বরিশাল বিএম কলেজে অশ্বিনী কুমারের মৃত্যুবার্ষিকী পালন

Date:

ইসরাত জাহান সুমাইয়া:

বরিশালের সরকারি বিএম কলেজে প্রতিষ্ঠাতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ৯৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। বুধবার (৭ নভেম্বর) দুপুরে কলেজে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এসময় বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার, উপাধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া, শিক্ষক পরিষদ সম্পাদক মো. আল আমিন সরোয়ার, বরিশাল জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বিএম কলেজ ছাত্রলীগ নেতা মো. আতিকুল্লাহ মুনিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে সাংস্কৃতিক সংগঠনের নেতারা মহাত্মা অশ্বিনী কুমার পুষ্পমাল্য অর্পণ করে।

এরপরে দুপুরে শিক্ষক পরিষদে অশ্বিনী কুমার দত্তের জীবন ও কর্মের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ মো. শফিকুর রহমান শিকদারের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদ সম্পাদক মো. আল আমিন সরোয়ারের সঞ্চালনায় আলোচনায় কলেজের বিভিন্ন বিভাগের প্রধানরা বক্তব্য রাখেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...