Author: banglarmukh official

  • ট্রাম্পের বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা!

    ট্রাম্পের বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা!

    প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান জন ব্রেনান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোতে চাকরি করা সাবেক কর্মকর্তারাও ব্রেনানের প্রতি সমর্থন দিয়েছেন। জন ব্রেনানের সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করে দেওয়ার প্রতিবাদে তারা ট্রাম্পের বিরুদ্ধে এ অবস্থান নিয়েছেন।

    এদিকে, ইরাক যুদ্ধ এবং নির্বাচনে রুশ প্রভাবের মতো বিষয়গুলো নিয়ে ট্রাম্প সংশ্লিষ্ট মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসছেন। ট্রাম্পের এমন আচরণে সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের কেউ কেউ পাল্টা জবাবও দিয়েছেন।

    হঠাৎ করেই গত বুধবার থেকে ট্রাম্প ব্রেনানের সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করে দিয়েছেন। আর এতে করে মার্কিন সরকারের গোপনীয় নথি ও বিশেষ গোপন স্থানে যাওয়ার অনুমতি ব্রেনানের আর থাকল না। ব্রেনান আগে থেকেই ট্রাম্পের সমালোচনা করে আসলেও এবার তার সমর্থনে ট্রাম্পের সমালোচনা শুরু করেছেন সাবেক গোয়েন্দা কর্মকর্তারাও। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনীর সাবেক অ্যাডমিরাল মন্তব্য করেছেন, সমালোচনা ততদিন চলবে যতদিন না পর্যন্ত আপনি আমদের প্রার্থিত নেতা হয়ে উঠবেন।

  • ইমরানকে প্রধানমন্ত্রী ডাকতে গর্ববোধ করছি: মাহিরা

    ইমরানকে প্রধানমন্ত্রী ডাকতে গর্ববোধ করছি: মাহিরা

    পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন দেশটির জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। দীর্ঘ লড়াইয়ের পরে‌ পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তিনি।

    দায়িত্বভার গ্রহণ করার পর সুদূরপ্রসারী পরিকল্পনার কথা জানিয়েছেন রবিবার ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেন।দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান এবং মানব উন্নয়নের ওপর জোর দিয়ে বক্তব্য দেন তিনি। এই ভাষণে ইমরান শিশুর যৌন নির্যাতন ঠেকানো ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

    এদিকে, এক ঘণ্টারও বেশি সময় ধরে দেওয়া  ইমরান খানের ভাষণের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ইনস্টাগ্রামে ইমরান খানের স্থিরচিত্র যুক্ত দেওয়া পোস্টে ‘রইস’খ্যাত অভিনেত্রী লেখেন, ‘আপনাকে প্রধানমন্ত্রী খান ডাকতে গর্ববোধ করছি।’

  • ঈদে আফগানিস্তানে যুদ্ধবিরতির ঘোষণা

    ঈদে আফগানিস্তানে যুদ্ধবিরতির ঘোষণা

    আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ঈদুল আযহাকে ঘিরে তালেবানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। সোমবার থেকে এ যুদ্ধবিরতি শুরু হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

    এদিকে এদিন তালেবান সদস্যরা সংবাদমাধ্যমকে জানিয়েছে, তাদের নেতা ঈদুল আযহাকে ঘিরে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছেন। তাদের প্রধান নেতা শেখ হাইবাতুল্লাহ আখুনজাদা ঈদের জন্য চারদিনের যুদ্ধবিরতির জন্য সম্মতি দিয়েছেন।

    প্রসঙ্গত, যুদ্ধবিরতির এ ঘোষণার আগের দিন দেশটির উত্তরাঞ্চলের প্রদেশ ফারইয়াবে তালেবান বাহিনীর সঙ্গে সরকারের সংঘর্ষ হয়। এ ব্যাপারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, তালেবান সদস্যরা ফারইয়াব প্রদেশের বুলচেরাগ জেলার বেশ কিছু অঞ্চলে দখল নেয়। এছাড়া এ ঘটনায় ৫০ জনেরও বেশি সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য নিখোঁজ হন।

    উল্লেখ্য, এর আগে ঈদুল-ফিতর উপলক্ষে তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছিলো দেশটির সরকার।

  • রাজশাহীতে কখন কোথায় ঈদ জামাত

    রাজশাহীতে কখন কোথায় ঈদ জামাত

    রাজশাহীতে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায় ঐতিহ্যবাহী শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক একেএম মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধান ঈদ জামাত আয়োজনের সবপ্রস্তুতি শেষ।
    রাজশাহী সিটি করপোরেশন, ইসলামিক ফাউন্ডেশন ও রাজশাহী শাহ মখদুম দরগা ট্রাস্ট এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, নগরীতে প্রথম দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। নগরীর আমচত্ত্বর আহলে হাদীস মাঠ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এ দু’টি ঈদ জামাত।
    সকাল সাড়ে ৭টায়: উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ, বড়বনগ্রাম আলফারুক জামে মসজিদ, শালবাগান গণপূর্ত মাঠ, বিনোদপুর আহলে হাদিস জামে মসজিদ এবং মেহেরচন্ডি নতুনপাড়া ঈদগা। বালিয়াপুকুর জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে পৌনে ৮টায়।
    সকাল ৮টায়: সাহেব বাজার বড় রাস্তা, টিকাপাড়ায় মহানগর ঈদগাহ, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, লোকনাথ স্কুল মাঠ, পাঁচানী ঈদগাহ, ডাঁশমারি পূর্বপাড়া ঈদগাহ, ডাঁশমারি বাইতুল মারেফত মাঠ, সাতবাড়িয়া ঈদগাহ, মেহেরচন্ডি ঈদগাহ, মির্জাপুর ঈদগাহ, মির্জাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, বুলনপুর ঈদগা, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, মির্জাপুর পূর্ব পাড়া ঈদগাহ, ফিরোজাবাদ ঈদগাহ।
    সকাল সোয়া ৮টায়: বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া) ঈদগাহ, শিরোইল সরকারি হাইস্কুল ঈদগাহ, মালদা কলোনী ঈদগাহ এবং রামচন্দ্রপুর মহলদার পাড়া ঈদগাহ।
    সকাল সাড়ে ৮টায়: রাজশাহী জজ কোর্ট ঈদগাহ, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ, রায়পাড়া বসরী ঈদগাহ, কাঠালবাড়ীয়া ঈদগাহ, রায়পাড়া ঈদগাহ, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোজাপুর ১ নম্বর ঈদগাহ, শহীদবাগ জামে মসজিদ এবং ধরমপুর মধ্যপাড়া ঈদগাহ। উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, চৌদ্দপাই মোড় ঈদগাহ, বুধপাড়া ঈদগাহ ময়দান, খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ এবং তালাইমারী বাজার ঈদগাহ।
  • ইয়াবাসহ ডিবি পুলিশের বহিষ্কৃত এএসআই আটক

    ইয়াবাসহ ডিবি পুলিশের বহিষ্কৃত এএসআই আটক

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৩ হাজার ৩শ’ ৫০ টাকাসহ ডিবি পুলিশের বহিষ্কৃত এএসআই সালাউদ্দিন (৩৬)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় তার সহযোগী প্রাইভেটকার চালক মোঃ রনি (৩২)কেও গ্রেফতার করা হয়েছে।

    জব্দ করা হয়েছে ২৪ লাখ টাকা মূল্যের অত্যাধুনিক একটি প্রাইভেটকার। এছাড়াও র‌্যাব সদস্যরা গ্রেফতারকৃত সালাউদ্দিনের কাছ থেকে ১টি ডিবি পুলিশের জ্যাকেট, ১টি পুলিশের আইডি কার্ড ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করে।

    সোমবার ভোররাত পৌঁনে ৪টায় মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমাবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক (ভারপ্রাপ্ত সিও) মেজর আশিক বিল্লাহ এ তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন- এএসপি শাহ মোঃ মশিউর রহমান ও এএসপি মোঃ নাজমুল হাসান।

    র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিক বিল্লাহ জানান, গত ২৩ জুলাই র‌্যাব-১১ এর একটি দল নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বরখাস্তকৃত এএসআই সালাউদ্দিনের সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জের বাসায় তল্লাশি চালিয়ে ৫ হাজার ৬শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৯ লাখ ৪শ’ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ ও সদর থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। এ দু’টি মামলায় সে পলাতক আসামি ছিল।

    ভারপ্রাপ্ত সিও আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত এএসআই সালাউদ্দিন স্বীকার করে যে, নারায়ণগঞ্জ ডিবিতে থাকা অবস্থায় তার সঙ্গে টেকনাফের কিছু মাদক ব্যবসায়ীর সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে টেকনাফ থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট আমদানি করে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

    এছাড়া এএসআই সালাউদ্দিন র‌্যাবকে আরও জানায়, বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে সে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিত এবং সেই বাসা ব্যবহার করে তার চালক ও অন্যান্য সহযোগিদের মাধ্যমে ইয়াবা মজুদ করে বিক্রি করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

    জানা যায়, সালাউদ্দিন ২০০৩ সালে কনস্টেবল হিসেবে পুলিশের চাকরীতে যোগ দেয়। সে এএসআই হিসেবে পদোন্নিতি পেয়েই মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। ৮ মাস পূর্ব থেকেই সালাউদ্দিন চাকরীতে অনুপস্থিত থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। ফলে ৮ মাস আগে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে সালাদ্দিনকে বরখাস্ত করা হয়। এরপর থেকে সালাউদ্দিন পলাতক থাকে। পলাতক হলেও সে এখনও নারায়ণগঞ্জ ডিবির এএসআই পরিচয়ে গাড়িতে ডিবি পুলিশের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার করে আসছিল। সালাউদ্দিন চাকরীর চেয়ে মাদক ব্যবসাই তার কাছে অনেক ভালো বলে বিভিন্ন জনের কাছে অবহিত করত।

    সালাউদ্দিন গাজীপুর, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায় পুলিশে কর্মরত ছিল। সে ঢাকার নবাবগঞ্জের আগলা কালুয়াহাটি এলাকার জুমনের ছেলে। সালাউদ্দিন নারায়ণগঞ্জের কিলারপুল, সিদ্ধিরগঞ্জের কদমতলী ও ঢাকায় বাসা ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা করত। প্রতিটি বাসা কমপক্ষে ২০ হাজার টাকা ভাড়া দিতে হতো। তার রয়েছে অত্যাধুনিক তিনটি প্রাইভেটকার। প্রতিটি প্রাইভেটকারের মূল্য ২৪ লাখ টাকা।

  • অপরিবর্তিত এশিয়া কাপের সূচি, বিপাকে ভারত

    অপরিবর্তিত এশিয়া কাপের সূচি, বিপাকে ভারত

    ১৪তম এশিয়া কাপের সূচি প্রকাশ হওয়ার পরপরই ভারত আপত্তি জানায়। প্রথমাবস্থায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভারতের আপত্তি আমলে নিলেও পরবর্তীতে জানিয়ে দিয়েছে, পরিবর্তন হবে না এই সূচি।

    সংবাদ মাধ্যমকে তিনি জানান, সকল প্রস্তুতি আগেই সম্পন্ন হয়ে যাওয়াতে এখন আর টুর্নামেন্টের সূচিতে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। তাই আগের সময়-সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ।

    মূলত, এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের মতো মরুভূমির দেশে ৫০ ওভারের দুইটি ম্যাচ পরপর দুই দিনে খেলতে হবে ভারতকে। প্রকাশিত সূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর ভারতকে খেলতে হবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে। আর ১৯ তারিখে মাঠে নামতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। আর তাতেই আপত্তি জানায় ভারত।

    এমন সূচি দেখে খেপে যান ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। বলেন, ‘এক দিনের আন্তর্জাতিক ম্যাচে এখন কেউ পরপর দু’দিন খেলে না। দুবাইয়ের গরমের মধ্যে খেলার যে সূচি করা হয়েছে, এটা ঠিক নয়।প্রয়োজনে আমরা এশিয়া কাপ খেলবো না।’

    শেবাগের এমন মন্তব্যের পর আলোচনা শুরু করলেও ইতিবাচক কিছু শোনাতে পারেনি এসিসি। তবে এসিসির এই সিদ্ধান্তের পর ভারত কোনো মন্তব্য করেনি।

  • ‘সরকারি কর্মচারীদের গ্রেফতার করতে অনুমতি লাগবে’

    ‘সরকারি কর্মচারীদের গ্রেফতার করতে অনুমতি লাগবে’

    সরকারি চাকরি আইন-২০১৮ খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    আইনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ খসড়া অনুযায়ী, ফৌজদারি মামলায় কোনো সরকারি কর্মকর্তা এক বছরের সাজা পেলে বা মৃত্যুদণ্ড হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। বাংলাদেশের কোনো সরকারি চাকরিজীবী যদি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন, তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। ফৌজদারি মামলায় কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগপত্রের আগে গ্রেফতার করতে সরকারের অনুমতি নিতে হবে।

    আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরি আইন-২০১৮ খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়।

    পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের আলোচ্য বিষয় সাংবাদিকদের জানান।

  • নওশাবার জামিন নামঞ্জুর

    নওশাবার জামিন নামঞ্জুর

    গুজব ছড়ানোর অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় অভিনেত্রী নওশাবার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

    সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালত এ রায় দেন।

    এর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

  • কথা সাহিত্যিক শফিক আমিন এর ধারাবাহিক উপন্যাস

    কথা সাহিত্যিক শফিক আমিন এর ধারাবাহিক উপন্যাস

    ভাঙ্গন (পর্ব – ৯)

    মজিদ মিয়ার কতায় মাতা জাগাইছি, মোনে অয় উস ফির্রা পাইছি । তয় চোউক দিয়া পানি পড়ন থামে নায়, ছামনে খারাইন্না মানুষটারে আবছার নাহান দ্যাকতে আছি । মিচমিইচ্চা কালা দাড়ি, মতা ভরা চুল মানুষটারে মুই দ্যাকতে লাগজি এ্যাকটা অচেনা মানসের নাহান । মুক খু্ইট্টা কোনও কতা কই নাই । এ্যাকটু হানি দেইক্কাই চোউক নামেইছি । পা’র দিগে চাইয়া দেহি পায় তো কোনও জোতা-ছ্যাণ্ডেল নাই ! এই কতা তো এ্যাকবারও ভাবিনাই, মাদবারের ঘরে কাইল রাইতে ঘুমাইছালাম ।

    পায় তো কাদার আহাল আছেলে না, তয় ব্যাডার বিছানেই কি মোর পা’র ধুল-কাদা পুইচ্ছা গ্যাছে ? হ্যাওতো দেহিনায়, হেলে কেডা মোরে মাদবারের ঘরে নিয়া হোওয়াইছে ? কেডাইবা পাও পোছাইয়া দেলহে ? মোনে মোনে কতা কয়ডা তর্জোমা করলাম, কিছু মিলাইতে পারছি আবার কিছু পারি নাই । আমি যহন কাইত অইয়া পরোন ধরছি হে সুমকা তো মজিদ মিয়া ধরছিল । হেরপরে দিয়া কোন হানে হোয়াইছিল উদ্দিস করতে পারিনাই ।

    তহনই কি আমারে মাদবরের ঘরে নিয়া হোআই ছিল ? কিছুই মোনো করতে পারিনা ! সাতপাঁচ চিন্তায় মাতাডা গুরাইয় ওটছে আর হেই সোমায় মজিদ মেয়া কইল – : ভাবী, গরু দুইডা ওকুলের পুহৈরের পারে বাইন্দা থুইছি । কাইল রাইতেও হেইহানে আছেলে । মাদবারের ধারে চাইয়া দু’গাছ দড়ি নিছি । এ্যাহোন আবার সন্দা অইছে, কি করমু বুইজ্জা ওটতে পারিনা । কাইল হারা রাইতে ঘুমাই নায়, খালি এচিন্ত ওচিন্তা হরতে হরতে দেহি আয়জান দেছে । হেরপর উইট্টা যাইয়া গরু বানছি, পুহৈইর পারে বইয়া বইয়া চিন্তা হরতে আছেলাম হে সোমায়ই দেহি আমহে বাইরাইছেন ।

    আমহেরে দেইক্কাই বোহে পানি আইছে । কাতাগুলান হুইন্না মোজিদ মেয়ার মোহের দিগে চাইলাম, মোনে অয় হে শরম পাইছে । না চাইলে মোনে অয় আরও কিছু কইতে । তয় কতা কয়ডা হুইন্না মোর মোনেও শান্তি আইছে । সব কিছু আরাইন্না দুখ্যোডা এ্যাকটু অইলেও কোমছে আর কি । মোনে মোনে ভাবলাম যাউক তয় মাজ নদীতে ভাইস্যা থাহুইন্না এ্যাকটা ক্যালাগাছের নাহান আছে । এইসব মোনে করতে যাইয়া ভুইল্লাই গেছি যে আইজগোও সন্দা অইছে । এ্যাহোন কি করমু ? কোম্মে গ্যাদাডারে হোয়ামু ! রাইতে কোম্মে হুমু !

    আইজতো হুউইন্না যাগা দেহিনা । এই সোমায় মাদবারে গলায় খাওইর দিয়া বাইর অইছে , হে মগরোবের নোমাজে ম্যালা করছে । আমাগো দুইজনরে খারাইন্না দেইক্কা এ্যাকটু দোম দিয়া আবার পা’ও বাড়াইছে মজিদের দিগে । মাদবার সাব নোমাজে যাইতের সুম কইল – মজিদ মিয়া, কতা শ্যাষ অইলে ওনারে ভেতরে পাঠাইয়া দিও ।

    (চলবে…)

  • পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

    পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

    আজ সোমবার পবিত্র হজ। ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুল্ক্’। অর্থাৎ—‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ এই ধ্বনিতে আজ মুখরিত আরাফাতের ময়দান।

    তালবিয়া পাঠ করে মহান সৃষ্টিকর্তার কাছে নিজের উপস্থিতি জানান দিয়ে পাপমুক্তির আকুল বাসনায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান (হাজি) আজ মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে থাকবেন। কেউ পাহাড়ের কাছে, কেউ সুবিধাজনক জায়গায় বসে ইবাদত করবেন।

    মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেবেন মদীনার মজিদে নববীর ইমাম ও খতিব ড. হোসাইন বিন আব্দুল আজিজ আল শাইখ।

    হজ ভিসা নিয়ে যারা সৌদি আরবে গিয়ে অসুস্থতার জন্য হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরও অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দানে স্বল্প সময়ের জন্য আনা হবে। কারণ, আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া হজের অন্যতম ফরজ।

    পবিত্র হজ পালন করতে গত বুধবার সারা বিশ্বের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান কেউ গাড়িতে বা হেঁটে মিনায় পৌঁছান। ভাষা, বর্ণ ও লিঙ্গের ভেদাভেদ ভুলে বিশ্বের ২০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এ বছর হজ পালনের লক্ষ্যে মিনা থেকে আরাফাতে সমবেত হয়েছেন।

    আজ আরাফাতের ময়দানে খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজীরা। তারা সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। রাতে সেখানে অবস্থান করবেন খোলা মাঠে। শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন সেখান থেকে।

    মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা কেউ ট্রেনে, কেউ গাড়িতে, কেউ হেঁটে মিনায় যাবেন এবং নিজ নিজ তাঁবুতে ফিরবেন। মিনায় বড় (জামারায়) শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে (ন্যাড়া করে) গোসল করবেন। সেলাইবিহীন দুই টুকরা কাপড় বদল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন।

    কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সায়ি’ (সাতবার দৌড়াবেন) করবেন। সেখান থেকে তারা আবার মিনায় যাবেন। মিনায় যত দিন থাকবেন, তত দিন তিনটি (বড়, মধ্যম, ছোট ) শয়তানকে ২১টি পাথর মারবেন। আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফিরবেন। যারা হজের আগে মদিনায় যাননি, তারা মদিনায় যাবেন।

    সৌদি হজ মন্ত্রণালয় ও মোয়াচ্ছাসা কার্যালয় সূত্র জানায়, মক্কা, মিনা ও আরাফাতের ময়দানে সৌদি সরকারের পক্ষ থেকে সব হাজীকে বিনা মূল্যে খাবার, বিশুদ্ধ পানিসহ সব সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান হাজিদের নানা উপহার দিচ্ছে। সকাল থেকে সারা দিন হেলিকপ্টার মিনার চারপাশ টহলরত থাকে।

    জামারায় শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের পর হাজিদের পশু কোরবানির প্রস্তুতি নিতে হয়। তারা মঙ্গলবার কোরবানি দেবেন। অধিকাংশ হাজী নিজে বা বিশ্বস্ত লোক দিয়ে মুস্তাহালাকায় (পশুর হাট ও জবাই করার স্থান) গিয়ে কোরবানি দেন। কেউ কেউ ইসলামি উন্নয়ন ব্যাংকে (আইডিবি) রিয়াল জমা দিয়ে কোরবানি দেন।

    এদিকে, আজ সোমবার কাবা শরিফের গায়ে পরানো হবে নতুন গিলাফ। প্রতিবছর (৯ জিলহজ) হজের দিন হাজিরা সব আরাফাতের ময়দানে থাকেন এবং মসজিদে হারামে মুসল্লির সংখ্যাও থাকে কম। হাজিরা আরাফাত থেকে ফিরে এসে কাবা শরিফের গায়ে নতুন গিলাফ দেখতে পান। নতুন গিলাফ পরানোর সময় পুরোনো গিলাফটি সরিয়ে ফেলা হয়। পুরোনো গিলাফ কেটে মুসলিম দেশের সরকার প্রধানদের উপহার দেওয়া হয়।