বরিশালে জাল সনদে পুলিশে চাকরি, বাবা-মেয়ের বিরুদ্ধে চার্জশিট

Date:

অনলাইন ডেস্ক :

বরিশালে জাল মুক্তিযোদ্ধা সনদ দিয়ে নারী কনস্টেবল পদে চাকরি নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাবা ও মেয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (০৪ জুলাই) আদালতের সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তা (জিআরও) কাছে চার্জশিট জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. ফরিদুজ্জামান।

অভিযুক্তরা হলেন- বরিশাল বন্দর থানার চরকেউটিয়া এলাকার মৃত করিম গাজির ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য (সুবেদার) আব্দুল লতিফ গাজী ও তার মেয়ে নারী পুলিশ কনস্টেবল মিল্কী আক্তার।

মামলা সূত্রে জানা যায়, বাবা আব্দুল লতিফ গাজীর নামের জাল মুক্তিযোদ্ধার সনদ দিয়ে ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা কোটায় নারী কনস্টেবলের চাকরি পান মিল্কী আক্তার। চাকরিতে যোগদানের পর মিল্কীর বাবার মুক্তিযোদ্ধা সনদ বাছাই শেষে জানা যায় সেটি জাল।

এর আগে ৬ মাসের ট্রেনিং শেষ করে কনস্টেবল হিসেবে বরিশাল মহানগর পুলিশে যোগ দেন মিল্কী আক্তার। পরে পুলিশ হেডকোটার্সের নির্দেশে রিজার্ভ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন ২০১৮ সালের ৬ জুন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...