Author: banglarmukh official

  • ভোটারহীন’ দল নিয়ে কাড়াকাড়ি কেন?

    ভোটারহীন’ দল নিয়ে কাড়াকাড়ি কেন?

    ১৯৯১ সালে ৫ম জাতীয় নির্বাচনে সংসদীয় গণতন্ত্র কার্যকর হওয়ার পর থেকেই দেশের ক্ষমতার লাগাম ঘুরপাক খাচ্ছে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির হাতে। এরপর ৬টি জাতীয় নির্বাচন হলেও প্রায় সব দল অংশ নিয়েছে ৪টিতে। যেখানে ২ বার করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ও বিএনপি। ৯৬ এর ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ আর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি বিএনপি নেতৃত্বাধীন জোট।

    বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৪০টি। তবে, প্রাপ্ত তথ্য বলছে অংশগ্রহণমূলক ৪টি নির্বাচনে প্রদত্ত ভোটের ৯৩ শতাংশের বেশি ভোট পেয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী-এ ৪টি রাজনৈতিক দল। মাত্র ৭ ভাগ ভোট ভাগ করেছে বাকি রাজনৈতিক দলগুলো। তবু প্রতিটি নির্বাচনের আগে এ রাজনৈতিক দলগুলোকে নিয়ে চলে প্রধান দুটি দলের কাড়াকাড়ি। কেন?

    এই প্রশ্নের জবাবে রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ড. রওনক জাহান বলেন, বড় কোনো একটা ইস্যুতে একমত হওয়ার মতো ঘটনাই এক্ষেত্রে জোট সৃষ্টিতে ভূমিকা রাখে।

    প্রশ্নটা ছিল প্রধান দুটি রাজনৈতিক দলের কাছেও।

    বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, আমরা একলা চলো নীতিতে বিশ্বাস করি না। জোটের মাধ্যমে আমরা একটা বড় জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার কথা জানতে পারি।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা দেশে সত্যিকারের গণতন্ত্র চায় তারা যাতে নির্বাচনে বিজয়ী হয় সেটাই মূল উদ্দেশ্য।

    তবে ক্ষমতায় যাওয়ার উদ্দেশে জোট করার ক্ষেত্রে নিজেদের আদর্শ কতটুকু বজায় রাখতে পারে বড় দলগুলো?

    এই প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, আদর্শ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এর চাইতে আর বড় আদর্শ কী? এটাতো এমন নয় যে, একজনের পরিবর্তে আরেকজনকে প্রধানমন্ত্রী করতে চাই কিংবা অমুকের পরিবর্তে অমুককে মন্ত্রী করতে চাই।

    ফারুক খান বলেন, গণতন্ত্রের যাত্রা এবং উন্নয়নে বিশ্বাস করি বলেই আমাদের এ জোট। দীর্ঘদিন ধরেই আমাদের এ জোট আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ আর বিএনপির ২০ দলে সময় অসময়ে ভাঙ্গাগড়া চলছে। মহাজোটের শরীক জাতীয় পার্টি ৫৯টি দল নিয়ে জোট করলেও নিবন্ধন আছে মাত্র ৩টির। নাজমুল হুদার নেতৃত্বাধীন ৩১ দলের জোট বিএনএ, ৭ দলের ইসলামী গণতান্ত্রিক জোট এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে থাকার আগ্রহ দেখিয়েছে। ৪ দলের জাতীয় ঐক্য আসতে পারে বিএনপির সঙ্গে। এছাড়া ৮ দলের বাম গণতান্ত্রিক জোট, ৪ দলের প্রগতিশীল জোট নামে আরো অনেক জোটই আসছে নির্বাচনের আগে।

  • কারাগারে আদালত কাঙ্ক্ষিত নয়: ড. কামাল

    কারাগারে আদালত কাঙ্ক্ষিত নয়: ড. কামাল

    কারাগারে আদালত কাঙ্ক্ষিত নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

    তিনি বলেন, কোন কারণে জেলের ভেতর এত নাটক করা হচ্ছে? বেসামরিক সময়ের তথাকথিত কারাগারের আদালত এখন কাঙ্ক্ষিত নয়। সামরিক সময়ে কর্নেল তাহেরের বিচারালয় কারাগারের ভেতর স্থাপনও মানুষ ভালো চোখে দেখেনি।

    বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে বিএনপি নেতা ও আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন।

    তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে যারা অপমানিত করছেন, তারা অসভ্য। তাদের বিচার একদিন হবেই।

    দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসানকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

    অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে দুদকের করা আরও এক মামলা তার বিরুদ্ধে বিচারাধীন। সেই মামলার কার্যক্রম পরিচালনার জন্য নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত বসানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর পর থেকে পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে এ মামলার কার্যক্রম চলছে।

  • কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ ‘র‍্যাম্প মডেল’ গ্রেপ্তার

    কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ ‘র‍্যাম্প মডেল’ গ্রেপ্তার

    কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বিকেলে গ্রেপ্তার ওই তরুণী নিজেকে র‍্যাম্প শোর মডেল হিসেবে পরিচয় দিয়েছেন বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে।

    গ্রেপ্তার তরুণীর নাম কান্তা আক্তার (২৪)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ সদরের নয়াপাড়া এলাকায়।

    কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল বলেন, তাঁর কাছ থেকে ২০০ পিচ ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে ওই তরুণী বিমানবন্দরে প্রবেশ করেন। এ সময় তিনি হাতব্যাগে করে কৌশলে এসব ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশিফটকে ধরা পড়েন ওই তরুণী। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখায়। সোমেন মণ্ডল জানিয়েছেন, গ্রেপ্তার কান্তা আক্তারকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বরিশালে মহিলা লীগের ঝাড়ু মিছিল

    বরিশালে মহিলা লীগের ঝাড়ু মিছিল

    বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের এমপি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ নাথের বিরুদ্ধে ঢাকা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মিথ্যা অপ্রচারের অভিযোগে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় মহিলা লীগ।

    বৃহস্পতিবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    পরে ঢাকায় সংবাদ সম্মেলনে অংশ নেয়া মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সাগর ও হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান ইকবাল মাতুব্বরসহ ৪-৫ জনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

    কুশপুত্তলিকা দাহ শেষে মেহেন্দিগঞ্জের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু বলেন, এমপি পংকজ নাথের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে যারা সংবাদ সম্মেলন করেছে তারা আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। তারা বিএনপি-জামায়াতের অর্থায়নে সংবাদ সম্মেলন করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। তারা আওয়ামী লীগ ও এমপির সুনাম ক্ষুণ্ন করার পাঁয়তারায় লিপ্ত। পংকজ নাথ কর্মীবান্ধন নেতা। তিনি কখনো সন্ত্রাস, দুর্নীতি, নির্যাতন, মাদক বাণিজ্য, লুটপাট, জমি দখল, টেন্ডার বাণিজ্য ও নিয়োগ বাণিজ্যের মতো অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নয়।

    খোরশেদ আলম ভুলু আরও বলেন, পংকজ নাথ এমপি নির্বাচিত হওয়ার পরে সাড়ে ৪ বছরে জনগণের কল্যাণে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে এলাকাবাসীর মাঝে উন্নয়নের রূপকার হিসেবে আস্থা অর্জন করেছেন। এমপি পংকজ নাথের চরিত্র হননের অংশ হিসেবে জামায়াত-বিএনপি-জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদানকারী অনুপ্রবেশকারীরা এরকম মিথ্যা অপ্রচার চালাচ্ছেন।

    এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার ও শহীদ শাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম টেনু, প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন আহম্মেদ, দফতর সম্পাদক রাকিব মাহামুদ তালুকদার ও সহ-দফতর সম্পাদক অজয় গুহ প্রমুখ।

    উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে বরিশাল-৪ আসনভুক্ত এলাকার ‘নির্যাতন-সন্ত্রাস-দুর্নীতি-মাদক প্রতিরোধ কমিটি’র ব্যানারে এমপি পংকজ নাথের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এমপি পংকজ নাথের বিরুদ্ধে নিজের স্বার্থ হাসিলের জন্য এলাকায় হত্যা, চোরা চালান, দলীয় বিশৃঙ্খলা সৃষ্টি, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নৈরাজ্যসহ নানা অপকর্ম করে যাচ্ছেন বলে অভিযোগ করেন। এছাড়া বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করে দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি এবং নিজস্ব সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী দিয়ে এলাকায় বিশৃঙ্খলা তৈরির অভিযোগ তোলেন।

  • বরিশালে ভর্তি বিরম্বনায় মাষ্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা

    বরিশালে ভর্তি বিরম্বনায় মাষ্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা

    বরিশাল সহ সারাদেশে ভর্তি বিরম্বনায় ভুগছে ১৬-১৭ মাষ্টার্স প্রথম বর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। প্রতিনিয়ত তারিখ পরিবর্তন ও ওয়েব সাইট দূর্বল থাকার কারনে হতাশায় ভূগছে তারা। সম্প্রতি ডিগ্রি পার্স কোর্সের রেজাল্ট দিলে মাষ্টার্সে ভর্তি আবেদন পূরন করে শিক্ষার্থীরা। কিন্তু ভর্তি আবেদন করতেই  তাদের হিমশিম খেতে হয়েছে।

    কেননা জাতীয় বিশ^বিদ্যালয়ের ওয়েব সাইট সমস্যার থাকার কারনে অনেকে আবেদন প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছে। তাছাড়া যারা আবেদন করতে পেরেছে তাদের আবার অনেকেই ভর্তি যুদ্ধে উত্তির্ন হতে পারেনি। কেননা কোটা কম থাকায় এমনটি হচ্ছে বলে জানিয়েছে অনেক শিক্ষার্থী। বরিশালে এর চিত্র কোন অংশে কম নয় । বরিশালে নাম মাত্র কয়েকটি কলেজে রয়েছে মাষ্টার্সে পড়ার সুযোগ। তার মধ্যে রয়েছে বরিশাল ব্রজমোহন কলেজ ( বিএম), সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজ , সরকারি মহিলা কলেজ এবং চাখার শেরেই বাংলা কলেজ।

    আর এসব কলেজে ছাত্রদের ভর্তি যুদ্ধে অনেকেই স্থান প্রাপ্তি থেকে পিছিয়ে রয়েছে। দেখা গেছে মেধাবী ছাত্ররাও অনেক ক্ষেত্রে বাদ পড়ছে। তার উপরে ওয়েব সাইটে সমস্যার কারনে অনেক শিক্ষার্থী প্রথম পর্যায়ে আবেদন করতে পারেনি। কিন্তু যারা প্রথম পর্যায়ে উত্তীর্ন হয়েছে তাদের ক্লাস ইতিমধ্যে শুরু হয়েছে। যা কিছুটা বৈষম্য তৈরি করে চান্স না পাওয়া শিক্ষার্থীদের মাঝে। তার উপরে বার বার তারিখ পরিবর্তনের ঝামেলা। বিএম কলেজে মাষ্টার্সে ভর্তি ইচ্ছুক এক শিক্ষার্থী  জানান, ডিগ্রি পাস কোর্সের রেজাল্ট দেওয়ার পরে ভর্তি জন্য কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন পত্র পূরন করি। প্রায় ১৫ দিন পর সেই রেজাল্ট দেয়া হয়। কিন্তু প্রথম পর্যায়ে উত্তির্ন হতে পারিনি। পরে রিলিজ সিলিপের জন্য অপেক্ষা করতে থাকি।

    সেখানে রিলিজ সিলিপের জন্য ৬ থেকে ১৩ তারিখ পর্যন্ত রিলিজ সিলিপের আবেদন সময় নির্ধারন করা হলেও আবার পরিবর্তন করা হয়েছে সে সময়। এতে রিতিমত আমরা হতাশ হয়ে পড়েছি। কেননা ভর্তি প্রায় দু-মাস হয়ে গেছে আর আমরা অনেক শিক্ষার্থী এখন আবেদন পূরন করতে পারিনি। তার উপরে এখন আবার রিলিজ সিলিপের আবেদন পক্রিয়া ২১ সেপ্টেম্বও থেকে ২৯ সেপ্টেম্বও করা হয়েছে। যা আরো ১০ দিন পিছিয়ে দেয়া হয়েছে। তার উপরে ওয়েব সাইট যে পরিমান সমস্যা থাকে তাতে মনে হচ্ছে এ বছর ভর্তি হতে পারবে না অনেক শিক্ষার্থী। এ ব্যপারে কম্পিউটার দোকানের অপারেটর অমল জানান, অনেক দিন ধরেই মাষ্টার্সে ভর্তি আবেদন পূরন করছি। অনেক শিক্ষার্থী ভর্তি হলেও বেশি ভাগ শিক্ষার্থী আবেদন পূরন করতে পারেনি। পরবর্তীতে পুনরায় আবেদনে জন্য বিজ্ঞপ্তী প্রকাশ হলেও সারবার বা ওয়েব সাইট সমস্যার কারনে এখনও অনেক শিক্ষার্থী আবদেন করতে পারেনি। তাছাড়া সেসব শিক্ষার্থী রিলিজ সিলিপের জন্য অপেক্ষা করেছিল তাদরে জন্য প্রায় দীর্ঘ ২ মাস পরে আবেদন পক্রিয়া চলমান করে জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ২দিন ওয়েব সাইট খোলা রেখে আবার ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন পক্রিয়া বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে অনেক শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না বলে হতাশাগ্রস্থ হয়ে পড়ছে বলে তিনি জানান।

    এদিকে শিক্ষার্থী মিতু আক্তার জানান, প্রায় আড়াই মাস হলো মাষ্টার্সে আবেদন করেছি এখন পর্যন্ত ভর্তি হতে পারিনি। আদো ভর্তি হতে পারবো কিনা তার কোন নিশ্চয়তা নেই। এদিকে ২য় পর্যায়ে রিলিজ সিলিপের জন্য আবেদন পক্রিয়া সচল করলেও আবারও বন্ধ করে দেয়া হয়েছে পক্রিয়াটি। এখন রিতিমত আমরা ভোগান্তি শিকার হচ্ছি। জাতীয় বিশ^বিদ্যালয়ের এহেন কর্মকান্ডে আমরা অনেক শিক্ষার্থী পড়াশুনা কিংবা ক্যারিয়ার গঠনে পিছিয়ে পড়ছি। তবে এ ব্যপারে জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে কর্মরত এক কর্মকর্তা জানান, আমাদের একটাই ওয়েব সাইট।

    যেটার মাধ্যমে অনার্স, ডিগ্রি, মাষ্টার্স, এলএলবি সহ নানা পর্যায়ে ভর্তি কার্যক্রম চালানো হয়। ফলে ওয়েব সাইটি দীর্ঘ সময় দূর্বল থাকে। তাই বর্তমানে অনার্সে ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় আপাতত মাষ্টার্স ২য় পর্যায়ে ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে আগামী ২৯ সেপ্টেম্বরের পর সাইটটি পুনরায় মাষ্টার্সে ভর্তির রিলিজ সিলিপের জন্য খুলে দেয়া হবে। তবে এতে শিক্ষার্থীদের হতাশ না হওয়ার জন্য তিনি আহব্বান জানান।

  • ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতিকে দেখতে হাসপাতালে মেয়র সাদিক আবদুল্লাহ

    ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতিকে দেখতে হাসপাতালে মেয়র সাদিক আবদুল্লাহ

    শামীম ইসলাম:

    বরিশাল মহানগর এর ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি প্রবীন, রাজনৈতিক বীর মুক্তিযোদ্ধা মোঃআবুল ফারুক হুমায়ুন বর্তমানে হৃদরোগ জনিত অসুস্থ অবস্থায় ঢাকা তেজগাঁও এর ইমপালস প্রাইভেট হসপিটাল  এ ভর্তি রয়েছেন।

    অসুস্থ ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতির অসুস্থতার সংবাদ পেয়ে হাসাপাতালে ছুটে যান,নবনির্বাচিত বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সাদিক আবদুল্লাহ।

    এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ এর কার্যকরী সদস্য গোলাম কবির রাব্বানী, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব সাইদুর রহমান রিন্টু, হসপিটালে মেয়র সাদিক, অসুস্থ আবুল ফারুক হুমায়ুন এর সাথে কিছু সময় কাটান ও চিকিৎসার খোজ খবর নেন,এবং কর্তব্যরত চিকিৎসক দের সাথে পরামর্শ করেন। তার চিকিৎসার ব্যাপারে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন,অসুস্থ মুক্তিযোদ্ধা আবুল ফারুক এর বড় ছেলে,বরিশাল জেলা সন্তান কমান্ড এর সদস্য সচিব শাহারীয়ার রিজন এ সময় উপস্থিত ছিলেন,

    শাহারীয়ার রিজন এর সাথে মুঠোফোন এ আলাপ কালে,তিনি বরিশাল এর সকল জনগনের নিকট তার  পিতার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

    বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর এর সভাপতি, ও বাংলারমুখ ২৪ ডট কম এর প্রকাশক ও সম্পাদক: মোঃ পলাশ চৌধুরী, ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি প্রবীন, রাজনৈতিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল ফারুক হুমায়ন এর প্রতি আশুরোগমুক্তি সুস্থতা ও বরিশাল বাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।

  • বঙ্গবন্ধু হত্যাকারীদের চিহ্নিত করতে কমিশন হচ্ছে: প্রধানমন্ত্রী

    বঙ্গবন্ধু হত্যাকারীদের চিহ্নিত করতে কমিশন হচ্ছে: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ পরপর দু‘বার সরকার গঠনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পূর্বে ষড়যন্ত্রের ব্যাপারে অনেক তথ্য প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, পরোক্ষভাবে দেশি ও বিদেশি কিছু লোক ও সংস্থা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এজন্য জাতির পিতাকে হত্যার অন্যান্য পরিকল্পনাকারীদের চিহ্নিত করার জন্য কমিশন গঠনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদের ২২তম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য মো. আবদুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

    বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের ফিরিয়ে আনা প্রসঙ্গে শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধুর যেসব খুনি বিভিন্ন দেশে পালিয়ে আছে এবং আশ্রয় গ্রহণ করেছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটি সম্মিলিতভাবে কাজ করছে। কানাডায় বসবাসরত পলাতক আসামি নূর চৌধুরীর তথ্য দিতে ফেডারেল কোর্ট অব জাস্টিস-এর আদালতে আবেদন করা হয়েছে। পলাতক রাশেদ চৌধুরীকে আমেরিকা থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেখানে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, পলাতক আসামিদের গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

    যত্রতত্র রাস্তা পার হওয়াদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে
    জাতীয় পার্টির নূরে হাসনাত লিলি চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ড্রাইভারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু  যত্রতত্র রাস্তা পার হওয়াদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তাহলে এটি থামবে। তাছাড়া এটি থামবে না। এছাড়া ট্রাফিক নিয়মটা স্কুল থেকে শিখানো উচিত।

    শিশু আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, এতবড় একটি ঘটনা ঘটল, আন্দোলন হল তারপরও আমরা দেখি মানুষের মধ্যে সেই সচেতনতা নেই। তারা যত্রতত্র রাস্তা পার হচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ছবির বর্ণনা দিয়ে তিনি বলেন, এক বাবা তার শিশু সন্তানকে নিয়ে এমন ভাবে রাস্তা পার হচ্ছিলেন বাবার পা একটু পিছলে গেলেই ফেন্সের সরু মাথা তার শরীরে গেঁথে যাবে। কেউ রাস্তা পার হতে একটা মিনিট সময় নিবে না, অথবা ফুটওভার ব্রিজ ব্যবহার করবে না। এই বিষয়টিও সবার দেখা দরকার।

    তিনি আরো বলেন, সড়কের দুঘর্টনা দূর করার জন্য আমরা যতই পদক্ষেপ নিই না কেন, আমাদের দেশের মানুষের অদ্ভুত মানসিককতা -তারা রাস্তা পারাপারের সময় হাত দেখায়। দ্রুতযান হাত দেখানোর সাথে সাথে থেমে যেতে পারে না। কিন্তু আমরা কি দেখি, ছোট্ট শিশুর হাত ধরে মা রাস্তা পার হচ্ছেন। অথবা বাবা বাচ্চাদের নিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তায় অনবরত গাড়ি আসছে অথচ খুব কাছেই ফ্লাইওভার থাকলেও এভাবে পার হচ্ছেন। এমনকি যুব ছেলেমেয়েরাও এ কাজ করছেন। ফ্লাইওভার দিয়ে পার না হয়ে দৌঁড় মেরে পার হতে চায়। তার ফলে এক্সিডেন্ট হয়। আর এক্সিডেন্ট হলে যারা রাস্তা পারাপার হচ্ছে তাদের দোষ কতটুকু আর ড্রাইভারের দোষ কতটুকু সেটাও বিবেচ্য বিষয়।

    শেখ হাসিনা আরো বলেন, আরেকটি বিষয় আমি দেশবাসীকে বলব সেটা হল, কোন একটি এক্সিডেন্ট হলে ড্রাইভার তখন নিজের জীবন বাঁচাতে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। ফলে যার বাঁচার সম্ভাবনা সেও আর বাঁচে না। ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা করে কারণ যে ধাক্কা খেয়ে পড়ে গেল তাকে সাহায্য করার চেয়েও বেশি আগ্রহ হয়ে যায় ড্রাইভারকে টেনে নামিয়ে কীভাবে মারধর করা যায় এবং মারতে মারতে এমনও ঘটনা ঘটে যায় মেরেই ফেলে। আইন কারো হাতে তুলে নেয়া উচিত নয়। ধরে পুলিশে দিবে, কিন্তু কেউ মারধর করতে পারবে না। এই মারধর যদি বন্ধ হয়ে তাহলে অনেক এক্সিডেন্টে কিন্তু মানুষ বেঁচে যায়। এটি হল বাস্তবতা। আর দ্বিতীয় কথা হচ্ছে পারাপারের সময় সকলকেই ট্রাফিক আইনটা মেনে চলা উচিত।

    পৃথিবীর সব দেশের রাজধানীতে যানজট রয়েছে 
    বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পৃথিবীর সব দেশের রাজধানী শহরেই যানজটের সমস্যা রয়েছে। যানজট সমস্যা সমাধান ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা শহরের চারদিকে রিং রোড করার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া রিং রোড এলিভেটেডেট করা হবে। যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে এলিভেটেড এক্সপ্রেস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া চার বছর মেয়াদী ন্যাশনাল রোড সেইফটি এ্যাকশান প্ল্যান প্রণয়ন করা হয়েছে। দেশের ১২১টি দুর্ঘটনা প্রবণ স্থানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্থানে ৪ হাজার ৩৬৭ কিলোমিটার ফ্লাইওভার এবং ওভারপাস নির্মাণ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, মহাসড়কে বাসের সর্বোচ্চ গতি ৮০ ও ট্রাকের সবোর্চ্চ গতি ৬০ কিলোমিটার এবং অতিরিক্ত ওজন সীমার যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এলেক্স রোড কন্ট্রোল স্টেশন স্থাপন করা হয়েছে। এছাড়া ফিটনেসবিহীন যানবাহন পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। গত ১৮ আগস্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ চলাকালে সারাদেশে ২ লাখ ৭৭৯টি যানবাহন ও ৮১ হাজার ৪৬৮ জন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সংসদে বস্ত্র, কৃষি উন্নয়ন কর্পোারেশন ও বরেন্দ্র কর্তৃপক্ষ বিল পাস

    সংসদে বস্ত্র, কৃষি উন্নয়ন কর্পোারেশন ও বরেন্দ্র কর্তৃপক্ষ বিল পাস

    দেশের বস্ত্রখাতকে বিনিয়োগ সুসংহত ও টেকসই উন্নয়নের জন্য চাহিদাভিত্তিক শিক্ষা কারিক্যুলাম প্রণয়ন করে দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে নতুন বস্ত্র বিল ২০১৮, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোারেশন বিল ২০১৮ এবং বরেন্দ্র ও তৎসংলগ্ন এলাকার কৃষি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন র্কতৃপক্ষ আইন ২০১৮ পাস করেছে সংসদ।

    ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে আজ সংসদের ২২তম অধিবেশনের বৈঠকে বিলগুলি পাস হয়। বিলের ওপর আনীত সংশোধনী, বাছাই কমিটিতে প্রেরণ ও জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো কন্ঠভোটে নাকচ হয়ে যায়।
    বস্ত্র বিল ২০১৮ পাসের প্রস্তাব করেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহা: ইমাজ উদ্দিন প্রামাণিকের পক্ষে বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।

    এছাড় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল ২০১৮ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন র্কতৃপক্ষ আইন ২০১৮ পাস করার প্রস্তাব করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
    বস্ত্র বিলে বলা হয়েছে, রপ্তানিমুখী বস্ত্রশিল্পে ব্যবহার বা প্যাকেজিংয়ের জন্য আমদানি করা কাঁচামাল রপ্তানিবহির্ভূত বস্ত্রশিল্পে ব্যবহারের উদ্দেশ্যে বিক্রি বা বাজারজাত করা যাবে না। বিলে বায়িং হাউজের নিবন্ধনের বিধান রাখা হয়েছে।

    এছাড়া মিলগুলোর ব্যবস্থাপনা, তদারকি ও আধুনিয়কায়নের সুযোগ রাখা হয়েছে। এছাড়া সরকার বস্ত্র খাতে সরকারি, বেসরকারি, বৈদেশিক, বহুজাতিক কোম্পানি, দেশি-বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অংশীদারিত্বসহ অন্য কোনো প্রচলিত পদ্ধতিতে প্রয়োজনীয় বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিতে পারবে। প্রয়োজনে বিধির মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে ও শর্তে বস্ত্র শিল্পকে প্রণোদনা দিতে পারবে। একইসঙ্গে বস্ত্রখাতে দক্ষ জনবল সৃষ্টি, মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয়, কলেজ, ডিপ্লোমা ও ভোকেশনাল ইনস্টিটিউট, ফ্যাশন ইনস্টিটিউট, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

    কৃষি উন্নয়ন কর্পোরেশন: দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি উৎপাদন বৃদ্ধিও নিমিত্ত সার, সেচ, বীজ ও উদ্যান উন্নয়ন উন্নয়ন সংক্রান্ত কৃষি উপকরণ ও যন্ত্রপাতি প্রভৃতির উৎপাদন, সংগ্রহ, মেরামত, প্রক্রিয়াজাতকরণ, পরিবহণ, গুদামজাতকরণ এবং কৃষক পর্যায়ে সরবরাহের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজনে সাবেক আইনটি পরিপার্জন, যুগোপযোগী ও হালনাগাদ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোারেশন আইন ২০১৮ পাস করা হয়েছে।

    ১৯৬১ সালে ইংরেজী ভাষায় প্রণীত ‘দি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশন অর্ডিন্যান্স’ আইনটি বাংলায় রূপান্তর এবং হালনাগাদ করা হয়।
    এছাড়া বরেন্দ্র ও তৎসংলগ্ন এলাকার কৃষি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন র্কতৃপক্ষ আইন ২০১৮ বিল পাস করা হয়। এছাড়া ১৯৯২ সালে একটি রিজলিউশন জারির মাধ্যমে গঠিত বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানকে আইনি কাঠামোর মধ্যে আনা হয়।

    বিলের উদেশ্য কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানি সম্পদ উন্নয়ন ও ব্যবহার, উন্নত সেচ কার্যক্রম, সেচযন্ত্র বৈদ্যুতিককরণসহ প্রতিষ্ঠানের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আইনটি প্রণীত হয়।

  • নির্বাচন পরিচালনায় ১৪০ সদস্যের জাতীয় কমিটি

    নির্বাচন পরিচালনায় ১৪০ সদস্যের জাতীয় কমিটি

    একাদশ সংসদ নির্বাচন পরিচালনা করতে ১৪০ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নীতিনির্ধারক পর্যায়ের ২৬ নেতাকে ১৩টি উপকমিটির দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৬৪ জেলা টিম গঠন করা হয়েছে।

    শনিবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এতে গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মকৌশল নিয়ে ৮০ পৃষ্ঠার প্রোফাইল উপস্থাপন করা হবে। এ বৈঠকেই কমিটিসহ প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

    আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হলেন এইচটি ইমাম (হোসেন তওফিক ইমাম), সদস্য সচিব দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও দলের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা।

    ১৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হলেও এর প্রথম বৈঠক হওয়ার কথা ছিল ৬ জুলাই। বিশেষ কারণে সেদিনের বৈঠক বাতিল করা হয়।

    জানা গেছে, আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সংখ্যা ১৪০। ৫ সদস্যবিশিষ্ট ১৩টি উপকমিটি প্রস্তাব করা হয়েছে। দফতর ও আর্থিক ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক এসকে হাবিবুল্লাহ ও সদস্য সচিব কাজী বজলুর রহমান। নির্বাচনী আইন ও বিধি উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া ও সদস্য সচিব অ্যাডভোকেট ফজিলাতুননেসা বাপ্পি। লিগ্যাল এইড উপকমিটির আহ্বায়ক ড. সেলিম মাহমুদ ও সদস্য সচিব মনিরুজ্জামান। প্রশিক্ষণ উপকমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী ও সদস্য সচিব অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।

    নির্বাচন সংক্রান্ত পর্যবেক্ষক সমন্বয় উপকমিটির আহ্বায়ক ড. আবদুর রাজ্জাক ও সদস্য সচিব লে. ক. মোহাম্মদ ফারুক খান। মিডিয়া উপকমিটির আহ্বায়ক ইকবাল সোবহান চৌধুরী ও সদস্য সচিব মোজাম্মেল বাবু। লিয়াজোঁ উপকমিটির আহ্বায়ক রশিদুল আলম ও সদস্য সচিব ড. সেলিম মাহমুদ। প্রচার উপকমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর ও সদস্য সচিব অসীম কুমার উকিল। পেশাজীবী উপকমিটির আহ্বায়ক ইয়াফেস ওসমান ও সদস্য সচিব ডা. রোকেয়া সুলতানা। নির্বাচন কমিশন সমন্বয় উপকমিটির আহ্বায়ক ড. মহীউদ্দীন খান আলমগীর ও সদস্য সচিব অ্যাড. ফজিলাতুননেসা বাপ্পি। সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুছ ও সদস্য সচিব মানজার চৌধুরী।

    আইটি উপকমিটির আহ্বায়ক মোস্তাফা জব্বার ও সদস্য সচিব জোনায়েদ আহম্মেদ পলক। বিদেশি মিশন বা সংস্থা উপকমিটির আহ্বায়ক ড. দীপু মনি ও সদস্য সচিব অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির। দলের কেন্দ্রীয় কমিটি এবং সহসম্পাদকদের মধ্যে যারা দক্ষ ও নির্বাচন করতে অনিচ্ছুক তারাও উপকমিটিতে থাকছেন বলে জানা গেছে।

    এছাড়া সরকারের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ৬৪টি জেলা কমিটি গঠন করা হয়েছে। ঢাকা জেলার দায়িত্বে আছেন সাবেক উপসচিব আবুল মকসুদ, আবুল কাসেম হাওলাদার ও সাবেক এসপি মোস্তাক হোসেন খান।

    আওয়ামী লীগের আরেকটি সূত্র জানিয়েছে, শনিবারের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে নির্বাচনী প্রচারণা, এজেন্ট প্রশিক্ষণ, ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন, নির্বাচনসংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ এবং নির্বাচনী পর্যবেক্ষণ করার কাজ সরাসরি তদারকির সিদ্ধান্ত হবে। এছাড়া গত ১০টি নির্বাচনের পরিসংখ্যান, বর্তমান এমপিদের হালনাগাদ তথ্য, বিনা ভোটে কারা নির্বাচিত, দলের ও দলের বাইরে কার কি অবস্থান তা তুলে ধরা হবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে। এজন্য ৮০ পৃষ্ঠার একটি প্রোফাইল প্রস্তুত করেছে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি।

  • আর আছে মাত্র মাসখানেক সময়

    আর আছে মাত্র মাসখানেক সময়

    আগামী নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আর আছে মাত্র মাসখানেক সময়। এ সময়ের মধ্যে প্রস্তুতি নিতে হবে। এবার রাস্তায় নামলে আন্দোলন সফল না করা পর্যন্ত কেউ যেন বাড়ি ফিরে না যায়- এই আহ্বান আমি জানাচ্ছি।

    কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার ঢাকাসহ সারা দেশে দুই ঘণ্টার এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করে তার দল বিএনপি। কেন্দ্রীয়ভাবে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে এসব কথা বলেন মওদুদ।

    মওদুদ বলেন, আমাদের যে আন্দোলন চলছে এই আন্দোলন বেগবান হবে, এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাবে যেদিন, সেদিন এই সরকারের পতন আসবে।

    তিনি আরো বলেন, এমন কর্মসূচি দেওয়া হবে যে এই সরকারের নৌকা পানিতে ভেসে যাবে।

    সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের সামনে মাদুর বিছিয়ে বসে এই অনশন চলে। ঢাকা মহানগরসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বেলা ১২টায় অনশনস্থলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পানি পান করিয়ে অনশন ভাঙান।