Author: banglarmukh official

  • নোয়াখালীতে ব্রাজিল-সুইজারল্যান্ডের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

    নোয়াখালীতে ব্রাজিল-সুইজারল্যান্ডের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

    বিশ্বকাপে ব্রাজিল-সুইজারল্যান্ডের মধ্যে খেলা চলাকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দোকানে হামলা ভাংচুরের ঘটনা ঘটে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রবিবার রাতে কেশারপাড় গ্রামের ক্লাবঘর নামক স্থানে বেলালের দোকানে ব্রাজিল-সুইজারল্যান্ডের খেলা চলাকালে কোন দল আগে গোল করবে এনিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে সুইজারল্যান্ডের সমর্থক রুবেল ও তার সহযোগীরা দোকাদার বেলাল হোসেন(২৭), তার ভাতিজা মোরশেদ আলম (৩০) ও ভাই মাসুদ আলমকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

    পরে ব্রাজিল সমর্থকরা সংগঠিত হয়ে রুবেলকে আটক করে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। আহতদেরকে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে মোরশেদ আলম ও রুবেলের অবস্থার অবনতি হলে তাদেরকে নোয়াখালী জেনারেল হাপাতালে স্থানান্তর করা হয়।

  • মারটেন্সের গোলে এগিয়ে গেল বেলজিয়াম

    মারটেন্সের গোলে এগিয়ে গেল বেলজিয়াম

    প্রথমার্ধ শেষা হয়েছিল গোল শূন্য। কিন্তু পর আর বেলজামকে আটকাতে পারেনি প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পানামা। ড্রিয়েস মারটেন্স গোল করে ১-০ গোলের লিড এনে দিয়েছেন দলকে। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় ম্যাচটি।

    এবারের বিশ্বকাপে টপ ফেভারিটদের কারো শুরুটাই ভালো হয়নি। স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে। চ্যাম্পিয়ন জার্মানির শুরুটা হয়েছে হার দিয়ে। শুধু মাত্র জয়ের দেখা পেয়েছে ফ্রান্স। এখন বেলজিয়ামের শুরুটা কেমন হয় সেটিই দেখার।

    বেলজিয়াম একাদশ
    থিবাউ কুরতোয়া, টোবি আল্ডারভাইরেল্ড, ইয়ান ভেট্রোনঘেন, অ্যালেক্স উইটসেল, কেভিন দে ব্রুইনি, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড, ইয়ান্নিক কারাসকো, ড্রেইস মার্টেন্স, থমাস মুনিয়ের, দ্রেদ্রিক বয়োতা।

    পানামা একাদশ
    হাইমে পেনেদো, মাইকেল মুরিইয়ো, ফিদেল এসকোবার, রোমান তোরেস, গাব্রিয়েল গোমেস, ব্লাস পেরেস, এদগার বারসেনাস, আরমান্দো কুপার, এরিক দাভিস, আনিবাল গদোই, হোসে লুইস রদ্রিগেস।

  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা

    ঈদের পর প্রথম কর্মদিবসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ, পেসার তাসকিন আহমেদ ও ব্যাটসম্যান সাব্বির রহমান।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড

    সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত এবং শফিউল ইসলাম।

    স্ট্যান্ডবাই : ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং মোস্তাফিজুর রহমান।

    এছাড়া বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ জুন নতুন কোচ স্টিভ রোডসের কাছে রিপোর্ট করবেন টেস্ট দলের খেলোয়াড়রা। দু’দিন নতুন কোচের অধীনে অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। সফরে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল। ৪ জুলাই অ্যান্টিগার স্যর ভিভ রিচার্ডস স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ১২ জুলাই জ্যামাইকার কিংস্টনের স্যাবাইনা পার্কে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল।

  • কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ইভান দোকে

    কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ইভান দোকে

    প্রথম রাউন্ডে নির্বাচনে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে কলম্বিয়ায় সরকার গড়ার পথে ডেমোক্র্যাটিক সেন্টার পার্টি। নিকটতম প্রার্থী হিউমেন কলম্বিয়ার গুস্তাভো পেত্রোকে ২০ লাখের বেশি ভোটে হারিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট হতে চলেছেন ইভান দোকে।

    প্রাক্তন কলম্বিয়া প্রেসিডেন্ট আলভারো উরিবের খাস ব্যক্তি ইভান। ওয়াশিংটনের ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কে কর্মরত অবস্থায় আলভারো আহ্বানে রাজনীতিতে যোগ দেন দোকে। ২০১৪ সালের নির্বাচনে জিতে সেনেটর হন তিনি। দোকের কাজকর্মের মধ্যে কি প্রাক্তন প্রেসিডেন্ট অ্যালভারোর ছায়া দেখা যাবে কি না সে বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সেই অভিযোগ খারিজ করে দোকে বলেন, আমি একজন স্বতন্ত্র মানুষ।

    পাঁচ দশকের বেশি ধরে চলা গেরিলা যুদ্ধে বিপর্যস্ত কলম্বিয়া ২০১৬ সালে প্রথম শান্তি চুক্তিতে আবদ্ধ হন। প্রাক্তন কলম্বিয়া প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস এবং রিভলিউশানারি আর্মড ফোর্স (এফএআর) নেতা জিমেনেজ সহমতের ভিত্তিতে এই চুক্তি প্রক্রিয়াকে সফল করেন।

    এর আগে গেরিলা যুদ্ধে মৃত্যু হয়েছে প্রায় দুই লাখ মানুষের। ফলে দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে কতটা শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন দোকে, সে দিকেই তাকিয়ে কলম্বিয়ার নাগরিকরা। তবে, জয়লাভের পর দোকে জানিয়েছেন, পরিস্থিতির পরিবর্তন হবেই। যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকবে সরকার।

  • মায়ের পরনের কাপড়ও খুলে নিয়ে যায় বাবার খুনিরা

    মায়ের পরনের কাপড়ও খুলে নিয়ে যায় বাবার খুনিরা

    বাগেরহাটের মোরেলগঞ্জে নিহত কৃষক ৫ সন্তানের পিতা মোকলেছ হাওলাদার(৫৫)’র দাফন সোমবার সন্ধায় পুলিশের উপস্থিতিতে পূর্ব চরহোগলাবুনিয়া গ্রামে সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে প্রকাশ্যে রাস্তার ওপর ঘণ্টাব্যাপী নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হয় তাকে। মোকলেছের স্ত্রী ও দুই মেয়ে ঘাতকদের হাত থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনায় নিয়ে গেলে কিছুক্ষণ পরেই তিনি মারা যান। আজ সোমবার এই হত্যাকান্ডের বর্নণা দিয়েছেন প্রত্যক্ষদর্শী স্ত্রী তাছলিমা, দুই মেয়ে মাজেদা ও রাবেয়া।

    স্বামীকে বাঁচাতে গিয়ে আহত স্ত্রী তাছলিমাবেগম(৪৫)  বলেন, ‘হত্যা মিশনের সদস্য ছিল ২০/২৫ জন। অবস্থান নেয় ৩টি স্পটে। প্রথম দলটি মোকলেছের খুব কাছে গিয়ে সালাম দিয়ে চোখে গুল ছিটিয়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেয় মোকলেছ। তখনই তার কণ্ঠ রোধে ব্যবস্থা নেয় খুনিরা। মুখের মধ্যেও গুল ঢেলে দিয়ে গামছা দিয়ে বেঁধে রাখে। এর পরে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে পায়ের রগ কাটে। ভারি লাঠি দিয়ে পেটায়। নিস্তেজ হয়ে পড়লে মোকলেছের দুই পায়ে দড়ি বেঁধে প্রায় দেড় কিলোমিটার পিচ ঢালাই রাস্তার ওপর থেকে টেনে নিয়ে যায়।

    রক্তাক্ত আহত মেয়ে মাজেদা বেগম বলেন, সন্ত্রাসীরা আমার বাবাকে পিটিয়ে দুই পা ও একটি হাত গুড়াগুড়া করে ফেলে। এমন আমরা খবর পেয়ে ছুটে যাই ঘটনাস্থলে। মোকলেছকে তখন অজ্ঞাত স্থানে নিয়ে ওরয়ানা হয় তারা। আমরা তিন মা-মেয়ে জীবনের মায়া ত্যাগ করে বাবাকে ছাড়িয়ে রাখি। দুর্বৃত্তরা তখন আমার মা তাছলিমা(৪৫), ছোট বোন রাবেয়া আক্তার(১৮) ও আমাকে মারপিট করে জখম করে। এক সময় আমার মায়ের পরনের কাপড়ও খুলে নিয়ে যায়। ওই অবস্থায়ও আমরা বাবাকে ছাড়িনি। দীর্ঘ এই ধস্তাধস্তির এক পর্যায়ে খুনিরা বিভিন্ন দিকে বিচ্ছিন্ন হয়ে পালিয়ে যায়। পথচারীসহ ওই এলাকার বাসিন্দারা মোকলছের ওপর নির্মম নির্যাতনের দৃশ্য দেখলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি বলেও অভিযোগ করেন মেয়ে মাজেদা বেগম।

    জমিজমা ও ঈদগাহ্ মাঠ নিয়ে পূর্ব শত্রুতার কারণে রবিবার বেলা প্রায় ১১টার দিকে পূর্ব চরহোগলাবুনিয়া গ্রামের বটতলা পুলের কাছে কৃষক মোকলেছ হাওলাদারকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তবে এ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে থানার ওসি(তদন্ত) মো. আলমগীর কবির জানিয়েছেন।

  • নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ

    নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ

    বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, কোয়ার্টার মাস্টার জেনারেলকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
    আগামী ২৫ জুন থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক এ নিয়োগ কার্যকর হবে। ওই দিন তিন বছর চাকরি শেষে বর্তমান সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক অবসরে যাবেন।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার জারি করা প্রজ্ঞাপনে নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন ২০১৮ থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা- বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ থেকে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।

  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মার্কিন সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বৈঠকে মহড়া বন্ধের বিষয়ে আলোচনা হয়।

    এরপরেই মার্কিন সেনাবাহিনীর তরফে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া বন্ধের ঘোষণা করল আমেরিকা। উল্লেখ্য, বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার স্বার্থে তার দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে ‘অত্যন্ত উসকানিমুলক ও ব্যয়বহুল’ মহড়া বন্ধ করতে যাচ্ছে।

    এ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, “কোরীয় উপদ্বীপে বড় ধরনের সামরিক মহড়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।” কোরীয় উপদ্বীপে আমেরিকার নেতৃত্বে এতদিন ধরে যে যৌথ সামরিক মহড়া চলে আসছিল তাকে উত্তর কোরিয়ার ওপর হামলা চালানোর প্রস্তুতি বলে ঘোষণা করে আসছিল পিয়ংইয়ং।

    কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে নিজের পরমাণু অস্ত্র ধ্বংস করতে সম্মত হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এর বিপরীতে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে ওই সামরিক মহড়া স্থগিত করল ওয়াশিংটন।

  • জনগণের ওপর সরকারের কোন নির্ভরশীলতা নেই: আমির খসরু

    জনগণের ওপর সরকারের কোন নির্ভরশীলতা নেই: আমির খসরু

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নয় তারা (সরকার) জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের নির্ভরশীল এখন পুরোপুরি রাষ্ট্রীয় সন্ত্রাসের ওপর। জনগণেরও ওপর তাদের কোন নির্ভরশীলতা নেই। সরকার জনগণের ভয়ে অস্থির। তাদের মধ্যে এমন ভয়-ভীতি ডুকেছে পবিত্র ঈদের দিনকেও তারা সম্মান দেখাতে পারছে না, ভয় পাচ্ছে।

    আজ রবিবার দুপুরে নগরের মেহেদীবাগস্থ নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    আমির খসরু আরো বলেন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও জনগণকে সাথে নিয়ে ঈদ পালন করা যে মানুষের অধিকার। সেইটাও তারা ভয় পাচ্ছে।বিএনপি নেতাকর্মীরা রাস্তায় গেলে হাজার-হাজার, জনতা বেরিয়ে আসে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রেখেছে আর বিএনপি নেতাকর্মীদের ঘর থেকে বের হতে দেবে না। কারণ বের হলেই তাদের জন্য সমস্যা। বর্তমানে গণতান্ত্রিক অধিকার ও মালিকানা ফিরে পেতে মানুষ বদ্ধপরিকর।

  • একাধিক সুযোগ নষ্ট করে কোস্টারিকাকে হারাল সার্বিয়া

    একাধিক সুযোগ নষ্ট করে কোস্টারিকাকে হারাল সার্বিয়া

    গোলের একাধিক সুযোগ নষ্ট করলেও রাশিয়া বিশ্বকাপে শুভসূচনা করেছে সার্বিয়া। অধিনায়ক আলেক্সান্দার কোলারভের গোলে কোস্টারিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে দুই বিশ্বকাপের পর প্রথমবারের মতো জয় পেল দলটি।

    ২০০৬ ও ২০১০ বিশ্বকাপ সার্বিয়া শুরু করেছিল ১-০ গোলে হেরে। ২০১৪ সালে বাছাই পেরুতে ব্যর্থ হওয়া দলটি সামারা অ্যারোনায় রবিবার কোস্টারিকার সঙ্গে প্রথম দেখায় জয়ের স্বাদও নিয়েছে।

    গোলশূন্য প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে কোস্টা রিকার ওপর আধিপত্য করে সার্বিয়া। গনসালেস ফাঁকায় থেকেও লক্ষ্যভ্রষ্ট হেডে কোস্টা রিকাকে হতাশ করার পর চতুর্দশ মিনিটে সার্বিয়ার আলেক্সান্দার মিত্রোভিচের শট এক খেলোয়াড়ে গায়ে লেগে কিছুটা দিক পাল্টালেও কেইলর নাভাসের গ্লাভসে জমে যায়।

    দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের দারুণ সুযোগ নষ্ট হয় সার্বিয়ার। মিলিনকোভিচ-সেভিচের লব থেকে পাওয়া বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে নাভাসের গায়ে মারেন মিত্রোভিচ।

    ৫৬তম মিনিটে আর হতাশ হতে হয়নি সার্বিয়াকে। ২৫ গজ দূর থেকে এএস রোমার ডিফেন্ডার কোলারভের দুর্দান্ত বাঁকানো ফ্রি কিক কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়। রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা নাভাসও বলের নাগাল পাননি।

    ৭৬তম মিনিটে মিলিনকোভিচ-সেভিচের বাড়ানো ক্রস নাভাস ঝাঁপিয়ে পড়ে গ্লাভস ছোঁয়াতে ব্যর্থ হওয়ার পর বল যায় মিত্রোভিচের পায়ে। কিন্তু ফুলহ্যামের এই ২৩ বছর বয়সী ফরোয়ার্ড ফাঁকা জালে বল ঠেলতে পারেননি। শেষ দিকে মিত্রোভিচ তালগোল পাকিয়ে আরেকটি সুযোগ নষ্ট করেন।

    সমতায় ফেরা গোলের জন্য শেষ দিকে মরিয়া হয়ে ওঠে কোস্টা রিকা। কিন্তু উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে গত বিশ্বকাপ শুরু করা দলটি এবার শুরুতে চমক দেখাতে পারল না।

    আগামী শুক্রবার ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে সার্বিয়া। একই দিন মুখোমুখি হবে ব্রাজিল-কোস্টারিকা

  • গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা শুরু কাল

    গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা শুরু কাল

    আগামীকাল সোমবার থেকে গাজীপুর সিটি নির্বাচনের (গাসিক) প্রচারণা শুরু হচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রধান দুই মেয়র প্রার্থী ২০-দলীয় জোট মনোনীত বিএনপির হাসান উদ্দিন সরকার ও ১৪-দলীয় জোট মনোনীত আওয়ামী লীগের মোহাম্মদ জাহাঙ্গীর আলম পৃথকভাবে সোমবার আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন।

    আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোমবার সকাল ৯টায় নগরের বোর্ড বাজার এলাকা থেকে প্রচারণা শুরু করবেন বলে আজ বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মিডিয়া সেল প্রধান মোহাম্মদ আলম।