ঝালকাঠিতে ছেলেধরা সন্দেহে যুবককে গণধোলাই

নিউজ ডেস্ক :

ঝালকাঠিতে ছেলেধরা সন্দেহে হাসিব বাপ্পি (২৭) নামে এক যুবককে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আজ সোমবার সকালে সদর উপজেলার শেখের ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাপ্পি বরিশাল শহরের রূপাতলী খান সড়ক এলাকার মো. সোহরাব হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, হাসিব বাপ্পি একজন পেশাদার চোর ও মাদকসেবী। তার বিরুদ্ধে বরিশালের কোতয়ালি থানায় ছয়টি চুরির মামলা রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হাসিব মির্জাপুর গ্রামের আলমগীর সিকদারের বাড়ির চারপাশে কিছু সময় সন্দেজনকভাবে ঘোরাঘুরি করে। পরে সে স্থানীয় পনির সরদারের ঘর থেকে একটি বটি ও একটি ভ্যানিটি ব্যাগ চুরি করে পালানোর চেষ্টা করে। তার হাতে বটি দেখে স্থানীয় লোকজন ছেলেধরা সন্দেহে গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে সোপর্দ করে এলাকাবাসী।

ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বরিশাল কোতয়ালি থানায় তার বিরুদ্ধে ছয়টি চুরির মামলা রয়েছে বলে খবর পাওয়া গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *