ঘরে ঢুকে মাছ বিক্রেতার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

ঘরে ঢুকে মাছ বিক্রেতার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

নেত্রকোনা সদর উপজেলায় ঘরে ঢুকে বিষ্ণু চন্দ্র বর্মণ (৪৫) নামে এক মাছ বিক্রেতাকে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে খুন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সাকুয়ার গন্ধবপুর গ্রামে নিজ বাড়িতে খুন হন তিনি।

এ ঘটনায় জড়িত সন্দেহে এম এ তাসকিন (৩৫) নামে নিহতের এক প্রতিবেশীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিষ্ণু চন্দ্র বর্মণ তার শোবার ঘরে শুয়ে ছিলেন। এসময় বাড়িতে অন্য কোনো লোকজন ছিল না। এই সুযোগে প্রতিবেশী তাসকিন ঘরে ঢুকে বিষ্ণুকে দা দিয়ে কুপিয়ে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। পরে অন্য প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে তাসকিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশের হেফাজতে থাকায় এ বিষয়ে অভিযুক্ত তাসকিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *