শিক্ষার্থীদের রাস্তায় দাড় করানোয় পানিসম্পদ প্রতিমন্ত্রীর ক্ষোভ প্রকাশ

Date:

পটুয়াখালীর দশমিনায় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুকের আগমন উপলক্ষে বৃষ্টির মধ্যে সড়কের দুই পাশে স্কুলের শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা হয়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী উপজেলার হাজিরহাটে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আসেন। এ সময় বৃষ্টির মধ্যে সড়কের দুই পাশে দশমিনা সদর ইউনিয়নের হাজিরহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা হয়। এই চিত্র দেখে রেগে যান প্রতিমন্ত্রী। এসময় তিনি ক্ষোভ ঝেরেছেন শিক্ষকদের ওপর।

স্থানীয় সূত্রে জানা গেছে, দশমিনায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে সড়কের দুই পাশে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখেন প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা। এর মধ্যে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা উঠে আসতে চাইলেও তাদের সড়কে দাঁড় করিয়ে রাখা হয়। সকাল সাড়ে ১০টায় পানিসম্পদ প্রতিমন্ত্রী উপজেলার হাজিরহাটে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আসেন।

প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের ভিজতে দেখে রেগে যান। এমনকি এসময় তিনি জনসভায় অংশ না নেওয়ার হুমকি।

যদিও হাজিরহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বলেন, শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার কোনো নিয়ম নেই। বিদ্যালয় ও ভাঙন পরিদর্শন এলাকা একই স্থানে হওয়ায় শিক্ষার্থীরা সড়কে গেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...