Author: banglarmukh official

  • নতুন করে সরকারি হলো আরও ১৪ কলেজ

    নতুন করে সরকারি হলো আরও ১৪ কলেজ

    নতুন করে আরও ১৪টি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারিকৃত কলেজশিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’ এর আলোকে কলেজগুলো সরকারি করা হয়েছে।

    সরকারি হওয়া কলেজগুলো হলো : ফরিদপুরের সালথা কলেজ, নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ডিগ্রি কলেজ, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, নোয়াখালীর সুবর্ণচরের সৈকত ডিগ্রি কলেজ, রাঙামাটির রাজস্থলী কলেজ, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজ, রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ মহাবিদ্যালয়, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চৌহালী ডিগ্রি কলেজ, যশোরের বাঘারপাড়া শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়, খুলনার দিঘলিয়া উপজেলার এম এ মজিদ ডিগ্রি কলেজ, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ, কুষ্টিয়ার ভেড়ামারা মহিলা কলেজ এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ কলেজ।

  • পৃথিবীর সব দেশের রাজধানীতে যানজটের সমস্যা রয়েছে

    পৃথিবীর সব দেশের রাজধানীতে যানজটের সমস্যা রয়েছে

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর সব দেশের রাজধানী শহরেই যানজটের সমস্যা রয়েছে। যানজট সমস্যা সমাধান ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।

    প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

    শেখ হাসিনা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এবং সড়ক নিরাপত্তায় উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। চার বছর মেয়াদী ন্যাশনাল রোড সেইফটি এ্যাকশান প্ল্যান প্রণয়ন করা হয়েছে। দেশের ১২১টি দুর্ঘটনা প্রবণ স্থানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ৩৭৩ কিলোমিটার জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করা হয়েছে। বিভিন্ন স্থানে ৪ হাজার ৩৬৭ কিলোমিটার ফ্লাইওভার এবং ওভারপাস নির্মাণ সম্পন্ন হয়েছে।

    তিনি বলেন, ফিটনেসবিহীন যানবাহন পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। গত ১৮ আগস্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ চলাকালে সারাদেশে ২ লাখ ৭৭৯টি যানবাহন ও ৮১ হাজার ৪৬৮ জন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর যানজট নিরসনে সরকার এলিভেটেড এক্সপ্রেস সড়ক র্নিমাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

    তিনি বলেন, মহাসড়কে বাসের সর্বোচ্চ গতি ৮০ ও ট্রাকের সবোর্চ্চ গতি ৬০ কিলোমিটার এবং অতিরিক্ত ওজন সীমার যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এলেক্স রোড কন্ট্রোল স্টেশন স্থাপন করা হয়েছে এবং মহাসড়কের পাশে বিশ্রামাগার স্থাপন করা হবে।

  • রোনালদো-মেসিতে পার্থক্য যেখানে

    রোনালদো-মেসিতে পার্থক্য যেখানে

    লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো—এ দুজনের মধ্যে সেরা কে? এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। দুজনের মধ্যে পার্থক্য কী কী, এ প্রশ্নের উত্তর দেওয়া ঠিক ততটাই সোজা। একজন ডান পা নির্ভর, একজন বাঁ পাকে পুঁজি করে খেলেন। একজন ভয়ংকর এক গোলস্কোরার। আরেকজন প্লে মেকার হয়েই খেলতেই বেশি স্বচ্ছন্দ। খেলার ধরন, আকার আকৃতি, ব্যক্তিগত জীবন মিলিয়ে পার্থক্যের কমতি নেই। তবে কার্লোস তেভেজ দুজনের মধ্যে মূল একটি পার্থক্য খুঁজে পেয়েছেন।

    স্বল্প কয়েকজন খেলোয়াড়, যাঁরা এ প্রজন্মের সেরা দুজনকে সঙ্গী পেয়েছেন তাঁদের একজন তেভেজ। আর্জেন্টিনার জার্সিতে ২০০৬ সাল থেকেই মেসির সঙ্গী ছিলেন তেভেজ। আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ওয়েইন রুনি ও রোনালদোর সঙ্গে ভয়ংকর এক ত্রয়ীর অংশও ছিলেন।

    ১০টি ব্যালন ডি’অর জেতা এ দুজনের মধ্যে পার্থক্য করার অধিকার তাই আছে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তেভেজ বলেছেন, ‘লিওনেল মেসিকে আমি কখনো জিমে যেতে দেখেনি। ওকে বল থামানো কিংবা ও ধরনের কোনো অনুশীলনও করতে দেখেনি। এসব ওর স্বভাবগত।’

    এটুকু পরেই মনে হতে পরে মেসি তাহলে অনুশীলন করেন না! না, মেসিরও দুর্বলতা আছে এবং সেটা কাটাতে কঠোর পরিশ্রমই করেন আর্জেন্টাইন, ‘পেনাল্টি নেওয়ার জন্য ও অনুশীলন করত। আগে তো ও পেনাল্টি নিত না আর এখন সে সব কোনায় মারে।’

    রোনালদোর ব্যাপার উল্টো। পর্তুগিজ ফরোয়ার্ড সবকিছুই নিখুঁত করায় বিশ্বাসী। আর এ জন্য রোনালদো কঠোর পরিশ্রম করেন, ‘ক্রিস্টিয়ানো সব সময় অনুশীলন শেষে জিমে যাবেই। ওর জন্য ব্যাপারটা একদম বাধ্যবাধকতার মতো। সবকিছুতে সেরা হওয়ার প্রতিজ্ঞার মতো। ও সব সময় সবার আগে হাজির হতো মাঠে।’

    নিজেকে নিখুঁত করতে রোনালদোর আত্মত্যাগের গল্প করতে যা বলেছেন তেভেজ যা বলেছেন, তা রীতিমতো অবিশ্বাস্য, ‘অনুশীলনের সময় যখন নয়টায় ঠিক করা হতো, আমি আটটায় যেতাম। কিন্তু তখনো রোনালদো মাঠে থাকত। সাড়ে সাতটায় উপস্থিত হলেও ওকে সেখানে দেখতাম। আমি তখন নিজেকে প্রশ্ন করতে শুরু করলাম, “কীভাবে আমি এ লোকটাকে টপকাতে পারি?” তাই একদিন আমি ছয়টায় হাজির হলাম। কিন্তু রোনালদো তখনো অনুশীলন করছিল! চোখেমুখে ঘুম লেগে আছে, তবু সে সেখানে।’

    নিজেকে সেরা বানাতে হলে কতটা নিবেদন থাকতে হয়, সেটা আরও একবার জানা গেল তেভেজ ও রোনালদোর সুবাদে।

  • ৬ মাস পর কবর থেকে তোলা হলো প্রকৌশলীর লাশ

    ৬ মাস পর কবর থেকে তোলা হলো প্রকৌশলীর লাশ

    কুমিল্লার মুরাদনগরে দাফনের প্রায় ৬ মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য এএসএম রেজাউল বারী চঞ্চল নামের এক প্রকৌশলীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রাম থেকে ওই প্রকৌশলীর মরদেহ উত্তোলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চঞ্চল (৩৫) চাপিতলা গ্রামের প্রয়াত কৃষি কর্মকর্তা আবু তাহের ভূইয়ার ছেলে।

    হত্যার অভিযোগে পরিবারের পক্ষ থেকে আদালতে অভিযোগের প্রেক্ষিতে চঞ্চলের মরদেহ উত্তোলন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহবুব, ইউপি চেয়ারম্যান কাইয়ুম ভূইয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ|মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামের কৃষি কর্মকর্তা আবু তাহের ভূইয়া সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করতেন।

    তার ছেলে প্রকৌশলী এসএম রেজাউল বারী চঞ্চল ফিলিপাইনে থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বাবা মারা যাওয়ার পর চঞ্চল বাপ-দাদার জায়গা-জমির খোঁজখবর নিতে এসে দেখেন ভুয়া কাগজপত্র তৈরি করে চাচা আব্দুছ ছালাম ভূইয়া অধিকাংশ জমি দখল করে নিয়েছেন। পরে পৈতৃক এসব জায়গা-জমির কাগজপত্র সংগ্রহ করেন চঞ্চল।এ নিয়ে গত ১২ ফেব্রুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা এবং চাচাতো ভাইয়েরা চঞ্চলকে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হন তিনি। কিন্তু এসব ঘটনা চঞ্চল তার মা এবং ভাইকে জানাননি। গত ১৯ ফেব্রুয়ারি সকালে চঞ্চল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে তার মা ভাইকে জানানো হয়।কিন্তু দীর্ঘ ৫ মাস পর বিষয়টি ফাঁস হয়ে যায়। এ নিয়ে এলাকায় জানাজানি হলে চঞ্চলের মা মনোয়ারা তাহের বাদী হয়ে গত ২২ জুলাই কুমিল্লার আমলী আদালতে ছেলেকে হত্যার অভিযোগে মামলা করেন।

    ১ আগস্ট মামলাটি বাঙ্গরা বাজার থানা পুলিশ এফআইআর করলে তদন্ত শুরু করে পিবিআই।চঞ্চলের মামা সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন, জায়গা-জমি দখল করতেই চঞ্চলকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয় এবং পরে তার মৃত্যু হয়েছে। আসামিরা এলাকায় প্রকাশ্য ঘুরাফেরা করলেও তাদের গ্রেফতার করছে না পুলিশ।পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার কবর থেকে প্রকৌশলী চঞ্চলের মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং সার্বিক তদন্ত শেষে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে

  • ঘরে বসে এক মিনিটেই বানিয়ে ফেলুন পারফিউম!

    ঘরে বসে এক মিনিটেই বানিয়ে ফেলুন পারফিউম!

    নারী কিংবা পুরুষ— পছন্দের প্রসাধনীর তালিকায় সবারই পারফিউম থাকে। বাজারে নানা ঘ্রাণের, নানা ব্র্যান্ডের সুগন্ধি বা পারফিউম পাওয়া যায়। তবে সব সুগন্ধি নিজের পছন্দমতো হয় না। আবার সব স্থানে সব ঘ্রাণের সুগন্ধি ব্যবহার করাও বেমানান। অফিসে যেমন কড়া পারফিউম ব্যবহার করা যায় না তেমনি জমকালো অনুষ্ঠানে হালকা ঘ্রাণের পারফিউম বেমানান। নানা ব্র্যান্ডের পারফিউম তো ব্যবহার করেছেন। কেমন হবে যদি ঘরে নিজেই পারফিউম বানিয়ে ফেলতে পারেন।

    হ্যাঁ! মাত্র তিনটি উপাদানেই ঘরে পারফিউম তৈরি করা সম্ভব। তাও আবার কেবল মাত্র এক মিনিট সময়ে! চলুন তবে ঘরোয়া উপায়ে পারফিউম তৈরি প্রস্তুত প্রণালি জেনে নেওয়া যাক- যা যা প্রয়োজন- একটি খালি স্প্রে বোতল চিনিমুক্ত ভ্যানিলা এসেন্স এসেন্সিয়াল অয়েল (ল্যাভেন্ডার/রোজমেরী/জেসমিন)। যেভাবে তৈরি করবেন- স্প্রে বোতলটি ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। পুরোনো কোনো সুগন্ধির বোতল ব্যবহার না করাই ভালো। কেননা এতে সুগন্ধির ঘ্রাণ থেকে যায়। এবার খালি স্প্রে বোতলে ভ্যানিলা এসেন্স ঢালুন। সাথে যোগ করুন পছন্দমতো এসেন্সিয়াল অয়েল।

    ল্যাভেন্ডার, রোজমেরী, জেসমিন, গোলাপ— যেকোনো একটি এসেন্সিয়াল অয়েল ব্যবহার করবেন। মেশানো হলে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিন। ব্যস! পারফিউম তৈরি। হাতের পিঠে স্প্রে করেই দেখুন কী দারুণ ঘ্রাণের সুগন্ধি তৈরি হয়ে গেছে! সূত্র : লুক অ্যাট মি

  • উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় অভিযোগ দায়ের

    উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় অভিযোগ দায়ের

    বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় অভিযোগ দায়ের। সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত ৫ সেপ্টেম্বর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামের জাহাঙ্গীর সরদারের স্ত্রী রেবা বেগমের সাথে একই বাড়ির শাহিন সরদারের স্ত্রী নাজমা বেগমের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়।

    উক্ত ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাজমা বেগম বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে উজিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করে এবং জাহাঙ্গীর সরদারের পরিবারকে বিভিন্ন রকমের হুমকি ধামকি দিয়ে আসছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে এলাকার ফিরোজ সিকদার, সুলতান খলিফা, সাথী বেগম, পিপুলসহ একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন, শাহিন এলাকায় বিভিন্ন রকমের কুকর্ম করে বেড়ায়।

    আমরা এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ট। এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের চুরির ঘটনায় শাহিন ও তার স্ত্রী প্রত্যক্ষভাবে জড়িত ছিল। হাতেনাতে ধরা পড়ায় এলাকায় এ নিয়ে শালিস মিমাংশা হয়েছে বহুবার। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শাহিনের কুকর্মের বিচার করতে অনিহা প্রকাশ করে। জাহাঙ্গীর সরদারের পরিবারকে পরিকল্পিতভাবে হেনস্তা করার জন্য তুচ্ছ ঘটনাকে বৃহৎ বানিয়ে থানায় অভিযোগ দায়ের করে। ভুক্তভোগী জাহাঙ্গীর সরদার জানান, শাহিন আমার মানসম্মান ও আমার পরিবারের ক্ষতিসাধন করার জন্য উঠেপড়ে লেগেছে। তার অত্যাচারে আমরা অতিষ্ট।

    এ বিষয়ে এলাকার সচেতন মহল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করে।

  • স্ত্রীর দাফনে যোগ দিতে প্যারোলে মুক্তি পেলেন নওয়াজ শরীফ

    স্ত্রীর দাফনে যোগ দিতে প্যারোলে মুক্তি পেলেন নওয়াজ শরীফ

    স্ত্রী কুলসুম নওয়াজের (৬৮) দাফন অনুষ্ঠানে যোগ দিতে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার কন্যা মরিয়ম নওয়াজ প্যারোলে মুক্তি পেয়েছেন। আজ বুধবার দেশটির সরকার ও দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে।

    মঙ্গলবার লন্ডনে কুলসুম নওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার স্বামী ও মেয়ে দুই মাস আগে পাকিস্তানে এলে দুর্নীতির দায়ে তাদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়।

    পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রাক্কালে শরীফ তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পার্টির পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে এসেছিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

    মঙ্গলবার রাতে জেল থেকে মুক্তি পাওয়ার পর নওয়াজ ও তার মেয়ে মরিয়ম একটি বিমানে করে লাহোর নগরীতে পৌঁছান। সেখানে সাবেক ফার্স্ট লেডিকে দাফন করা হবে।

    বুধবার পিএমএল-এন শরীফ ও তার মেয়েকে বিমানে চড়া অবস্থায় একটি ছবি প্রকাশ করে।

    রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় জেলখানার এক কর্মকর্তা বলেন, ‘নওয়াজ ও তার মেয়েকে জানাজা ও দাফনে অংশ নেয়ার জন্য ১২ ঘণ্টার জন্য মুক্তি দেয়া হয়েছে। তবে বিশেষ বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সময় বাড়াতে পারে।’

    স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার কুলসুম নওয়াজকে দাফন করা হবে। নওয়াজ ও তার মেয়েকে দাফনকাজ শেষ হওয়া পর্যন্ত প্যারোল দেয়া হতে পারে।

    কুলসুম নওয়াজ (৬৮) তার স্বামীর দীর্ঘ রাজনৈতিক জীবনে পাশে ছিলেন। নওয়াজ শরীফ তিন তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

  • ঢাবি ভিসিসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

    ঢাবি ভিসিসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সম্পন্ন করতে আদালতের নির্দেশনা অনুসারে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ঢাবি ভিসি ড. মো. আখতারুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে।

    বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এ মামলা করেন।

    মামলার অন্য দুইজন হলেন-ঢাবির প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানি ও ট্রেজারার ড. কামাল উদ্দিন।

    এর আগে গত ৪ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ভিসিসহ তিনজনকে আইনি নোটিশ পাঠান তিনি।

    মনজিল মোরসেদ গণমাধ্যমকে জানান, গত ১৭ জানুয়ারি হাইকোর্টের এক নির্দেশে ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন দিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সে সময়ের মধ্যে নির্বাচন না দেয়ায় সংশ্লিষ্টদেরকে একটি আইনি নোটিশ পাঠান। কিন্তু সে নোটিশের কোনো জবাব না পাওয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। আগামী রবিবার এ বিষয়ে শুনানি হতে পারে।

    উল্লেখ্য, ১৯৯০ সালের ৬ জুলাই ডাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

     

  • সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: রিজভী

    সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে বিএনপির প্রতীকী অনশনে বেপরোয়া পুলিশি আটক অভিযান গণতন্ত্রের জন্য এক মহাবিপদ সংকেত। বাক-স্বাধীনতা হরণ করতে সরকারের আগ্রাসী মনোভাব এখন চরম পর্যায়ে। অবৈধ সরকার দেশকে অতি দ্রুত গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

    আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সকালে পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি শেষে নেতাকর্মীদের আটক ইস্যুতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    রিজভী বলেন, আমাদের প্রিয় নেত্রীর মুক্তির দাবিতে শান্তিপূর্ণ অনশন কর্মসূচির জন্য ডিএমপি অনুমতি দিলেও তারা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আসা যাওয়ার পথে গতিরোধ করে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১০৭ জনকে আটক করেছে। এ ছাড়া ঢাকার বাইরেও ৪৪ জনকে আটকের তথ্য আমরা পেয়েছি।

    তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশকে লেলিয়ে দিয়ে নোতকর্মীদেরকে আটকের এক নতুন স্ট্র্যাটেজি অবলম্বন করেছে সরকার। অর্থাৎ অনুমতির কথা শুনে নেতাকর্মীরা নির্দিষ্ট সময়ে কর্মসূচির জন্য এক জায়গায় জড়ো হবে, আর সেই সুযোগে পুলিশ অনায়াসেই তাদেরকে ধরতে পারবে। এটি আসলে বিএনপি নেতাকর্মীদেরকে ধরতে পুলিশের একটি নতুন ফাঁদ।

    অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের জন্য মহালজ্জার দৃষ্টান্ত তৈরি হবে উল্লেখ করে তিনি  বলেন, আওয়ামী সরকার এখন প্রান্ত বেলায়, খাদের কিনারে পতনের শঙ্কায়। সেজন্য তারা শেষ ভরসা করছে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। কিন্তু এই ভরসাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। ক্ষমতার কানেকশন বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিলে এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সাথে থাকবে না।

    সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, খন্দকার মাসুকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ক্লাস ফাঁকি দিয়ে বান্ধবীদের নিয়ে আড্ডা, কলেজছাত্রের কারাদণ্ড

    ক্লাস ফাঁকি দিয়ে বান্ধবীদের নিয়ে আড্ডা, কলেজছাত্রের কারাদণ্ড

    কলেজের ক্লাস ফাঁকি দিয়ে বরিশাল জেলা প্রশাসকের বাংলোর সামনে লেকের পাড়ে আড্ডা দেয়ার অভিযোগে মো. হিরা (১৭) নামে এক কিশোরকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ ছাত্রীর কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

    মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত মো. হিরা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী বলেন, ক্লাস ফাঁকি দিয়ে হিরা ও তার বান্ধবীরা দুপুরে ডিসির লেকে আড্ডা দিচ্ছিল। পরে ওই কিশোরকে কারাদণ্ড এবং ওই ছাত্রীদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।