টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা ১৭ জুলাই

Date:

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। এক ঘণ্টা ২০ মিনিটের পরীক্ষা ওই দিন বেলা ১০টায় শুরু হয়ে ১১টা ২০ মিনিটে শেষ হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৯ জুলাই। বস্ত্র অধিদফতর ও সব কলেজের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ করা হবে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কলেজে ভর্তির আবেদন গত ১ জুন শুরু হয়েছে। চলবে আগামী ৮ জুলাই পর্যন্ত। ভর্তিচ্ছুদের দেশের যেকোনো শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি/সমমান পরীক্ষা বা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের যোগ্যতা
১. প্রার্থীকে দেশের যেকোনো শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি/ সমমান পরীক্ষা বা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি/ সমমান পরীক্ষা পাস করতে হবে।
২. এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজিতে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৫ থাকতে হবে এবং প্রতিটিতে আলাদাভাবে ৩ পয়েন্ট থাকতে হবে।

আবেদন ফি
১০০০ টাকা। শুধু টেলিটক অপারেটরের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।

কলেজ সাতটি হলো- চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহের শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুরের পীরগঞ্জের ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং গোপালগঞ্জের শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...