২০২০-২০২১ ‘মুজিব বর্ষ’ পালন করা হবে: প্রধানমন্ত্রী

Date:

২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ পালন করবে সরকার। এই পুরো বছর দেশব্যাপী উৎসব করা হবে। পাশাপাশি ২০২১ সালে জাঁকজমকভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে। এতে রজতজয়ন্তীর মতো বিশ্ব নেতাদেরও আমন্ত্রণ করা হবে।

আওয়ামী লীগের যৌথসভায় শনিবার (১২ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার সভাপতিত্বে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আনন্দ-উৎসবের সঙ্গে পালন করবে জাতি। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম মাস মার্চ থেকে শুরু হবে এ উৎসব যা ২০২১ সালের মার্চ পর্যন্ত চলবে। কী কী কর্মসূচি দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে তা নিয়ে দলের বৈঠকে আলোচনা করা হবে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার রজতজয়ন্তীতেও আওয়ামী লীগ সরকারে ছিল। তখন বিশ্বের মানবতাবাদী তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবারও সুবর্ণজয়ন্তীতে বিশ্বের মানবতাবাদী নেতাদের আমন্ত্রণ জানানো হবে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। সে হিসেবে ২০২১ সালে সুবর্ণজয়ন্তী পালন করবে জাতি।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...