বরিশাল বোর্ডে পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪২ পরীক্ষার্থী, জিপিএ-৫ ১৪

Date:

নিউজ ডেস্ক :: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৯ এর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (০১ জুন) দুপুরে বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের এ ফল প্রকাশ করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি’র ফল প্রকাশের পর বিষয়ভিত্তিক পুনঃনিরীক্ষণের জন্য ১৫ হাজার ৯৮৫টি আবেদন করেন ৮ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী। এর মধ্যে মাত্র ১৩০ জনের ফল বদল করা হয়েছে। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ১৪ পরীক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছেন ৪২ জন।

বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, গণিত বিষয়ের পুনঃনিরীক্ষণের আবেদন বেশি পড়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী নির্বাচিত বজলুর রহমান

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, বিএনএনআরসি-এর প্রধান...

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...