এইচএসসি’র ফল প্রকাশ ১৭ জুলাই

অনলাইন ডেস্ক :

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১৭ জুলাই (বুধবার)।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার (০৮ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

এর আগে পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের প্রস্তাব মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। প্রধানমন্ত্রী যেদিন সময় দেন সেদিনই ফল প্রকাশ করা হয়।

রীতি অনুযায়ী, শিক্ষামন্ত্রী গণভবনে বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। সেদিনই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এরপর সংবাদ সম্মেলনে করে বিস্তারিত ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *