বরিশালে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হাতের আঙুল ভেঙে দিলো শিক্ষক

Date:

বরিশাল নগরীর রুপাতলীতে ফের মাদ্রাসা শিক্ষার্থীকে পেটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আহত ওই শিক্ষার্থীকে বুধবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম মোঃ মুঈন। রুপাতলী ‘মাদ্রাসায়ে দাওয়াতুল কুরআন’ মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র সে।

দুষ্টুমি করার কারনে এক সপ্তাহ আগে শিক্ষক হাফেজ আহম্মদ এসএস পাইপ দিয়ে পিটিয়ে ডান হাতের আঙুল ভেঙে দেয়া হয়েছে বলে অভিযোগ ওই শিক্ষার্থীর বাবা কাওসার শিকদারের।

তিনি আরো বলেন, মারধরের বিষয়টি যেন কেউ না জানে সেজন্য মুঈনকে শাসিয়েছেনও অভিযুক্ত শিক্ষক হাফেজ আহম্মদ। যেকারনে হাতে বিষ ফোঁড়া হয়েছে ভেবে মুঈনকে ঝালকাঠী সদর হাসপাতালে ভুল চিকিৎসা দেয়া হয়েছে। পরে মারধরের বিষয়টি খোলাসা করলে মুঈনকে উন্নত চিকিৎসার জন্যে শেবাচিম হাসপাতালে নেয়া হয়।

কাওসার বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদের কাছে অভিযোগ দেয়া হলে তিনি ক্ষিপ্ত হয়ে যান। এসময় অধ্যক্ষ ইউনুস আহমেদও অপরাধের কথা স্বীকার না করে উল্টো আমাকে শাসিয়েছেন।

তবে ‘মাদ্রাসায়ে দাওয়াতুল কুরআন’ মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে মাদ্রাসা শিক্ষকদের সুনাম ক্ষুন্ন করার জন্যে ওই শিক্ষার্থীর বাবা নাটক সাজিয়েছেন। শিক্ষার্থী মুঈন মাদ্রাসার মধ্যে খেলা করার সময় বেঞ্চ থেকে পড়ে যায়। পরে অভিবাবকদের ডেকে তার চিকিৎসার কথা বলেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...