ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তি চাইলেন ড. কামাল

Date:

আসছে ঈদুল ফিতরের আগেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। রোববার (২ জুন) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

গণফোরামের দফতর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষরিত এ বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা। দেশের সকল সম্প্রদায়ের মানুষ সীমিত সাধ্যের মধ্যে মিলেমিশে ঈদ আনন্দ উপভোগ করে। এটাই আমাদের ঐতিহ্য এবং তা ভবিষ্যতেও বহমান থাকবে।

তিনি বলেন, ঈদের পূর্বেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি দাবি করছি। সেইসঙ্গে সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও পুলিশি নির্যাতন বন্ধের আহ্বান জানাচ্ছি। যেন সবাই পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের সাজাসহ অর্থদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। ওই বছরের ২৮ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সনকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। ওই দুই রায়ের সাজা ভোগ করছেন তিনি।

বর্তমানে তিনি বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঈদের আগে তার মুক্তি না হলে কারাগারে টানা তৃতীয়বারের ঈদ করবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...