বরিশালে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে গৃহবধূর মৃত্যু

বরিশালে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে গৃহবধূর মৃত্যু

বরিশাল জেলার গৌরনদীতে কালবৈশাখি ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পরে গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে আহত হয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিখা রানী।

স্থানীয় ইউপি সদস্য বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিখা উপজেলার বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামের কালাচাঁদ হালদারের স্ত্রী।

ইউপি সদস্য বজলুর রশিদ জানান, গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কালবৈশাখি ঝড়ের সময় পাশের বাড়ি থেকে নিজ বাড়ি আসছিলেন শিখা রানী। এ সময় একটি রেনট্রি গাছের ডাল ভেঙে তার মাথায় পরে। এতে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন শিখা রানীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার রাতে মারা যান শিখা রানী।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *