Author: banglarmukh official

  • মুহুরীর পানি বিপদসীমার ২৭০ সে.মি. উপরে, বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

    মুহুরীর পানি বিপদসীমার ২৭০ সে.মি. উপরে, বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

    ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে মুহুরী নদীর পাঁচটি পয়েন্টে বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ।

    এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর ও বরইয়া অংশে দুটি স্থানে এবং পরশুরামের চিথলিয়া ইউনিয়নের তিনটি স্থানে বাঁধ ভেঙে যায়।

    বাঁধ ভেঙে ফুলগাজীর ঘনিয়া মোড়া, উত্তর দৌলতপুর, দক্ষিন দৌলতপুর, উত্তর বরইয়া ও দক্ষিণ বরইয়া গ্রাম প্লাবিত হয়। এছাড়া পরশুরাম উপজেলার আরও ৪টি গ্রাম প্লাবিত হয়।

    বুধবার বেলা ১১টার দিকে এই রিপোর্ট লেখার সময় মুহুরী নদীর পানি বিপদ সীমার ২৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।

  • ইমরানের প্রতিদ্বন্দ্বী শতবর্ষী নারী

    ইমরানের প্রতিদ্বন্দ্বী শতবর্ষী নারী

    আগামী ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে নুতনভাবে এগিয়ে যাচ্ছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান।

    পাকিস্তানের ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান গত মাসে ‘দুর্নীতিবাজ’ শাসকদের পতন ঘটানোর শপথ নিয়ে আসন্ন নির্বাচনে জয় লাভের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

    কয়েকদিন আগে স্ত্রী রেহাম খানের নানা মন্তব্যের কারণে সংবাদের শিরোনাম পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এবার শিরোনামে আসার কারণটা অবশ্য ভিন্ন। খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলা থেকে নির্বাচন করছেন তিনি। আর এই আসনেই তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন একজন ১০০ বছরের নারী। হজরত বিবি নামের এই নারী কিন্তু স্থানীয়ভাবে খুব সুপরিচিত। সাধারণ নির্বাচনে তিনি জাতীয় পরিষদের এনএ-৩৫ (বান্নু) ও খাইবার পাখতুনখাওয়া পরিষদের পিকে-৮৯ (বান্নু থ্রি) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    নির্বাচনে হজরত বিবি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি নিজ জেলায় নারী শিক্ষার বিকাশ ঘটাতে চান। সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। একসময় এই এলাকাটি তালেবানপন্থী জঙ্গিদের শক্ত অবস্থানও ছিল।

    উত্তর ওয়াজিরিস্তান থেকে বাস্তুচ্যুত হয়ে প্রায় ১০ লাখ মানুষ বান্নু জেলায় বসবাস করছেন। উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করলে এসব লোক বান্নু জেলায় চলে আসেন।

    হজরত বিবি বিশ্বাস করেন যে, নারীদের শিক্ষিত করে তোলা গেলে বড় পরিসরে ক্ষমতায়ন ও সমাজে তাদের গ্রহণযোগ্যতা তৈরি হবে।

    পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে ১‌০ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচনে মূল লড়াইটা পিএমএল-এন ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।

  • নিরাপত্তার বিনিময়ে পরমাণু অস্ত্র ত্যাগ করবেন কিম: ট্রাম্প

    নিরাপত্তার বিনিময়ে পরমাণু অস্ত্র ত্যাগ করবেন কিম: ট্রাম্প

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে এক ঐতিহাসিক শীর্ষ বৈঠক এবং চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে ‘দারুণ ভালো’ আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নিরাপত্তার গ্যারান্টির বিনিময়ে কিম জং উন পরমাণু অস্ত্র ত্যাগ করার অঙ্গীকার করেছেন।

    দুই নেতার স্বাক্ষরিত দলিলে কিম কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এর পর এক নজিরবিহীন সংবাদ সম্মেলনে ট্রাম্প এমন কিছু খুঁটিনাটি প্রকাশ করেন – কাগজপত্রে যার উল্লেখ নেই।

    সিঙ্গাপুরে ঐতিহাসিক একান্ত বৈঠকের পর ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা ‘একটি বড় ক্ষেপণাস্ত্র ইঞ্জিন পরীক্ষা ক্ষেত্র’ ধ্বংস করতে রাজি হয়েছেন, এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে লক্ষ্য করে সামরিক মহড়া চালানো বন্ধ করবে। তিনি এসব যুদ্ধের মহড়াকে ‘ব্যয়বহুল এবং উস্কানিমূলক’ বলেও বর্ণনা করেন।

    কেউ কেউ অবশ্য এই মহড়া বন্ধের অঙ্গীকারকে ‘মার্কিন যুক্তরাষ্ট্র ছাড় দিয়েছে’ বলে চিত্রিত করতে চাইছেন। তবে এই প্রথম ক্ষমতাসীন অবস্থায় কোন মার্কিন প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার নেতার বৈঠক হলো – যারা কিছুকাল আগেও পরস্পরের উদ্দেশ্যে অপমানকর ব্যঙ্গবিদ্রুপ ছুঁড়ে দিচ্ছিলেন।

    কি ঐকমত্য হলো?
    শীর্ষ বৈঠকের মূল বিষয় ছিল: পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং উত্তেজনা হ্রাস। স্বাক্ষরিত চুক্তিতে বলা হয় – দুই দেশ নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য সহযোগিতা করবে, এবং যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে নিরাপত্তার গ্যারান্টি দেবে। কিম কোরিয়ান উপদ্বীপকে সম্পূর্ণ রূপে পরমাণু অস্ত্র মুক্ত করার জন্য তার অবিচল এবং দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

    কিভাবে এটা করা হবে তা স্পষ্ট করা হয় নি বলে কোন কোন বিশ্লেষক মতামত দিয়েছেন। তাদের কথা : মাত্র দেড় পৃষ্ঠার এই দলিলটি অস্পষ্ট এবং ‘এর ভেতরে কিছু নেই।’

    তবে পরে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পরমাণূ অস্ত্র ত্যাগের ব্যাপারটি যেন যাচাই করে দেখা যায় – তাতে কিম রাজী হয়েছেন। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আপাতত: বলবৎ থাকবে, তবে কিম অঙ্গীকারবদ্ধ থাকলে পরে তা তুলে নেয়া হতে পারে।

    এই বৈঠকের পর দক্ষিণ কোরিয়া বলেছে, এর মধ্যে দিয়ে শীতল যুদ্ধের যুগের শেষ সংঘাতের অবসান হলো। একে আরো স্বাগত জানিয়েছেন রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীরাও। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এখন উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো শিথিল করা যেতে পারে।

    তবে ইরান বলেছে, এমনও হতে পারে যে ট্রাম্প দেশে ফিরে যাবার আগেই এ চুক্তি বাতিল করে দিতে পারেন।

    সূত্র: বিবিসি বাংলা

  • বাংলাদেশের এশিয়া কাপ জয়ের নেপথ্যে নাকি এক ভারতীয়

    বাংলাদেশের এশিয়া কাপ জয়ের নেপথ্যে নাকি এক ভারতীয়

    টি-টোয়েন্টি নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। তবে শুধু ফাইনালে নয়, গ্রুপ পর্বেও বাংলাদেশের কাছে হারতে হয়েছিল ভারতীয় মেয়েদের। ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবর, ৬ বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়ের এমন সাফল্যের নেপথ্যে রয়েছেন একজন ভারতীয়।

    খবরে আরও বলা হয়, শারমিন সুলতানা, আয়েশা রহমান, সালমা, জাহানারা, রুমানা আহমেদের এমন সাফল্যের রসায়ন কী? মাঠে নেমে ক্রিকেটাররা খেলেন ঠিকই, কিন্তু কোচের অক্লান্ত পরিশ্রম এবং প্রয়োজনীয় গুরুবাক্যকেও তো আর উপেক্ষা করা যায় না। ঠিক যেমন অঞ্জু জৈন। গণমাধ্যমটির দাবি, বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান কোচ অঞ্জু জৈনের অনুপ্রেরণাতেই সাফল্যের সরণিতে বাংলাদেশ।

    উইকেটরক্ষক ব্যাটসম্যান অঞ্জু জৈন ভারতের জাতীয় দলের হয়ে ৮টি টেস্ট এবং ৬৫টি একদিনের ম্যাচ খেলেছেন। ২১ মে বাংলাদেশ ক্রিকেট দলকে কোচিংয়ের দায়িত্ব নেন অঞ্জু। সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার ডেভিড কাপেলকে সরিয়ে অঞ্জুকে নারী দলের দায়িত্ব তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এরপরই নাকি বাংলাদেশি মেয়েরদের এমন অভাবনীয় সাফল্য বলে দাবি করছে গণমাধ্যমটি।

    যদিও খবরে প্রশ্ন রাখা হয়েছে এত কম সময়ের মধ্যে কীভাবে এল এই সাফল্য? কোচ অঞ্জু জৈন বলেছেন, “বাংলাদেশের কোচের দায়িত্ব নেওয়ার পরের কাজটা ছিল দ্রুত পদক্ষেপ নেওয়ার মতো। দল একেবারেই ভালো ছিল না। আমি কেবল তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছি মাত্র।”

    বাংলাদেশের কোচ হওয়ার আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলেরও কোচিং করিয়েছেন দিল্লির মেয়ে অঞ্জু। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৩ বিশ্বকাপে জাতীয় দলের কোচ ছিলেন তিনি।

  • এক বছরে সাড়ে তিন গুণ সম্পদ বেড়েছে ট্রাম্প মেয়ে-জামাতার!

    এক বছরে সাড়ে তিন গুণ সম্পদ বেড়েছে ট্রাম্প মেয়ে-জামাতার!

    এক বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ও জামাতা জ্যারেড কুশনারের সম্পদ সাড়ে তিন গুণ বেড়েছে। সম্প্রতি তাদের সম্পদের নতুন এক বিবরণে এ তথ্য উঠে এসেছে। খবর সিএনএন’র।

    খবরে বলা হয় ২০১৭ সালে কুশনারের মোট সম্পত্তি ছিল ১৭৪ মিলিয়ন ডলার। তা বেড়ে এই বছর হয়েছে ৭১০ মিলিয়ন মার্কিন ডলারে। বছর ঘুরতে না ঘুরতে সম্পদের দীর্ঘ তালিকায় ২০১৭ সালে ইভানকার ট্রাম্পের ৫৫ মিলিয়ন ডলার এক লাফে দাঁড়িয়েছে ৭৫ মিলিয়ন ডলারে। রিপোর্টে বলা হচ্ছে রিয়েল স্টেট, ফ্যাশন এবং বিনোয়োগ প্রতিষ্ঠান বাদেও ইভানকারের আয়ের উৎস অনেক।

    তবে  ইভানকা ও জামাতা জ্যারোড কুশনারের সম্পদের সঠিক অংকটা কোথাও সুনির্দিষ্ট করে দেয়া নাই। অনেক জায়গায় আছে ১ লাখ ডলার থেকে ১০ লাখ ডলারের মধ্যে। এই সম্পদের দীর্ঘ হিসেব ৫ কোটি ডলার পর্যন্ত।

  • দেশে ফিরেছেন মির্জা ফখরুল

    দেশে ফিরেছেন মির্জা ফখরুল

    থাইল্যান্ড ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

    বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    গত ৩ জুন চিকিৎসার জন্য ব্যাংকক যান মির্জা ফখরুল। এরপর ৮ জুন যান লন্ডনে তিনি। সেখানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি একটি অনুষ্ঠানেও যোগ দেন বিএনপি মহাসচিব।

  • জল্পনা কল্পনা শেষে আ’লীগের টিকেট পাচ্ছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ!

    জল্পনা কল্পনা শেষে আ’লীগের টিকেট পাচ্ছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ!

    শেখ সুমন:

    আগামী ৩০ শে জুলাই ২০১৮ ইংরেজি তারিখে কোনও আইনগত সমস্যা না থাকলে অনুষ্ঠিত হবে বরিশাল সিটিকর্পোরেশনের ( বি.সি.সি .) নির্বাচন। নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বীতা করতে পারে ক্ষমতাসীন আওয়ামীলীগ এবং বিএনপি।

    ইতিমধ্যেই  আওয়ামীলীগের আলোচনায় শির্ষবিন্দুতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহ’র ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল একটি গুরুত্বপুর্ন নির্বাচনী এলাকা। গত নির্বাচনে বরিশালে বিএনপি জামায়াতের বিভিন্ন অপপ্রচারের কারনে আ’লীগের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেন দলের উচ্চনেতারা। কিন্তু এবার বরিশাল নগর বাসির সেই ভুল ভেঙ্গেগেছে। বিগত দিনে বরিশাল ছিল বিএনপি-জামায়াতের ঘাটি। বর্তমানে বরিশালে উন্নয়ন আর দলটি শক্ত এবং অভিজ্ঞ লোকদের পরিচালনায় বরিশাল এখন আ’লীগের ঘাটি হয়েছে।

    Image may contain: 2 people, people standing and flower

    রনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আওয়ামী লীগের হাইকমান্ডে ব্যপক আলোচনায় রয়েছে বলে জানাগেছে ।কেন্দ্রসূত্রে জানাযায়, এবারের নির্বাচনে বরিশাল সিটি মেয়র আ’লীগের প্রার্থীকেই জয় করতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’কে নিয়ে বেশিই আলোচনায় আসছে।

    তার মধ্যে এমন কয়েক জনেই বলেন বর্তমানে বরিশালে রাজনীতিতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনেকটাই এগিয়ে আছেন এবং বরিশালে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে সবাই ভালবাসে। বরিশাল মহানগর আলীগের কমিটিতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’কে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করার পর সে সংগঠনকে শক্ত করে ধরে রেখেছেন। এখন রাজনীতিতে তার অবদান অনেক বেশি। তবে নিশ্চিত পাবেন কিনা সেটি নির্ভর করবে নির্বাচনের আগমুহূর্তের সিদ্ধান্তের ওপর।

    সিটি নির্বাচনের পরই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। তাকে নিয়ে এমন ব্যাপক আলোচনায় রয়েছেন নীতিনির্ধারকরা। বরিশালের আ’লীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জয় করার চিন্তা করছেন। এবিষয়ে দলটির বিভিন্ন নেতারাও জানিয়েছেন, বাংলাদেশ আ’লীগ মানেই উন্নয়ন, এই উন্নয়নকে ধরে রাখতে যোগ্যতা, জনপ্রিয়তা এবং মেধা ও তরুনদের দরকার। সেই চিন্তা ভাবনায় বরিশালের মেয়র পদটি দলীয় টিকিট দেওয়া হবে এমন একজনকেই যার সকল যোগ্যতা আছে।

    এবিষয়ে সম্ভাব্য মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মেয়র পদে নির্বাচন করতে চাই এটা ঠিক। কিন্তু কেন্দ্র থেকে আমাকেই দলীয় মনোনয়ন দিচ্ছেন তা আমি এখনো সঠিক জানিনা। যদি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করতে পারি তাহলে ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে।

    নির্বাচনী বিষয়ে বরিশাল মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি মুহা: পলাশ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন,   বরিশালবাসীর স্বপ্নস্রষ্টা মহানগর আওয়ামীলীগ এর যুগ্ন-সাধারন সম্পাদক”দক্ষ ও পরিশ্রমী  সুসংগঠক, যার নেতৃত্বে বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড এর সকল তৃনমুল নেতাকর্মী আজ একতাবদ্ধভাবে নৌকার জয় দেখতে চায়,,সে আমাদের অভিভাবক যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ব্যাতিত অন্য কোনো প্রার্থী মাঠেই তো নেই। এবং বরিশাল মহানগর আওয়ামীলীগ সহ সহযোগী সকল সংগঠনের কোনো নেতা কর্মি বসন্তের কোকিল নামক হাইব্রীড, ওয়ান ইলেভেন এ সুবিধাভোগীকে নৌকার কান্ডারী হিসেবে কখনোই মেনে নিতে পারবেনা ।  ইতিমধ্যেই নগরীর প্রতিটি ওয়ার্ডকে ঢেলে সাজিয়েছেন সাদিক আব্দুল্লাহ। নগরীর মজুর,যুবার,আবাল,বৃদ্ধা,বনিতা,ছাত্র,শিক্ষক সবাই এখন সাদিক আব্দুল্লাহকে এক নামে চেনেন।যুবসমাজের কাছে এক আলোচিত নাম সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহ। যে কারনে সবাই মনে করছে যে, বিএনপি অধ্যুষিত এই এলাকায় সাদিক আব্দুল্লাহ ব্যাতিত অন্য কেউ আঘাত হানতে পারবেনা।

    Image may contain: 34 people, people smiling, crowd and outdoor

    অপরদিকে দেখা যাচ্ছে বরিশালে মেয়র নির্বাচন আসার আগেই সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’কে নিয়ে নির্বাচনী হাওয়া বইছে পুরো বরিশালজুড়ে। চায়ের দোকান থেকে শুরু করে রাস্তাঘাটে সবার মুখে একটাই গল্প এবারের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাই হবে। সাধারণ জনগনের কাছে নির্বাচনী আগাম মতামতের জন্য জানতে চাইলে তারা বলেন বর্তমানে যোগ্যপ্রার্থী এবং মেধাবী তরুন সাদিক আব্দুল্লাহ মেয়র হলে বরিশাল বাসী ফিরে পাবে উন্নয়নের নতুন যৌবন।

  • শরীরের খিদে মেটাতে সন্তানকেও ব্যবহার করল এক নৃশংস মা!

    শরীরের খিদে মেটাতে সন্তানকেও ব্যবহার করল এক নৃশংস মা!

    দশ মাস দশ দিন গর্ভে ধারণ৷ নিজের স্তন্যপান করিয়ে স্নেহছায়ায় বড় করে তোলা৷ নিজের সন্তানের কাছে মা সবসময় মমতাময়ী৷ সেই মা এতো নোংরা হতে পারে? নিজের মা এতো নৃশংস হতে পারে? মা এতো কুৎসিত হতে পারে? কখনও সম্ভব? ‘কুসন্তান যদি বা হয়, কুমাতা নয়’৷ সন্তান খারাপ হয়, মা কখনও খারাপ হয় না৷ সমাজ তাই জেনে এসেছে, জানিয়ে এসেছে৷ কিন্তু নানা বিকৃত ঘটনা জন্ম দেয়ার ধারাবাহিকতায় এবারও সেই ঘটনাস্থল ভারত।

    দেশটির পুরুলিয়ার এক মায়ের নৃশংসতা, বর্বরতা সেই সব প্রবাদকে এক নিমেষে মুছে দিয়েছে৷ এক নৃশংস নোংরা মায়ের তার সাড়ে তিন বছরের বাচ্চার প্রতি লোম খাড়া করে দেবার ঘটনা নাড়া দিয়েছে গোটা বাংলাকে৷ লজ্জায়, ঘৃণায় মুখ ঢেকেছে গোটা সমাজ৷ গত মঙ্গলবার, পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি হয় সাড়ে তিন বছরের এক কন্যা সন্তান৷

    শিশুটি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসে তারই নিজের মা৷ চিকিৎসা করতে গিয়ে শিশুটিকে দেখে স্তম্ভিত হয়ে যান হাসপাতালের ডাক্তাররা৷ সরকারী হাসপাতাল, তাই দিনরাত আহত-মৃত শরীর নিয়ে থেকেও এই ফুলের মতো শিশুটিকে দেখে হতবাক হয়ে যান চিকিৎসকরা৷ সাড়ে তিন বছরের গোটা শরীরে কালসিটে৷ বুকে মোচড়ানোর দাগ৷ কামড়ানোর দাগ৷ গোটা শরীরে নখের আঁচড়৷ কান দিয়ে রক্ত পরছে৷ রক্তের ফোঁটা নেমে আসছে শিশুটির যৌনাঙ্গ দিয়ে৷ একনজরেই অভিজ্ঞ ডাক্তাররা বুঝে যান দুধের শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে৷ সম্ভবতঃ ধর্ষণও৷

    সঙ্গেই সঙ্গেই পুলিশকে খবর দেন হাসপাতালের ডাক্তাররা৷ পুলিশের কাছে শিশুকন্যার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ করেন তারা মৌখিক ভাবে৷ যদিও শিশুটির মা কিছু বলতে রাজী হননি গত ৩ দিন ধরে৷ পুলিশে কোন অভিযোগ করতেও রাজী হননি তিনি৷ ডাক্তারদের কাছ থেকে রিপোর্ট পেয়ে আসরে নামেন সংবাদকর্মীরা৷ সংবাদকর্মীরা রিপোর্ট দেন চাইল্ড লাইন ও জুভেনাইল বোর্ডকে৷ তারপর সাংবাদিকরাই জেরা করেন অত্যাচারিত শিশুটির মা’কে৷ তখনই জানা যায়, এক মায়ের চরম নোংরামির ঘটনা৷

    ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মফঃস্বল থানা এলাকার নদিয়াড়া গ্রামে৷ স্বামী পরিত্যক্ত ওই শিশুটির মা, সনাতন ঠাকুর নামে একজনের বাড়িতে পরিচালিকার কাজ করে৷ সেখানেই সে তার শিশুসন্তানকে নিয়ে থাকে গত ৪ মাস ধরে৷ ৬৫ বছরের বৃদ্ধ সনাতন ঠাকুর বিপত্নীক। তার ছেলে ও বৌমা থাকে দূরে। লোকটি আগে হোমগার্ডে চাকরি করত এখন সে এলাকায় কীর্তন করে বেড়ায়। এরপরই ওই মহিলা জানায় সেই চরম সত্য৷ লোকটির সঙ্গে তার শারীরিক সম্পর্ক চলতে থাকে৷ শুধু তাই নয়, গত একমাস ধরে লোকটির সঙ্গে শারীরিক সম্পর্কের সময় বাচ্চাটিকে উলঙ্গ করে তাদের পাশে শোয়ানো হতো।

    যৌনতার সময় শিশুটিকেও ব্যবহার করতো দুই প্রাপ্তবয়স্ক নারী পুরুষ৷ অনেক সময় মা ইচ্ছে করেই শিশুটিকে রেখে বাইরে চলে যেত দরজা বন্ধ করে। ছোট্ট শিশুটিকে যৌন নির্যাতন করত অভিযুক্ত সনাতন ঠাকুর৷ নৃশংস মা সব জেনে বুঝেও চুপ করে থাকতো৷ মঙ্গলবার শিশুটিকে ধর্ষণ করা হয় বলেই স্বীকার করে নেয় শিশুটির মা৷ তারপরেই শিশুটির শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়৷ তাকে হাসপাতালে নিয়ে আসতে বাধ্য হয় মা৷

    সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মা জানায়, শিশুটির গোপনাঙ্গে কাঠি ঢুকিয়ে দিয়ে অত্যাচার করত সনাতন ঠাকুর৷ সাংবাদিকরা ও জুভেনাইল বোর্ডের প্রতিনিধিরা এবং চাইল্ড লাইনের প্রতিনিধিরা অভিযুক্তের বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে নদীয়াড়া গ্রামে যায়। সেখানে গিয়ে দেখা যায় অভিযুক্তের বাড়ির দেওয়াল ভগবানের ছবির পাশাপাশি নগ্ন মহিলাদের ছবিতে ভর্তি। গ্রামের লোক জানায় লোকটি ভালো না, বাচ্চাটির মাও ভালো নয়।

    ঘটনায় যথারীতি নীরব দর্শক এর রোলে পুলিশ৷ তাদের বক্তব্য, অভিযোগ জমা না পড়লে কিছুই করা সম্ভব নয় তাদের পক্ষে। ডাক্তাররা সবটাই জানতে পারেন মায়ের প্রতি শিশুটির আচরণ দেখে৷ হাসপাতালেও ছোট্ট শিশুটির মা নিজের মেয়েকে কোলে নিতে যায়। দেখা যায়, মা কে দেখলেই বাচ্চাটি আঁতকে উঠছে, কাঁদছে, শিউরে উঠছে। মায়ের কোলে না গিয়ে শিশুটির আঁতকে ওঠা দেখে চিকিৎসকদেরই প্রথমে সন্দেহ হয় বাচ্চার যৌন নির্যাতনে মা এর হাত রয়েছে। এক মায়ের এই অবিশ্বাস্য নৃশংসতায় নির্বাক সংবাদমাধ্যম কর্মীরাও৷ বিস্ময়ে হতবাক চিকিৎসকরা৷ এক শিশুর প্রতি চরম নোংরামি দেখে ক্ষুব্ধ চাইল্ড লাইনের সদস্যরা৷ আঁতকে উঠেছেন জুভেনাইল বোর্ডের কর্তারাও৷

    শুধু নিশ্চুপ পুলিশ৷ কেউ অভিযোগ করে নি যে৷ অভিযোগ না করলে পুলিশ কি করবে? রাজ্যের পুলিশ কি এতটাই নিরক্ষর? এই শব্দগুলো নিশ্চয় পুলিশ কর্তারা পড়েছেন৷ ‘Suo motu’ meaning “on its own motion”৷ অভিযোগ না হলেও পুলিশ যে কোন ক্ষেত্রে নিজে থেকে FIR করে কেস চালু করতে পারে৷

    আসলে রাজনীতির চাপে, পুলিশ কর্তাদের এখন আর কোন সামাজিক বিষয়ই নাড়া দেয় না৷ পুরুলিয়ার শিশু নির্যাতনের ঘটনা তার জ্বলন্ত উদাহরণ৷ শিশুটির মা শেষ পর্যন্ত থানায় অভিযোগ করতে রাজী হয়েছে৷ অভিযুক্তকে গ্রেফতারের দাবী উঠছে পুরুলিয়া জেলা জুড়ে৷ সেই সঙ্গে শিশুর মাকেও চরম শাস্তির দাবী উঠেছে৷

    প্রশ্ন উঠছে এক মাকে নিয়ে৷ নিজের সন্তানের প্রতি এতটা নিষ্ঠুর কোন মা হতে পারে? শরীরের চাহিদা এত বেশি? যা নিজের বাচ্চার প্রতি ভালোবাসাও নষ্ট করে দেয়? এ কেমন মা? নিজের পেটের সাড়ে তিন বছরের ফুলের মতো শিশুকে এক ৬৫ বছরের বুড়োর শয্যাসঙ্গিনী হতেও বাধা দেয় না? নিজের সন্তানকে এক বিকৃতকামী বুড়োর কাছে যৌন নির্যাতন হওয়া কোন মা দেখতে পারে? অবিশ্বাস্য এই প্রশ্নের উত্তর নেই কারোর কাছে৷ লজ্জায় মুখ ঢেকেছে ভারতের সমাজ৷ ওই ছোট্ট শিশুটিকে নয়, নষ্ট সমাজকেই যেন ফের ধর্ষণ করেছে এই সমাজেরই কিছু বিকৃতকামী মানুষরূপী পশু৷ আর সব দেখেও চুপ এই নষ্ট সমাজেরই শিরদাঁড়াহীন মানুষরা৷

  • বাপ-ছেলের সঙ্গেই যদি করতে পারি বাইরে করতে দোষ কী!

    বাপ-ছেলের সঙ্গেই যদি করতে পারি বাইরে করতে দোষ কী!

    আমার বয়স যখন ১২ বছর তখন আমার বাবা এক বাসায় কাজ করতে রেখে যায়। ঐ বাসায় যখন সাহেব-ম্যাডাম বাসার বাহিরে চলে যেত তখনই ছেলে জোর করে আমার সঙ্গে যৌন কর্ম করত। এভাবে চলতে থাকে দিনের পর দিন। আবার যখন সাহেব একা বাসায় থাকত তখন তিনিও আমাকে ঘুম থেকে তুলে নিয়ে তার রুমে যৌনকর্ম করতে বাধ্য করত। আমি এসব বিষয়ে ম্যাডামকে কিছুই বলতে সাহস পেতাম না, কারণ উনিও আমাকে অনেক নির্যাতন করত।

    কথাগুলো একজন ভাসমান যৌনকর্মী রিমি আখতারের। রাজধানীর কাওরান বাজার এলাকায় বসবাস করেন তিনি। বাপ-ছেলের যৌন লালসার শিকার হয়ে অবশেষে পেশা হেসেবেই বেছে নেন এই কর্মকে। বলেন, বাপ-ছেলে দুজনের সাথে এক কাজ করতে আমার খারাপ লাগতো। পরে ভেবে দেখলাম বাপ-ছেলের সঙ্গেই যদি এই কাজ করতে পারি, তাহলে পেশা হিসেবে নিতে আর দোষ কী? তাই এ পথে নেমে গেলাম।

    তিনি আরও বলেন, সাধারণ মানুষ আমাদের খারাপ বলে জানে। আসলে আমাদেরকে এ পথে কারা আনতে বাধ্য করে? কাদের কারণে আমরা এ পথ বেছে নিয়েছি এটি কেউ জানতে চায় না। আমরা অসহায়, চাইলেও এ পথ থেকে আমরা বেরিয়ে আসতে পারি না।

    রিমির সাথে থাকা আরেক যৌন কর্মী বলেন, আমার স্বামী নির্যাতন করত, খাবার দিতনা বাসায় বন্দী করে রাখত। একবার ইট দিয়ে মেরে আমার দুই পা থেঁতলে দিয়েছিল। তাই আমি দুটি সন্তান নিয়ে চলে আসি। আমার সন্তানদের মানুষ করতে এ পথ বেছে নিয়েছি।

    বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে জানা গেছে, সারাদেশে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার শিশু ও নারী স্বামীর হাতে অথবা বাসা বাড়িতে কাজ করতে এসে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। এর ফলে এদের অধিকাংশই যৌনকর্মী অথবা মৃত্যুর পথ বেছে নিচ্ছে।

  • বিশ্বকাপের জ্যোতিষী; পল থেকে অ্যাকিলিস

    বিশ্বকাপের জ্যোতিষী; পল থেকে অ্যাকিলিস

    অক্টোপাস পলকে মনে পড়ে? ২০১০ বিশ্বকাপে একের পর এক ম্যাচে বিজয়ীদের নাম মিলিয়ে দিয়ে মেসি-নেইমার-মুলারদের জয়প্রিয়তায় ভাগ বসিয়েছিল৷ সেই পল এখন আর নেই৷ বয়সজনিত কারণে বিশ্বকাপের পর মারা যায় সেই অক্টোপাস৷ রাশিয়া বিশ্বকাপে অবশ্য পলের অভাব ঢেকে দেবে নতুন অতিথি৷ পলের উত্তরসূরি পেয়ে গেল রাশিয়া৷

    এবার অক্টোপাসের পরিবর্তে এক চার পেয়ে প্রাণীকে দেখা যাবে জ্যোতিষীর ভূমিকায়৷ নাম অ্যাকিলিস৷ অ্যাকিলিস একটি সাদা পুরুষ বিড়াল৷এটি রাশিয়ার রাজধানী সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ যাদুঘরের পোষা৷ ইতিমধ্যে ২০১৭ কনফেডারেশন কাপের ওপেনিং ও ফাইনাল ম্যাচের ফল মিলিয়ে দিয়েছেন এই বিড়াল৷

    বিজয়ী বাছাইয়ের ক্ষেত্রেও এবার কিছু পরিবর্তন থাকছে৷ শেষবার দুটি বক্সের মধ্যে রাখা খাবার বেছে নিয়ে জয়ী দলের কথা জানত অক্টোপাস পল৷ এবার দুটি বাটি রাখা থাকবে অ্যাকিলিসের সামনে৷ সঙ্গে থাকবে দুই প্রতিপক্ষ দলের জাতীয় পতাকা৷ সেখান থেকেই একটি বেছে নেবে অ্যাকিলিস৷

    বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র তিন দিন৷ কয়েক ঘণ্টার মধ্যেই নিজের কাজ শুরু করে দেবে অ্যাকিলিস৷ ইতিমধ্যেই তাই তাঁর ঠিকানা বদল করে ফেলা হয়েছে৷ মিউজিয়াম থেকে এখন স্থানীয় একটি ক্যাট ক্যাফেতে থাকবে বিশ্বকাপের এই জ্যোতিষী৷

    জানা গেছে, ১৪ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দুই প্রতিপক্ষ রাশিয়া ও সৌদি আরবের মধ্যে সম্ভাব্য বিজয়ীকে বেছে নেবে অ্যাকিলিস৷ পলের জনপ্রিয়তায় রাশিয়া বিশ্বকাপের নয়া জ্যোতিষী ভাগ বসাতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়৷