বরিশালে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ সদস্য গ্রেপ্তার

বরিশালে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৮)। রোববার বেলা ১১টার দিকে তাদের পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে নমুনা প্রশ্নপত্রসহ মোবাইল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী গ্রামের মকবুল হোসেনের ছেলে মো. হাসান মাহমুদ (৪০) এবং গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডেল হাবিবুর রহমানের ছেলে মো, শাহাদাত হোসেন।

রোববার সন্ধ্যায় বরিশাল র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপঅধিনায়ক মেজর সজিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে তারা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।’

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *