Author: banglarmukh official

  • মোগো স্বপ্ন পূরণ হবে : ধন্যবাদ মা হাসিনা ।

    মোগো স্বপ্ন পূরণ হবে : ধন্যবাদ মা হাসিনা ।

    শেখ সুমন :

    বঙ্গবন্ধু আমাগো স্বপ্ন দেখিয়েছিল যে স্বাধীন হবে আমাগো এই দেশ। মোরাও স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন পূরণ হইছে। তারপর অনেক স্বপ্ন দেখছিলাম। কিন্তু আমাগো কান্দাইয়া চইলা গেল বঙ্গবন্ধু। ভাবছিলাম আর স্বপ্ন দেইখ্যা লাভ নাই। কিন্তু মোগো মা ,শেখ হাসিনা আমাগো অনেক স্বপ্ন পুরা করছে। আজকেও মোর একডা স্বপ্ন পূরন করছে মা শেখ হাসিনা। হেইডা হইলো আমাগো সাদিক আব্দুল্লাহকে নৌকা মার্কা দেছে।

    এহন সাদিক জিত্যাই আমাগো বরিশালের ভালো করবো।রাস্তা ঠিক করবে, ড্রেন ভালো করবে, আমাগো সবাইরে খাওয়ার পানি দেবে এই ডাই আমার শেষ স্বপ্ন। আর আমাগো ভাঙ্গা রাস্তায় রিক্সা চালাতে হবে না। ধন্যবাদ আমাগো মা শেখের মাইয়া শেখ হাসিনা।

    এভাবেই রিক্সা চালাতে চালাতে এই প্রতিবেদকের সাথে আপন মনে কথা বলেছেন রিক্সা চালক আব্দুর রহিম মিয়া। বরিশাল মহানগরীর সাত নং পলাশপুরের বাসিন্দা আব্দুর রহিম মিয়া। সত্তরের কাছাকাছি বয়সের এই ব্যাক্তি আরো বলেন, জীবনেতো অনেক নেতা দেখলাম। অনেকেই নিজের আখের গুছিয়েছে।কিন্তু মরহুম শওকত হোসেন হিরোন ই এই বরিশালের উন্নয়ন করছে। আর কেউ যদি এই বরিশালের উন্নয়ন করতে পারে সে হচ্ছে সাদিক আব্দুল্লাহ। সেই পারে আমাদের সকলের স্বপ্ন পূরণ করতে।

    সেই আমাদের কষ্ট বোঝে। আমি গেছিলাম তার কাছে সাহায্য চাইতে, আমার লগে খুব ভালো ব্যাবহার করছে। যা চাইছি তাই দিছে। আমারে না আরো অনেকেরই দিছে। আমি জানি এই নির্বাচনে হেই জিতবো। মোর ভোটটা হেরেই দিমু।

    আগামী ত্রিশে জুলাই বরিশাল সিটিকর্পোরেশনের নির্বাচন। নির্বাচনে আওয়ামীলীগ থেকে আজ বিকেলে মনোনয়ন দেওয়া হয়েছে সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহকে। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহ। মনোনয়ন পাওয়ার পর থেকেই বরিশালের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের হাওয়া বইছে।এখন সকলে অপেক্ষায় আছে ত্রিশে জুলাই নির্বাচনে সাদিক আব্দুল্লাহর জয়।

  • কেউ আইনের ঊর্ধ্বে নন : এমপিপুত্রের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

    কেউ আইনের ঊর্ধ্বে নন : এমপিপুত্রের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

    এমপিপুত্র শাবাবের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে পথচারী হত্যার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিষয়টি তদন্তাধীন। আমরা এখনই সুনির্দিষ্টভাবে বলতে পারবো না কে গাড়ি চালাচ্ছিলেন। তদন্তের পরই সবকিছু জানা জানা যাবে। তবে এটুকু বলতে পারি কেউ আইনের ঊর্ধ্বে নয়, তিনি যদি এমপি পুত্রও হন।‘

    শুক্রবার রাজধানীর গুলশানে হোটেল আমারি আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

    মঙ্গলবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপরে বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার এক ব্যক্তিকে চাপা দিয়ে দ্রুত বিজয় সরণির দিকে যায়। এ ঘটনায় সেলিম ব্যাপারি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়।

    অভিযোগ উঠেছে বেপরোয়া গতিতে ওই প্রাইভেট কারটি চালাচ্ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরীর ছেলে শাবাব। তবে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে।

    এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে মন্ত্রী বলেন, একটা দুর্ঘটনা ঘটেছে। একজন পথচারী নিহত হয়েছেন। আমরা তদন্তের মধ্যে রয়েছি, তদন্তের পরই বলতে পারব কে গাড়ি চালাচ্ছিল, কার গাড়ি ছিল। এটুকু বলতে পারবো কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন সবার জন্য সমান। যেই এ ঘটনা ঘটিয়ে থাকুক তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আপনারা অতিতেও দেখেছেন কাউকে ছাড় দেয়া হচ্ছে না। সে যেই হোক।

    ঈদের আগে খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে বিএনপির কঠোর আন্দোলনের হুমকির বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত। তাদের রাজনৈতিক সব কৌশলই রয়েছে। তারা তো বলবেই। তবে আপনারা দেখছেন বিএনপি কি ধরনের আন্দোলন করছে?

    এর আগে ‘ফোস্টারিং পিস অ্যান্ড ইনক্লুসিভ কমিউনিটি ইন বাংলাদেশ : দ্য রোল অফ রিলিজিয়াস লিডার অ্যান্ড অ্যাক্টরস’ শীর্ষক অনুষ্ঠানে যোগদেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    ওই অনুষ্ঠানে তিনি বলেন, ধর্ম হলো বিশ্বাস। বিশ্বাস থেকেই ধর্ম। আমরা কেউ কিন্তু সৃষ্টিকর্তাকে দেখিনি। তারপর বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই আমাদের ধর্ম।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা পথ হারিয়ে যাচ্ছিলাম। একটি অকার্যকর দেশ গড়ার প্রচেষ্টা আমরা দেখেছি। সে দিন সবাই আমার ডাকে সাড়া দিয়েছিলেন। আমরা জঙ্গি, সন্ত্রাস দমন করতে পেরেছিলাম। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সে আমরা আটল রয়েছি। জঙ্গি, সন্ত্রাসকে আমরা কোনোভাবে স্থান দেবো না।

  • শেষ মুহূর্তের দুই গোলে দ্বিতীয় রাউন্ডের পথে ব্রাজিল

    শেষ মুহূর্তের দুই গোলে দ্বিতীয় রাউন্ডের পথে ব্রাজিল

    প্রিয় দল ব্রাজিলকে সমর্থন দিতে ম্যাচের অনেক আগে থেকেই স্টেডিয়ামের বাইরে সমর্থকদের ভীড়। সেন্ট পিটার্সবার্গ যেন হলুদের জনসমুদ্র। তবে তাদের মুখে হাসি ফোটাতে কোস্টারিকার জমাট রক্ষণকে কিছুতেই পরাস্ত করতে পারছিলেন না নেইমার-কৌতিনহোরা।

    নির্ধারিত সময়েও গোল না পেয়ে নিশ্চিত ড্রয়ের পথেই ছিল ম্যাচটি। অতিরিক্ত সময়ে এসে নিজেদের জাদু দেখিয়েছে ব্রাজিল। অতিরিক্ত সময়ে কৌতিনহো আর নেইমারের দুর্দান্ত দুই গোলে কোস্টারিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের অনেকটা কাছে চলে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    প্রথমার্ধ থেকেই দাপট দেখিয়ে খেলেছে টুর্নামেন্টের হট ফেবারিট ব্রাজিল। কেবল গোলটাই পাচ্ছিল না। ম্যাচের তৃতীয় মিনিটে কৌতিনহোর দূরপাল্লার শট বক্সের অনেক উপর দিয়ে চলে যায়।

    neymar-5

    ১৩ মিনিটে বড় একটি সুযোগ পেয়েছিল কোস্টারিকাও। ডানপাশ থেকে ক্রিশ্চিয়ান গ্যাম্বোয়া দারুণভাবে বলটা বাড়িয়ে দিয়েছিলেন বক্সের মধ্যে দৌঁড়ে যাওয়া ইয়োহান ভেনেগাসের কাছে, তার শট গোলপোস্টের বাম পাশ ঘেঁষে বেরিয়ে যায়।

    ২৫ মিনিটে ডানপ্রান্ত দিয়ে দৌঁড়ে বল নিয়ে যান মার্সেলো, দেন নেইমারকে। নেইমার বক্সের মধ্যে থাকা গ্যাব্রিয়েল হেসুসের কাছে বল দিলে সেটা জালে জড়াতে ভুল করেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তবে সেটা অফসাইডর কারণে বাতিল করে দেন রেফারি।

    ২৮ মিনিটে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে গিয়েছিলেন নেইমার। কোস্টারিকা গোলরক্ষক কেইলর নাভাস এগিয়ে এসে কোনোমতে সেটা ফিরিয়ে দেন। পরের মিনিটে আরও দুটি আক্রমণ করে ব্রাজিল। বাঁ প্রান্তে বক্সের বাইরে থেকে মার্সেলোর দূরপাল্লার শট একটুর জন্য পোস্টের ডানপাশ দিয়ে বেরিয়ে যায়। ২৯ মিনিটে কৌতিনহো আরেকটি শট নেন একই জায়গা থেকে, সেটাও পোস্টের একটু উপর দিয়ে চলে যায়।

    ৩২ মিনিটে আরও একবার বল নিয়ে বক্সে ঢুকে যান নেইমার, পাস দিয়েছিলেন হেসুসকে। তিনি সেটায় মাথা ছুঁয়াতে পারেননি, প্রতিপক্ষ ডিফেন্ডার ব্রায়ান অভিয়েদো বল ক্লিয়ার করেন। অফসাইডও ডাকেন রেফারি।

    coutinho-2

    ৪০ মিনিটে একাই বল নিয়ে বক্সের বাইরে বাঁ দিক থেকে শট নিয়েছিলেন মার্সেলো, নাভাসের সেটা ধরতে কষ্ট হয়নি। ৪৩ মিনিটে ব্রাজিলের আরেকটি সংঘবদ্ধ আক্রমণ রুখে দেয় কোস্টারিকা। ফলে গোলশুন্য সমতা নিয়েই প্রথমার্ধ শেষ করে দুই দল।

    দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে নিশ্চিত একটি গোলের সুযোগ নষ্ট করে ব্রাজিল। পাওলিনহোর ক্রসে আরেকটি সংঘবদ্ধ আক্রমণে গোলমুখে জটলা পাকিয়েও সাফল্য পায়নি সেলেসাওরা। ৪৯ মিনিটে একইরকম আক্রমণে আরও একবার হতাশ হতে হয় তাদের। ফ্যাগনারের ক্রস থেকে বল পেয়ে হেসুসের শট গোলবারে লেগে ফেরত আসে।

    ৫৬ মিনিটে পাওলিনহোর ক্রস থেকে বক্সের মধ্যে নেইমারের শট আঙুলের ডগা দিয়ে ফিরিয়ে দেন নাভাস। পরের মিনিটে পাওলিনহোর কাছ থেকেই বল পেয়েই সরাসরি রিয়াল গোলরক্ষকের হাতে মেরে দেন কৌতিনহো।

    ৭০ মিনিটে নেইমারের কর্ণার থেকে কাসিমিরো দারুণ একটি হেড নিয়েছিলেন। কিন্তু সেটা দক্ষতার সঙ্গে ধরে ফেলেন নাভাস। মিনিট দুয়েক পর কোস্টারিকা ডিফেন্ডারের ভুলে বল পেয়ে গিয়েছিলেন নেইমার। তবে পিএসজি তারকা বলটা আরও একটু ভেতরে না নিয়ে বক্সের বাইরে থেকেই শট মেরে দেন, যদিও সেটা একটুর জন্য জাল পায়নি।

    ৭৭ মিনিটে বলতে গেলে একাই মাঝমাঠ থেকে বল নিয়ে কোস্টারিকার বক্সে ঢুকে পড়েন নেইমার। কিন্তু ফাঁকা পেয়েও শটটা নিতে পারেননি। প্রতিপক্ষ ডিফেন্ডারের আলতো ছোঁয়ায় বক্সের মধ্যেই পড়ে যান নেইমার। ভিএআরে দেখা যায় এটা ফাউল হয়নি।

    coutinho-3

    গোল পেতে এরপর আক্রমণ চালিয়েই গেছে ব্রাজিল। ৮৫ মিনিটে বক্সের বাইরে থেকে কৌতিনহোর শট ধরে ফেলেন নাভাস। একই মিনিটে কাসিমিরো, হেসুস আর নেইমারের সমন্বিত আরেকটি আক্রমণ ডিফেন্সে আটকে গেলে গড়িয়ে যাওয়া বল শুয়ে ধরে ফেলেন কোস্টারিকা গোলরক্ষক।

    নির্ধারিত সময়ে গোলশুন্য ডঅতিরিক্ত সময়ের প্রথম মিনিটে এসে অবশেষে হতাশা কাটে ব্রাজিলের। ফার্নান্দোর ক্রস পেয়ে বক্সের মধ্যে ফিরমিনোর মাথা হয়ে হেসুসের পায়ে বল যায়। সেখান থেকে তিনি সেটা দেন দৌঁড়ে আসা কৌতিনহোকে। বার্সেলোনা মিডফিল্ডার সেটা জালে জড়াতে একটুও ভুল করেননি (১-০)।

    চতুর্থ মিনিটে ফিরমিনো আর কৌতিনহোর ওয়ান টু ওয়ান পাসে আরেকটি গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে সেটা কাজে লাগাতে পারেননি। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে এসে দুর্দান্ত আরেকটি গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বক্সের ডানপাশ থেকে কস্তার পাস থেকে গোল করেন নেইমার (২-০)।

  • আ.লীগ মেয়র প্রার্থী হলেন লিটন, সাদিক ও কামরান

    আ.লীগ মেয়র প্রার্থী হলেন লিটন, সাদিক ও কামরান

    রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ তাদের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে। এ নির্বাচনে প্রার্থী মনোনীত হয়েছেন- রাজশাহীর এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশালের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বদরউদ্দিন আহমদ কামরান।

    আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

    আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে রাজশাহী সিটি নির্বাচনে ১৪ দলের একক প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নাম ঘোষণা করা হয়েছে জোটের বৈঠকে।

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ‘একক প্রার্থী’ হিসেবে আবুল হাসানাত আবদুল্লাহর পুত্র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নামের প্রস্তাব কেন্দ্রে পাঠিয়েছে মহানগর আওয়ামী লীগ। তবে এ পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও নগর আওয়ামী লীগ সদস্য মাহামুদুল হক খান মামুন মনোনয়ন সংগ্রহ করেন।

    এছাড়া সিলেটে অনুষ্ঠিত সভায় মেয়র পদে নিজেদের প্রার্থিতার ঘোষণা দেন দলের পাঁচ নেতা। তারা হলেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার ও অধ্যাপক জাকির হোসেন এবং শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ।

  • সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্কে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ

    সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্কে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ

    বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনের জন্য সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্কে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার বিকেল ৫টায়  গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

    সভা শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বরিশাল সিটি নির্বাচনে অাওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম। বরিশাল সিটির মনোনয়ন চুড়ান্ত করতে আজ ২২ জুন আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা আহবান করা হয়। আজ শুক্রবার বরিশাল সিটি মেয়র প্রার্থী হিসেবে সেরনিবাত সাদিক আব্দুল্লাহ্ নাম ঘোষণা করা হয়।

    দলের একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতির নির্দেশে সম্প্রতি বরিশাল কয়েক দফা মাঠ জরিপ চালানো হয়। এসব জরিপ পর্যালোচনায় দেখা যায়, বরিশাল সিটিতে অন্য মনোনয়ন প্রত্যাশীদের তুলনায় এগিয়ে ছিলেন সেরনিবাত সাদিক আব্দুল্লাহ্। জরিপ পর্যালোচনায় দলের হাইকমান্ড সাদিকের পক্ষে মত আগেই দিয়েছিল। প্রার্থী ঘোষণা করা ছিল কেবল সময়ের ব্যাপার মাত্র।

    বরিশাল সিটির মেয়র পদে সেরনিবাত সাদিক আব্দুল্লাহ্ই মনোনয়ন দেওয়া উল্লেখ করে ওই নেতা জানান, বরিশাল আওয়ামীলীগ মনোনীত সাবেক মেয়র শওকত হোসেন হিরন কয়েক বছর আগে মৃত্যুবরন করেছেন। যার মৃত্যুরপর বরিশাল মহানগর আওয়ামীলীগের নেতা কর্মীরা এক প্রকার হতাশায় জর্জরিত হয়ে পরেছিলেন। তখন শওকত হোসেন হিরন বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছিলেন। কিন্তু তার মৃত্যুর পর সঠিক দিক নির্দেশনা বা সর্বস্তরের নেতা কর্মীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখারমত তেমন কেউ ছিলনা। দলের সেই করুন অবস্থায় বরিশাল মহানগর আওয়ামীলীগের হাল ধরেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    পরবর্তিতে তাকে ঘীরে সকল নেতা কর্মীরা পুনরায় উজ্জীবিত হয়। নেতা কর্মীদের সাথে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সার্বক্ষনিক যোগাযোগ এবং জনগনের সাথে তার নিবীড় সম্পৃক্ততা মানুষের মনে তাকে নিয়ে বরিশাল সিটির পরবর্তী নগরপিতা হিসাবে স্বপ্ন দেখায়। তিনি যখন দলের হাল ধরেছেন তখন বরিশাল মহানগর আওয়ামীলীগের কোন পূর্ণাঙ্গ কমিটি ছিলনা। পরবর্তিতে কমিটি হলে তিনি বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হন।

    কিন্তু দলীয় নেতা কর্মীরা তাকে দলের  নীতি নির্ধারক হিসাবে দেখতে চেয়েছিলেন। কিন্তু তা না হওয়ায় দলের তৃনমূলের সকল নেতা কর্মীরা এক বর্ধীত সভায় সকলের সিদ্ধান্ত মতে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কে ২০১৮ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার জন্য জোর দাবী উপস্থাপন করেন।এসব বিষয় বিবেচনায় তাকেই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী করা হয়।

    সিটি কর্পোরেশনে দলীয় প্রার্থীদের প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাতকার শেষে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়। দলীয় কোন্দলের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের মতো বড় দলে তৃণমূলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। যেহেতু প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছে তাই ঐক্যবদ্ধ আওয়ামী লীগ মাঠে নামবে। কারণ কোন্দলকারীরা দলে আর প্রশ্রয় পাবেন না, প্রধানমন্ত্রীর এই সতর্কবার্তা সম্পর্কে সবাই ওয়াকিবহাল।

    বরিশাল সিটির প্রার্থী বাছাই নিয়ে বেশ অস্বস্তির মধ্যে ছিল ক্ষমতাসীন দল। বরিশাল নৌকা প্রতীকে মেয়র প্রাথী হওয়র মূল লড়াইয়ে ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য সেরনিয়াবাত সাদিক আআব্দুল্লাহ এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। তবে দলের শীর্ষপর্যায় থেকে বরিশাল সিটিতে সেরনিয়াবাত সাদিক আআব্দুল্লাহকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে কিছুটা নির্ভার হয় আওয়ামী লীগের দায়িত্বশীলরা।

    প্রসঙ্গত, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী ৩০ জুলাই ভোট গ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচনী সময়সূচি অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    এ তিন সিটিতে আগামী ১৩ জুন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৮ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ ও ২ জুলাই এবং প্রার্থিতা প্রত্যাহার ৯ জুলাই। আগামী ১০ জুলাই এ সিটি নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচার।

  • সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্কে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ

    সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্কে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ

    বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনের জন্য সেরনিবাত সাদিক আব্দুল্লাহ্কে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার বিকেল ৫টায়  গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

    সভা শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বরিশাল সিটি নির্বাচনে অাওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম। বরিশাল সিটির মনোনয়ন চুড়ান্ত করতে আজ ২২ জুন আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা আহবান করা হয়। আজ শুক্রবার বরিশাল সিটি মেয়র প্রার্থী হিসেবে সেরনিবাত সাদিক আব্দুল্লাহ্ নাম ঘোষণা করা হয়।

    দলের একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতির নির্দেশে সম্প্রতি বরিশাল কয়েক দফা মাঠ জরিপ চালানো হয়। এসব জরিপ পর্যালোচনায় দেখা যায়, বরিশাল সিটিতে অন্য মনোনয়ন প্রত্যাশীদের তুলনায় এগিয়ে ছিলেন সেরনিবাত সাদিক আব্দুল্লাহ্। জরিপ পর্যালোচনায় দলের হাইকমান্ড সাদিকের পক্ষে মত আগেই দিয়েছিল। প্রার্থী ঘোষণা করা ছিল কেবল সময়ের ব্যাপার মাত্র।

    বরিশাল সিটির মেয়র পদে সেরনিবাত সাদিক আব্দুল্লাহ্ই মনোনয়ন দেওয়া উল্লেখ করে ওই নেতা জানান, বরিশাল আওয়ামীলীগ মনোনীত সাবেক মেয়র শওকত হোসেন হিরন কয়েক বছর আগে মৃত্যুবরন করেছেন। যার মৃত্যুরপর বরিশাল মহানগর আওয়ামীলীগের নেতা কর্মীরা এক প্রকার হতাশায় জর্জরিত হয়ে পরেছিলেন। তখন শওকত হোসেন হিরন বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছিলেন। কিন্তু তার মৃত্যুর পর সঠিক দিক নির্দেশনা বা সর্বস্তরের নেতা কর্মীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখারমত তেমন কেউ ছিলনা। দলের সেই করুন অবস্থায় বরিশাল মহানগর আওয়ামীলীগের হাল ধরেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    পরবর্তিতে তাকে ঘীরে সকল নেতা কর্মীরা পুনরায় উজ্জীবিত হয়। নেতা কর্মীদের সাথে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সার্বক্ষনিক যোগাযোগ এবং জনগনের সাথে তার নিবীড় সম্পৃক্ততা মানুষের মনে তাকে নিয়ে বরিশাল সিটির পরবর্তী নগরপিতা হিসাবে স্বপ্ন দেখায়। তিনি যখন দলের হাল ধরেছেন তখন বরিশাল মহানগর আওয়ামীলীগের কোন পূর্ণাঙ্গ কমিটি ছিলনা। পরবর্তিতে কমিটি হলে তিনি বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হন।

    কিন্তু দলীয় নেতা কর্মীরা তাকে দলের  নীতি নির্ধারক হিসাবে দেখতে চেয়েছিলেন। কিন্তু তা না হওয়ায় দলের তৃনমূলের সকল নেতা কর্মীরা এক বর্ধীত সভায় সকলের সিদ্ধান্ত মতে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কে ২০১৮ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার জন্য জোর দাবী উপস্থাপন করেন।এসব বিষয় বিবেচনায় তাকেই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী করা হয়।

    সিটি কর্পোরেশনে দলীয় প্রার্থীদের প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাতকার শেষে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়। দলীয় কোন্দলের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের মতো বড় দলে তৃণমূলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। যেহেতু প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছে তাই ঐক্যবদ্ধ আওয়ামী লীগ মাঠে নামবে। কারণ কোন্দলকারীরা দলে আর প্রশ্রয় পাবেন না, প্রধানমন্ত্রীর এই সতর্কবার্তা সম্পর্কে সবাই ওয়াকিবহাল।

    বরিশাল সিটির প্রার্থী বাছাই নিয়ে বেশ অস্বস্তির মধ্যে ছিল ক্ষমতাসীন দল। বরিশাল নৌকা প্রতীকে মেয়র প্রাথী হওয়র মূল লড়াইয়ে ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য সেরনিয়াবাত সাদিক আআব্দুল্লাহ এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। তবে দলের শীর্ষপর্যায় থেকে বরিশাল সিটিতে সেরনিয়াবাত সাদিক আআব্দুল্লাহকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে কিছুটা নির্ভার হয় আওয়ামী লীগের দায়িত্বশীলরা।

    প্রসঙ্গত, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী ৩০ জুলাই ভোট গ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচনী সময়সূচি অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    এ তিন সিটিতে আগামী ১৩ জুন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৮ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ ও ২ জুলাই এবং প্রার্থিতা প্রত্যাহার ৯ জুলাই। আগামী ১০ জুলাই এ সিটি নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচার।

  • অবশেষে মুখ খুললেন শ্রীদেবীকন্যা জাহ্নবী

    অবশেষে মুখ খুললেন শ্রীদেবীকন্যা জাহ্নবী

    সময়ের নিয়মে নতুন দিন এসেছে আবার তা চলেও গেছে। মা চলে যাওয়ার পর শ্যুটিং ফ্লোরেই মিলেছে তার শান্তি। শ্রীদেবীর মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন তার মেয়ে জাহ্নবী কাপুর। জানালেন মাকে ছাড়া কীভাবে কাটছে তার দিনগুলি।

    “আমার মনে হয়, অভিনয় করাটাই আমাকে অনেক ভাবেই বাঁচিয়ে দিয়েছে। ‘ধড়ক’ ছবির শুটিং ফ্লোরে যদি ফিরে না আসতাম বা অভিনয় না করতে পারতাম তবে হয়তো আমার পক্ষে খুবই কষ্টের হতো। তবে পরিবারের পাশাপাশি কাজের মধ্যে থাকায় এগিয়ে চলার শক্তি পেয়েছি। তবে ব্যাপারটা মোটেও সহজ ছিল না।” এভাবেই অকপট ভাবে মনের কথা জানালেন শ্রীকন্যা।

    গত ২০ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলে অস্বাভাবিক মৃত্যু হয় শ্রীদেবীর। ঘটনার শোক কাটিয়ে উঠতে সময় লেগেছিল। তবে সেই শোক সরিয়ে মায়ের মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যেই শুটিং ফ্লোরে ফিরে গিয়েছিলেন জাহ্নবী কাপুর।

  • লজ্জাজনক হারের কারণ জানালেন আর্জেন্টিনা কোচ

    লজ্জাজনক হারের কারণ জানালেন আর্জেন্টিনা কোচ

    রাশিয়া বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবে পা রাখা আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শুরুতেই ধাক্কা খায়। দ্বিতীয় ম্যাচে তা আরও হতাশার ও ভয়াবহ। ক্রোয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপ থেকেই বাদ পড়ার শঙ্কায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

    ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ মাঠে নেমেছিল, তা ব্যাপক বেখাপ্পা ছিল। পাওলো দিবালার অস্ত্রকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। ছিলেন না অ্যাঞ্জেল ডি মারিয়া। তার জায়গায় যাকে খেলানোর গুঞ্জন ছিল, সেই ক্রিস্টিয়ান পাভনকে নামানো হয়নি। ডিফেন্স, মাঝমাঠ সব অগোছালো ছিল। এছাড়া দলে রয়েছেন লিওনেল মেসির মতো ফুটবলার। অথচ তাকে খুজেঁ পাওয়া যাচ্ছে না। খুজেঁ পাওয়া যাবে কী করে? মিডফিল্ড থেকে তো বলই সরবরাহ পাননি তিনি। ফলে ৩-০ গোলের লজ্জাজনক এ হারের সব দায় মাথা পেতে নিয়ে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।

    তিনি বলেছেন, আমার সব সিদ্ধান্তই ভুল ছিল। পরাজয়ের তিক্ত যন্ত্রণা অনুভব করছি। এমন পরিস্থিতির জন্য আমিই দায়ী। আমরা এখনো দল হয়ে উঠতে পারিনি। কোনো জায়গায় কোনো সমন্বয় নেই। আমরা তাদের হারাতে চেয়েছিলাম। তবে প্রথম গোল হজমের সঙ্গে আমরা হেরে গেছি। কারণ, এরপর ছেলেরা মানসিকভাবে ভেঙে পড়েছিল।

    তিনি বলেন, আমি ক্রোয়েশিয়াকে ঠিকমতো পড়তে পারিনি। কর্তা হিসেবে সব দায় আমাকে নিতে। কারণ হয়তো শিষ্যরা আমার রণকৌশল বুঝতে পারেনি।

  • এবার গরুকে ধর্ষণ করে হত্যার অভিযোগ

    এবার গরুকে ধর্ষণ করে হত্যার অভিযোগ

    বিকৃতকাম মানুষের যৌন লালসার কারণে অহরহ ধর্ষণের শিকার হচ্ছে শিশু, কিশোরী, তরুণী, কর্মজীবী নারী, গৃহবধূসহ বিভিন্ন শ্রেণির নারী। এবার রেহাই পেল না গরুও। বৃহস্পতিবার ভারতের শ্যামপুর থানার বাড়গ্রাম পূর্বপাড়ায় রাতের অন্ধকারে প্রতিবেশীর গরুকে ধর্ষণ করে হত্যা করেছে বলে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    জানা যায়, ভারতের শ্যামপুর থানার বাড়গ্রাম পূর্বপাড়ায় এক যুবক রাতের অন্ধকারে প্রতিবেশীর গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলে। বৃহস্পতিবার বাড়গ্রামে নদীর ধারে একজন প্রাণী চিকিৎসক ও ছয়জন প্রাণী স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে গরুটির ময়নাতদন্ত করা হয়। এর প্রেক্ষিতে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এক গৃহবধূর ওই গরুটি বুধবার বাড়িতে খোঁজ করে না মাঠে মরে পড়ে থাকতে দেখা যায়। এসময় গরুটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ হলে যুবক সুজল মাইতি পুলিশে দেওয়া হয়। মাস ছয়েক আগে এক রাতে সুজল ওই গরুটিকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় তার উপর এই সন্দেহ করে গ্রামবাসী।

  • ইসলাম নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য ইরানে অনন্ত জলিল

    ইসলাম নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য ইরানে অনন্ত জলিল

    ইসলামের শান্তির বিষয়টি নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের বিষয়ে ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলিরেজা তাবেশের বৈঠক করেছেন সিনেমা অভিনেতা, নির্মাতা এবং প্রযোজক অনন্ত জলিল

    সোমবারের সেই বৈঠকে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে ফারাবি ফাউন্ডেশন এর সহযোগিতা চেয়েছেন অনন্ত জলিল। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ফারাবি ফাউন্ডেশন।

    বিবৃতিতে আলিরেজা তাবেশ বলেন, “আমরাও বাংলাদেশের সঙ্গে যৌথ সিনেমা প্রকল্পে কাজ করতে আগ্রহী। তবে প্রথমেই এমন একটি চিত্রনাট্য লিখতে হবে যেটা দুপক্ষকেই সন্তুষ্ট করবে। এটা খুবই আনন্দের বিষয় যে বাংলাদেশের অনন্ত জলিল বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করতে চান। বিশ্ব চলচ্চিত্র এবং আমাদের আঞ্চলিক চলচ্চিত্র শিল্পেরও উচিত এই বিষয়ে কাজ করা।”

    এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, “তিনি বিশ্বের কাছে ইসলামের সত্যিকার চিত্র এবং শান্তির ইসলামের চেহারাটি তুলে ধরতেই একটি চলচ্চিত্র নির্মাণ করতে চান। ইয়েমেন ও সিরিয়ায় অসংখ্য মুসলিম যন্ত্রণায় ভুগছে। অথচ ইসলাম হলো একটি শান্তি ও বন্ধুত্বের ধর্ম। আমি আমার ধারণা এবং চিন্তাগুলো ইরানের কাছে নিয়ে এসেছি, সেগুলোকে একটি চলচ্চিত্রে রুপদানের জন্য।”