ্দার বলেন, সোমবার ভোরে রাজিয়া বেগম নামাজ পড়ে খাটের উপর থেকে নেমে পা দিয়ে জুতা আনার চেষ্টা করলে খাটের নিচে গর্তে থাকা বিষাক্ত একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে তাকে পাশের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ১ নম্বর চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো: হারুন অর রশিদ বলেন, মৃত রাজিয়া বেগম আমার চাচাতো ভাইয়ের স্ত্রী। সকালে তাকে সাপে কামড় দিলে পাশের ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • নলছিটিতে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

    নলছিটিতে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

    ঝালকাঠির নলছিটি উপজেলায় খালে ভাসমান অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের বুড়িরহাট ট্রলারঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বুড়িরহাট ট্রলারঘাটের সেনের খালের কালভার্টের নিচে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে তাঁদের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করা হয়। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি।

    এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বলাইবাড়ী এলাকা থেকে মিজানুর রহমান (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। মিজানুর রহমান ওই এলাকার নূর হাফেজ ফরাজির ছেলে।

    ঝালকাঠির রাজাপুরে দুই সন্তানের জনক মিজানুর রহমানের নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত মিজানুর রহমান উপজেলার দক্ষিণ রাজাপুর বলাইবাড়ি এলাকার নূর হাফেজ ফরাজির ছেলে। বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়।

    মৃতের মা বলেন, মিজানুর আমার ৩ নম্বর সন্তান। তাকে ১৮ বছরের আগে বিয়ে করাই। মিজানুরের দুইটা ছেলে। বড় ছেলের বয়স ১৪ বছর এবং ছোট ছেলের বয়স ১২ বছর। সে ১৭ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। পাবনাসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করালেও সে পুরোপুরি সুস্থ হয়নি। তাই তাকে ছেড়ে তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে রাজাপুরে মামার বাড়িতে থাকতো। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে আমি বলতে পারবো না।

    ওসি পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিজানুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ঝালকাঠিতে অস্ত্র ও মাদক সহ নারী আটক!

    ঝালকাঠিতে অস্ত্র ও মাদক সহ নারী আটক!

    ঝালকাঠিতে দেশীয় পিস্তল,গুলি ও ফেনসিডিল সহ এক নারীকে আটক করেছে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

    বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৬টায় ঝালকাঠি জেলার রাজাপুর থানার গালুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ঐ নারীকে আটক করা হয়।

    গ্রেফতারকৃত নারী হলেন,ঝালকাঠি জেলার রাজাপুর থানার গালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কানুদাস কাঠি গ্রামের আলামীনে স্ত্রী মোছাম্মদ রোজিনা বেগম (২৮)।

    জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধা সাড়ে ৬টায় ঝালকাঠি জেলার রাজাপুর থানার গালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কানুদাস কাঠি গ্রামের আলামীনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।এসময় তার বসত ঘর থেকে একটি দেশীয় পিস্তল, দশ রাউন্ড তাজা গুলি ও পনের বোতল ফেনসিডিল সহ মোছাম্মদ রোজিনা বেগমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।খবর পেয়ে আটককৃতর স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়।

    পলাতক আসামী হলেন,একই গ্রামের মৃত মানিক হাওলাদার পুত্র আল আমিন হোসেন।

    বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ঝালকাঠি জেলার রাজাপুর থানার গালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কানুদাস কাঠি গ্রামে আলামীনের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি দেশীয় পিস্তল, দশ রাউন্ড তাজা গুলি ও পনের বোতল ফেনসিডিল সহ তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।কিন্তু এসময় খবর পেয়ে আলামিন পালিয়ে যেতে সক্ষম হয়।

    তিনি আরো বলেন,গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

  • ঝুঁকিপূর্ণ ভাঙা সেতুতে দুই ইউনিয়নের বাসিন্দাদের দুর্ভোগ

    ঝুঁকিপূর্ণ ভাঙা সেতুতে দুই ইউনিয়নের বাসিন্দাদের দুর্ভোগ

    জেলা প্রতিনিধি,ঝালকাঠি ।।
    ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রাম ও মোল্লারহাট ইউনিয়নের রাজবাড়ীয়া গ্রামের একমাত্র সংযোগ সেতুটি ১০ বছর ধরে ভেঙে থাকার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষকে। সেতুটি ভাঙার প্রায় ১০ বছর পার হলেও এখনো সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি। নারী-পুরুষ, বয়স্ক মানুষ, রোগীসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা যাতায়াতে চরম ভোগান্তিতে পড়লেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আর জনপ্রতিনিধি কেউ উদ্যোগ নেয়নি সেতু মেরামতের বা নির্মাণের। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে হাজার হাজার বাসিন্দা সেতুটি পারাপার হয়।

    স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর ধরে দুই ইউনিয়নের সংযোগ এই সেতুটি ভেঙে আছে। লোকজন থেকে কিছু টাকা তুলে কাঠ দিয়ে সেতুটি প্রতিবছর সংস্কার করা হয় ।কিন্তু অনেক গাড়ি ও লোকজন চলাচল করায় কাঠ দিয়ে সংস্কার করলে বেশিদিন টিকে না। ফলে গ্রামীণ জনপদের লোকজন ভোগান্তির মধ্যে রয়েছে।এই সেতুটি বছরের পর বছর পার হলেও নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

    সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভাঙা ওই সেতু দিয়ে রিকশা, অটোরিকশা,ভ্যানগাড়ি সহ যানবাহন ঝুকি নিয়ে পারাপার হচ্ছে। এছাড়াও ভারী যানবাহন চলাচল না করতে পারায় অনেকেই দুর্ভোগে পড়ছেন।

    মোল্লারহাট ইউনিয়নের রাজা বাড়িয়া গ্রামের আব্দুল বারেক হাওলাদার বলেন,ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটা অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য শহরে নেওয়া খুবই কষ্টকর হয়ে পড়ে। তাই দ্রুত সেতু নির্মাণ করা হলে আর ভোগান্তি থাকবে না।

    রানাপাশা ইউনিয়নের ইসালাবাদ গ্রামের বাসিন্দা আবু সাঈদ বলেন,সেতুটির জন্য হাজার হাজার মানুষ বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন। তবে কেউ নতুন করে সেতু তৈরির জন্য উদ্যোগ নিচ্ছে না।

    অটোরিকশা চালক দেলোয়ার হাওলাদার ও রাজ্জাক ফকির বলেন, আমাদের প্রতিদিন এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে অটোরিকশা পারাপার করতে হয়। এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যেতে এই সেতুটি ব্যবহার করতে হয়। কিছুদিন আগে এই সেতুদিয়ে একটি টমটম পার হতে গিয়ে উল্টে যায়। আমরা গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে তারপর গাড়ি পার করি। এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ।

    মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান কেএম মাহাবুবুর রহমান সেন্টু বলেন,বর্তমান সরকারের আমলে ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু কিছু কাছ অসাপ্ত রয়েছে। এই সেতুটির কারণে দুই ইউনিয়নের মানুষের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    নলছিটি উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ ইকবাল কবীরের সঙ্গে সেতুর বিষয়ে কথা বলতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

    ঝালকাঠি নির্বাহী প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম সরকার বলেন, জনদুর্ভোগ লাঘবে আন্ডার হান্ড্রেড মিটার প্রকল্পের আওতায় ওই সেতু নির্মাণের প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে। অনুমোদন পেলেই আমরা কাজ শুরু করব।

    আরিফুর রহমান
    ০১৭৩৯৫৪৮২২৫

  • ঝালকাঠিতে মরদেহ নিয়ে শশ্মানে তোলপাড়

    ঝালকাঠিতে মরদেহ নিয়ে শশ্মানে তোলপাড়

    ঝালকাঠি শস্মান ঘাটে এক বৃদ্ধার মরদেহ দাহ করার পুর্বে জীবিত সন্দেহে পুরো শস্মানঘাট এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। মুহুর্তেই সেখানে গনমাধ্যমকর্মী এবং উৎসুক জনতা ভীর জমায়। সিভিল সার্জন ও হাসপাতারের আবাসিক চিকিৎসক ছুটে যায় সেখানে।

    ঝালকাঠি জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি পরাণ কর্মকার বলেন, ‘তাদের সমিতির সদস্য মেঘা জুয়েলার্সের মালিক শান্তি কর্মকারের মা সাধনা রানী রায় (৮৫) শনিবার সকাল ৭ টায় পোষ্ট অফিস রোডস্থ নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরন করেন। দুপুর ১টার দিকে তাকে দাহ করার জন্য পৌর শশ্মানে নেয়া হয়। শশ্মানের গেটে নেয়ার পর নিহত সাধনা রানীর নাতনী মেঘা কর্মকার উপস্থিত ম্বজনদের বলেন তার দাদুর শরীর গরম, সে হয়তো জীবিত আছে। তারপর নিহত বৃদ্ধাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়।

    হাসপাতাল সুত্রে জানাগেছে, ঐ বৃদ্ধার ইসিজি এবং পালস পরীক্ষা করেন। বৃদ্ধা সাধনা রানী অনেক আগেই মারা গেছে বলে স্বজনদের জানিয়ে দেয় হাসপাতালের জরুরী বিভাগে ঐ সময়ে কর্তব্যরত চিকিৎসক বৈশাখী বড়াল।

    নিহতের জামাতা বাবুল কর্মকার বলন, ‘হাসপাতার থেকে তার শাশুরিকে আবারো শশ্মানে নিয়া যায় স্বজনরা। কিন্তু মৃত ব্যক্তি জীবিত হযেছে এমন খবর শহরে ছড়িয়ে পরলে সাংবাদিকরা শশ্মানে ভীর জমায়।

    এদিকে সাধনা রানীর মৃত্যু নিশ্চিত হতে সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, সদর হাসপাতালের আবাসিক মেডিক্যল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি এবং কনসালট্যান ডা. আবুয়াল হাসান ছুটে যান শশ্মানঘাটে। সেখানে তারা সাধনা রানীর পালস এবং প্রয়োজনীয় পরীক্ষা করেন। তারাও উপস্থিত সকলকে সাধনা রানী মৃত বলে জানিয়ে দেয়।

    গনমাধ্যম কর্মীদের সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘মৃত্যুর পর ৩ থেকে ৫ ঘন্টা মহদেহ গরম থাকতে পারে, এটা স্বাভাবিক ঘটনা। তবে সাধনা রানী মৃত।

  • নলছিটিতে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

    নলছিটিতে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

    ঝালকাঠির নলছিটিতে ধর্ষণ মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাবেক ইউপি সদস্য হেমায়েত হোসেন হাওলাদারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    হেমায়েত হোসেন উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত লোহার উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি নাচনমহল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

    মামলার এজাহার সূত্রে জানা যায় , ধর্ষণের অভিযোগে ২০১১ সালে নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (১)/৩০ ধারায় তার বিরুদ্ধে মামলা হয়। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলাটি করেন।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, ধর্ষণ মামলায় পলাতক আসামি হেমায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে কারাগারে পাঠানো হবে।

  • ঝালকাঠিতে ১৭ জনের মৃত্যু : বাসচালক মোহন গ্রেফতার

    ঝালকাঠিতে ১৭ জনের মৃত্যু : বাসচালক মোহন গ্রেফতার

    ঝালকাঠির ছত্রকান্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের চালক মোহন খানকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে তাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। র‌্যাবের পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানা গেছে।

    এর আগে সোমবার বিকেলে র‌্যাব-৮-এর একটি দল রাজাপুর থেকে বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেফতার করে।

    এখনো পলাতক রয়েছে মামলার আসামি বাসচালকের সহকারী (হেলপার) আকাশ। এ বিষয়ে বুধবার দুপুর সাড়ে ১২টায় কারওয়ানবাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বরিশাল আঞ্চলিক মহাসড়কে অতিরিক্ত যাত্রী বোঝাই করে বাশার-স্মৃতি নামে বাসটি নিয়ন্ত্রণ হারায়। ওই বাসে যাত্রী ধারণ ক্ষমতা ছিল ৪৫ জনের। কিন্তু বাসে প্রায় শতাধিক যাত্রী ছিলো। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ ছাড়া বাসের ড্রাইভার মোহন খানের হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর জন্য তার লাইসেন্স ছিলো না।

    তিনি বলেন, গত ২২ জুলাই সকালে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠির ছত্রকান্দা নামক স্থানে অতিরিক্ত যাত্রী বোঝাইকৃত বাশার-স্মৃতি নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে দুর্ঘটনায় পতিত হয়। ওই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৮ জন যাত্রী আহত হয়। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় এলাকার মানুষ হতভম্ব হয়ে পড়ে। নিহতদের আত্মীয়-স্বজনের কান্না ও আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৪। ওই ঘটনায় র‌্যাব ঘাতক চালক এবং জড়িততে গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

    কমান্ডার মঈন বলেন, এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দফতর গোয়েন্দা শাখা ও র‌্যাব-৮ এর আভিযানিক দল বুধবার ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক বাস চালক মোহন খানকে গ্রেফতার করে র‍্যাব।

    মুখপাত্র বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের চাকল মোহন খান জানায়, গত ২২ জুলাই বাশার-স্মৃতি পরিবহনের বাসটি সকাল ৯ টায় ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাত্রা শুরু করে। ভান্ডারিয়া থেকে বরিশালে যাওয়ার পথে বিভিন্ন স্টপেজ হতে বাসটিতে আরও যাত্রী উঠানো হয়৷ বেপরোয়া গতিতে গাড়িটি চালাতে থাকে।

    পরবর্তীতে ঝালকাঠির ছত্রকান্দা নামক স্থানে পৌঁছালে গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত গতির কারণে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে গাড়ি নিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় ফায়ার সার্ভিস, আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় জনগণ উক্ত দুর্ঘটনায় পতিত বাসটির ভিতর হতে ৫৫ জন যাত্রীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১৭ জনকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ জন শিশু। অবশিষ্ট ৩৮ জন আহত যাত্রীকে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

    র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত মোহন ৩ বছর যাবত বিভিন্ন ধরনের গাড়ি চালাচ্ছিল। তার হালকা যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর কোন ড্রাইভিং লাইসেন্স নেই। এছাড়াও বাশার-স্মৃতি পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৬৫৪৯, যাত্রী ধারণ ক্ষমতা-৪৫ সিট) ফিটনেস সার্টিফিকেট থাকলেও গাড়ির ফিটনেস ভালো ছিল না এবং মিটার নষ্ট ছিল।

    ওই দুর্ঘটনার পর চাকল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঝালকাঠি, টঙ্গী, গাজীপুর, সাভার ও আশুলিয়া এলাকায় তার বিভিন্ন আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকে। আত্মগোপনে থাকাবস্থায় আশুলিয়া থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।