Author: banglarmukh official

  • বিশিষ্ট সাংবাদিকের মর্যাদা পেলেন কাজী নাসির উদ্দিন বাবুল

    বিশিষ্ট সাংবাদিকের মর্যাদা পেলেন কাজী নাসির উদ্দিন বাবুল

    স্টাফ রিপোর্টার ॥

    দেশের বিভিন্ন সংবাদ সংস্থা, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট গুণী সাংবাদিকদের (ভিআইপি) সরকারি নামের তালিকায় বরিশাল থেকে প্রকাশিত দেশের সর্বাধিক প্রচারিত আঞ্চলিক রঙিন দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল’র নাম সন্নিবেশিত করা হয়েছে। সরকারি তালিকার বিশিষ্ট সাংবাদিকরা রাষ্ট্রীয় ও দেশ এবং বিদেশের ভিভিআইপিদের অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন। বিশিষ্ট গুণী সাংবাদিকদের সরকারি এই তালিকায় সর্বমোট ১১১ জন গুরুত্বপূর্ণ সাংবাদিকের নাম রয়েছে। এর মধ্যে ৬৪ নম্বরে রয়েছে বরিশালের কৃতী সন্তান শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক সাংবাদিক তারকা কাজী নাসির উদ্দিন বাবুল’র নাম। বরিশালের গর্বিত সন্তান কাজী নাসির উদ্দিন বাবুল-ই ঢাকার বাইরে একমাত্র বিষিষ্ট সাংবাদিকের এই তালিকায় স্থান লাভ করে গৌরব অর্জন করছেন। সম্মান বৃদ্ধি করেছেন বরিশালের ঐতিহ্যবাহী সাংবাদিক সমাজের।  তাঁর এই অর্জনে দৈনিক আজকের বার্তা পরিবার তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

    উল্লেখ্য, দেশের সরকার কর্তৃক সিকৃত বিশিষ্ট সাংবাদিকদের তালিকার অন্যান্যরা হলেন- জনাব আবুল কালাম আজাদ, এমডি, বাসস; জনাব ইকবাল সোবাহান চৌধুরী, ডেইলি অবজার্ভার, জনাব এনায়েত উল্লাহ খান, সম্পাদক, ইউএনবি; জনাব তৌফিক ইমরোজ খালিদী, সম্পাদক, বিডি নিউজ ২৪ ডটকম; জনাব মাহফুজুর রহমান, চেয়ারম্যান, এটিএন বাংলা; জনাব ফরিদুর রেজা সাগর, এমডি, চ্যানেল আই; জনাব মনজুরুল আহসান বুলবুল, সিইও-একুশে টিভি, জনাব আবদুল হক, চেয়ারম্যান, বাংলাভিশন; জনাব আহম্মেদ জুবায়ের, এমডি, সময় টিভি;  জনাব সালমান এফ রহমান, চেয়ারম্যান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন; জনাব মোজাম্মেল হক, সম্পাদক, একাত্তর টেলিভিশন;  জনাব একে আজাদ, এমডি, চ্যানেল ২৪; জনাব সালাউদ্দিন আহম্মেদ, এমডি, এসএ টিভি; জনাব মো: নুরুল ইসলাম, চেয়ারম্যান, যমুনা টিভি; জনাব রফিকুল হক, এমডি, রেডিও টুডে; জনাব মাহফুজ আনাম, সম্পাদক, ডেইলি স্টার; জনাব এম সামসুর রহমান,  সম্পাদক, ইন্ডিপেন্ডেন্ট; মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো;  জনাব (মরহুম) গোলাম সারওয়ার, সম্পাদক, সমকাল;  জনাব সাইফুল আলম, সম্পাদক, যুগান্তর; তাসমিমা হোসেন, সম্পাদক, ইত্তেফাক; জনাব মো: আতিকুল্লাহ খান মাসুদ, সম্পাদক, জনকণ্ঠ; জনাব ইমদাদুল হক মিলন, সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ; জনাব মতিউর রহমান, সম্পাদক, দৈনিক মানব জমিন; জনাব নাইমুল ইসলাম খান, সম্পাদক, আমাদের অর্থনীতি; জনাব নঈম নিজাম, সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন; জনাব এএমএম বাহাউদ্দিন, সম্পাদক, ইনকিলাব; জনাব মিজানুর রহমান মিজান, সম্পাদক, দৈনিক খবর;  জনাব জয়নাল আবেদীন হাজারী, সম্পাদক, দৈনিক হাজারীকা প্রতিদিন; জনাব সৈয়দ আবুল মকসুদ, কলামিস্ট; জনাব তোয়াব খান, উপদেষ্টা সম্পাদক, জনকণ্ঠ; জনাব মো. মুসা, কলামিস্ট; জনাব শাইখ সিরাজ, পরিচালক, চ্যানেল আই; জনাব শাহ আলমগীর, মহাপরিচালক, পিআইবি; জনাব আবেদ খান, কলামিস্ট; জনাব কাদীর কল্লোল, সংবাদদাতা, বিবিসি বাংলা সার্ভিস; জনাব রাহাত খান, চেয়ারম্যান, বাসস; জনাব বোরহান কবীর, নির্বাহী সম্পাদক, আমাদের অর্থনীতি; জনাব মো: শফিকুর রহমান,  সভাপতি, জাতীয় প্রেসকাব, ঢাকা; ফরিদা ইয়াসমীন, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসকাব, ঢাকা; জনাব মোল্লা জামাল, সভাপতি, বিএফইউজে, ঢাকা; জনাব সাবান মাহমুদ, মহাসচিব, বিএফইউজে, ঢাকা;  জনাব আবু জাফর সূর্য, সভাপতি, বিএফইউজে, ঢাকা; জনাব সোহেল হাওলাদার চৌধুরী, সাধারণ সম্পাদক, বিএফইউজে, ঢাকা;  জনাব আমীর খসরু, মহা সচিব, ওকাব, ঢাকা; জনাব হাসান শাহরিয়ার, আন্তর্জাতিক সভাপতি, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা; জনাব মাসুদ করীম, সভাপতি, জিকাব, ঢাকা;  জনাব মাহফুজুর রহমান মিশু, সাধারণ সম্পাদক, জিকাব, ঢাকা।

  • সাইকেল চালিয়ে হজ্জ্বে যাচ্ছেন মুসলিস আবদুল্লাহর পরিবার!

    সাইকেল চালিয়ে হজ্জ্বে যাচ্ছেন মুসলিস আবদুল্লাহর পরিবার!

    প্রতিবছর বিপুলসংখ্যক মুসলিম হজ ও ওমরা পালনে সৌদি আরব গমন করে থাকেন। সাধারণত আকাশপথেই এই ধর্মীয় কাজটি পালন করতে যান তারা।

    তবে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া থেকে পাঁচ সদস্যের এক পরিবার বাইসাইকেল চালিয়ে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে হজ পালন করার জন্য।

    দেড়মাস আগে রওয়ানা দিয়ে এরইমধ্যে ৩ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তারা মালয়েশিয়ার পেনাং শহরে এসে পৌঁছেছেন। সেখান থেকে তাদের আরও পাড়ি দিতে হবে ১০ হাজার কিলোমিটার পথ।

    এই যাত্রায় তাদের পাড়ি দিতে হবে ১৩ হাজার কিলোমিটার পথ। তাদের এই পুণ্য যাত্রায় বেশ কিছু দেশ পাড়ি দিতে হবে মুসলিস পরিবারকে। মালয়েশিয়া পাড়ি দেওয়ার পর তারা পৌঁছাবেন থাইল্যান্ডে। সেখান থেকে মিয়ানমার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান ও সংযুক্ত আরব আমিরাত পেরিয়ে সৌদি ভূমির মক্কায় পৌঁছাবেন তারা।

    তার পুণ্যের যাত্রায় রয়েছেন মুসলিস আবদুল্লাহ (৪৭), তার স্ত্রী জুলিয়ান্তি হুসিন (৪৭), তাদের সন্তান মির্জা হাকিম (১৫), আহমদ জাকি হাফিজ (১১) এবং ছয় বছর বয়সী অলিভিয়া ইয়ুমনা রয়েছেন। তাদের দিক-নির্দেশনায় সঙ্গে আছেন মুসলিসের বন্ধু মোহামেদ দামাহুরি মুতালিব (৬২)।

    এ বিষয়ে এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে উচ্ছ্বসিত কণ্ঠে মুসলিস আবদুল্লাহ বলেন, একটি স্বপ্ন দেখার পর সাইকেল চালিয়ে মক্কায় পৌঁছে হজ-ওমরা পালন করার চিন্তাটা আমার মাথায় আসে।

    এই পুণ্যযাত্রীরা আশা করছেন, তারা আগামী হজ মৌসুমের আগেই মক্কায় গিয়ে পৌঁছাবেন। কোথাও নিতান্তই প্রয়োজন পড়লে ফ্লাইটেও চড়তে পারেন তারা।

  • নৌপথে নির্বাচনী বার্তা নিয়ে দক্ষিণাঞ্চল আসছে কেন্দ্রীয় আওয়ামীলীগ

    নৌপথে নির্বাচনী বার্তা নিয়ে দক্ষিণাঞ্চল আসছে কেন্দ্রীয় আওয়ামীলীগ

    এবার দক্ষিণাঞ্চলে নৌ পথে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা শুরু হচ্ছে। আগামী ১৩ সেপ্টেম্বর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের নেতৃত্বে দক্ষিণাঞ্চলে নির্বাচনী সফর উপলক্ষে লঞ্চযাত্রা শুরু হবে। তবে বরিশালে নয়, নির্বাচনী সভা, সমাবেশ, পথসভা হবে বরগুনা ও পটুয়াখালীতে।

    এ উপলক্ষে সাজ সাজ রব পড়েছে এই দুটি জেলায়। পটুয়াখালীতে সম্বলিতভাবে আওয়ামীলীগ নেতা কর্মীরা সমাবেশকে সফল করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেও দলীয় কোন্দলে জর্জরিত বরগুনায় এখনও গুমোট অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে। শনিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ‘নীলসাগর এক্সপ্রেস’ট্রেনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী গণসংযোগ শেষের পর ওবায়দুল কাদের জানান, ১৩ সেপ্টেম্বর নৌপথে বরিশাল বিভাগে গণসংযোগ উপলক্ষে রওনা হবেন।

    দক্ষিণাঞ্চলে আওয়ামীলীগ নেতৃবৃন্দর নৌ যাত্রার কথা স্বিকার করেছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল। তবে তিনি জানান বরিশালে নয়, পটুয়াখালী ও বরগুনা সফরে আসছেন সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা ১৪ সেপ্টেম্বর পটুয়াখালী ও বরগুনায় নির্বাচনী সমাবেশ করবেন।

    বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান রিন্টু জানান, নেতৃবৃন্দ ১৩ সেপ্টেম্বর রাতে সুন্দরবন-৯ লঞ্চে আসবেন। তিনিও তাদের সফর সঙ্গী হিসাবে থাকবেন। এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর উপলক্ষে সাজ সাজ রব পড়েছে পটুয়াখালী ও বরগুনায়। পটুয়াখালী আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর জানান, তারা একটি বড় কর্মী সমাবেশের আয়োজন করবেন।

    আজ সোমবার সকালে জেলা আওয়ামীলীগের জরুরী সভা আহবান করা হয়েছে। সভায় কর্মী সমাবেশের স্থান নিয়ে আলোচনা হবে। তিনি জানান, এই মুহুর্তে বৃস্টিতে মাঠগুলো পানিতে ডুবে আছে। তাই স্থান নির্ধারণ নিয়েই এই সভা।

    তিনি জানান, ১৪ সেপ্টেম্বর সকালে নেতৃবৃন্দ পটুয়াখালী এসে নাস্তা করে বরগুনা যাবেন। সেখানে সমাবেশ ও জুমার নামাজ পরে পটুয়াখালী আসবেন। পটুয়াখালরি সমাবেশ শেষ করে ঐ দিন রাতেই তারা একই লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

  • জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠা করতে চায় বিএনপি

    জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠা করতে চায় বিএনপি

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠা করতে চায়।

    নির্বাচনকালীন সরকার সম্পর্কে সেতুমন্ত্রী তিনি বলেন, আগামী অক্টোবর মাসের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে। এ সরকারে কোন টেকনোক্রেট সদস্য থাকবে না এবং আকারে ছোট হবে।

    ওবায়দুল কাদের আজ রাজধানীর সচিবালয়ে নিজ মন্ত্রালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক রাজনীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

    নির্বাচনকালীন সরকারের মন্ত্রীসভার সদস্য কতজন হতে পারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় যে সংখ্যক সদস্য নিয়ে মন্ত্রীসভা গঠিত হয়েছিল তার সে সংখ্যক সদস্য নিয়ে গঠিত হতে পারে।

    আগামী নির্বাচনে আওয়ামী লীগের জোটের সমীকরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে জোটের সমীকরণ এক ধরনের হবে, আর না এলে আরেক ধরনের হবে। তারা নির্বাচনে এলে জোটের আসন বন্টন ও সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক মেরুকরণের ওপর আওয়ামী লীগের জোটের সমীকরণ নির্ভর করছে। যেভাবে রাজনৈতিক মেরুকরণ হবে সেভাবে আমাদের জোটেরও সমীকরণ হবে।

    দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হাস্যকর উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিএনপির ঐক্যকে জাতীয় ঐক্য না বলে জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য বলাই ভালো।

    কাদের বলেন, বিএনপি বেগম খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে তার অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন। এটাকে তারা রাজনৈতিক ইস্যু বানিয়ে রাজনীতি করতে চাইছে। তার অসুস্থ্যতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা মানুষকে তাদের আন্দোলনে সম্পৃক্ত করতে চাচ্ছে।

    বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে ঐক্য করতে চায় উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নিজেদের ঘরেই কোন ঐক্য নেই। তাদের এক নেতা অপর নেতাকে সরকারের এজেন্ট বলে উল্লেখ করে। যাদের নিজেদের ঘরেই ঐক্য নেই তারা কিভাবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবে?

    খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হতে দেবে না বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের হুমকি আর তাদের তর্জন গর্জনই সার। বিএনপির আন্দোলনের বার্তা হচ্ছে যারা দশ বছরে আন্দোলন করতে পারে নি, তারা আগামী দু’মাসেও পারবে না।

    আগামী নির্বাচনে আওয়ামী লীগের জোটের সমীকরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে জোটের সমীকরণ এক ধরনের হবে, আর না এলে আরেক ধরনের হবে। তারা নির্বাচনে এলে জোটের আসন বন্টন ও সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক মেরুকরণের ওপর আওয়ামী লীগের জোটের সমীকরণ নির্ভর করছে। যেভাবে রাজনৈতিক মেরুকরণ হবে সেভাবে আমাদের জোটেরও সমীকরণ হবে।

    আওয়ামী লীগের ঢাকা-নীলফামারী ট্রেনযাত্রার সমালোচনা করে কয়েকটি গণমাধ্যমের খবরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোটা বিরোধী আন্দোলন ও শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে গণমাধ্যমের একটি অংশের ভূমিকা উস্কানীমূলক ছিল। আর বিএনপির আন্দোলনের মাঠে না থাকলেও গণমাধ্যমের ওই অংশটি তাদের উস্কানি দিয়েছে।

    তিনি বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা দলীয় কর্মসূচি শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনে করে থাকি। কিন্তু বিএনপি নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ করে যে সভা-সমাবেশ করে সেখানে কি মানুষের দুর্ভোগ হয় না। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে যে সমাবেশ করেছে সেখানে মানুষের দুর্ভোগ হয় নি? সে বিষয়ে তো তারা কোন সংবাদ প্রকাশ করেননি।

    দেশের রাজনীতিতে বিদেশী কূটনৈতিকদের ভূমিকার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, দেশের সংবিধানের আওতার মধ্যে কূটনৈতিকদের প্রয়াস যতটা সহনীয়, ততটাই আমরা গ্রহণ করি। আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ। সংবিধানের বাইরে কেউ কোন আচারণ করলে সেটা কোনো গণতান্ত্রিক দেশ মানে না।

    তিনি বলেন, আমাদের দেশের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ন না হয়, সে রকম প্রয়াস কূটনীতিকরা যাতে না চালান সেটাই আমরা প্রত্যাশা করি।

    দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃনমূলে তুলে ধরতে আওয়ামী লীগের আগামী ১৩ সেপ্টেম্বর লঞ্চযোগে পটুয়াখালী ও বরগুনা এবং ২২ সেপ্টেম্বর সড়কপথে চট্টগ্রামে যাওয়ার কর্মসূচি আছে।

  • বরিশালে দুই ভুয়া চিকিৎসকের জরিমানা

    বরিশালে দুই ভুয়া চিকিৎসকের জরিমানা

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে রেডিয়াম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে কোনো সনদ ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ লিখে চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন দুই যুবক। স্থানীয় জনসাধারণের সাথে দীর্ঘদিন ধরে এভাবেই প্রতারণা করে আসছিলেন তারা। অবশেষে সোমবার রাতে র‌্যাবের অভিযানে তাদের আটক করা হয়।

    আটকের পর ওই দুই যুবক র‌্যাবের কাছে স্বীকার করেন তাদের কোনো ডাক্তারি সনদ নেই। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবে না বলে অঙ্গীকার করলে তাদের ছেড়ে দেয়া হয়।

    জরিমানাকৃতরা যুবকরা হলেন- উজিরপুর উপজেলার গুটিয়া বাজার এলাকার শাহজাহান আলীর ছেলে শেখ সাদী খান (২৩) ও একই এলাকার শাহজাহান আলীর ছেলে মাহবুবুর রহমান (২৬)।

    বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পের এএসপি মুকুল চাকমা জানান, ওই দুই যুবক নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসার নামে জনসাধারনের সাথে প্রতারণার মাধ্যমে ব্যবসা করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা কোনো সনদ দেখাতে পারেননি। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

  • আগৈলঝাড়ায় সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদ

    আগৈলঝাড়ায় সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদ

    আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় মানবাধিকার ইউনিটির নেতৃবৃন্দ, আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।

    সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে যুদ্ধপরাধীসহ সকল অপরাধের বিচার করছেন। তাই সাংবাদিক নদী হত্যার বিচারও এই সরকার নিশ্চই করবেন বলে আশা প্রকাশ করেন তারা।

    আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসীম সরদার, প্রেসক্লাব সাবেক সভাপতি সরদার হারুন রানা প্রমুখ।

    সমাবেশে গৈলা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা, এনজিও সমম্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাসগুপ্ত, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, গত ২৮ আগস্ট রাতে পাবনা শহরের রাধানগর মহল্লার বাসার গেটের সামনে সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে সুবর্ণার সাবেক শ্বশুর, সাবেক স্বামীসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে পাবনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

  • তেলেঙ্গানায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪৩

    তেলেঙ্গানায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪৩

    ভারতের তেলেঙ্গানা রাজ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাজ্যের জাগতিয়াল জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

    প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহনের জাগতিয়ালগামী বাসটি ৫৫ জন যাত্রী নিয়ে শনিভরপেত গ্রামের ঘাট রোডে নিয়ন্ত্রণ হারালে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২৩ জন মারা যায়। গুরুতর আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ২০ জনের মৃত্যু হয়।

    এদিকে, তেলেঙ্গানার ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও দুর্ঘটনায় নিহতদের প্রত্যক পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের ফ্রি চিকিৎসার ঘোষণা দিয়েছেন।

  • সিরাজগঞ্জে নেপালি ছাত্রীকে যৌন নির্যাতন, প্রভাষক কারাগারে

    সিরাজগঞ্জে নেপালি ছাত্রীকে যৌন নির্যাতন, প্রভাষক কারাগারে

    বিয়ের প্রলোভনে নেপালি মেডিকেল কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সিরাজগঞ্জ নর্থবেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডা.তুহিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার রাতে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    এর আগে মেডিকেল ছাত্রীর অভিযোগে শহরের ধানবান্ধি মহল্লা থেকে তাকে আটক করা হয়। ডাঃ তুহিন নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক। ভুক্তভোগী ছাত্রীর বাড়ি নেপালে।

    অভিযোগে জানা যায়, ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন অধ্যাপক ডা. তুহিন। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে বিভিন্ন সময়ে যৌন নিপীড়নও করেন। কিন্তু বিয়ের জন্য চাপ দিলে ডা.তুহিন বিয়ে করতে অস্বীকার করে। এ নিয়ে শুক্রবার দুপুরে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।

    এরপর রবিবার বিকেলে আবারও ওই ছাত্রী বিয়ের জন্য ডা. তুহিনের বাড়ি যায়। তখন দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর ওই মেডিকেল ছাত্রী বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানিয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেন।

    সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগের পরই ডা. তুহিনকে আটক করা হয়। প্রাথমিকভাবে বিষয়টি প্রমাণিত হওয়ায় মেয়েটির অভিযোগ মামলা হিসেবে গ্রহণ ডা. তুহিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্য প্রফেসর ডা.এসএম আকরাম হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাবার পরই ডা. তুহিনের বিরুদ্ধে কলেজের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন নওয়াজপত্নী কুলসুম

    ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন নওয়াজপত্নী কুলসুম

    মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ।

    মঙ্গলবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    নওয়াজ শরীফের ভাই ও পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    লন্ডনের হারলে স্ট্রিট ক্লিনিকের বরাত দিয়ে  খবরে বলা হয়, মঙ্গলবার সকালে কুলসুম নওয়াজের শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

    চার সন্তানের জননী কুলসুম নওয়াজ পাকিস্তান সরকারের পৃথক তিন মেয়াদে (১৯৯০-৯৩, ১৯৯৭-৯৯, ২০১৩-১৭) দেশটির ফার্স্ট লেডি ছিলেন।

    ১৯৫০ সালে লাহোরে একটি কাশমিরি পরিবারের জন্ম নেওয়া কুলসুম ১৯৭০ সালে পাকিস্তানর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরের বছরই তিনি পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

  • জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে: পরিকল্পনামন্ত্রী

    জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে: পরিকল্পনামন্ত্রী

    আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত আকারে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে তিনি এও বলেন, এ বিষয়ে আমি বলার কেউ নই, ইসিই সিদ্ধান্ত নেবে।

    মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

    পরিকল্পনামন্ত্রী বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ, ত্রুটিমুক্ত, বিশ্বাসযোগ্য ও আধুনিক প্রযুক্তি নির্ভর করতে দেড় লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনতে পরিকল্পনা কমিশনে প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইভিএম ক্রয়, সংরক্ষণ ও ব্যবহার প্রকল্পটি আগামী ১৮ সেপ্টেম্বর একনেক সভায় উপস্থাপন করা হবে।

    আসন্ন জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে জানিয়েছে তিনি আরও বলেন, সেই লক্ষ্য নিয়ে প্রকল্পটি একনেক সভায় তোলা হবে অনুমোদনের জন্য। আমাদের এক দিন না একদিন ইভিএম এ যেতে হবে। এটা মেকানিক্যাল ব্যাপার তাই সবার ট্রেনিং দরকার। সেজন্য জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। তবে এ বিষয়ে আমি বলার কেউ নই, ইসিই সিদ্ধান্ত নেবে।