একশ টাকার জন্য রোহিঙ্গার হাতে রোহিঙ্গা খুন

একশ টাকার জন্য রোহিঙ্গার হাতে রোহিঙ্গা খুন

টেকনাফ উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে পাওনা টাকার জের ধরে এক রোহিঙ্গার ছুরিকাঘাতে অপর এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

গতকাল রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।নিহত যুবক শরণার্থী শিবিরের এইচ ব্লকের নুর মোহাম্মদ প্রকাশ মঙ্গা বুইজ্জার ছেলে মো. জয়নাল। জানা গেছে, গতকাল রোববার রাত ৭টার দিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এইচ ব্লকের নুর মোহাম্মদ প্রকাশ মঙ্গা বুইজ্জার ছেলে মো. জয়নাল একই ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে  হাসানের কাছে ১শ’ টাকা পাওনা ছিল। এই পাওনা টাকা চাওয়া নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এসময় জয়নাল মন্দ কথা বলায় একপর্যায়ে হাসান উত্তেজিত হয়ে জয়নালকে ছুরিকাঘাত করে। পরে লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হাসপাতালে নিয়ে যায় এবং পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রব বলেন, টাকার জের ধরে ছুরিকাঘাতে গুরুতর আহত জয়নাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে আরও  খোঁজ খবর নেয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *