Author: banglarmukh official

  • প্রীতি ম্যাচ খেললে মেসির পেনাল্টি মিস হতো না : ইসরায়েলি মন্ত্রী

    প্রীতি ম্যাচ খেললে মেসির পেনাল্টি মিস হতো না : ইসরায়েলি মন্ত্রী

    আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করায় খুশি হয়েছেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান। তিনি আর্জেন্টিনার বিরুদ্ধে ভালো খেলার জন্য আইসল্যান্ডের প্রশংসা করেছেন। খবর রেডিও তেহরানের

    ইসরায়েলের যুদ্ধমন্ত্রী দাবি করেন, ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ খেললে মেসির পেনাল্টি মিস হতো না।

    টুইট বার্তায় তিনি জানিয়েছেন, আইসল্যান্ডের সঙ্গে খেলায় আমরা দেখেছি ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলা কতটা জরুরি ছিল মেসির জন্য। মেসি যদি ওই প্রীতি ম্যাচ খেলতেন তাহলে আরও বেশি প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে পারতেন। প্রস্তুতি না থাকার কারণেই মেসি পেনাল্টি মিস করেছেন বলেও তিনি দাবি করেন।

    শনিবার আইসল্যান্ডের সঙ্গে খেলায় একটি পেনাল্টি মিস করেন মেসি। এর ফলে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের মধ্যে খেলা ড্র হয়। এরপরই এমন মন্তব্য করেন লিবারম্যান।

    আন্তর্জাতিক অঙ্গন ও ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিবাদের মুখে আর্জেন্টিনা ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচটি বাতিল করে। গত ৯ জুন ওই ম্যাচটি হওয়ার কথা ছিল।

  • নগরীতে দেয়াল ধসে শিশু নিহত

    নগরীতে দেয়াল ধসে শিশু নিহত

    বরিশাল শহরের আমানতগঞ্জ এলাকায় পানির ট্যাংকির নিচে চাপা পড়ে দোলন (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

    রোববার  বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। দোলন ওই এলাকার দেলোয়ারের মেয়ে।

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগের ডা. স্বপন চক্রবর্তী জানান, শিশুটি গোসল করার সময় পানির ট্যাংকি দেয়ালসহ ধসে পড়ে। এসময় নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে।

    তাৎক্ষণিক স্বজনেরা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

  • বরিশালের কারখানা নদীতে ট্রলারডুবিতে স্কুলছাত্রীসহ নিখোঁজ ৪

    বরিশালের কারখানা নদীতে ট্রলারডুবিতে স্কুলছাত্রীসহ নিখোঁজ ৪

    রিশালের বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদীতে ট্রলারডুবিতে ৪ জন নিখোঁজ রয়েছেন। রোববার (১৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিখোঁজরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার ফিরোজ খানের মেয়ে নিলা (১৪), একই এলাকার মো. জামালের ছেলে ইমরান (১৫), নলুয়া এলাকার মো. হিরোনের ছেলে রিপন (১৫) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া এলাকার মো. হারুনের শিশু মেয়ে হাফসা (৪)।

    প্রতক্ষদর্শীরা জানিয়েছে- ভাঙন কবলিত এলাকা কাকরদা লঞ্চঘাটে একটি ইঞ্জিন চালিত ট্রলার যাত্রী তুলছিল। ট্রলারটি কারখানা নদীর ওপারে ডিসি ঘাটের উদ্দেশে যাত্রী নিয়ে ছাড়ার সময় নদী পাড়ের বিশাল একটি অংশ পানিতে ভেঙে পড়ে। এতে নদীতে প্রচন্ড ঢেউয়ের সৃষ্টি হয়। এ সময় অন্তত ২০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। তখন অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ জন নিখোঁজ হয়।

    বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে নদীতে তীব্র স্রোতের কারণে কাজে বেশ বেগ পেতে হচ্ছে। নিখোঁজদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হবে।’

  • আ’লীগ নেতা আফজালুল করিমের ওপর সাংসদ পঙ্কজ সমর্থকদের হামলা

    আ’লীগ নেতা আফজালুল করিমের ওপর সাংসদ পঙ্কজ সমর্থকদের হামলা

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রচারণার প্রাক্কালে হামলার শিকার হয়েছেন মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফজালুল করিম। এতে এই নেতার অন্তত ৫ অনুসারী আহত হয়েছেন বলে শোনা গেছে। রোববার (১৭ জুন) বিকেলে উপজেলার উলানিয়া ইউনিয়নের বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

    হামলার শিকার বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম আগামী সাংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। তিনি নিজ এলাকায় হিজলা মেহেন্দিগঞ্জে (বরিশাল ০৪) দীর্ঘদিন যাবত প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন।

    অ্যাডভোকেট আফজালুল করিম জানিয়েছেন- বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে তিনি উপজেলার উলানিয়া বাজার এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। ওই সময় স্থানীয় সাংসদ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের সমর্থক উলানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠু চৌধুরী, সহ-সভাপতি ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান লিটন ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের ছেলে তারেক সরদারসহ অন্তত শতাধিক লোক একত্রিত হয়ে হামলা করেন।

    একপর্যায়ে হামলাকারীরা আফজালুল করিমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এসময় তার ৫ অনুসারী আহত হয়েছেন। ঘটনার পরপর আফজাল সেখান থেকে দ্রুত স্পীডবোটে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন।’

    এই বিষয়ে জানতে উলানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠু চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করেননি। তবে নিশ্চিত হওয়া গেছে- এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজমান।

    তবে সংশ্লিষ্ট মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বলছেন- এখানে কোন ধরনের হামলার ঘটনা ঘটেনি। উভয় নেতার অনুসারীদের মধ্যে ধস্তাধস্তি হলে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে সেখানকার পরিবেশ পুরোপুরি শান্ত রয়েছে।’

  • মেসির পেনাল্টি বাঁচিয়ে হইচই ফেলে দেওয়া গোলকিপারের পেশা শুনলে অবাক হবেন

    মেসির পেনাল্টি বাঁচিয়ে হইচই ফেলে দেওয়া গোলকিপারের পেশা শুনলে অবাক হবেন

    ওয়েবডেস্ক:

    শনিবার বিশ্বকাপের মঞ্চে প্রথম আবির্ভাবেই সবাইকে চমকে দিয়েছে আইসল্যান্ড। প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার আর্জেন্তিনাকে আটকে দিয়েছে তারা। সৌজন্যে জাতীয় দলের গোলকিপার হান্নেস ‘থর’ হাল্ডরসন। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় নীল-সাদা। এই মুহূর্তে বিশ্বজুড়ে ‘ট্রেন্ডিং’ তিনি। কিন্তু অবিশ্বাস্য ভাব নিজের মনঃসংযোগকে এক করে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিও মেসির শট আটকে সবাইকে রীতিমতো অবাক করে দেন। এই পর্যন্ত আমাদের প্রায় সবটাই জানা।

    কিন্তু বিশ্বকাপকে নিয়ে এমন অনেক অজানা গল্প থাকে যা আমাদের অনেকের কাছেই অজানা।

    আইসল্যান্ডের ফুটবলার ছাড়াও তাঁর একটি আলাদা পেশার জগত রয়েছে যা কিন্তু শুনলে বিশ্বাস করতে পারবেন না। তিনি নাকি ফুটবলার ছাড়া একজন পেশাদার পরিচালকও। ৩৪ বছর বয়সি এই গোলকিপার প্রথম জীবনে হাইস্কুলে পরিচালক হিসাবে কাজ শুরু করেছিলেন। শুধু তাই নয় গানের ভিডিও, ডকুমেন্টারিও পরিচালনা করেছেন। ২০১২ সালে আইসল্যান্ডের ইউরোডিভিসন ভিডিও তাঁরই প্রযোজনায়। ‘লেইনিলোগা’ নামক একটি শর্ট ফিল্ম তিনি প্রযোজনা করেছেন। যেটি চলতি বিশ্বকাপে সারা আইসল্যান্ড জুড়ে প্রদর্শিত হবে

  • ফুটবল বিশ্বে যত যৌন কেলেঙ্কারি

    ফুটবল বিশ্বে যত যৌন কেলেঙ্কারি

    ফুটবল তারকা মানেই নারীর স্বপ্নের পুরুষ। তারা শুধু খেলার মাঠ নয়, মাতান পরনারীর মনও। মাঠের মতো নারী হৃদয়েও তাদের ঝড় তোলার গতি কিন্তু খুব একটা কম নয়। তাদের এমন গল্প নতুন নয়। এমন বিতর্ক সেই আদিকাল থেকে। সময়ে সময়ে কম বেশি প্রায় সব জনপ্রিয় ফুটবল তারকা যৌন কেলেঙ্কারির সঙ্গে নিজেকে জড়িয়েছেন। ফুটবল বিশ্বে যৌন কেলেঙ্কারির সংখ্যা কম নয়। সেগুলোর কয়েকটি ঘটনা ও তাঁর সঙ্গে জড়িত তারকা ফুটলারদের গল্প বলা হল:

    ডিয়াগো ম্যারাডোনা

    নারী কেলেঙ্কারিতে জড়িয়ে ম্যারাডোনা বারবার শিরোনাম হয়েছেন। ২০ বছরের সংসার ভেঙ্গে ২০০৪ সালে ক্লদিয়ার সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। এ সংসারে দুই মেয়ে আছে। এ তো গেল বিয়ের খবর। তাঁর গার্লফ্রেন্ডের সংখ্যা কম নয়। বিয়ের পরই ক্রিস্টিনা সিনাগ্রা নামে এক ইতালীয় তরুণীর প্রেমে পড়েন তিনি। সিনাগ্রার গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নেয়। তবে সিনাগ্রাকে প্রথমে স্বীকার করেনি। ২০১০ সালে ম্যারাডোনার জীবনে আসে ভেরোনিকা ওজেদা নামে এক আর্জেন্টাইন মডেল। এখানে জন্ম দেয়া ছেলে নিয়েও তৈরি হয় যথেষ্ঠ বিতর্ক। ভেরোনিকার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার আগেই আসে রোসিও ওলিভা নামে আরেক নারী। ম্যারাডোনার অর্ধেক বয়সেরও কম বয়সী ওলিভার সঙ্গে প্রেম মিডিয়ার সামনে প্রকাশ পায় ২০১০ সালে। সে সম্পর্কও বেশিদিন টেকেনি। ৫৭ বছর বয়সী ম্যারাডোনার এখনো রয়েছে একাধিক গার্লফ্রেন্ড। এছাড়া নানা সময়ে যৌন হেনস্থা করার অভিযোগ তো আছেই।

    ক্রিস্টিয়ানো রোনালদো

    ঘন ঘন প্রেমিকা বদলানোয় ওস্তাদ এই পর্তুগিজ তারকা। এক সম্পর্ক ভাঙার পর আরেক সম্পর্কে জড়াতে সময় লাগে না। রাশিয়ান সুন্দরী ইরিনা শায়াকের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কয়েক দিন পরই শোনা যায়, সিআর-সেভেন স্প্যানিশ টিভি সাংবাদিক লুসিয়া ভিয়ালনের সঙ্গে মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছেন। নিজের চেয়ে চার বছরের এক নারীর সঙ্গে প্রেমটাও চলে কয়েকটা দিন। কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। আবার কখনো নিঃসঙ্গও থাকতে হয়নি রোনালদোকে। এভাবেই চার সন্তানের বাবা এই পর্তুগিজ তারকা। বান্ধবী বদল নিয়মিতই চলে।

    রোনালদো দ্যা ফেনোমেনা।

    ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক। ঘরে সুন্দরী বান্ধবী থাকা সত্বেও যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন এই তারকা। ২০০৮ সালে রিও ডি জেনিরোতে নিজের হোটেল কক্ষে তিনজন পতিতা নিয়ে থাকার জন্য বেশ সমালোচিত হন এই ফুটবল কিংবদন্তি।

    গ্যারিঞ্চা

    ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার গারিঞ্চার। ১৯৫৮ সালে প্রথম বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের পর যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন তিনি। বিশ্বকাপ জয়ের একবছর পর সুইডেনে অবকাশযাপনে গিয়েছিল এই কিংবদন্তি ফুটবলার। সেখানে এক স্থানীয় নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই মহিলা অন্তঃসত্বা হয়ে পড়লে গুঞ্জন ছড়িয়ে পড়ে চারদিকে।

    অ্যশলে কোল

    মাঠে দূর্দান্ত পারফরম্যান্সে সুনাম কুড়ালেও মাঠের বাইরে যৌন কেলেঙ্কারির জন্যও তাঁর সমালোচনা ঝড় ওঠে। ঘরে পপ স্টার সুন্দরী বউ থাকলেও তা যথেষ্ট ছিল না ইংল্যান্ডের এই ডিফেন্ডার। এক মডেলের সঙ্গে নগ্ন ছবি ফাঁস হওয়ায় বেশ সমালোচিত হন অ্যশলে কোল।

    মার্টিন এডওয়ার্ডস

    ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক চেয়ারম্যান মার্টিন এডয়ার্ডস। এক হোটেলে যৌন হয়রানির স্বীকার হয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনে এক মহিলা। এই ঘটনার পর তার যৌন কেলেঙ্কারি নিয়ে ইংলিশ গণমাধ্যমে সমালোচনার বান বয়ে যায়।

    হোসে আলতাফিনি

    ইতালির বিখ্যাত ফুটবলার হোসে আলতাফিনি। নাপোলিতে খেলার সময় সতীর্থ বারিসনের স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন এই স্ট্রাইকার। তার এই যৌন কেলেঙ্কারির ঘটনা তৎকালীন সময়ে ইতালিয়ান গনমাধ্যমে বেশ ঝড় উঠেছিল।

    ওয়েন রুনি

    স্ত্রী কলিন অন্তঃসত্ত্বা থাকার সময় যৌনকর্মীদের সঙ্গে সম্পর্ক রেখেছেন এমন অভিযোগ এনেছিল ব্রিটিশ মিডিয়া। জেনি থমসন নামের ২১ বছর বয়সী এক যৌনকর্মী মিডিয়ার কাছে এমন অভিযোগ করেন। টানা বেশ কয়েক মাস একটি পাঁচতারকা হোটেলে তাদের সম্পর্ক চলেছে। জেনির দাবি, স্ত্রী সন্তানসম্ভবা থাকার পরও রুনি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ব্যাপারে কোনো রকম দ্বিধা-দ্বন্ধে ভোগেননি।

    যৌন কেলেঙ্কারির অভিযোগে ফ্রান্স জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা।

    রোনালদিনহোর ক্যারিয়ারটা তো শেষ করে দিয়েছে এই নারী কেলেঙ্কারি। শেষমেষ একসঙ্গে দুই নারীকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রাজিলের ফুটবল লিজেন্ড রোনালদিনহো। প্রিসিলা কোয়েলহো ও বিয়াত্রিজ সুজা নামে এই দুইজনের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

    নেইমারও পিছিয়ে নেই। একাধিক গার্লফ্রেন্ড রয়েছে তাঁর।

  • সিলেটে কলেজ ছাত্র খুনের দৃশ্য সিসিটিভি ফুটেজে

    সিলেটে কলেজ ছাত্র খুনের দৃশ্য সিসিটিভি ফুটেজে

    সিলেটে মশিউর রহমান তাহসিন (১৬) নামে এক কলেজছাত্রকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ জুন) রাত ১০টার দিকে নগরীর শিবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    মশিউর রহমান তাহসিন নগরীর শিবগঞ্জ নবারুন আবাসিক এলাকার মুজিবুর রহমানের ছেলে। সে স্কলার্স হোমের একাদশ শ্রেণির ছাত্র ছিল। নিহত তাহসিনের বাবা মুজিবুর রহমান বলেন, তাহসিনের কয়েকজন বন্ধু ঈদের দিন সন্ধ্যার পর বাসায় বেড়াতে আসে। পরে নাস্তা খেয়ে তাকে নিয়ে তারা বের হয়ে যায়। ছেলেকে তার বন্ধুরাই খুন করেছে জানিয়ে তিনি বলেন, তাহসিনের এসব বন্ধুদের আমি আগে কখনো দেখিনি। তাই তাদের নামও বলতে পারছি না।

    সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (র.) থানার ওসি আখতার হোসেন জানান, মিতালী ফার্মেসির সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, রাত ১০টা এক মিনিটে তাহসিন গলায় রক্তাক্ত অবস্থায় রাস্তা পার হচ্ছে। রাস্তা পারের পর সে মাটিতে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

    সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবদুল ওয়াহাব জানান, কে বা কারা রাতে তাহসিনকে ছুরিকাঘাত করে। এরপর সে আহত অবস্থায় মিতালী ফার্মেসির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    সিসিটিভির ফুটেজে আরও দেখা যায়, কয়েকজন ছেলে দৌড়ে পালাচ্ছে। ঘটনা রাস্তার ওপারে হওয়ায় দৃশ্যটি সিসিটিভিতে আসেনি। তবে রাস্তার বিপরীত দিকে কিছু একটা ঘটছে, তা উপস্থিত মানুষের ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে। তাহসিনের ওপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। এ ছাড়া গলায় ক্ষত নিয়ে তার বাঁচার প্রচেষ্টাও দেখা গেছে এতে।

    ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের গ্রেফতারের কাজ শুরু হয়েছে।

  • ছদ্মনামে গোপনে এসকর্ট ব্যবসায় জড়িত ছিলেন সাদিয়া!

    ছদ্মনামে গোপনে এসকর্ট ব্যবসায় জড়িত ছিলেন সাদিয়া!

    বিটিভিতে ‘সুরের সুরভী’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করতেন সাদিয়া। আইটেম গানে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করলেও নায়িকা হিসেবে তার কোন চলচ্চিত্র এখনো মুক্তি পায় নি। তবে অচেনা হৃদয়সহ কয়েকটি চলচ্চিত্রে আইটেম গানে খোলামেলা দৃশ্যে অভিনয়ের কারণে তিনি বেশ সমালোচিত হন।

    এরপর ২০১৭ সালে ঘোষণা দেন আর কোন আইটেম গানে পারফর্ম করবেন না তিনি বিভিন্ন সময়ে নানান রকম আইটেম গানে খোলামেলা দৃশ্যে অভিনয় করে সমালোচনায় থাকলেও এবার কোটি টাকার অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার ও রিমান্ডে যাবার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। এদিকে নতুন করে আরেকটি আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

    একটি বাংলাদেশী এসকর্ট সার্ভিস প্রোভাইডার সাইটে দেখা গেল সাদিয়া আফরিনের ছবি। যদিও সেখানে সাদিয়া আফরিনের ছবিতে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। সাইটে সাদিয়ার ছদ্মনাম ‘নিনা’, বয়স ২৪। প্রতিবেদক এ বিষয়ে বিস্তারিত জানতে সেই সাইটে প্রবেশ করলে বিষয়টির সত্যতার প্রমাণ পায়। যদিও বিষয়টি নিয়ে পুলিশ হেফাজতে থাকবার কারণে সাদিয়ার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    তবে নাম প্রকাশে অনিচ্ছুক চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন জানান, ‘চলচ্চিত্রের নাম ব্যাবহার করে অনেকেই এখন নিজেদের দাম বাড়িয়েছেন। তাদের মাঝে সাদিয়াও একজন। সে অনৈতিক কাজ করে কিনা তা আমার জানা নেই। তবে বিভিন্ন আড্ডায় তার এসকল কাজে সম্পৃক্ত থাকবার কথা বহুবার শুনেছি।

    ২০১৫ সালে দুই প্রযোজক আকাশ, রনি ও পরিচালক এম কে জামানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে বলে জানা গিয়েছিল আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী সাদিয়া আফরিনকে। ‘বিষাক্ত ইয়াবা’ নামের সিনেমার দুই প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগ করেছিলেন অভিনেত্রী সাদিয়া নিজেই।

    প্রসঙ্গত, বিনোদন বিচিত্রা সেরা ফটোসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০১১ সালে মিডিয়ায় আসেন সাদিয়া আফরিন। মডেলিং উপস্থাপনা প্রভৃতিতে কাজ করে সাদিয়া আফরিন বাংলাদেশী চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ডেয়ারিং লাভার ছবিতে আইটেম গানে কাজ করার মাধ্যমে। জি এম সৈকতের ধারাবাহিক নাটক ‘চিত্রজগৎ’ এ অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় সাদিয়ার যাত্রা শুরু। তারপরে নীরবে-নীভৃতে, অতঃপর বিয়ে, মন্ত্রী সাহেবের কাছের লোক, জোছনা করেছে আড়ি, ভেলকি চোরা, লাল বানু, কমনসেন্স, নিশিকাব্য, অদৃশ্য শত্রু, বস, একটি লাভ স্টোরি, ধান্দা, রূপসী নাগিন, আপনঘরে পরবাস, মাগো তোমার জন্য, আমি শিল্পী মানুষ, উদিয়মান সূর্য, রাত্রির যাত্রী, মামলাবাজ সহ বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মেও অভিনয় করেছেন।

    সাদিয়া পিরোজপুর সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর পড়াশোনা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে।

    সূত্র: পূর্বপশ্চিম

  • ঘোড়ার গল্প ও ঈদ

    ঘোড়ার গল্প ও ঈদ

    শফিক আমিন:

    কৈশোরে বাবার সাথে ঈদবাজারে গিয়ে ছিলাম সেবার

    বাবা বেশ টাকা নিয়ে ছিল সাথে ,আমি চাইতেই একটা রঙিন ঘোড়া কিনে দিয়ে ছিলেন

    রাতে উঠানেই বেঁধে রেখে ছিলাম ঘোড়াটা ;

    সকালে দেখি এমন রঙিন ঘোড়া সব ছেলেদের আছে !

    বরং তাদের ঘোড়াগুলো বেশিই উজ্জ্বল,

    মনে মনে নিজেকে ধিক্কার দেই, চুপসে থাকি

    উঠানে দাঁড়িয়ে থাকে ঘোড়া কোনো দিন পিঠে চরা হয়নি,

    ঘোড়াটা ওখানেই নিঃশেষ হয় ।

    এই যে ‘ঈদ’, কেমন ‘ইদ’ হয়ে গেলো আফসোসের ঘোড়া মৃত্যুর অধিক আমার কোনও অনুভূতি নেই !

  • রক্ত আর বারুদের গন্ধে সিরিয়ায় ঈদ পার!

    রক্ত আর বারুদের গন্ধে সিরিয়ায় ঈদ পার!

    পবিত্র রমযান মাসে রোযা রেখে শাওয়ালের প্রথম দিন বিশ্বের মুসলিমরা ব্যস্ত খুশির আমেজে ঈদের নামাজ আদায় করতে। তারও আগে ঈদ উপলক্ষে নিজের জন্য, নিজের পরিবারের জন্য হরেক রকমের কেনাকাটা করতে ব্যস্ততার যেন শেষ নেই।

    যারা পরিবার ছেড়ে দেশের ভেতরেই অন্য কোনো শহর বা লোকালয়ের কর্মস্থলে থাকতেন, তাদের বেশিরভাগই বাড়ি ফিরেছেন। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরেছেন দেশের বাইরে থাকা বহু মানুষ।

    তবে শিশুদের কাছে ঈদের আমেজটাই আলাদা। ঈদের নামাজের বাইরে বড়রা আনন্দে মাতোয়ারা হওয়ার মতো তেমন কিছু না থাকলেও শিশুদের কাছে ঈদ মানেই উৎসবের ষোল আনা।

    তবে সেই সময়েও সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব শহরে যেন আনন্দের লেশ মাত্র নেই। চারিদিকে বারুদের গন্ধ। অব্যাহর রয়েছে সরকারি বাহিনীর অভিযান।

    ঈদ উপলক্ষে এনজিওর পাশাপাশি সরকারিভাবেও শিশুদের আনন্দ দেওয়ার স্বল্পমাত্রায় কিছু উদ্যোগ নেওয়া হয়। শিশুদের হাতে ধরিয়ে দেওয়া হয় খেলনা, বেলুনসহ জামাকাপড়।

    এতে কিছুটা হলেও একেবারে কমবয়সীরা ক্ষণিকের জন্য খুশি হয়েছে। তবে যাদের জ্ঞান-বুদ্ধি একটু করে হয়েছে, অন্তত পরিবারের কথা মনে; তারা পড়ে গেছে আরো বেকায়দায়। খুশির এই দিনে সে কারণে অনেক শিশুই গণমাধ্যমকর্মীদের সামনেও চোখের জল লুকিয়ে রাখতে পারেনি।

    এই শিশুদের কারো বাবা মারা গেছে, কেউ মাকে হারিয়েছে, কারো বোন নিহত হয়েছে তো কারো আবার পুরো পরিবারই না ফেরার দেশে চলে গেছে। আর শিশুগুলো হয়ে গেছে এতিম।

    বেঁচে থাকার জন্য খাবার জোগাড় করতেই যাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে, ঈদ তাদের কাছে আলাদা করে খুশি বয়ে নিয়ে আসে না। একই অবস্থা গাজা উপত্যকার বাসিন্দাদেরও। সেখানেও ঈদ এসেছে। তবে হাসি, আনন্দ, খুশি ফিরিয়ে দিতে পারেনি তাদের।