Author: banglarmukh official

  • অপারেশন করে পেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার

    অপারেশন করে পেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার

    বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক মাদক সরবরাহকারীর পেটে অস্ত্রপচার করে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে নুরে আলম নামে ওই ব্যক্তির পেট অপারেশন করে এই ইয়াবা উদ্ধার করেন শেরে-ই বাংলা মেডিকেলের সার্জারী বিভাগের চিকিৎসকরা। নুরে আলমের বাড়ি লক্ষ্মীপুর জেলার চরসীতা গ্রামে।

    ১০ হাজার টাকার বিনিময়ে সে পায়ুপথে এই ইয়াবা নিয়ে লক্ষ্মীর থেকে গত মঙ্গলবার রাতে বরিশাল এসে পৌঁছে। ওই রাতে বরিশাল নগরীর রূপাতলী এলাকার একটি বাড়িতে অবস্থান নেয় নুরে আলমসহ ৪ মাদক ব্যবসায়ী। তাদের পরিকল্পিনা ছিলো এক গ্রাম্য ডাক্তারের সহায়তায় ইয়াবাগুলো পেট থেকে বের করে নির্দিস্ট গন্তব্যে পৌঁছে দেবে তারা। কিন্তু তার আগেই মেট্রো ডিবি পুলিশ এ খবর পেয়ে ওই রাতেই ওই বাড়িতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।

    পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরে আলম তার পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে বুধবার সকালে তাকে হাসপাতালে ডাক্তারদের কাছে সোপর্দ করে মেট্রো ডিবি পুলিশ। দুপুরে অস্ত্রপচার করে তার পেট থেকে ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চিকিৎসক ডা. ইখতিয়ার আহসান। তিনি বলেন, এই ইয়াবা একটি কনডমে ভরে তার পায়ুপথে প্রবেশ করানো হয়েছিলো। পরে ওই ইয়াবা সরে গিয়ে তার পাকস্থলীতে অবস্থান নেয়। অস্ত্রপাঁচর ছাড়া এই ইয়াবা বের করা সহজসাধ্য ছিলোনা বলে তিনি জানান।

    এ ঘটনায় আটক অপর তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ৪ জনের বিরুদ্ধেই মাদক আইনে মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

  • বরিশালে ছাত্রলীগের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত : গ্রেফতার-১

    বরিশালে ছাত্রলীগের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত : গ্রেফতার-১

    জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বুধবার সকাল দশটায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পুরো সভা পন্ড হয়ে গেছে। হামলাকারীরা বিএনপির ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত ও একটি মোটরসাইকেল ভাংচুর করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী পৌরসভার তিকাসার এলাকায়।
    দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের উদ্যোগে সকাল দশটার দিকে সহসভাপতি আব্দুল মান্নান খানের তিকাসারস্থ বাড়িতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
    বিএনপি নেতা মান্নান খান জানান, সভা শুরু হওয়ার পর পরই উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিমেল মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের ১৫/২০ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সভাস্থলে হামলা চালিয়ে সভা পন্ড করে দেয়। হামলাকারীরা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম-সম্পাদক লিটন খান, যুবদল নেতা শাহাবুদ্দিন বেপারী, ছাত্রদল নেতা রুবেল গোমস্তা, এসএম হিরা, এনাম তালুকদার, মশিউর শরীফসহ ১০জনকে পিটিয়ে আহত ও একটি মোটরসাইকেল ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক লাখেরাজ কসবা গ্রামের আবুল হোসেন বেপারীকে আটক করেছে।
    উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া জানান, হামলার ঘটনার সাথে ছাত্রলীগের কোন নেতাকর্মী জড়িত নয়। এখানে বিএনপি ত্রিধা-বিভক্ত হওয়ায় তাদের অভ্যন্তরীণ কোন্দলের জেরধরে বিএনপির এক পক্ষ অপর পক্ষের উপর হামলা করেছে।
    গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম মুনির বলেন, ঘটনাস্থল থেকে নয় গেরাকুল এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামি বিএনপির কর্মী আবুল হোসেন বেপারীকে গ্রেফতার করা হয়েছে।

  • বিএনপি নেতার বাড়িতে ভোট কেন্দ্র, ৫ জনকে শোকজ

    বিএনপি নেতার বাড়িতে ভোট কেন্দ্র, ৫ জনকে শোকজ

    বিএনপি নেতার বাড়ির বিতরে থাকা স্কুলে ভোট কেন্দ্র করার হুমকি দেয়ায় সিইসিসহ ৫ জনকে ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ৩০ মে বরিশাল সদর সহকারী জজ আদালতের বিচারক এ আদেশ দেন। শোকজ প্রাপ্তরা হলেন, বরিশাল সদর উপজেলার নির্বাচন অফিসার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব, প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়।

    মামলা সূত্রে জানা গেছে, কাউন্সিলর ফিরোজ আহাম্মদের বাড়ির ভিতরে থাকা স্কুলে ভোট কেন্দ্র করার হুমকি দেয়ায় আদালতে মামলা দায়ের করেছে আওয়ামীলীগ নেতারা। ২৯ মে মঙ্গলবার বরিশালের সিনিয়র সহকারী জজ হাদিউজ্জামান বিচারাধীন সদর আদালতে মামলাটি দায়ের হয়।

    বিবাদীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য এস এম আনিছুর রহমান, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলম ওরফে বদিউল আলম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, ২৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শাহানাজ পারভিন ডালিম ও বিসিসির সাবেক কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অভিযোগে তারা বিবাদীদের বিরুদ্ধে এডভোকেট আজাদ রহমানের মাধ্যমে আরজীতে বলেন তারা সবাই ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।

    ওয়ার্ডে ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তারা গত ৩০ জানুয়ারি স্থানীয় বিবাদীদের সমন্বয়ে এক সভা করে ৪ টি ভোটকেন্দ্রের স্থলে আরো দুইটি কেন্দ্র রূপাতলী হাউজিং এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় এবং সাগরদী পি টি আই ইনস্টিটিউটে ভোটকেন্দ্র করার সিদ্ধান্ত হয়।

    জেলা নির্বাচন কমিশনার এতে সম্মতি প্রদান করে। ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফিরোজ আহাম্মেদ গোপনে বিবাদীদের সাথে আতাত করে তার মায়ের নামে অধুনা নিজ বাড়িতে নদীর পাড়ে প্রতিষ্ঠিত বেসরকারি আবেদুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র করার পায়তারা চালাচ্ছে।

    যাতে তিনি সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোট ডাকাতি করে কাউন্সিলর নির্বাচিত হতে পারে। বাদীগন এতে আপত্তি জানালে বিবাদীরা আশ্বস্থ করে গত ২৭ মে ওই বিদ্যালয়েই ভোটকেন্দ্র করার হুমকি দেয়। এভাবে মামলা দায়ের হলে আদালত আদেশের জন্য রেখে দেন। আজ শুনানি শেষে এ আদেশ দেন।

  • আমি যখন ধরি, ভালো করেই ধরি: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

    আমি যখন ধরি, ভালো করেই ধরি: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

    সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে শুরুতেই মাদকবিরোধী সাম্প্রতিক অভিযান নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অভিযান নিয়ে এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেছেন, এ অভিযানে নিরীহ কেউ হয়রানির শিকার হয়নি। আর এ অভিযান হঠাৎ করে শুরুও হয়নি।

    সম্প্রতি ভারত সফর সম্পর্কে অবহিত করতে আজ বুধবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। এর আগে তিনি ভারত সফর সম্পর্কে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে বিস্তারিত তুলে ধরেন।

    মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এ অভিযানে এ পর্যন্ত ১০ হাজারের ওপর গ্রেপ্তার হয়েছে। কোন পত্রিকায় কত গ্রেপ্তার হয়, তা বলা হয় না।

    শেখ হাসিনা বলেন,‘ যখন কোথাও পুলিশ, র‍্যাব কোথাও অভিযানে যায়, আর সেখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে, কোনো নিরীহ ব্যক্তি শিকার হলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব।’
    প্রধানমন্ত্রী বলেন, ‘যদি বলেন, ভেজালবিরোধী-মাদকবিরোধী অভিযান বন্ধ করে দিই। ছেলে মাকে, বাবাকে হত্যা করছে মাদকের কারণে। এ ধরনের অভিযান চালাতে গেলে কিছু ঘটনা ঘটে।’

    মাদকের গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘যে-ই গডফাদার হোক ধরা হবে। আমি যখন ধরি, ভালো করেই ধরি। জানেন তো। কার ভাই, কার আত্মীয় তা দেখা হবে না।’

    গত শুক্রবার দুই দিনের সরকারি সফরে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা যান প্রধানমন্ত্রী। ওই দিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন। এ সময় হাসিনা ও মোদির মধ্যে বাংলাদেশ ভবনে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে থেকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি গ্রহণ করেন।

    সাম্প্রতিক সফরে শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। শেখ হাসিনা এই সফরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু জাদুঘর পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বোন শেখ রেহানাও ছিলেন।

  • মাশরাফি নির্বাচন করবে, ভোট দিয়েন : পরিকল্পনামন্ত্রী

    মাশরাফি নির্বাচন করবে, ভোট দিয়েন : পরিকল্পনামন্ত্রী

    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘নড়াইল থেকে নির্বাচন করবেন মাশরাফি। সে ভালো মানুষ। তাকে ভোট দিয়েন। তবে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি বলব না।’

    মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কামাল বলেন, ‘আগামী নির্বাচনে সবাই তাকে সহায়তা করবেন।’

     ‘সাকিবেরও বয়স হয়েছে। সেও নির্বাচন করতে পারে। সে করলে আপনারা দু’জনকেই সহায়তা করবেন।’ 

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরও তাকে সহায়তা করবেন। মাশরাফি বিপিএলে আমার দলের (বিপিএলে) ক্যাপ্টেন ছিল। সবকিছুতে ওর নিজের একটা মতামত থাকে এবং ও সেটা থেকে বের হয় না, নিজের মধ্যেই থাকে। এটা ভালো গুণ।’

    মন্ত্রী বলেন, ‘মাশরাফি প্রথমবার আমাকে চ্যাম্পিয়ন করল, পরেরবার একেবারে শেষের দিক থেকে প্রথম। তবে যাই হোক, ওটা ওর দোষ ছিল না। হি ওয়াজ মিস গাইডেড।’

    কোন দল থেকে এবং কোন আসন থেকে মাশরাফি নির্বাচন করবেন? সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি সব জানি। কিন্তু এখন বলব না। রোজার দিন, তাই মিথ্যা বলতে পারব না। এ বিষয়ে এখন আর কিছুই বলব না।’

    তিনি আরও বলেন, ‘আমার ভোট ব্যাংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন। আমি যখন নির্বাচন করি তখন আমার বয়স ৪৮ বছর। তখন আকরাম খানসহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন। আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যাগও করেছি। আমি পদত্যাগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেত।’

    সভায় ফরিদপুরের মধুখালী থেকে মাগুরা শহর পর্যন্ত রেলপথ নির্মাণের একটি প্রকল্প পাস হয়। জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িও মাগুরায়। নির্বাচনে সাকিব আল হাসানের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাকিবেরও বয়স হয়েছে। সেও নির্বাচন করতে পারে। সে করলে আপনারা দু’জনকেই সহায়তা করবেন।’

  • জাহ্নবীর ‘শ্লীলতাহানি

    জাহ্নবীর ‘শ্লীলতাহানি

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই তার বড় মেয়ে জাহ্নবী আলোচনায়। আগামী মাসে তার প্রথম ছবি ‘ধাড়াক’ মুক্তি পাচ্ছে। এনিয়ে আগ্রহের কমতি নেই চলচ্চিত্রপ্রেমীদের মাঝে। তার ভক্তদের সংখ্যাও দিন দিন বাড়ছে।

    সম্প্রতি খবর বেরিয়েছে, শ্লীলতাহানির শিকার হয়েছেন জাহ্নবী। মুম্বাইয়ের রেস্তোরাঁ থেকে বেরিয়ে অপেক্ষায় থাকা ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন জাহ্নবী। ভিড়ের মধ্যেই এক কিশোর তাকে অশালীনভাবে (যদিও সেটি ইচ্ছাকৃত ছিল কি না বোঝা যায়নি) স্পর্শ করে। তড়িঘড়ি নিজের হাত পিছনে দিয়ে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন তিনি। জাহ্নবী এ ঘটনার কোনো প্রতিক্রিয়া দেখাননি। দেহরক্ষীদের সহায়তায় হাসিমুখেই সেখান থেকে বিদায় নিয়েছেন।

  • কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে যেসব ফলের রস

    কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে যেসব ফলের রস

    কিডনি আমাদের শরীর থেকে প্রস্রাবের সঙ্গে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। কখনো লবনের সঙ্গে বিভিন্ন খনিজ পদার্থ মিশে কিডনিতে একধরনের কঠিন পদার্থের জন্ম দেয়, যাকে আমরা কিডনির পাথর বলি। আর লেবু বা লেবু জাতীয় ফল যেমন মাল্টা, কমলা ইত্যাদির রস কিডনিতে পাথর হওয়া থেকে আমাদের শরীরকে প্রতিরোধ করে।

    লেবুর রসে hydroxycitrate (HCA) থাকে, যা আমাদের শরীরের ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল গলিয়ে দিতে সাহায্য করে। এই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালের কারণেই মূলত কিডনিতে পাথর হয়।

    ইউনিভার্সিটি অব হাউজটনের অধ্যাপক জেফ্রি রিমার জানিয়েছেন, মিনারেল জমে শক্ত হয়ে আমাদের কিডনিতে জমে যায়। একেই আমরা কিডনির পাথর বলে থাকি। উচ্চরক্তচাপ, ডায়াবিটিস, ওবেসিটি থেকে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে। যে কোনও লেবুর রস এই জমাট বাঁধা ক্যালসিয়াম গলিয়ে দিতে সাহায্য করে।

  • পাকিস্তানে অমুসলিম ভোটার রেকর্ড পরিমাণে বেড়েছে

    পাকিস্তানে অমুসলিম ভোটার রেকর্ড পরিমাণে বেড়েছে

    পাকিস্তানে গত পাঁচ বছরে রেকর্ড পরিমাণে অমুসলিম ভোটার বেড়েছে ৩০ শতাংশ। আগামী ২৫ জুলাই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি এক সমীক্ষা বলছে, পাকিস্তানে বিপুল সংখ্যায় অমুসলিম ভোটার বেড়েছে। বর্তমানে পাকিস্তানে মোট অমুসলিম ভোটারের সংখ্যা ৩.৬৩ মিলিয়ন। ২০১৩ সালের নির্বাচনের আগে অমুসলিম ভোটার ছিল ২.৭৭ মিলিয়ন। অর্থাৎ পাঁচ বছরে ৩০ ভাগ অমুসলিম ভোটার বৃদ্ধি পেয়েছে।

    পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদন অনুযায়ী সমীক্ষায় দেখা গেছে, পাকিস্তানে মুসলিম ছাড়াও হিন্দু, খ্রিষ্টান, আহমদি, বাহাই, শিখ, বৌদ্ধ এবং পারসি ধর্মের লোকেরা রয়েছে। এদের মধ্যে হিন্দুদের সংখ্যা সবচেয়ে বেশি। পাকিস্তানের মোট অমুসলিমদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সংখ্যা অর্ধেকেরও বেশি। গত পাঁচ বছরে সেই সংখ্যা অনেকটাই বেড়েছে। মূলত পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে হিন্দুদের আধিক্য দেখা যায়।

    হিন্দুর পরেই পাকিস্তানে সংখ্যালঘু তালিকায় রয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ২০১৩ সালের হিসেব অনুসারে পাকিস্তানে মোট ১.৬৪ মিলিয়ন খ্রিষ্টানের বাস। যাদের মধ্যে পাঞ্জাবেই থাকে এক মিলিয়ন খ্রিষ্টান। বাকিরা সিন্ধু প্রদেশের বাসিন্দা।

    সংখ্যালঘু তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আহমদি সম্প্রদায়। পাকিস্তানে অমুসলিম বলে পরিচিত হলেও এই সম্প্রদায় ইসলামেরই একটি অংশ। ২০১৩ সালে পাকিস্তানে এক লক্ষ ১৫ হাজার ৯৬৬ জন আহমদি ভোটার ছিল। পাঁচ বছরে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ ৬৭ হাজার ৫০৫। সিন্ধু এবং ইসলামাবাদে এই সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।

    পাকিস্তানে উল্লেখযোগ্য হারে বেড়েছে বৌদ্ধ এবং পারসি ভোটারের সংখ্যা। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে পাকিস্তানে শিখ ভোটারের সংখ্যা আট হাজার ৮৫২ জন। খাইবার পাখতুনখোওয়া, সিন্ধু, পাঞ্জাব, বেলুচিস্তান এবং ইসলামাবাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিখ সম্প্রদায়ের মানুষেরা। ২০১৩ সালে পাকিস্তানে পাঁচ হাজার ৯৩৪ জন শিখ ভোটার ছিল।

  • যে দেশের মুসলিমরা সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখেন

    যে দেশের মুসলিমরা সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখেন

    বিভিন্ন দেশের সূর্যের অবস্থান ও সময়ের হিসেব আলাদা হওয়ায় ইফতারের সময়টা ভিন্ন ভিন্ন হয়। আমাদের দেশে সন্ধ্যার সময় ইফতার হলেও এমনও দেশ রয়েছে যেখানে অপেক্ষা করতে হয় রাত ১১টা পর্যন্ত। এমনই অবস্থা উত্তর মেরুর কাছাকাছি দেশ আইসল্যান্ডে। এখানে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে রোজা পালন করতে হচ্ছে মুসলিমদের।

    পাকিস্তান থেকে কর্মসূত্রে আইসল্যান্ডে এসেছিলেন সুলেমান। বিবিসি’কে তিনি জানিয়েছেন, প্রায় ২২ ঘণ্টা না খেয়ে থাকতে হয় তাঁকে। কারণ ইসলাম ধর্ম অনুযায়ী সূর্যাস্ত পর্যন্ত রোজা করতে হয়। যেহেতু রাত ১১টার আগে সূর্য অস্ত যায় না। তাই না খেয়েই অতক্ষণ থাকেন তিনি। বিশ্বে এই দেশই সবথেকে দীর্ঘ সময় ধরে রোজা পালন করে থাকে।

    আইসল্যান্ডে বছরের এই সময়টাতেই দিন হয় অনেক দীর্ঘ। সূর্য অস্ত যায় রাত প্রায় এগারটায়, আবার উদয় হয় কয়েক ঘণ্টার মধ্যেই অর্থাৎ ভোর চারটের দিকে। তাই খাওয়ার জন্য ওই কয়েক ঘণ্টাই পাওয়া যায়।

  • যেখানে অনন্য সালাহ

    যেখানে অনন্য সালাহ

    মিশরের ‘রাজা’ বলা হয় তাকে। মোহাম্মদ সালাহকে মিশরীয়রা এতই পছন্দ করে যে নির্বাচনের ব্যালট পেপারে প্রেসিডেন্ট হিসেবে তার নাম লিখে দিয়েছিল। লিভারপুলে খেলার সুবাধে তিনি এখন ব্রিটিশদেরও নয়নের মনি। ইউরোপবাসীদের মধ্যে ইসলামের প্রতি ভীতি আছে। খুব অল্প সময়ে সেটি কিছুটা হলেও দূর করতেও ভূমিকা রেখেছেন ২৫ বছরের সালাহ।

    গত বছর বিমানে বসে সালাহ মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পড়ছেন এমন একটি ছবি প্রকাশ হয়। ভ্রমণের সময়ও তার হাতে দেখা গেছে কোরআনের ছবি।

    গত বছরে বিবিসির জরিপে সেরা আফ্রিকান ফুটবলার নির্বাচিত হয়েছেন সালাহ। তবে শুধু ফুটবল মাঠেই নয়, পরিচ্ছন্ন ব্যক্তি জীবন ও ধর্মে তার ভক্তিও তাকে অনন্য করে তুলেছে।

    গোল করলেই মাঠে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে সিজদা দিতে দেখা যায় তাকে। লিভারপুলে তার ভক্তরা সালাহকে নিয়ে গান বানিয়েছে। সেখানে তারাও সালাহর মতো হতে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছের কথা ব্যক্ত করেছে।

    শনিবার চ্যাম্পিয়ন লিগের ফাইনালে কাঁধে চোট পাওয়ার পর সালাহর রাশিয়া বিশ্বকাপে খেলাটা আপাতত অনিশ্চিত। এ নিয়ে মিশরীয়রা বেশ ক্ষুব্ধ। খলনায়ক ‘রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস’র বিরুদ্ধে মামলাও করেছে তারা। যদিও রবিবার টুইটারে সালাহ জানিয়েছেন, তিনি খেলার বিষয়ে আত্মবিশ্বাসী।