Author: banglarmukh official

  • তারকাদের বিশ্বকাপ ভাবনা

    তারকাদের বিশ্বকাপ ভাবনা

    স্বপ্নের বীজ রোপণ করতে হয় শৈশবেই। কৈশোরে তা অঙ্কুরিত হয়। তারুণ্যে রূপ নেয় চারা গাছের। যৌবনে মহীরুহ। আজকের নেইমার কিংবা পল পগবার বিশ্বকাপের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ছেলেবেলায়। যখন তারা স্কুলের আঙ্গিনাতেই পা রাখেননি। আধো আধো উচ্চারণে কথা বলতেন। ছেলেবেলার সেই স্বপ্নটাই লালন করেছেন এতদিন। বিশ্বকাপ খেলার। বিশ্বকাপ জেতার। নেইমার, জেসুস, পগবা, লুকা মডরিচ, হ্যারি কেইনরা শৈশবের সেই বিশ্বকাপ স্মৃতিই বর্ণনা করলেন ফিফা ডট কমের কাছে।

    নেইমার তখন সবে হাঁটতে শিখেছেন। মুখে ফুটছে এক আধটা কথাও। ব্রাজিলে হাঁটতে শেখা মানেই ফুটবল নিয়ে খেলা করা। নেইমারও এর ব্যতিক্রম ছিলেন না। ১৯৯৪ সালের বিশ্বকাপে রোমারিও আর বেবেতোর খেলতে দেখেছিলেন তিনি। নেইমার বলেন, ‘বিশ্বকাপ নিয়ে আমার প্রথম স্মৃতি ১৯৯৪ সালে। আমি তখন মাত্র দুই বছরের শিশু। তবে আমার খুব মনে পড়ে, হল্যান্ডের (নেদারল্যান্ডস) বিরুদ্ধে রোমারিওকে গোল করতে দেখেছিলাম টিভিতে। আমার মনে আছে বেবেতোর ক্রস। এটা ছিল গোলাজো।’ রোমারিও আর বেবেতোদের খেলতে দেখেই নেইমারের শিশু মনে বিশ্বকাপ খেলার স্বপ্ন জেগেছিল। বিশ্বকাপ জয়ের স্বপ্ন জেগেছিল। সেই স্বপ্ন আজও মনের গভীরে যত্ন করে রেখেছেন তিনি। রাশিয়া বিশ্বকাপে নেইমারের স্বপ্ন পূরণ হবে কি! ফ্রান্স দলের অন্যতম তারকা পল পগবা। ফরোয়ার্ড লাইনে তিনি জুটি বাঁধবেন আঁতোয়ান গ্রিজমান এবং কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে। পগবার ছেলেবেলার স্মৃতিতেও ফ্রান্সের বিশ্বকাপ জয়ের দৃশ্য। পগবা বলেন, ‘আমার স্পষ্ট মনে আছে ১৯৯৮ সালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের দৃশ্যটা। তখন আমি খুবই ছোট ছিলাম। সম্ভবত ৬ কিংবা ৭ বছরের। বাড়িতে বসে অন্যদের সঙ্গে ম্যাচটা দেখছিলাম। ফ্রান্স ম্যাচটা জিতে যাওয়ার পর আমরা রাস্তায় বেরিয়ে আসি। সেখানে বাজনা বাজছিল আর আমরা সবাই খুব উচ্ছ্বসিত ছিলাম।’ আরও একবার ফরাসিদের এমন আনন্দে ভাসানোর উদ্দেশ্যেই রাশিয়া যাত্রা করবেন পগবারা।

    হ্যারি কেইন ২০০২ বিশ্বকাপের সময় ছিলেন আট বছরের বালক। সেবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। কেইনের স্মৃতির পাতায় এখনো জ্বলজ্বল করছে ইংল্যান্ডের সেই পরাজয়। ২৪ বছর বয়সী ইংলিশ ফুটবলার কেইন বলেন, ‘আমার ২০০২ বিশ্বকাপের কথা মনে আছে। রোনালদিনহোর সেই ফ্রি কিক গোলটা ভুলতে পারি না। এটা এখনো আমাকে ব্যথিত করে। এটাই আমার প্রথম বিশ্বকাপ স্মৃতি। এরপর থেকেই আমার স্বপ্ন ছিল বিশ্বকাপে খেলা।’ রাশিয়ায় ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে খেলতে যাচ্ছেন হ্যারি কেইন। এবারেও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সামনে পড়ার সম্ভাবনা আছে ইংল্যান্ডের। কেইন কী প্রতিশোধটা নিতে পারবেন এবার! ২০০২ সালের পরাজয়ের! গ্যাব্রিয়ের জেসুস গত বিশ্বকাপের সময় ছিলেন ১৭ বছরের তরুণ। নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপটা উদযাপন করেছিলেন একজন দর্শক হিসেবে। এর আগেও দুটি বিশ্বকাপে মজা করেছেন তিনি। জেসুস বলেন, ‘গত তিনটি বিশ্বকাপে আমার দায়িত্ব ছিল, আমাদের এলাকার রাস্তায় রঙ করা। আমাদের এখানে বিশ্বকাপটা এভাবেই উদযাপন করা হয়। এটা একটা গুরুদায়িত্ব ধরা হয়। আশা করি এবার রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পাব। ফুটবল আমাকে যে আনন্দ উপহার দিয়েছে, তার কিছুটা শোধ দিতে পারব এবার।’ লুকা মডরিচ ১৩ বছরের বালক তখন। ক্রোয়েশিয়া ১৯৯৮ বিশ্বকাপ খেলতে গেল ফ্রান্সে। বিশ্বকে অবাক করে দিয়ে ক্রোটরা পৌঁছে গেল সেমিফাইনালে। ফ্রান্সের কাছে হেরে ফাইনাল খেলা হয়নি তাদের। তবে বিশ্ব জেনেছি ক্রোটদের সম্পর্কে। লুকা মডরিচ বলেন, ‘আমি ১৯৯৮ বিশ্বকাপের সময় আমি ছিল ১৩ বছরের। বন্ধু এবং পরিবারের সদস্যদের নিয়ে খেলা দেখতাম। ক্রোয়েশিয়ার প্রতিটা জয়ের পরই আমরা উচ্ছ্বসিত হতাম। সারা বিশ্ব সে সময় ক্রোয়েশিয়াকে জানছিল। আমার মনে আছে, সে সময়ই আমি স্বপ্ন দেখতে শুরু করি একদিন বিশ্বকাপ খেলব।’

  • ধর্ষণ প্রমাণ করতে এজলাসেই পরীক্ষা হল অভিযুক্তের

    ধর্ষণ প্রমাণ করতে এজলাসেই পরীক্ষা হল অভিযুক্তের

    ধর্ষণের ঘটনা প্রমাণ করতে অভিযুক্ত এক ব্যক্তিকে ভরা এজলাসের মধ্যেই উদ্ভুত পরীক্ষা দিয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের নিউ হাভেন কোর্টে বিস্ময়কর ঘটনাটি ঘটে।

    আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির পুরুষাঙ্গ দেহের অন্যান্য অঙ্গের তুলনায় ‘ফর্সা’ বলে দাবি করেন নির্যাতনের শিকার নারী। যদিও এমন দাবি মানতে নারাজ অভিযুক্তের কৌঁসুলি। জুরিদের সামনে তিনি দাবি করেন, তাঁর মক্কলের পুরুষাঙ্গ পরীক্ষা করে দেখা হোক। তাহলেই অভিযুক্ত যে নির্দোষ তা প্রমাণ হয়ে যাবে। এরপর বিচারক অনুমতি দিলে ভরা এজলাসে ওই ব্যক্তিকে উন্মুক্ত করা হয়।

    ২০১২ সালে ওই নারী ধর্ষণ হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। পুলিশের কাছে তিনি জানান, অভিযুক্তের দেহের রং কালো হলেও পুরুষাঙ্গ ছিল তুলনায় ফর্সা। খবরের কাগজে ডেসমন্ড জেমস নামে ওই অভিযুক্তের ছবি দেখে শনাক্ত করেন তিনি।

    পরে অভিযুক্তের আইনজীবী দাবি করেন, ওই নারীর বক্তব্য অনুযায়ী তার মক্কেলের কোনো মিল নেই। এরপর ভরা আদালতে প্যান্ট খুলে প্রমাণ দেন অভিযুক্ত। আদালতের এমন বেনজির সিদ্ধান্তে শালীনতা ভঙ্গের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছে বিভিন্ন মহল।

    উল্লেখ্য, অন্য একটি মামলায় ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত জেমস। ৬৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

  • নাইজেরিয়ান ফুটবলারদের রুমে রাশিয়ান নারীদের প্রবেশ নিষেধ

    নাইজেরিয়ান ফুটবলারদের রুমে রাশিয়ান নারীদের প্রবেশ নিষেধ

    রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে তরুণ দলের উপর আস্থা রেখেছে আফ্রিকান দল নাইজেরিয়া। দলটির কোচ গারনট রোর ও অধিনায়ক জন ওবি মিকেল আশাবাদী এই তরুণ সুপার ঈগলসদের নিয়েই। দুজনের আত্মবিশ্বাস বিশ্বকাপে ভাল কিছুই উপহার দেবে দলটি।

    তবে বিশ্বকাপের আসরে নাইজেরিয়ার জার্সিতে মাঠে নামার অপেক্ষায় থাকা খেলোয়াড়দের রুশ সুন্দরীদের নিয়ে সতর্কতা জারি করেছেন কোচ গারনট রোর। তিনি বলেছেন, বিশ্বকাপ চলাকালীন ফুটবলারদের রুমে কোনো রাশিয়ান নারীর প্রবেশ নিষেধ করা হলো। তবে ব্যতিক্রম ক্যাপ্টেন মাইকেল ওবি।

    নাইজেরীয় সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়, কোচের কড়া নির্দেশ দিয়েছেন যে- বিশ্বকাপ চলাকালীন রুমে কেবলমাত্র স্ত্রী এবং পরিবারের লোকজন ফুটবলারদের রুমে প্রবেশ করতে পারবে। প্রত্যেক ফুটবলার তাদের রুমে স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদের ঢোকাতে পারবে। কিন্ত কোনো রাশিয়ান নারী রুমে ঢোকাতে পারবেন না ফুটবলাররা।’

    তবে সেক্ষেত্রে অধিনায়ককে ছাড় দিয়েছেন কোচ। কেননা বিশ্বকাপে নাইজেরীয় দলকে নেতৃত্ব দেওয়া ওবি-র স্ত্রী একজন রাশিয়ান। তাই স্ত্রী হিসেবে ক্যাপ্টেনের রুমে অবাধ স্বাধীনতা রয়েছে তার।

    কোচ বলেন, ‘কেবলমাত্র ক্যাপ্টেন তার রাশিয়ান স্ত্রীকে নিয়ে রুমে থাকতে পারবেন। প্রথমবার রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলের আসর। দেশের ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে ফুটবলের বিশ্বযুদ্ধে লড়াই করবে বিশ্বের সেরা ৩২টি দল। উদ্বোধনী ম্যাচ ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের মধ্যে। ফাইনাল ১৫ জুলাই। নাইজেরিয়া রুশ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন। কলিনিনিংগার্ড স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

    এর আগে রাশিয়ান নারীদের নিয়ে বিশ্বকাপে হ্যান্ডবুক বের করে আর্জেন্টিনা। যেখানে লেখা রয়েছে, কীভাবে রুশ সুন্দরীদের সানিধ্য পাওয়া যাবে। পরে অবশ্য এর জন্য ক্ষমা চেয়ে নেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

  • সিটি নির্বাচনে স্থানীয় এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবেন না

    সিটি নির্বাচনে স্থানীয় এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবেন না

    প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবেন না। তবে ওই সিটি করপোরেশনের বাইরের অন্য এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবেন। আর নির্দেশনা তখনই কার্যকর হবে যদি সিটি নির্বাচনের আগে আচরণবিধি গেজেট আকারে প্রকাশিত হয়।

    মঙ্গলবার দুপুরের নির্বাচন কমিশন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

    এদিন রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণের তারিখ আগামী ৩০ জুলাই নির্ধারণ করা হয়। এছাড়া আগামী ২৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১-২ জুলাই। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই। এবং ১০ জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।

  • ৩৮তম লিখিত ও ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নির্ধারণ

    ৩৮তম লিখিত ও ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নির্ধারণ

    ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ও ৩৯তম বিশেষ বিসিএসের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। আগামী ৩ আগস্ট ৩৯তম বিসিএস এবং ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সিন্ডিকেট সভায় আজ মঙ্গলবার পরীক্ষার এই সময় নির্ধারণ করা হয়।

    সভায় শেষে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানান, ৩৮তম ও ৩৯তম বিসিএসের পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। ৩ আগস্ট ৩৯তম বিসিএসের পরীক্ষা নেব ও ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ৮ থেকে ১৩ আগস্ট এই বিসিএসের কম্পোলসারি বিষয়ের পরীক্ষা হবে।

    এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। পাশাপাশি ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কাজ চলছে।

  • ৩ সিটিতে ভোট ৩০ জুলাই

    ৩ সিটিতে ভোট ৩০ জুলাই

    রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।

    মঙ্গলবার দুপুরের নির্বাচন কমিশন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ তথ্য জানিয়েছেন।

    তিনি আরও জানান, আগামী ২৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১-২ জুলাই। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ জুলাই।

  • বরিশাল জেলের চার দেয়ালেই আটকে আছে শিশু সম্রাটের আর্তনাদ

    বরিশাল জেলের চার দেয়ালেই আটকে আছে শিশু সম্রাটের আর্তনাদ

    আমি রিক্সা চালাই। ১৩ বছরের ছেলে আমার। অষ্টম শ্রেনীতে পড়ত। ওর মা মানুষের বাড়ি বাড়ি কাজ করতো। দুই জনের কষ্টের আয় দিয়েই চলত আমার ছেলে সম্রাটের ভরন পোষনসহ লেখাপড়ার খরচ। সেই ছেলে আজ আমাদের ছেড়ে বহুদূরে জেলের অন্ধকার কুঠুরিতে বন্ধী। আমি আমার নির্দোষ ছেলের মুক্তি চাই। কান্না জড়িত কণ্ঠে বলছিলেন নগরীর রিফিউজি (খালেদা বাদ) কলোনীর ছালাম কসাইর ভাড়াটিয়া রিক্সা চালক শাহিন খলিফা।

    এ প্রতিবেদকের সাথে আলাপ কালে রিক্সা চালক শাহিন ঘামে ভেজা গামছা দিয়ে চোঁখ মুছতে মুছতে বলেন,আমার ছেলেটি অতন্ত নিরিহ ও শান্ত প্রকৃতির। গত ৭ এপ্রিল বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্টিত বি এনপি’র জনসভায় যায় আমাদের এলাকা থেকে যাওয়া মিছিলের সাথে। ওখানে বসে দেখা হয় স্থানীয় বখাটে ইমন,সাব্বির,হ্নদয় (১),হ্নদয় (২) এর সাথে। এসময় ওই বখাটেরা সম্রাটকে একটি স্কুল ব্যাগ দিয়ে বলে যে এটা তোর সাথে রাখ এবং একটি গলির মূখে তাকে দাড়িয়ে রেখে চলে যায়। কিছুক্ষন পরে নিরাপত্তার দায়ীত্বে থাকা কোতয়ালী পুলিশের একটি টিম সম্রাটকে রাস্তায় দাড়িয়ে থাকতে দেখে কারন জিজ্ঞাসা করলে সম্রাট কোন উত্তর দিতে না পাড়ায় সম্রাটের ব্যাগ তল্লাশি করে একটি ছোট আম কাটার চাকু উদ্ধার করে।

    এসময় সম্রাট ব্যাগটি তার নয় এবং এটি ইমনের বল্লে পুলিশ পরবর্তীতে ইমনের বাসা তল্লাশি করে অনেক গুলো ধারালো অস্ত্র উদ্ধার করে। কিন্তু তারা বখাটে ইমন কিংবা তার সহযোগী স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী সাব্বির কিংবা হ্নদয়দের কাউকে গ্রেফতার করতে না পেরে সম্রাটকে আটক করে আদালতে প্রেরন করেন। বিজ্ঞ আদালত সম্রাটকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠিয়ে দেয়।

    শাহিন খলিফা আরো বলেন, থানা থেকে আমাকে বলা হচ্ছে আসল আসামীদের ধরিয়ে দে। তারপর তোর ছেলে সম্রাট মুক্তি পাবে। কিন্তু ওরা তো পালিয়ে রয়েছে আর আমার নির্দোষ ছেলেটি জেলের ভিতরে ডুকরে ডুকরে কাদছে। এদিকে ছেলের শোকে আমার স্ত্রী নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে বর্তমানে মারাত্মক অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন।

    টাকার অভাবে আমি তার চিকিৎসাও করতে পারছিনা। কারন আমি একজন রিক্সা চালক। এটাই আমার বড় পরিচয়। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমার নির্দোষ ছেলেটার মুক্তি চাই। নইলে ওর মাকে বাঁচানো যাবেনা।

  • উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারসহ ৯ জনকে শোকজ

    উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারসহ ৯ জনকে শোকজ

    জমি দাতা সদস্য থেকে বাদ দেয়ায় বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার সহ ৯ জনকে ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার বরিশাল সদর সহকারী জজ আদালতের বিচারক এ আদেশ দেন।

    শোকজপ্রাপ্ত অন্যান্য বিবাদীরা হলেন, ৫৫নং রায়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কুলের সভাপতি, স্থানীয় আলমগীর হোসেন তালুকদার, প্রিজাইডিং অফিসার মেহেদী হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার।

    আদালতের বরাত দিয়ে আইনজীবী আজাদ রহমান জানান, বাদী স্কুলের দাতা সদস্য থেকে বাদ দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করায় ২৭ মে আদালতে মামলা দায়ের করলে বিচারক ৯ জন বিবাদীকে কারণ দর্শানোর নির্দেশ দেন।

  • মেহেন্দিগঞ্জে বিয়ের লোভে সতিত্ব উজাড় ॥ অতঃপর সাত মাস…………..

    মেহেন্দিগঞ্জে বিয়ের লোভে সতিত্ব উজাড় ॥ অতঃপর সাত মাস…………..

    মেহেন্দিগঞ্জে বিয়ের প্রলোভনের ফাঁদে পা দিয়ে ধর্ষণের শিকার হয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা যুবতী স্ত্রীর মর্যাদা পেতে প্রবাসি আক্কাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুবতী মামলাটি দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ শুনানী শেষে উপজেলা কৃষি কর্মকর্তাকে মামলাটির তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন।

    মামলায় অভিযুক্ত আক্কাস গৌরনদীর ডুমুরিয়া এলাকার কাদেরের ছেলে। ট্রাইব্যুনাল সূত্র জানায়, মেহেন্দিগঞ্জের ওই যুবতীর সাথে প্রবাসি আক্কাসের মোবাইল ফোনে পরিচয় ঘটে। পরিচয়ের সূত্র ধরে আক্কাস বিদেশ থেকে ফিরে সরাসরি ওই যুবতীর বাসায় যায়।

    সেখানে সে যুবতীকে বিয়ে করার জন্য তার পিতামাতাকে প্রস্তাব দেয়। পিতামাতা সম্মত হলে আক্কাস যুবতীকে বলে প্রথমে নোটারি পাবলিক আদালতের মাধ্যমে হলফনামা তৈরী করে পরে ইসলামী শরা-শরিয়ত মতে রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ে করতে হবে।

    ২০১৭ সালের ১৯ অক্টোবর ওই যুবতীকে নিয়ে আক্কাস বরিশাল নোটারি পাবলিক আদালতে হাজির হয়। সেখানে আক্কাস যুবতীকে তাদের স্থানীয় ইমাম সাহেবের মাধ্যমে বিয়ে হয়েছে বলে মিথ্যা কথা বলতে বলে।
    পরে গত ১৩ এপ্রিল পর্যন্ত আক্কাস যুবতীর সাথে প্রতারণা মূলকভাবে তাকে ধর্ষণ করে। যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সে আক্কাসকে কাবিন রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করার জন্য চাপ দেয়।

    এতে আক্কাস যুবতীকে বিয়ে করার কথা অস্বীকার করে। এছাড়া আক্কাসের সাথে যোগাযোগের চেষ্টা করলে সে যুবতীকে খুন জখমের হুমকী দেয়। এঘটনায় মামলাটি দায়ের করলে বিচারক ওই নির্দেশ দেন।

  • ৪ সপ্তাহ স্থগিত ডেসটিনি বিলুপ্তিতে হাইকোর্টের আদেশ

    ৪ সপ্তাহ স্থগিত ডেসটিনি বিলুপ্তিতে হাইকোর্টের আদেশ

    আরও চার সপ্তাহ স্থগিত থাকবে ডেসটিনি-২০০০ লিমিটেড কোম্পানিটি অবসায়ন বা অবলুপ্তি করার কেন নির্দেশ দেওয়া হবে তা জানতে চেয়ে হাইকোর্টের শোকজ নোটিশ।

    এ সময়ের মধ্যে আবেদনকারীদের সিপি (লিভ টু আপিল) করতে বলা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ সোমবার (২৮ মে) এ আদেশ দেন। আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের পক্ষে আইনজীবী ছিলেন এ কে এম বদরুদ্দোজা। বদরুদ্দোজা বলেন, হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ আরও চার সপ্তাহ বজায় থাকবে। এ সময়ের মধ্যে আবেদনকারীদের সিপি (লিভ টু আপিল) করতে বলেছেন আপিল বিভাগ।

    ১৫ মে হাইকোর্ট ডেসটিনি-২০০০ লিমিটেড কোম্পানিটি অবসায়ন বা অবলুপ্তি করার প্রশ্নে শোকজ নোটিশ দেন। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন ওই কোম্পানির পরিচালক লে জে (অব.) এম হারুন-অর-রশীদ ও পাঁচ শেয়ার হোল্ডার। ২১ মে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে ২৭ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। রোববার (২৭ মে) শুনানি শেষে আদেশের জন্য ২৮ মে অর্থাৎ সোমবার দিন ধার্য করা হয়। সে অনুযায়ী সোমবার আদেশ দেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের পর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের পক্ষে আইনজীবী এ কে এম বদরুদ্দোজা জানিয়েছিলেন, ২০০০ সালের ১৪ ডিসেম্বর রেজিস্টার্ড হওয়া কোম্পানিটির ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বর্ষগুলোর বার্ষিক সাধারণ সভা বিলম্বের মার্জনা চেয়ে ওই কোম্পানির পরিচালক লে. জে (অব.) এম হারুন-অর-রশীদ ও ৫ শেয়ার হোল্ডার হাইকোর্ট আবেদন করেন।

    হারুন-অর-রশীদ ছাড়া বাকি পাঁচজন হলেন- কাজী মোহাম্মদ আশরাফুল হক, মো. সাইফুল আলম রতন, সিরাজুম মুনীর, মো.জাকির হোসেন এবং বিপ্লব বিকাশ শীল। আবেদনে বিবাদী করা হয়েছে, জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের রেজিস্ট্রার ও ডেসটিনি-২০০০ লিমিটেডকে। এ কে এম বদরুদ্দোজা বলেন, আইন অনুসারে, প্রতি ইংরেজি পঞ্জিকা-বত্সরে বার্ষিক সাধারণ সভা করতে হয়। এতে ব্যর্থ হলে কোম্পানির যে কোনো সদস্যের আবেদনে আদালত ওই কোম্পানির বার্ষিক সাধারণ সভা আহ্বান করিতে অথবা আহ্বান করার নির্দেশ দিতে পারিবে এবং আদালত উক্ত সভা আহ্বান অনুষ্ঠান ও পরিচালনার জন্য যেরূপ সমীচীন বলিয়া বিবেচনা করিবে সেইরূপ অনুবর্তী (consequential) ও আনুষংগিক (incidental) আদেশ প্রদান করিতে পারিবে।

    তিনি বলেন, এ আইন অনুসারে তারা হাইকোর্টে আবেদন করেন। কিন্তু যে ছয়জন আবেদন করেছেন, তাদের মধ্যে ডেসটিনির সভাপতি ও সাবেক সেনা প্রধান হারুন-অর-রশীদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। জামিনের শর্ত ছিলো তদন্ত পর্যন্ত তিনি এ কোম্পানির কোনো কার‌্যক্রমের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখবেন না। আবেদনে তদন্ত শেষ হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলা নেই। ফলে তিনি আবেদন করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এছাড়া তাদের এজিএমের আবেদনে উল্লেখ আছে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত কোম্পানির কোনো অডিট নেই। অডিট রিপোর্ট না থাকলে বার্ষিক সাধারণ সভা কিভাবে হবে?

    তিনি আরও বলেন, আবেদনে তারা বলেছেন, দুদকের মামলায় তাদের সব সম্পদ জব্দ করা হয়েছে। সে সম্পদ তত্ত্বাবধানে তত্ত্বাবধায়কও নিয়োজিত আছেন। ফলে কার্যত কোম্পানি হিসেবে এর কোনো কর্মকাণ্ড নেই। এছাড়া সাত পরিচালকের মধ্যে ২০১২ সালের অক্টোবর থেকে কোম্পানির পরিচালক রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেন জেলে আছেন। আর বাকি চারজন পলাতক। এছাড়া তদন্ত চলাকালে অপর পরিচালক হারুন-অর-রশীদ এ কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন না এমন শর্তে হাইকোর্ট থেকে জামিন নেন।

    দুদকের কারণে ছয় বছর ধরে কোম্পানির কার্যক্রম প্রায় বন্ধ। এখন পরিচালক ছাড়া এজিএম হবে কিভাবে? এ কারণে আদালত এজিএমের বিষয়ে আদেশ না দিয়ে কোম্পানিটি অবসায়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে ডেসটিনি-২০০০ লিমিটেডের প্রতি হাইকোর্ট শোকজ নোটিশ জারি করেছেন বলে জানান এ কে এম বদরুদ্দোজা।