Author: banglarmukh official

  • ইট বালু থেকে শুরু কয়লা,পাথরসহ গুম, খুন হচ্ছে বিরোধী দলের নেতা কর্মী: সরোয়ার

    ইট বালু থেকে শুরু কয়লা,পাথরসহ গুম, খুন হচ্ছে বিরোধী দলের নেতা কর্মী: সরোয়ার

    বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশে সর্বত্র দূর্নীতিতে ভরে যাওয়ার কারনেই বাংলাদেশ ব্যাংকের ভোল্টের সোনা তামা হয়ে যাচ্ছে। দেশ থেকে উদাও হয়ে যাচ্ছে ইট বালু থেকে শুরু কয়লা,পাথরসহ গুম, খুন হচ্ছে বিরোধী দলের নেতা কর্মী।
    এই অবৈধ ভোটার বিহীন সরকার নতুন করে দেশে ওয়ান এলেভেনের গন্ধ পাচ্ছে তারাতো গন্ধ পাবে কারন ওয়ান ইলেভেন সরকার বর্তমান অবৈধ সরকারের সৃষ্টি সেই কারনেই তারা মসনদ হারাবার ভয়ে ওয়ান এলভেনের গন্ধ পাচ্ছে।

    সরোয়ার আরো বলেন, আজ দেশে জনগনের ভোটের সরকার নেই বলেই দেশে আইনের শাসন নেই। জনগন এই সরকারকে বিশ্বাষ করে না। ভোটার বিহীন আওয়ামীলীগ সরকার জনগনকে বিশ্বাস করে না বলেই তারা প্রশাসনের ভোটের উপর নির্ভরশীল হয়ে পড়ার কারনে কয়দিন পরপরই তাদের বেতন-ভাতা বাড়ছে, দিচ্ছে তাদের পদোন্নতি।
    এতে করে সরকারের শেষ রক্ষা হবেনা। তারা এখন দেশ থেকে পালিয়ে যাবার চিন্তা ভাবনা করছেন কোথায় পালাবেন গুম,খুনসহ জনগনের টাকা,সোনা, কয়লা ও পাথর কোথায় গেছে তার হিসাব না দিয়ে বাংলার মাটি থেকে পালিয়ে যাবার কোন সুযোগ এই অবৈধ সরকার পাবে না।

    আজ রোববার (১৯ই আগস্ট) বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অশ্বিনী কুমার টাউন হলের আলোচনা সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

    মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিন জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, সাবেক সংসদ ও বরিশাল উত্তর জেলা সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ,দক্ষিন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন,মহানগর,স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির,মহানগর স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু,সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ,জেলা জেলা স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ্ সাদি,বাকসু সাবেক পরিবহন সম্পাদক রবিউল আউয়াল শাহিন, বাকসু সাবেক সদস্য মতিউর রহমান মিঠু।

    এসময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মামুন ভূইয়া,জেলা যুগ্ম সম্পাদক খান মোঃ আনোয়ার ও বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মানিক হাওলাদার প্রমুখ।

    প্রধান অতিথি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার আরো বলেন,আজ দেশে আওয়ামী অবৈধ সরকারের হাতে গনতন্ত্র অবরুদ্ধ হয়ে পড়েছে।

    তাই আগামী দিনগুলোতে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অবৈধ সরকারকে হটিয়ে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।
    একারনেই স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে রাজ পথে থাকার আহবান জানান।

    তিনি আরো বলেন দেশের নির্বাচন কমিশনার এখনই যদি বলেন সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তা দেয়া সম্ভব না তাহলে এই নির্বাচন কমিশনারের অধিনে কোনভাবেই নির্বাচন করা সম্ভব হবে না। এই জন্য নিরপেক্ষ সহায়ক সরকার ছাড়া এদেশে সংসদ নির্বাচন হবেনা।

    সরোয়ার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা থেকে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তিসহ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জে.এম আমিনুল ইসলাম লিপনের মুক্তির দাবী জানান।

    এর পূর্বে প্রধান অতিথি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার দলীয় নেতা-কর্মীদের নিয়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন ।

  • বরিশাল শেবাচিমে অবৈধ অ্যাম্বুলেন্সের নৈরাজ্য

    বরিশাল শেবাচিমে অবৈধ অ্যাম্বুলেন্সের নৈরাজ্য

    বরিশাল সরকারি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে রমরমা অ্যাম্বুলেন্স ব্যবসা। অকেজো, ব্যবহার অযোগ্য-ফিটনেসবিহীন গাড়ি দিয়ে অ্যাম্বুলেন্স সেবার নামে প্রতারণা চালিয়ে আসছে একাধিক সিন্ডিকেট ।

    এর সঙ্গে জড়িতরা বেশির ভাগই হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী, ওয়ার্ডবয় ও ওয়ার্ড মাস্টার। হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স স্বল্পতার কারনে তা পায় না রোগীরা। আর এ সুযোগ কাজে লাগিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কিছু সংখ্যক কর্মচারী ও অসাধু মালিকদের বেআইনি ও অবৈধ অ্যাম্বুলেন্স এর ব্যবসা রমরমা হয়ে উঠেছে ।

    আর এসব অ্যাম্বুলেন্সের চালক ও মালিকদের দ্বারা অহরহ হেনস্থা হওয়ার ঘটনাও ঘটছে। এমন কি মর্গ থেকে লাশ গন্তব্য পৌঁছাতেও অ্যাম্বুলেন্সের চালকরা টানা-হেঁচড়া করে থাকে বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও হাসপাতাল দায়িত্বশীল কিছু স্টাফকে ম্যানেজ করে দিনের পর দিন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে, বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের নামের বেনামের অনেক অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখতে দেখা যায় । হাসপাতালের জরুরি বিভাগের মূল প্রবেশপথের প্রায় পুরোটাই দখল করে রাখে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্স । এতে চলাচলের চরম দুর্ভোগে পড়েন রোগীরা ।

    এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, বেশ কিছু অ্যাম্বুলেন্স আছে যেগুলো ব্যবহার অযোগ্য-ফিটনেসবিহীন এবং হাসপাতালের সামনে রাস্তা দখল করে রাখে। এমনকি রোগীর স্বজনের কাছ থেকে ২ হাজার টাকার ভাড়া ৫ হাজার টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এখানে অনেক অ্যাম্বুলেন্স আছে যার কাগজ পত্র, লাইসেন্স কিছুই নেই। এ বিষয়ে আমি বেশ কিছুদিন ধরে ডিসি, এডিসি, এডিসোনাল এসপি, এডিএম সবাইকে বলেছি আপনারা একটি মোবাইল টিমের ব্যবস্থা করেন। যাতে করে প্রতি মাসে দু’বার না পারলে অন্তত একবার হলেও এসব অবৈধ অ্যাম্বুলেন্স বাতিল করা যায়। আর একসাথে অতিরিক্ত অ্যাম্বুলেন্সের কারনে অনেক সমস্য হচ্ছে ।

    এ বিষয়ে ডাঃ বাকির আরো বলেন, আমি গত ২৫ এপ্রিল একটি স্বাস্থদপ্তর কমিটির মিটিংয়ে এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ্ স্যারকে বলি হাসপাতালে অতিরিক্ত অ্যাম্বুলেন্স এর কারনে চরম বিশৃৃঙ্খলা হচ্ছে। এসময় আমি অবৈধ অ্যাম্বুলেন্স বাতিল করে বাকি তিন ভাগে ভাগ করে দেওয়ার কথা বলি । প্রতিটি ভাগে দশটা দশটা করে মোট ত্রিশটা হলেই যথেষ্ট । এবং শেবাচিম হাসপাতালের নতুন ভবনের সামনে অ্যাম্বুলেন্স অস্থায়ী স্টান্ড দিয়ে থাকতে বলি ।শেবাচিম হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স ২টি তাও আবার একট না চলার মত । আমি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্যারের কাছে ৪টি অ্যাম্বুলেন্স চেয়েছি । আশা করি আমরা এ অর্থ বছরেই ২টি অ্যাম্বুলেন্স হাসপাতালে পাবো। আমি হাসানাত স্যারকে ধরে আশা করি সামনে আগাতে পারব এতোদিন তার কাছে কিছু দাবি করিনি এখন করবো। আর আবুল হাসানাত আব্দুল্লাহ’র মাধ্যমে আমি বরিশাল শেবাচিম হাসপাতালের পরিবর্তন ঘটাতে চাই।

  • বরিশাল ক্রাইম পত্রিকার নির্বাহী সম্পাদক খোকা গণপিটুনির শিকার (ভিডিও)

    বরিশাল ক্রাইম পত্রিকার নির্বাহী সম্পাদক খোকা গণপিটুনির শিকার (ভিডিও)

    বরিশাল শহরে চাঁদাবাজি করতে গিয়ে গণরোষে পড়লেন মেহেদি হাসান খোকা নামে তথা কথিত এক সাংবাদিক। বৃহস্পতিবার (১৬ আগস্ট) গভীর রাতে শহরের পলাশপুর বৌবাজার এলাকায় জনতার হাতে গণপিটুনি খেয়ে পালিয়ে রক্ষা পেয়েছেন। এই মেহেদি হাসান খোকা বরিশাল থেকে প্রকাশিত ‘বরিশালক্রাইম’ নামে একটি ভুইফোড় পত্রিকার নির্বাহী সম্পাদক পরিচয় দিয়ে বেপরোয়া চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।

    ঘটনাপ্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানিয়েছেন- নিরাপরাধ ব্যক্তিদের বিরুদ্ধেও মাদকসম্পৃক্তার অভিযোগ তুলে চাঁদা দাবি করে আসছিলেন তিনি। এমনকি তিনি পুলিশের তালিকা থেকে মাদক ব্যবসায়িদের নাম আড়াল করতে কারও কারও কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে।

    বৃহস্পতিবার রাতে একই প্রতিশ্রুতি দিয়ে ফের চাঁদাবাজি করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে একচোট দেয়। তখন তিনি বরিশালক্রাইম পত্রিকার নির্বাহী সম্পাদক পরিচয় দিলে সংক্ষুব্ধ জনতা গণপিটুনি দেয়। একপর্যায়ে তিনি দৌড়ে রক্ষা পান। খবর পেয়ে সংশ্লিষ্ট কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে।

    ওই এলাকার ইশাত, শামিম ও বাপ্পি অভিযোগ করেছেন- মেহেদি হাসান খোকা পেশায় একজন অটোরিকশা শ্রমিক। কিন্তু তিনি নিজেকে একটি ভুইফোড় পত্রিকার পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত চাঁদা তোলেন। পাশাপাশি তিনি বৌবাজার এলাকার দোকানগুলো থেকে বাকি খেয়ে টাকা দিচ্ছিলেন না। এই ঘটনায় তার ওপর স্থানীয় দোকানিরা ছিলেন ক্ষুব্ধ।

    ওই এলাকার নারী দোকানি সূর্য বেগম অভিযোগ করে বলেন- তার দোকান থেকে মাসব্যাপি বাকি খেয়ে টাকা পরিশোধ করেনি। সেই টাকা চাইতে গেলে উল্টো সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান তিনি। মূলত সেই ক্ষোভ থেকেই জনরোষের শিকার হন মেহেদি হাসান খোকা।

    ঘটনাস্থল পরিদর্শক করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানিয়েছেন- খবর পেয়ে টিম নিয়ে যাওয়ার আগেই মেহেদি হাসান খোকা পালিয়ে যান। তবে স্থানীয়দের কাছ থেকে নিশ্চিত হয়েছেন সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে তিনি গণরোষে পড়েন। এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান এসআই।

    উল্লেখ এই ঘটনার তিনদিন আগে বরিশালক্রাইম পত্রিকাটির সম্পাদক শাহ আলম চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনি খেয়েছেন। সেই ঘটনার রেস কাটতে না কাটতেই এবার পিটুনি খেলেন একই পত্রিকার নির্বাহী সম্পাদক।’

    এ বিষয়ে জানতে চাইলে গণপিটুনির শিকার মেহেদি হাসান খোকা বলেন, গণপিটুনি খাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি আরও বলেন পূর্ব বিরোধকে কেন্দ্র করে বেষ কয়েকজন তার উপরে হামলা করেছে।

  • শফিক আমিনের কবিতা, কবি হতে আসিনি

    শফিক আমিনের কবিতা, কবি হতে আসিনি

    কবিতাঃ কবি হতে আসিনি

    শফিক আমিন

    মানুষ না কবি ?

    বদলে যেতে চাই যেমন করে ঢেঁকিছাটায় ধান মেরুণ হয়ে যায়;

    বদলে যাবো আপাদমস্তক,

    মমতার দেয়াল ভেঙ্গে কাছিমের খোলশে নেবো আশ্রয় !

    মায়াবী হবো, বুকের লোমশ ছিড়ে দাঁড়াব পিশিপোড়া দলে ।

    দেখাতে চাই আমি আর মানুষ নই !

    বদলে যাবার জন্য অনেক কিছু পোড়াতে হয়,

    জানি জেনে-শুনে এই আমি সতীদাহের কুপে ঝাপিয়ে পড়বো

    মানুষের সর্বশ্ব সমর্পণ করবো আগুনের কাছে আগুন পারে মাবাত্মা স্থিমিত করতে ।

    যেহেতু প্রেমের চেয়ে কবিতা বড়

    মানবতার ঘাড় মটকে যখন কবিতা জন্মায়

    তখন কবি তো মানুষ থাকেনা !

    মানবতা উপেক্ষা করে কবিতার কি মূল্য আছে ?

    খোদার কসম, আমি মানুষের অধিক কবি হতে আসিনি …

  • ফাইনালে বাংলাদেশের মেয়েরা

    ফাইনালে বাংলাদেশের মেয়েরা

    প্রথমে আনাই মগিনি। এরপর আনুচিং মগিনি। দুই যমজ বোন। তারা দুজনেই গোল করেন। এরপর তহুরা খাতুন। তিনিও বাংলাদেশকে আরো একটি গোল উপহার দেন। ৩-০ গোলো এগিয়ে ভুটানের বিরুদ্ধে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
    এরপর দ্বিতীয়ার্ধ এসে মারিয়া মান্ডার গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। জয়ের আনন্দে ভাসতে থাকে লাল-সবুজের দল। এবার সেই ব্যবধানটা বাড়িয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ। আর ৫-০ গোল হেরে যায় ভুটান।
    মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের সেমিফাইনালে আজ বাংলাদেশ মুখোমুখি হয় স্বাগতিক ভুটানের বিপক্ষে। চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় খেলাটি হয়।
    এদিকে দিনের প্রথম সেমিফাইনালে ভারত ২-১ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে উঠে গেছে।
  • হেলিকপ্টারে পদ্মা সেতুর অগ্রগতি দেখছেন প্রধানমন্ত্রী

    হেলিকপ্টারে পদ্মা সেতুর অগ্রগতি দেখছেন প্রধানমন্ত্রী

    ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ঢাকা ফিরছিলেন। পথে তিনি স্বপ্নের পদ্মা সেতুর অগ্রগতি দেখেন। এ সময় তার মুখাবয়বে ফুটে ওঠে আত্মবিশ্বাসের ছাপ। আবেগে আপ্লুত হয়ে উঠেন বঙ্গবন্ধুকন্যা।
    হেলিকপ্টারে বসা প্রধানমন্ত্রীর ওই ছবিটি তুলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ইলিয়াস রাসেল। আর ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করেন ফটো সাংবাদিক ইয়াসিন কবির জয়।
    তিনি ফেসবুকে লিখেন, বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু। দেশি-বিদেশি কুচক্রী মহলের হাজারো কূটপরিকল্পনা পায়ে দ’লে ক্রমশ দীর্ঘ হচ্ছে স্বপ্নের এই সেতু। যেন প্রমত্তা পদ্মায় মাথা তুলে দাঁড়াচ্ছে দুরন্ত এক বাংলাদেশ। আর তাই দেখে আবেগে আপ্লুত বঙ্গবন্ধুকন্যা।
    উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয়। এরপর চলতি বছরের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিয়ারে বসে দ্বিতীয় স্প্যান।
    ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিয়ারের ওপর তৃতীয় স্প্যান স্থাপন করা হয়। সবশেষে ১৩ মে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান বসানো হয়।
  • সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশি আজিজ খান

    সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশি আজিজ খান

    বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় উঠে এলেন বাংলাদেশি নাগরিক আজিজ খান। তালিকার তাঁর অবস্থান ৩৪ নম্বরে। তিনি বর্তমানে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।
    ফোর্বস বলছে আজিজ খান ও তার পরিবারের সম্পদের পরিমাণ ৯ শত ১০ মিলিয়ন ডলার (৭ হাজার ২শ’ ৮০ কোটি টাকা)।
    আজিজ খান সামিট গ্রুপের চেয়ারম্যান। গ্রুপটি বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও রিয়েলে এস্টেট খাতে ব্যবসা করে।
    সামিট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সামিট পাওয়ার ইন্টারন্যাশনালকে সিঙ্গাপুরের স্টক এক্সচেঞ্জে তালিকা ভূক্তির পরিকল্পনা করছেন আজিজ খান।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ডিগ্রিধারী আজিজ খান ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক। সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনায় আছেন তার কন্যা আয়েশাও।
    আজিজ খানের ভাই ফারুক খান বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী।
  • খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে : রিজভী

    খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে : রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের অন্যায় আর জুলুমের শিকার হয়ে বেগম খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। বেগম জিয়াকে সব অধিকার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এমনকি অসুস্থ এই নেত্রীকে সুচিকিৎসা না দিয়ে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।এছাড়া নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের পর সরকার প্রধান শিশু-কিশোরদের সঙ্গে নিষ্ঠুর প্রতিশোধের খেলায় মেতে উঠেছেন।
    আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা এবিএম মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
    খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে রুহুল কবির রিজভী লিখিত বক্তব্যে বলেন, উন্নতমানের যন্ত্রপাতির মাধ্যমে তার সুচিকিৎসার অধিকারকেও বাধা দেয়া হচ্ছে। সরকার প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বানোয়াট অসত্য মামলা দিয়ে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে।
    তিনি বলেন, বেগম জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলাগুলো ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে। বাংলাদেশ এখন জুলুমের গ্যাসচেম্বারে পরিণত করা হয়েছে। দেশের সর্বত্র রক্ত ঝরছে। সারাদেশে জনপদের পর জনপদে অসংখ্য মিথ্যা মামলা এবং সেই মামলায় হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে আসামি করে গ্রেফতার করা এবং অনেকে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে।
    তিনি বলেন, ঈদের আগেই সব মিথ্যা মামলা প্রত্যাহার করে বেগম জিয়ার মুক্তির জোর দাবি জানাচ্ছি এবং তার সুচিকিৎসার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অন্যায় সাজা ও মিথ্যা মামলা প্রত্যাহারে জোর দাবি জানাচ্ছি। শিশু-কিশোরদের আন্দোলনে সরকারের বর্বরতার নিন্দা জানিয়ে তাদের মিথ্যা মামলা ও রিমান্ড প্রত্যাহার করে মুক্তি এবং বিএনপির নেতাকর্মীসহ দেশের রাজবন্দীর মুক্তি দাবি করেন তিনি।
    তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে বিনা চিকিৎসায় মরণাপন্ন অবস্থা। খুব দ্রুত অস্ত্রপচার না হলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক কোনোক্রমেই শিমুল বিশ্বাসকে চিকিৎসার জন্য ভর্তি করছেন না। নিম্ন আদালত ও উচ্চ আদালতে নির্দেশ থাকা সত্ত্বেও বিএসএমএমইউ-এর কর্তৃপক্ষ নির্বিকার। সরকারি হাসপাতালগুলো দলীয় চেতনায় ভরপুর বলে বিরোধী দলের মানুষরা সুচিকিৎসা পাওয়ারও অধিকারকেও বঞ্চিত করা হচ্ছে।
  • বাংলাদেশে আর কোনোদিন খুনিদের রাজত্ব আসবে না : প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আর কোনোদিন খুনিদের রাজত্ব আসবে না : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আর কোনোদিন খুনিদের রাজত্ব ফিরে না আসার ব্যাপারে দৃঢ় আস্থা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের জনগণ আর কোনোদিন খুনিদের ক্ষমতায় আসতে দেবে না।
    প্রধানমন্ত্রী বলেন, খুনিদের রাজত্ব এ দেশে আর আসবে না, আসতে দেওয়া হবে না। মুজিব আদর্শের প্রতিটি সৈনিককেই এই প্রতিজ্ঞা নিয়ে চলতে হবে, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না।
    প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার ৪৩তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির ভাষণে একথা বলেন।
    জাতির পিতার হত্যকাণ্ডের বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে যত বড়ই হোক, কেউ যদি কোনো অন্যায় করে তার বিচার বাংলাদেশের মাটিতে হবেই।
    তিনি বলেন, যারা বংশপরম্পরায় এই চক্রান্ত করে যাচ্ছে, বাংলাদেশের জনগণকে বলবো এদের সম্পর্কে আপনাদেরও সচেতন থাকতে হবে। কারণ, এরা বাংলাদেশের উন্নয়ন, মানুষের কল্যাণ, মানুষের ভালো দেখতে চায় না। শুধু নিজেরাই ভালো থাকতে চায়।
    নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টার অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দেশের উন্নয়ন সহ্য হচ্ছে না।
    তিনি বলেন, যারা শিশুদের নিয়ে খেলতে চায়, তাঁদের ঘাড়ে বন্দুক রেখে উদ্দেশ্য হাসিল করতে চায়, তারা বাংলাাদেশের জনগণের ভবিষ্যতকেই আসলে অন্ধকারে ঠেলে দিতে চায়। আলোর পথে যাত্রায় বাধা দিতে চায়।
    অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি এবং দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বক্তৃতা করেন।
    দলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম, সিমিন হোসেন রিমি এমপি এবং কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন আলোচনায় অংশ নেন। সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি আবৃত্তি করেন আহকাম উল্লাহ। দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম স্মরণ সভাটি পরিচালনা করেন।
  • আসন্ন সংসদ নির্বাচনেও এগিয়ে থাকছে আওয়ামী লীগ

    আসন্ন সংসদ নির্বাচনেও এগিয়ে থাকছে আওয়ামী লীগ

    বিএমআই রিসার্চ (বিজনেস মনিটর ইন্টারন্যাশনাল) বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গবেষণা করে থাকে। সাম্প্রতিককালে সংস্থাটি বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে গবেষণা করে। গবেষণায় প্রাধান্য পায় দেশের আসন্ন সংসদ নির্বাচন। গত কয়েক দশক ধরে দেশের নির্বাচনে প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপিকে দেখা যাচ্ছে মূল নির্বাচনী প্রচারণায়।

    তাদের গবেষণায় জানা যায়, এবার নির্বাচনেও আওয়ামী লীগ এগিয়ে থাকবে। জনগণ উন্নয়নকেই এগিয়ে রাখবে। আওয়ামী লীগ দেশের জনগণের জন্য কাজ করেছে। দেশের জন্য কাজ করেছে। জনগণ চায় দেশের উন্নয়নের মাধ্যমে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন। আওয়ামী লীগ জনগণের আশা পূরণ করতে সক্ষম হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ভর্তুকি, কৃষি ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দের পরিমাণ আগের বছরের তুলতায় যথাক্রমে ২৭.৯, ২৪.৮ ও ৮.৯ শতাংশ বাড়িয়েছে। এটা ভোটারদের সমর্থন আদায়ে ভূমিকা রাখবে বলে গবেষণা সংস্থাটি মনে করছে।

    বিএমআই সংস্থা মনে করছেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে কারাবাসে যাওয়ার পর দলের অবস্থা অনেকটা ভঙ্গুর পর্যায়ে আছে। ফলে বিএনপি নির্বাচনে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে বেশ কঠিন চ্যালেঞ্জ অনুভব করবে। জনগণ তাদেরকে দেশের কাণ্ডারি হিসেবে মেনে না নেয়ার একটি সম্ভাবনা প্রকাশ করেছেন। মে ও জুন মাসে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বড় ব্যবধানে জয়ের মধ্যেও বিএনপির সমর্থন কমার আভাস দেখছে বিএমআই রিসার্চ।

    স্বল্পমেয়াদী রাজনৈতিক সূচকে বাংলাদেশের স্কোর এবার একশতর ভেতরে ৫৮.১। নির্বাচন প্রাসঙ্গিক সহিংসতার আশংকা করছে সংস্থাটি। এমনকি, ২০১৪ সালের মতো বিএনপির নির্বাচন বর্জনেরও সম্ভাবনা দেখছে বিএমআই। এখন শুধু অপেক্ষা জাতীয় সংসদ নির্বাচনের।