Author: banglarmukh official

  • ১৪ রমজান

    ১৪ রমজান

    জাতীয় অনলাইন দৈনিক বাংলার মুখ ২৪ ডটকম এর সৌজণ্যে প্রতিদিনের সেহরী ও ইফতারের সময়সূচী –

  • রাধুনী রেস্টুরেন্টে আগুন: ১৮লক্ষাধিক টাকার ক্ষতি

    রাধুনী রেস্টুরেন্টে আগুন: ১৮লক্ষাধিক টাকার ক্ষতি

    শেখ সুমন:

    বরিশাল নগরীর রাধুনী রেস্টুরেন্টে গতকাল রাত আনুমানিক ৮ ঘটিকার সময় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে আগুনের উৎপত্তি ঘটে। এতে প্রায় ১৬ থেকে ১৮ লক্ষ টাকা ক্ষতি হয়।

    রাধুনী রেস্টুরেন্ট এর মালিক নওশের আলী বিটু জানান, গ্যাস সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠান এর ত্রুটিপূর্ণ সিলিন্ডার সরবরাহের কারনে আগুনের উত্পত্তি হয়।আগুন লাগার খবর শুনে দশ মিনিটের মধ্যে ফায়ারসার্ভিস ঘটনা স্থলে আসেন এবং আগুন নিভাতে সর্বাত্মক সহযোগিতা করেন।

    দূর্ঘটনার কথা শুনে ঘটনাস্থলে ছুটি আসেন বরিশাল মহানগর আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক যুবরত্ন সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহ।এবং বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সহ সভাপতি এবং সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।

     

  • গুজরাটের ‘লেডি ডন’ অস্মিতা, নাম শুনলেই কাঁপে এলাকা!

    গুজরাটের ‘লেডি ডন’ অস্মিতা, নাম শুনলেই কাঁপে এলাকা!

    অস্মিতা গোহিল (ডিকো)। ভারতের গুজরাটের সুরাট এলাকার বাসিন্দা এ তরুণী। বয়স বড় জোর উনিশ-কুড়ি হবে। স্বামী বিবেকানন্দ স্কুলের একজন শিক্ষার্থী। এ অস্মিতাই এখন গুজরাটের ‘লেডি ডন’। সুরাটের সবাই তাকে এক নামে চেনেন। অবশ্য শুধু চেনেন বললে ভুল হবে, এলাকা কাঁপে তার নামে।

    ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে তার নামে। কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন অস্মিতা। কিন্তু পরে জামিনে ছাড়া পেয়ে যান।

    তবে সম্প্রতি এই ‘লেডি ডন’ ফের শিরোনামে এসেছেন। ভারতের গুজরাট রাজ্যের সুরাতের একটি পানের দোকানে তলোয়ার নিয়ে ঢুকে ৫০০ টাকা ‘চাঁদা’ চাওয়ার অভিযোগে ফের গ্রেপ্তার হয়েছে অস্মিতা ও তার বন্ধু রাহুল। ভাইরাল হয়েছে গোটা ঘটনার ভিডিও।

    গত মার্চে দোলের দিনও ধারালো অস্ত্র হাতে কয়েকজনের সঙ্গে ঝামেলায় জড়ান অস্মিতা। ভাইরাল হয়েছিল সেই ভিডিওটিও।

    সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই লেডি ডন। ফেসবুকে নিজেকে স্বনির্ভর বলে পরিচয় দিয়েছেন তিনি। তার ফেসবুক অ্যাকাউন্টে নিজের প্রচুর ছবিও রয়েছে। এমনকি সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে বা তলোয়ার নিয়েও নিজের ছবি পোস্ট করেছেন অস্মিতা।

    নামিদামি বাইক এবং গাড়ি চালানোর শখ রয়েছে তার। ফেসবুকে আড়াই হাজার বন্ধু ও ১২ হাজার ফলোয়ার রয়েছে ডনের।

    ফেসবুক-বায়োতে অস্মিতার স্বীকারোক্তি, ‘আমি জীবনটা অন্যভাবে বাঁচতে পছন্দ করি, আশায় ভরসা করে নয়, নিজের শর্তে বাঁচি।’

  • ভয় পান মেসি, ভেদ করলেন সেই রহস্য!

    ভয় পান মেসি, ভেদ করলেন সেই রহস্য!

    লিওনেল মেসি রহস্যভেদ করলেন। তবে এই রহস্যের সঙ্গে ফুটবল বা বিশ্বকাপের কোনও সম্পর্ক নেই। যে ভয়টা মেসিকে তাড়া করে, সাধারণত প্রায় সব পুরুষ মানুষকেই করে।

    মেসি বলেছেন, “লোকের এত ভালবাসায় আমি আপ্লুত। তবে মাঝে মাঝে লোকচক্ষুর আড়ালে থাকতে ভাল লাগে। সেই সময়টা পরিবারের সঙ্গে, ছেলে-স্ত্রীর সঙ্গে স্বাভাবিক ভাবে কাটাতে চাই। আমার জামা-কাপড় কেনার খুব শখ। কিন্তু ভুলেও ভাববেন না শপিংয়ে যেতে ভালবাসি। যেই না বাইরে যাওয়ার কথা হয়, অমনি মনে হয় কেউ বুঝি আমাকে মেরে ফেলল।

    এরপরেই মেসির সংযোজন, “শপিংয়ের সময় এই দোকানে যাও, ঘুরে ঘুরে দেখো, তারপর পছন্দ করো। আর শপিংয়ের সময় যদি আন্তোনেল্লা সঙ্গে যায়, তা হলে তো হয়েই গেল। শপিং শেষে মনে হয়, আমিই বুঝি শেষ।”

    এই ফুটবল তারকা মজা করে আরও বলেছেন, “‌শপিংয়ে যাওয়ার যদি খুব প্রয়োজন পড়ে, তা হলে গিয়েই কেনাকাটা সেরে বেরিয়ে পড়ি। একদম সময় নষ্ট করি না। একা গেলে দ্রুত কাজটা সেরে ফেলা যায়। আন্তোনেল্লা আর বাচ্চারা গেলে তাড়াতাড়ি কিছুতেই হয় না।”‌

  • ছিটকে গেলেন মুস্তাফিজ, সুযোগ পেলেন রাজু

    ছিটকে গেলেন মুস্তাফিজ, সুযোগ পেলেন রাজু

    আইপিএলে মুম্বাইয়ের শেষ ম্যাচে বাঁ পায়ের আঙ্গুলে চোট পান মুস্তাফিজুর রহমান। আর এ চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে অংশ নিতে পারছেন না কাটার মাস্টার। তার বদলে দলে অন্তর্ভূক্ত হয়েছেন পেসার আবুল হাসান রাজু।

    জানা যায়, দেরাদুনে রওয়ানা হওয়ার আগে নির্বাচকদের চোটের কথা জানান মুস্তাফিজ।
    তবে নির্বাচকরা দাবি করছেন, মুস্তাফিজ চোটের কথা লুকিয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন। আগামীতে এসব নিয়ে কঠোর অবস্থানে যাবে ক্রিকেট বোর্ড।

    অন্যদিকে দলে ডাক পাওয়া ২৫ বছর বয়সী আবুল হাসান রাজু খেলেছেন মাত্র ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। তবে ঘরোয়া লিগের টি-টোয়েন্টিতে খেলেছেন ৫০ ম্যাচ। আর উইকেট রয়েছে ৬৯টি। বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারেও কার্যকরী ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে আবুল হাসানের।

    তামিম, সাকিব আর মুস্তাফিজ ছাড়া ১২ সদস্যের বাংলাদেশ দল গতকাল মঙ্গলবার দেরাদুন পৌঁছেছে। আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। এরপর ৫ ও ৭ তারিখে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা থেকে।

  • সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠিত হবে: প্রধানমন্ত্রী

    সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠিত হবে: প্রধানমন্ত্রী

    নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কশিশনের ওপর উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠিত হবে।

    আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

    ভারত সফর নিয়ে পূর্বনির্ধারিত বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। লিখিত বক্তব্য শেষ করার পর সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়।

    ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সব বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে ভারত আশ্বাস দিয়েছে। আর তিস্তার বিষয়ে দু’দেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে তাদের মধ্যে এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।

    এই সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

  • পরীবাগে বিদ্যুৎ অফিসে আগুন

    পরীবাগে বিদ্যুৎ অফিসে আগুন

    রাজধানীর পরীবাগে বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

    বুধবাব দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার ফরিদ জানান, রাত সাড়ে ৮টার দিকে পরীবাগের বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগুন নিয়ন্ত্রণে ঘটনা স্থলে ছয়টি ইউনিট কাজ করেছে।

  • বিএনপির ইফতার মাহফিলে মারামারি, আহত ১০

    বিএনপির ইফতার মাহফিলে মারামারি, আহত ১০

    তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগর বিএনপির ইফতার মাহফিলে দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

    জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে মারামারির এই ঘটনা ঘটে।

    বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের কাজির দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। এসময় অন্তত ১০ জন কর্মী আহত হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইফতার মাহফিলে বিএনপিকর্মীদের জন্য কনভেনশন সেন্টারের নিচে বসার ব্যবস্থা করা হয়। দ্বিতীয় তলায় সাংবাদিক ও সিনিয়র নেতাদের জন্য বসার জায়গা করা হয়। নিচে কয়েকজন কর্মী চেয়ারে বসা নিয়ে একে অপরের সঙ্গে  বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন জড়ো হয়ে মারামারিতে লিপ্ত হন। একে অপরের দিকে ইফতারের প্লেইট ও চেয়ার ছুড়ে মারলে কয়েকজন গুরুতর আহত হন।

    নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকার কারণে কয়েকজন কর্মী হাতাহাতির ঘটনা ঘটে, এর চেয়ে বেশি কিছু নয়। কিছুক্ষণের মধ্যেই আবার সভার কার্যক্রম শুরু হয়।

  • ক্রসফায়ার সমস্যার সমাধান হতে পারে না

    ক্রসফায়ার সমস্যার সমাধান হতে পারে না

    ক্রসফায়ার কোনো সমস্যার সমাধান হতে পারে না। সরকার মাদক নির্মূলে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত ভাবে মানুষ খুন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

    প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মির্জাপুর এলাকায় গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে আয়োজিত দোয়া ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মাদক নিয়ন্ত্রণে ক্রসফায়ারের প্রয়োজন নেই। মাদক প্রবেশের পথ বন্ধ করতে পারলেই হবে। তাছাড়া সরকার ও প্রশাসনের মধ্যে যারা মাদকের সঙ্গে জড়িত তাদের আগে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

    খালেদা জিয়ার কারাবাস সম্পর্কে তিনি বলেন, মিথ্যা ও সাজানো মামলা দিয়ে আমাদের চেয়ারপারসনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে তাকে দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা চালানো হচ্ছে। আমরা বিশ্বাস করি, তিনি মুক্তি পেলে দেশে গণতন্ত্রের পথ প্রশস্ত হবে।

    বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মোকারম হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মানিক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক লিয়াকত হোসেন রিপন প্রমুখ।

  • খালেদার বাসা ও অফিসে দোয়া মাহফিল

    খালেদার বাসা ও অফিসে দোয়া মাহফিল

    বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ও বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।

    বুধবার বিকেলে গুলশানের ৮৬ নম্বর সড়কে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ইনাম আহমেদ চৌধুরী, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, মো. আব্দুল কাইয়ূম, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপিকা শাহেদা রফিক, সাবিহ উদ্দিন আহম্মেদ, ড. এনামুল হক চৌধুরী প্রমূখ।

    দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ মোঃ নেসারুল হক।

    একই দিন বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের ৭৯ নম্বর সড়কের বাসভবনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল নোমান, চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার, মেজর (অব.) কামরুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ূম, আব্দুল আউয়াল মিন্টু, ঈসমাইল জবিউল্লাহ, কর্নেল (অব.) মো. ইসহাক মিয়া, কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, মেজর (অব.) আজিজ রানা প্রমুখ।

    দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মালেক।