Author: banglarmukh official

  • সুইডেনের বিপক্ষে ১০ জনের জার্মানির নাটকীয় জয়

    সুইডেনের বিপক্ষে ১০ জনের জার্মানির নাটকীয় জয়

    গোছালো রক্ষণভাগ আর দারুণ কাউন্টার অ্যাটাকে জার্মানিকে প্রথমার্ধে হতাশ করেছিল সুইডেন। ১-০ গোলে পিছিয়ে পড়েছিল জার্মানরা। কিন্তু বিরতির পর ঘুরে দাঁড়ায় তারা। আর ১০ জনের দল নিয়েও ইনজুরি সময়ের গোলে অসাধারণ জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

    মাত্র ৩ মিনিটে জার্মানদের দারুণ একটি সুযোগ নষ্ট করে দেয় সুইডেন। টিমো বার্নারের হেডে বক্সের মাঝে বেশ জায়গা নিয়ে পায়ে বল পান হুলিয়ান ড্র্যাক্সলার। জোরে শটও নেন তিনি লক্ষ্যে। কিন্তু আন্দ্রেস গ্রাঙ্কভিস্ত পিঠ দিয়ে ঠেকিয়ে তাকে লক্ষ্যভ্রষ্ট করেন।

    ৬ মিনিটে এমিল ফোর্সবার্গের দারুণ চেষ্টা রুখে দেয় জার্মানির ডিফেন্ডাররা। ৯ মিনিটে বিশ্ব চ্যাম্পিয়নদের একটি সুযোগ ব্যর্থ করে দেয় সুইডিশ ডিফেন্ডার। মার্কো রয়েসের ক্রস থেকে বার্নারের আক্রমণ মাঠের বাইরে পাঠিয়ে কর্নার বানান লিন্ডেলফ।

    সুইডেনের সুবর্ণ সুযোগ আসে ১২ মিনিটে। জার্মান রক্ষণ ভেদ করে ডিবক্সে ঢুকে গিয়েছিলেন মার্কাস বার্গ, কিন্তু মানুয়েল নয়ার ও জেরোম বোয়াটেংয়ের মাঝে পড়ে যান তিনি। জার্মান ডিফেন্ডারের চ্যালেঞ্জে নয়ারের সামনে শট নেওয়ার আগেই হোঁচট খান সুইডেনের ৯ নম্বর জার্সি পরা এ খেলোয়াড়। গত বিশ্বকাপ জয়ী গোলরক্ষক বল সামলে নেন নিজের হাতে।

    কয়েক বার জার্মানির রক্ষণ ভেদ করায় আত্মবিশ্বাসী হয়ে ওঠে সুইডেন। তার পুরস্কার পায় ম্যাচের আধঘণ্টা পার হতেই। ৩২ মিনিটে পা থেকে বল হারালে ভিক্টর ক্লাসেনের অ্যাসিস্টে ডান দিক থেকে বল পান ওলা টোইভনেন। বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়েই নয়ারের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে গোল উদযাপনে মাতেন তিনি।

    বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরানোর দারুণ সুযোগ তৈরি করেছিল জার্মানি ৩৯ মিনিটে। একই সময়ে দুইবার লক্ষ্যে শট নিলেও সুইডিশ গোলরক্ষক রবিন ওলসেন ত্রাতা হন। গুন্দোগানের প্রথম শট ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তারপর ম্যুলার নেন ফিরতি শট। এবার বল গোলবারের কয়েক ইঞ্চি দূর দিয়ে চলে যায় মাঠের বাইরে।

    বোয়াটেং ৪৫ মিনিটে দূর থেকে শট নিলেও ভাগ্য সহায় হয়নি জার্মানদের। গোলবারের পাশ দিয়ে বল জায়গা করে নেয় মাঠের বাইরে। বরং ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে নয়ার জার্মানিকে দ্বিতীয় গোল খাওয়া থেকে বাঁচান। সেবাস্তিয়ান লারসনের ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করতে হেড করেছিলেন বার্গ। জার্মান গোলরক্ষক দারুণ সেভ করেন।

    বিরতির পর ঘুরে দাঁড়ায় জার্মানি। ৪৮ মিনিটে বাঁ দিক থেকে বার্নারের পাস থেকে বাঁ পায়ের শটে ওলসেনকে পরাস্ত করে দলকে সমতায় ফেরান রয়েস। এই গোলের পর আরও বিপজ্জনক হয়ে ওঠে বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫০ মিনিটে টোনি ক্রসের ফ্রি কিক থেকে লক্ষ্যে হেড করেছিলেন থোমাস ম্যুলার। কিন্তু গোলপোস্টের পাশ দিয়ে বল লক্ষ্যভ্রষ্ট হয়।

    ৫৬ মিনিটে জোনাস হেক্টর সময়মতো বলে পা লাগাতে পারেননি, ওলসেন সহজে ঠেকান জার্মানির এই চেষ্টা। ক্রোসের ক্রস ৬৬ মিনিটে প্রতিহত করে তাদের আরেকটি সুযোগ নষ্ট করেন লিন্ডেলফ। ৭২ মিনিটে বার্নারের ক্রস সুইডিশ ডিফেন্ডারের গায়ে লেগে জালের দিকে ছুটেছিল, আবারও ওলসেন দারুণ সেভে আটকে দেন জার্মানিকে।

    দুরমাজ সুইডেনের পক্ষে ৭৬ মিনিটে কর্নার আদায় করে নেন। অগাস্টিনসনের বাঁকানো শট জার্মান ডিফেন্ডার হেড করে বাইরে পাঠালেও বক্সের বেশ দূর থেকে বার্গ শক্তিশালী শটে নয়ারের পরীক্ষা নেন।

    ৮১ মিনিটে বার্নারের সরাসরি শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। পরের মিনিটে বড় ধাক্কা খায় জার্মানরা। বার্গকে পেছন থেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বোয়াটেং। শেষ ৮ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেছে গতবারের শিরোপা জয়ীরা। ওই ফ্রি কিক থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সুইডেন। বক্সের মধ্যে ৬ গজ দূর থেকে নেওয়া গুইদেত্তির শট পাঞ্চ করে কোনোভাবে মাঠের বাইরে পাঠান নয়ার।

    ৮৮ মিনিটে অসাধারণ সেভ করেন ওলসেন। গোমেসের হেড ক্রসবারের উপর দিয়ে তুলে দেন সুইডিশ গোলরক্ষক। কিন্তু ইনজুরি সময়ে পঞ্চম মিনিটে ক্রোসের অসাধারণ ফ্রি কিক গোলে জয় ছিনিয়ে নেয় জার্মানি।

  • মডেল ওয়ার্ড গড়তে চান শেখ মোঃ আতাউল গণি

    মডেল ওয়ার্ড গড়তে চান শেখ মোঃ আতাউল গণি

    আগামী ৩০ শে জুলাই বরিশাল সিটিকর্পোরেশনের নির্বাচন। আইনগত কোনও সমস্যা না থাকলে ঐ দিন হবে বি.সি.সি. নির্বাচন।নির্বাচনকে সামনে রেখে নগরীর প্রতিটি ওয়ার্ডে চলছে নির্বাচনী প্রচারনা। বর্তমান ক্ষমতায় থাকা কাউন্সিলরদের সাথে ভোট যুদ্ধে অংশগ্রহণ করবেন অনেক নবীন ও প্রবীণ রাজনীতিবীদ।কেউ কেউ অনেক বছর ধরে নির্বাচনে অংশগ্রহণ করছে , কেউবা আবার নতুন করে এবার নির্বাচনে আসছে নিজ ওয়ার্ডের উন্নয়ন করা এবং মানুষের সেবা করার জন্য।
    পুরোনোরা যেরকম তাদের ক্ষমতা ধরে রাখতে চাইবে , ঠিক তেমনই নতুনরাও চাইবে পুরনোদের দুর্গে আঘাত হানতে। নির্বাচনী প্রচারনায় থেমে নেই নতুন পুরনো কোনও প্রার্থী।
    বরিশাল সিটিকর্পোরেশনের বানিজ্যিক এলাকা সমূহের মধ্যে অন্যতম বাণিজ্যিক এলাকা ছয় নং ওয়ার্ড। এই এলাকায় অনেক ব্যাবসায়ী ও শ্রমজীবী মানুষের বসবাস। সিটিকর্পোরেশনের তথ্য মতে এই এলাকায় দশ হাজারেরও বেশি ভোটার। এই এলাকাকে বরিশাল সিটিকর্পোরেশনের মধ্যে মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে এবার কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করবেন ব্যাবসায়ী আলহাজ্ব শেখ মোঃ আতাউল গণি। এবারই সিটিকর্পোরেশনের নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করবেন তিনি।
    ছয় নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর আলহাজ্ব শেখ আব্দুস সোবাহানের মামাতো ভাই তিনি। আলহাজ্ব শেখ আব্দুস সোবাহানের মৃত্যুর পরই এলাকার জনগনের ইচ্ছায় এবার তার নির্বাচনে অংশগ্রহণ করা। পেশায় ব্যাবসায়ী হলেও বরিশাল জেলা ক্ষুদ্র ভাংগারী ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি পদে অধিষ্ঠিত রয়েছেন তিনি। পর পর চার বার বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। এছাড়াও হযরত আমানতশাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং হযরত আমানতশাহ কওমি মাদ্রাসার সভাপতির দ্বায়িত্বে রয়েছেন। এছাড়াও।

    বিভিন্ন সামাজিক সংগঠনের উপদেষ্টা পদে অধিষ্ঠ রয়েছেন তিনি। রয়েছে তার ব্যাবসায়ীক ও সামাজিক সুনাম। মানুষের কোনও অসুবিধার কথা শুনতে পারলেই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন শেখ মোঃ আতাউল গণি। ইতিমধ্যেই ছয় নং ওয়ার্ডে জোরদার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
    এ ব্যাপারে তার সাথে কথা বল্লে আলহাজ শেখ মোঃ আতাউল গণি বলেন : আমি কখনও চাইনি নির্বাচনে আসতে। কিন্তু আমার ওয়ার্ডের সর্বস্থরের জনগন শেখ আব্দুস সোবাহানের মৃত্যুর পর আমাকে নির্বাচন করতে বলেন। অনেকেই আমার হয় প্রচারণা শুরু করেছে । তারা সকলেই চাইছে আমি যেন এই ওয়ার্ডকে বরিশালের মধ্যে মডেল ওয়ার্ড গড়ি। নির্বাচনে জয়ী হলে ইনশাআল্লাহ্ আমি চেষ্টা করবো জনগণের স্বপ্ন পূরণ করতে। আমি সকল সময় মানুষের সাথে ছিলাম এবং থাকবো।
  • বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ এবং সাংগঠনিক ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে বরিশালে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

    সকাল ৮টায় জেলা আওয়ামী লীগের পক্ষে প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্ন এবং মহানগর আওয়ামী লীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর উদ্দিন শাহীন ও কুদরত-ই ইলাহী টুটুল এর নেতৃত্বে সদর রোডের দলীয় কার্যালয়লের সামনে রক্ষিত জাতীর জনকের প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

    এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সাংগঠনিক এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখাা হয়।

    এদিকে সিটি মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য বেশীরভাগ নেতাকর্মী ঢাকায় অবস্থান করায় এবার র‌্যালির আয়োজন করা হয়নি বলে জানা গেছে।

  • হাসপাতাল ছাড়লেন সানি লিওন

    হাসপাতাল ছাড়লেন সানি লিওন

    হাসপাতাল ছেড়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। শুক্রবার তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

    গত বৃহস্পতিবার ভারতের উত্তরখণ্ডে শুটিং করার সময় হঠাৎ সানির পেটে পিড়া শুরু হয়। এরপর তাকে উদম সিং নগর জেলার ব্রিজেশ হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক মানায়েক আগরওয়াল ভারতীয় একটি সংবাদ মাধ্যমে বলেন, পেটে পিড়া ও সামান্য জ্বর নিয়ে সানি হাসপাতালে আসেন। ওষুধ দেয়ার পর ব্যথা কমে গেলে শুক্রবার বিকেলে আমরা তাকে ছাড়পত্র দিয়েছি।

    এ প্রসঙ্গে সানির মুখপাত্র বলেন, সানি রিসোর্টে ফিরেছেন। চিকিৎসক তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

    ‘স্প্লিটসভিলা’ রিয়েলিটি শোয়ের শুটিং করার সময় অসুস্থ হন সানি। এ শোয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেন, আগামী দুইদিন যে অংশটুকুতে সানিকে প্রয়োজন নেই সেগুলোর শুটিং করব। আশা করছি সোমবার নাগাদ তিনি আবারও শুটিংয়ে যোগ দেবেন।

    ‘স্প্লিটসভিলা’ রিয়েলিটি শো ছাড়াও অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত টোটাল ধামাল সিনেমায় অভিনয় করবেন সানি। এছাড়া দিলজিৎ দুসাঞ্জ ও কৃতি স্যাননের সঙ্গে একটি সিনেমায় দেখা যাবে তাকে। এর পাশাপাশি তামিল ভাষার বীরমাদেবী সিনেমাতেও হাজির হবেন সানি। এতে একজন যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন তিনি।

  • গোলরক্ষকে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, খেলবেন আরমানি

    গোলরক্ষকে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, খেলবেন আরমানি

    রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র করার পর ক্রোয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ০-৩ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে গোলরক্ষক উইলি কাবালেরোর হাস্যকর ভুলে পিছিয়ে পড়ে মেসি বাহিনী। পরে আর খেলায় ফেরা হয়নি আকাশি সাদাদের।

    তবে শুক্রবার ‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে নাইজেরিয়া ২-০ গোলে আইসল্যান্ডকে হারিয়ে দেওয়ায় এক চিলতে আশা এখনো জেগে আছে মেসিদের। তাই শেষ সুযোগটুকু কাজে লাগাতে মরিয়া দলটি। তাইতো গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে গোলরক্ষক পরিবর্তনের আভাস পাওয়া গেছে। ফলে উইলি কাবালেরোর বদলে দলে জায়গা পাচ্ছেন রিভার প্লাতের গোলবার রক্ষায় দারুণ ভূমিকা রাখা ফ্রাঙ্কো আরমানি।

    বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলতে পৌঁছানোর নতুন আশা নিয়ে শনিবার অনুশীলন করেছে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। এখন গ্রুপ ম্যাচে ক্রেয়েশিয়া যদি আইসল্যান্ডের কাছে হেরে না যায় এবং নাইজেরিয়াকে হারাতে পারলেই গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলতে জায়গা খুঁজে পাবে ধুকতে থাকা লিওনেল মেসির দলটি।

  • ঝুলে আছে ব্রাজিল-আর্জেন্টিনার ভাগ্য

    ঝুলে আছে ব্রাজিল-আর্জেন্টিনার ভাগ্য

    ব্রাজিল শুক্রবার বিস্ময়কর ফুটবল খেলেছে। কী বল ব্রাজিলের বন্ধু?’ প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে তাকালেন অগাস্তু। ব্রাজিলের এক নামকরা দৈনিকের রিপোর্টার। তারপর কথায় কথায় জানালেন অনেক কিছু। ব্রাজিল ফুটবল দলটা আর আগের মতো নেই। ফুটবলের দর্শনটাই এখন বদলে গেছে ব্রাজিলে। ‘জোগো বোনিতো’র উত্তরাধিকার আর বহন করছে না ব্রাজিল। পেলেদের ‘বিউটিফুল গেম’ কোথায় যেন হারিয়ে গেছে। নেইমার, কটিনহো, উইলিয়ান, জেসুসরা জয় দিয়ে ভক্তদের সন্তুষ্ট করলেও ব্রাজিলের ফুটবলে সেই আবেগ কোথায়! শিল্প কোথায়! পঞ্চাশোর্ধ্ব অগাস্তু জীবনে কম দেখেননি। কিন্তু গত কয়েক বছরের ব্রাজিল দল যেন মরূদ্যান খুঁজতে খুঁজতে পথ হারিয়ে ভিন্ন কোনো এক বাঁকে এসে দাঁড়িয়েছে। যে বাঁক থেকে ছড়িয়ে গেছে অনেক পথ। সঠিক পথটাই বেছে নিতে পারছে না তারা। বিশ্বকাপে তাই ব্রাজিলকে নিয়ে খুব বড় কিছু আশা করেন না ব্রাজিলীয় সাংবাদিকরা। আর্জেন্টিনার অবস্থাও একই। মস্কোর স্পার্টাক স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আর্জেন্টাইন সাংবাদিক কায়েতানোর বক্তব্য ছিল, এই দলটার গ্রুপ পর্ব পাড়ি দেওয়াই কঠিন হবে। ব্রাজিল আর আর্জেন্টিনার সাংবাদিকরা বিশ্বকাপে এসে নিজেদের হতাশা প্রকাশ করছেন। কারণ, তারা অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে চিন্তা করেন। সমর্থকদের এসব নিয়ে ভাবার সময় নেই। তারা দেখেন, আর্জেন্টিনায় আছেন লিওনেল মেসি। ব্রাজিলে আছেন নেইমার। দুই দলের দুই মহাতারকা। যারা বিশ্ব ফুটবলে এরই মধ্যে আলোড়ন তুলেছেন। ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। সমর্থকরা ভাবেন, নেইমার ব্রাজিলকে বিশ্বকাপের হেক্সা উপহার দেবেন। মেসি আর্জেন্টিনাকে ত্রিমুকুট এনে দেবেন। কিন্তু গ্রুপ পর্বের প্রথম দুটি করে ম্যাচ খেলে বিশ্বকাপের দুই ফেবারিট নিজেদের পথ অনেকটাই অমসৃণ করে তুলেছে। দুই দলকেই এখন কঠিন হিসাব কষতে হচ্ছে। এ যেন একেকটা ভয়ঙ্কর রকমের গণিত পরীক্ষা! তবে এখনো আশা জেগে রয়েছে দুই দলের।

    ব্রাজিলের সামনে পথ অনেকটা সহজ। গ্রুপ পর্ব পাড়ি দিতে হলে তাদের শুধু পরের ম্যাচটা জিততে হবে সার্বিয়ার বিপক্ষে। হারলেই মহাবিপদ। সে ক্ষেত্রে সুইজারল্যান্ড আর সার্বিয়া নকআউট পর্বের পথ ধরবে। অবশ্য ব্রাজিলকে ড্র করলেও চলবে। গ্রুপ পর্বের বাধা পাড়ি দিতে পারবে সিলেকাওরা। কিন্তু তাতে বিপদ কমবে না। রানার্স-আপ হলেই ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে দেখা হতে পারে এফ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে। সে ক্ষেত্রে জার্মানি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। গত বিশ্বকাপের ভূতটা কয়েক সপ্তাহ আগে কাঁধ থেকে নামিয়েছেন নেইমাররা জার্মানিকে হারিয়ে। কিন্তু প্রীতি ম্যাচ আর বিশ্বকাপ যে সম্পূর্ণ ভিন্ন মঞ্চ! ব্রাজিলকে তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়াই করতে হবে। ব্রাজিলের সামনে সমীকরণ সহজ হলেও আর্জেন্টিনাকে বেশ কঠিন অঙ্ক কষতে হচ্ছে। ডি গ্রুপে প্রথম ম্যাচ আইসল্যান্ডের সঙ্গে ড্র এবং পরের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে পরাজয়, আর্জেন্টিনাকে ঠেলে দিয়েছে খাদের একেবারে কিনারে। ২৬ জুন সেন্ট পিটার্সবার্গে আর্জেন্টিনা মুখোমুখি হবে নাইজেরিয়ার। এ ম্যাচ জিতলেই কেবল দ্বিতীয় রাউন্ড খেলার সুযোগ আসবে আলবেসিলেস্তদের সামনে। তাও তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের দিকে। এ ম্যাচে ক্রোয়েশিয়া জিতলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে যাবে গ্রুপ রানার্স-আপ হিসেবে। একটা বিষয় এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে খেলতে পারছে না দ্বিতীয় রাউন্ডে। এর অর্থই হলো, নকআউট পর্বের শুরুতেই মেসিদের মুখোমুখি হতে হবে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা দল ফ্রান্সের। টানা দুই ম্যাচ জিতে সি গ্রুপে শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ড এরই মধ্যে মোটামুটি নিশ্চিত করে নিয়েছে ফরাসিরা।

    ব্রাজিল ও আর্জেন্টিনার আশা টিকে আছে। কিন্তু দুই ফেবারিটকেই দ্বিতীয় রাউন্ডে কঠিন বাধার মুখে পড়তে হবে। পাড়ি দিতে হবে কঠিন পথ।

  • দ. কোরিয়ার বিদায়, মেক্সিকোর টানা দ্বিতীয় জয়

    দ. কোরিয়ার বিদায়, মেক্সিকোর টানা দ্বিতীয় জয়

    রাশিয়া বিশ্বকাপে দারুণ ছন্দে আছে মেক্সিকো। ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দ. কোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে দলটি। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপে টেবিলের শীর্ষে থেকে টুর্নামেন্টের শেষ ষোল’র পথ সুগম করলো মেক্সিকানরা। এর আগে, বিশ্বকাপের প্রথম জয়টি তারা তুলে নিয়েছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে। অন্যদিকে, টানা দুই হারে পয়েন্টশূণ্য থেকে বিশ্বকাপ থেকে নিজেদের বিদায়ঘণ্টা বাজালো কোরিয়া।

    গ্রুপের অপর দুই দলের প্রথমটি জার্মানি এখনও কোন পয়েন্ট পায়নি। যদিও তাদের গ্রুপ পর্বে দু’টি ম্যাচ হাতে আছে। আর দ্বিতীয় স্থানে থাকা সুইডেনের পয়েন্ট ৩।

    শনিবারের এই ম্যাচের শুরুটা মেক্সিকোর তুলনায় বেশ গোছালোই করেছিলো কোরিয়া। কিন্তু ম্যাচের ২৭  মিনিটে অঘটন ঘটিয়ে বসে এশিয়ার দাপুটে এই দলটি। ম্যাচের ২৬ মিনিটে কার্লোস ভেলার করা পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো মেক্সিকো। সেই লিডেই প্রথমার্ধের খেলা শেষ করে হার্নান্দেজরা।

    এরপর ম্যাচের ৬৬ মিনিটে ফরোয়ার্ড হ্যাভিয়ের হার্নান্দেজ তথা চিচারিতোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো।

    পরে ইনজুরি টাইমে ডি বক্সের অনেক বাইরে থেকে সনের দুরপাল্লার শটে জাল খুজে পায় কোরিয়া। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সনের গোলের ১ মিনিট না যেতেই শেষ বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করলেন রেফারি।

  • বরিশালে প্রকাশ্যে নারী নির্যাতনকারী অনিক চৌধুরী আটক অতঃপর…..

    বরিশালে প্রকাশ্যে নারী নির্যাতনকারী অনিক চৌধুরী আটক অতঃপর…..

    অনিক রহমান ওরফে প্লেবয় অনিক চৌধুরী। দেখতে সুদর্শন যুবক। চাল চলনে সমাজের উচ্চ শ্রেণীর ছাপ। বরিশাল নগরী দাপিয়ে বেড়ান চাচা ডাঃ মজিবুর রহমান রিপন ওরফে এমআর চৌধুরী বিলাশবহুল গাড়ী নিয়ে। বসবাস করেন নগরীর চৌমাথা সিএন্ডবি রোড চাচার আলিশান বাড়ী চৌধুরী প্যালেসে। বখাটে ওই যুবক কোন চাকরি না করলেও নিজেকে একটি বেসরকারী বিশ^বিদ্যালয় থেকে সফটওয়ার ইঞ্জিনিয়ার পাস করা ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিয়ে বরিশাল নগরীতে ঘুড়ে বেড়ায়। নিজের সুদর্শন চেহারা আর চাচার গাড়ী বাড়ী দেখিয়ে একের পর এক মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে। এরপর মেয়েদের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। পরে মেয়ের পরিবারকে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়ের সাথে ঘনিষ্ট সম্পর্ক তৈরি করে। মেয়েদের সাথে ঘনিষ্ট সম্পর্ক তৈরি করে সবকিছুই মোবাইল ফোন এবং গোপন ক্যামেরায় ধারণ করে রাখতো।

     বখাটে অনিক

     

    গত বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টার দিকে নগরীর লাইন রোডের মুখে সদর রোডে একটি মেয়েকে মারধর করে বখাটে অনিকসহ ৪/৫ যুবক। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের উপর হামলা চালিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। উপস্তিত জনতা বখাটে অনিককে গণধোলাই দেয়। পরে সংবাদকর্মীরা পুলিশকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং বখাটে অনিককে আটক করে থানায় নিয়ে যায়।

    এরপরই থানায় ছুটে আসে বখাটে অনিকের বাবা অনিচুর রহমান ওরফে বাবুল চৌধুরী ও ডাঃ মজিবুর রহমান রিপন ওরফে এমআর চৌধুরীসহ তাদের বন্ধু প্রভাবশালী এক পুলিশ কর্মকর্তা। তারা বখাটে অনিককে থানা হাজত থেকে ছাড়িয়ে নিতে জোর লবিং তদ্বির চালায়। হামলার শিকার ছাত্রীটি তার উপর হামরার ঘটনার বিচার চেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহ্ফুজুর রাহমানকে ফোন দিয়েছে বলে ভুক্তভুগী ওই ছাত্রী জানায়। এর পরই কঠোর অবস্থানে যায় পুলিশ। এরপর অনিকের বিরুদ্ধে থানায় নির্যাতনের এজাহার দাখিল করে ওই ছাত্রী। পুলিশের জিজ্ঞাসাবাদে বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ রাতেই ডাক্তার মজিবুর রহমান রিপন ওরফে এমআর চৌধুরীর সিএন্ডবি রোডের চৌধুরী প্যালেসে অভিযান চালিয়ে একটি ল্যাপটপ উদ্ধার করে।

     অনিক পুলিশের হাতে আটক

    পরে শুক্রবার দুপুরে আইটি বিষয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার জিহদ রানাকে থানায় খবর দেয় কোতয়ালী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান। ইঞ্জিনিয়ার জিহাদ রানা জানান, বখাটে অনিকের গুগল ড্রাইভ ও গুগল ফটো ড্রাইভে প্রায় ৮/১০ টি মেয়ের ৪ হাজার অশ্লীল ছবি ছিল। এগুলো পুলিশের উপস্তিতিতে বখাটের অনিকের বাবা মা ও আত্মীয় স্বজন ও পুলিশের সামনে ডিলিট করে দেয়া হয়েছে। বিয়ের প্রলোভনে ছাত্রীদের সাথে মেলামেলা করে ঘনিষ্ট মূহুর্তে ছবি ও ভিডিও করে অর্থ আদায় করাই বখাটে অনিকের ব্যবসায়।
    ভুক্তভুগী ছাত্রী অভিযোগ করেন-বখাটে অনিক তাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যায়। এরই মধ্যে সে জানতে পারে বখাটে অনিক মেয়েদের বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে এবং তাদের ছবি ও ভিডিও করে রেখে তাদের ব্লাক মেইলিং করে অর্থ আদায় করে। সে বখাটে অনিককে বুঝতে না দিয়ে তার সাথে যোগাযোগ রাখে। এরপর গত বৃহস্পতিবার রাত ৮ টায় নগরীর কালীবাড়ীর মুখে সদর রোডে একটি মেয়ের হাত ধরে যাচ্ছে। মেয়েটি কে জিজ্ঞাসা করলে সে ওই ছাত্রীকে না চেনার অভিনয় করে। এ সময় বখাটে অনিকের হাত ধরে থাকা এইচএসসি পড়–য়া তাজ নামের ওই মেয়েটিকে হামলার শিকার ছাত্রী জানায় তাকে বিয়ের জন্য অনিক প্রতিদিন তার বাসার সামনে দাড়িয়ে দাড়িয়ে কান্না করে। এ সময় বখাটে অনিক ছাত্রীটির উপর হামলা চালায়। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

    স্কুল পড়ুয়া মেয়েদের নিয়ে ঘুড়ে বেড়াচ্ছে বখাটে অনিক

    পরে বখাটে অনিকের বাবা ও চাচা এবং কয়েকজন প্রভাশালীর চাপের মুখে থানায় দাখিল করা এজাহার তুলে নেয়।
    তবে পুলিশ সূত্র ও ভুক্তভুগী ছাত্রী জানিয়েছে বখাটের অনিক, তার বাবা আনিসুর রহমান ওরফে বাবুল চৌধুরী তার চাচা থানায় ৬শ টাকার স্টাম্পে অঙ্গীকার নামা দিয়েছে। অঙ্গীকার নামায় অনিক ও তার বাবা-চাচা উল্লেখ করেছে- অনিক বিয়ের প্রলোভনে কোন ছাত্রীর সাথে এ ধরণের সম্পর্ক তৈরি করে অশ্লীল ভিডিও ও ছবি তৈরি করে অর্থ আদায় করবে না। এরপর বখাটে অনিক ভুক্তভুগী ছাত্রীর পা ধরে কান্নাকাটি করে মাফ চায়।

    এ ব্যাপারে কোতয়ালী থানার এসি শাহনাজ পারভীন সাংবাদিকদের জানান-অনিক একটি বখাটে ছেলে। ভুক্তভুগী ছাত্রীটি এজাহার তুলে নিয়েছে। এ কারণে বখাটে অনিককে শাস্তির হাত থেকে রক্ষা পেয়ে যায়।

    বখাটে অনিক থানায় বাবা মায়ের সামনে এক মেয়ের পা ধরে ক্ষমা চেয়ে শেষ রক্ষা পায়।

    বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ওই কলেজছাত্রীর বরাত দিয়ে জানিয়েছেন- অনিক ভুক্তভুগী ওই ছাত্রীর পাশাপাশি আরও একটি ছাত্রীর সাথে প্রেম করত। এ দৃশ্য দেখে ফেলে ওই ছাত্রী। এ নিয়ে কথাকাটির এক পর্যায়ে ছাত্রীটিকে মারধর করে অনিক। ছাত্রী এজাহার তুলে নিয়েছে। অনিক ও তার পরিবার স্টাম্পে অঙ্গীকার করেছে এ ধরনের অপরাধ আর করা হবে না। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
    নগরীর কোতয়ালী থানার সামনেই একটি ছাত্রীকে মারধর করা বখাটে

  • দুর্নীতিবাজ নয়, মনোনয়ন পাবে জনপ্রিয়রা:প্রধানমন্ত্রী

    দুর্নীতিবাজ নয়, মনোনয়ন পাবে জনপ্রিয়রা:প্রধানমন্ত্রী

    দুর্নীতিবাজরা নয় নিজ এলাকায় যার জনপ্রিয়তা আছে তাকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

    তিনি বলেছেন, ‘যেসব এমপি টাকা নিয়ে কাজ করেন, দুর্নীতি করেন, তারা নমিনেশন পাবেন না। নমিনেশন দেওয়া হবে এলাকায় যার জনপ্রিয়তা আছে তাকেই।’

    শনিবার আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    কেউ দলের বিরুদ্ধে কথা বললে তার মনোনয়ন পাওয়ার কোনও সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটের রাজনীতি করতে হলে উন্নয়নের কথা জনগনের সামনে তুলে ধরতে হবে।’

    দুঃসময়ে দলের হাল ধরে রাখা কর্মীরা যাতে অবহেলিত না হয় সেদিকে নজর রাখা হবে বলেও জানান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

    শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনের স্বার্থে মহাজোট করেছে আওয়ামী লীগ। কিন্তু দায়িত্ব সবচেয়ে বেশি লীগের।’

    আওয়ামী লীগ যাকে মনোনয়ন দিবে তার হয়ে সবাইকে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

    এছাড়া আওয়ামী লীগে সুযোগ সন্ধানীদের প্রতি নজর রাখার জন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্বাধীনতা বিরোধীরা যাতে ভোট না পায় সে ব্যাপারে সজাগ থাকারও নির্দেশ দেন তিনি।

    বাঙালির যা কিছু অর্জন সবই আওয়ামী লীগের শাসনামলে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য। সব ধর্মের মানুষের দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এই দল।’

    ‘৭৫ এর পর এদেশের ক্ষমতা ছিল ক্যান্টনমেন্টে বন্দী। রাজনীতি জনগণের কল্যাণে না হলে তা দিয়ে জনগণের জন্য কিছু করা যায় না। ক্ষমতা নিজেদের ভোগ দখলের জন্য না।’

    প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ সবসময় কাজ করেছে জনগণের জন্য। রাজনীতি সঠিক হলে এবং দেশের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করলে দেশের উন্নয়ন হয় এটি প্রমাণ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কথা দিলে কথা রাখে।’

    বিএনপির রাজনীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দূর্নীতিবাজদের দলে রাখার জন্য দলের গঠনতন্ত্র পরিবর্তন করে বিএনপি নিজেদের দূর্নীতিবাজ দল হিসেবে প্রমান করেছে।’

    এসময় আওয়ামী লীগ সরকার যুগের সাথে তাল মিলিয়ে অর্থনৈতিক নীতিমালাকে সময় উপযোগী করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

  • সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মনোনয়ন পাওয়ায় বরিশালে আনন্দ মিছিল

    সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মনোনয়ন পাওয়ায় বরিশালে আনন্দ মিছিল

    বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দলীয় মনোনয়ন পাওয়ার খবরে শহরে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। শুক্রবার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানী থেকে ঘোষণা আসার পরেই বাধভাঙা উল্লাস শুরু করেন অনুসারীরা। বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের সদর রোডে বেশ কয়েকটি আনন্দ মিছিল করেছেন।

    শুধু ছাত্রলীগ নয় আওয়ামী স্বেচ্ছসেবকলীগ, শ্রমিকলীগ,আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, তাতীলীগ সহ সকল সহযোগী সংগঠন আনন্দ মিছিল বের করেন।

    আনন্দ মিছিলের সাথে সমস্ত বরিশালে মিষ্টি বিতরন করা হয়। আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি মুহা: পলাশ চৌধুরী চাদমারী ও পুলিশ হাসপাতাল এর মোড়ে,মিস্টি বিতরন করেন ।