প্রতিদিন প্রায় ৮ হাজার ফেইসবুক ব্যবহারকারী মারা যাচ্ছে

Date:

বর্তমান বিশ্বে যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তার মধ্যে ফেইসবুক অন্যতম। এর ব্যবহারকারীর সংখ্যাও বেশি। তবে প্রতিদিন প্রায় ৮ হাজার ফেইসবুক ব্যবহারকারী মারা যাচ্ছে। এর ফলে বিশ্বের বৃহত্তম ভার্চুয়াল কবরস্থানে পরিণত হবে ফেসবুক।

ধারণা করা হচ্ছে এই শতাব্দির পর ফেসবুকের জীবিত ব্যবহারকারীর চেয়ে মৃত মানুষের প্রোফাইল থাকবে বেশি। ফেসবুক ছাড়াও ১৫০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ, ১০০ কোটি ইনস্টাগ্রাম, ৩৩ কোটি ৬০ লাখ মানুষ টুইটার ব্যবহার করছেন।

ডিজিটাল এসব প্ল্যাটফর্মে অনেক সময় ব্যয় করছেন ব্যবহারকারীরা। ব্যবহারকারী মারা গেলেও জীবিত থেকে যায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলটি।

তবে এখন প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির ব্যক্তিগত ছবি, ভিডিও এবং তার শেয়ার করা বিশেষ মুহূর্তের ছবিগুলো কিভাবে পরিবারের অন্য সদস্যের কাছে পৌঁছে দেওয়া যায়?

এ ব্যাপারে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পাভেন ডাগেল বলেন, যখন কোনো ব্যক্তি তার ব্যক্তিগত ইমেইল আইডি, সামাজিক এ্যাকাউন্টস রেখে মারা যাবেন, তখন ওই মৃত ব্যক্তির অন্য কোনো উত্তরাধিকারী চাইলে তার ওই এ্যাকাউন্টে ঢুকতে পারবেন।

এদিকে ফেইসবুক তার ব্যবহারকারীদের যে কোনো একজন উত্তরাধিকারীকে পছন্দ করতে বলা হয়, যেন মৃত্যুর পর তার ওই অ্যাকাউন্টে পছন্দকারী ব্যক্তি প্রবেশ করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী নির্বাচিত বজলুর রহমান

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, বিএনএনআরসি-এর প্রধান...

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...