বরিশাল সিটির ১৪, ১৫ নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন স্থগিত

স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:

ৎবরিশাল সিটি কর্পোরেশনের ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। ঘুর্ণিঝড় ‘বুলবুল’ প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ায় শনিবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি পরবর্তীতে মহানগর আ’লীগের নেতৃবৃন্দ মিডিয়াকে অবহিত করেছেন।

এর আগে কাউন্সিলরস্থল পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন  বিষয়টি নিশ্চিত করে বলেন- পরবর্তীতে এই দুটি ওয়ার্ডে কাউন্সিল করা হবে। এবং তারিখও নতুন করে ঘোষণা করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *