সততার সাথে যারা কাজ করবে আমি তাদের সাথে আছি : ববি ভিসি

Date:

সদ্য দায়িত্ব গ্রহণকরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেছেন, আমি মনে করি বরিশাল বিশ্ববিদ্যালয়টি আমার বিশ্ববিদ্যালয়। একটি নির্দিষ্ট সময় এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলোনা। সেসময়ে একটা শুণ্যতা সৃষ্টি হয়েছিলো। সেই জায়গা থেকে হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আমি একটি লক্ষ্য নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসেছি। সেটি হচ্ছে, শিক্ষা ও গবেষনার কার্যক্রমকে উন্নীত করার সাথে সাথে সহশিক্ষা অর্থাৎ এক্সটা কারিকুলামের যে কার্যক্রম রয়েছে তারও উন্নতি ঘটিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিতি দেয়া।

এজন্য আমাকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সমানতালে এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেরও সুযোগ করে দিতে হবে। আর সেই জায়গা থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত করতে চাই। এজন্য সর্বস্তরের বরিশালবাসীর সহযোগিতা প্রয়োজন, আর আমি তা চাই।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহনের পর আজ বৃহস্পতিবার সকালে সর্বপ্রথম সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, আমার প্রথম কাজ হবে প্রথম বর্ষের স্থগিত থাকা ভর্তি পরীক্ষা সম্পন্ন করা। আমরা এরইমধ্যে একটি স্ট্যাডি করেছি, আশাকরি দ্রুতসময়ের মধ্যে আমরা ভর্তি পরীক্ষা সম্পন্ন করবো। আর যদি শিক্ষা কার্যক্রমকে যথাযথভাবে পরিচালনা করা যায় তাহলে সেশনজট কমানো সম্ভব হবে।

তিনি বলেন, আমার শক্তি হলো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। আর সহযোগি শক্তি আপনারা সাংবাদিকরা। এই শক্তি দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে চাই। মনে রাখতে হবে সকলের সহযোগিতায় ভালো কাজ হয়। গণমাধ্যমের ভূমিকা সবসময় ইতিবাচক হতে হয়, নেতিবাচক নয়। বরিশালের গণমাধ্যমের কাছে আহবান করবো, এই বিশ্ববিদ্যালয়টি আপনাদের, আমি চার বছরের জন্য নিযুক্ত হয়েছি। আমাকে আবার ফিরে যেতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি শিক্ষা-গবেষণা এবং পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মধ্যদিয়ে এই বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করাতে চাই।

ভিসি বলেন, আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। কিন্তু অসৎ ও অন্যায্য লোক নিয়ে কাজ করতে চাইনা। আমার স্পষ্ট একটা ম্যাসেজ সততার সাথে যারা কাজ করবে তাদের সাথে আমি সবসময় আছি, অন্যথায় দূরে সরিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) বুধবার বিকেল সাড়ে চারটায় আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তবে তিনি কারো কাছ থেকে ফুল গ্রহন করেননি। তিনি বলেন, ভালো কাজ করলে বিদায়ের দিন যেন আমাকে ফুল দিয়ে বিদায় দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...