Author: banglarmukh official

  • গভীর রাতে বরিশাল নগরীতে ভয়াবহ অগ্নিকান্ড- কারখানা পুড়ে ছাই

    গভীর রাতে বরিশাল নগরীতে ভয়াবহ অগ্নিকান্ড- কারখানা পুড়ে ছাই

    বরিশাল নগরীর বান্দরোড এলাকার এ্যাড. হেমায়েত উদ্দিন ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের পিছনে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জুতার কারখানাটি সেলিম নামে এক ব্যক্তির বলে জানাগেছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পাশাপাশি কোতয়ালী থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। বৈদুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে বলে স্থানীয়রা ধারনা করেন।

    কারখানা মালিক জানায়, তার গোডাউনের প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।

    অগ্নিকান্ডের খবরে হাসপাতালের রোগীরা আতংকিত হয়ে ছোটাছুটি করতে শুরু করে।

  • গভীর রাতে বরিশাল নগরীতে ভয়াবহ অগ্নিকান্ড- কারখানা পুড়ে ছাই

    গভীর রাতে বরিশাল নগরীতে ভয়াবহ অগ্নিকান্ড- কারখানা পুড়ে ছাই

    বরিশাল নগরীর বান্দরোড এলাকার এ্যাড. হেমায়েত উদ্দিন ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের পিছনে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জুতার কারখানাটি সেলিম নামে এক ব্যক্তির বলে জানাগেছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পাশাপাশি কোতয়ালী থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। বৈদুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে বলে স্থানীয়রা ধারনা করেন।

    কারখানা মালিক জানায়, তার গোডাউনের প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।

    অগ্নিকান্ডের খবরে হাসপাতালের রোগীরা আতংকিত হয়ে ছোটাছুটি করতে শুরু করে।

  • ‘নিজের ব্যাপারে নারী স্বাস্থ্য সচেতন নয়’

    ‘নিজের ব্যাপারে নারী স্বাস্থ্য সচেতন নয়’

    ‘নারী স্বাস্থ্য সচেতন নয়, নিজের ব্যাপারে স্বাস্থ্য সচেতন নয়, কিন্তু স্বামী- সন্তান ও পরিবারের অন্য সবার ব্যপারে স্বাস্থ্য সচেতন। আসলে সে স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়ার সময়ই খোঁজে পায় না।এ ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় সবার নিচে স্থান হয় নারীর। তাই পরিবারের সহযোগিতা দরকার।’ এখন সময় নারীর’ এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন ডা. সাগুফা আনোয়ার।

    ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর এ বৈঠকের আয়োজন করে।

    ইউনাইটেড হাসপাতালের ডিরেক্টর ও চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. সাগুফা আনোয়ার আরও বলেন, নারী প্রতি বৈষম্য, ব্যক্তির বৈষম্য। মা-বাবার নয়, পরিবারের নয়। এটা ব্যক্তিভেদে বিভিন্ন রকম হয়।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। লেখক ও সাংবাদিক শাহনাজ মুন্নীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমদাদুল হক মিলন, নূরজাহান বেগম মুক্তা, নিলুফার চৌধুরী মণি, সামিয়া রহমান, অধ্যাপক রুপা চক্রবর্তী, ফাতেমা বেগম, অধ্যাপক ড. জিনাত হুদা, কামরুন নাহার ডানা ও কবি শামীম আজাদ প্রমুখ।

  • সোশ্যাল মিডিয়ায় সুন্দরীর লোভনীয় প্রস্তাবে হোটেলে হুলস্থুল কাণ্ড!

    সোশ্যাল মিডিয়ায় সুন্দরীর লোভনীয় প্রস্তাবে হোটেলে হুলস্থুল কাণ্ড!

    সোশ্যাল সাইটে একটি পোস্ট। তারপরে সেই পোস্ট রীতিমতো ভাইরাল। মজা করার জন্য একটি পোস্ট করেছিলেন এক তরুণী। কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি তার পোস্ট ঘিরেই এমন কাণ্ড ঘটবে।

    ডেইলি মেলে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চীনের বছর উনিশের এক তরুণী ইয়ে মৌয়ি সম্প্রতি সোশ্যাল সাইটে একটি পোস্ট করেন। পোস্টে সেই তরুণী লেখেন, হোটেলে যৌনসম্পর্ক করতে রাজি রয়েছেন তিনি। পোস্টে তরুণী নিজের হোটেলের নাম, ঠিকানা ও ঘরের নম্বরও লিখে দেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই পোস্টটি।

    জানা গেছে, এরপরেই সেই তরুণীর সঙ্গে দেখা করতে প্রায় ৩ হাজার যুবক ওয়ান্ডা হিল্টন হোটেলে চলে যান। এতজন যুবককে এক সঙ্গে দেখে পোস্টটি ডিলিট করে দেন তিনি। এরপরেই হোটেল ছেড়ে চলে যান সেই তরুণী। কিন্তু বিমানবন্দরেই সেই তরুণীকে গ্রেফতার করে পুলিশ।

    সোশ্যাল সাইটে দেহ ব্যবসার অফার দেওয়ার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। যদিও ইয়ে মৌয়ি জানিয়েছেন, তিনি নিছক মজা করার জন্যই এই পোস্টটি করেছিলেন। তবে সামান্য মজা করতে গিয়েই শেষেমেশ তাকে জেলে যেতে হবে এমনটা ভাবতেও পারেননি।

  • স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু ৭ দিনের রিমান্ডে

    স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু ৭ দিনের রিমান্ডে

    রাজধানীর শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ ১২ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    বুধবার রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।

    রিমান্ড মঞ্জুর হওয়া অপর আসামিরা হলেন, ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রফিক দেওয়ান সুমন, ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুন হোসেন, হাফিজুর রহমান হাফিজ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, দক্ষিণগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আজিজ হোসেন, দাউদকান্দি থানা ছাত্রদলের সহ-সম্পাদক রকিবুল ইসলাম, গৌরিপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার রিমন আহমেদ, দাউদকান্দি থানা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও সহ-সভাপতি রুমন খন্দকার।

    আসামিদের মধ্যে শফিউল বারী বাবুকে ১০ দিন, অপর ১১ আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন শাহবাগ থানার এসআই অমল কৃষ্ণ দে।

    বিচারক শফিউল বারী বাবুর ৭ দিন ও অপর ১১ আসামির প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

  • গাজীপুরের তরুণের বইটি যেভাবে তুরস্কের প্রেসিডেন্টের হাতে

    গাজীপুরের তরুণের বইটি যেভাবে তুরস্কের প্রেসিডেন্টের হাতে

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জীবনী নিয়ে বাংলা ভাষায় লিখিত বই ‘এরদোয়ান : দ্যা চেঞ্জ মেকার’ এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার এরদোয়ানের হাতে নিজের লিখা সেই বইটি তুলে দেন বাংলাদেশি তরুণ লেখক হাফিজুর রহমান।

    এ সময় তুরস্কের একে পার্টির পার্লামেন্টারি গ্রুপের মিটিংয়ের বিশেষ সেশনে বই তুলে দেওয়ার সময় তুরস্কের প্রধানমন্ত্রী বিনালী ইলদিরিম, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, একে পার্টির সিনিয়র নেতৃবৃন্দ এবং এমপিরা উপস্থিত ছিলেন।

    লেখক হাফিজুর রহমান তুরস্কের প্রেসিডেন্টকে নিয়ে বইটিতে স্থান পাওয়া বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং বইটি বাংলাদেশি পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলে উল্লেখ করেন। পাশাপাশি এরদোয়ানের প্রতি বাংলাদেশিদের আবেগ ও ভালোবাসার কথা জানান তিনি।

    প্রেসিডেন্ট এরদোয়ান বইটি লিখার জন্য লেখককে ধন্যবাদ জানান এবং তার প্রতি এ ধরনের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    বই তুলে দেওয়ার সময় লেখকের সাথে তুরস্কের অন্যতম সিভিল স্যোসাইটি সংগঠন ‘ইয়েনী দুনিয়া ভাকফি’ এর চেয়ারম্যান ও সাবেক এমপি মাহমুদ গুকসু, সংসদ সদস্যবৃন্দ, ইয়েনী দুনিয়া ভাকফি আনকারা শাখার সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, হাফিজুর রহমান তুরস্কের গাজী ইউনির্ভাসিটিতে রাজনীতি ও লোক প্রশাসন বিভাগে পিএইচডি করছেন এবং ইয়েনী দুনিয়া ভাকফি আনকারা শাখার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

  • ডি ককের সঙ্গে সেই ঝামেলার জেরে নির্বাসনের মুখে ওয়ার্নার

    ডি ককের সঙ্গে সেই ঝামেলার জেরে নির্বাসনের মুখে ওয়ার্নার

    ক্রিকেটকে ‘জেন্টলমেন গেম’ বলার দিন বোধহয় ফুরিয়ে আসছে। একের পর এক বির্তকে জড়িয়ে কালিমালিপ্ত হচ্ছে শতাব্দী প্রাচীনতম এই খেলা৷ যার নতুন সংস্করণ ‘টালেন গেট’ বা ‘ডারবান গেট’ বিতর্ক৷ যার জেরে টেস্ট সিরিজের মাঝ পথে নির্বাসনের মুখে পড়তে পারেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার৷

    দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া চলতি টেস্টে সিরিজের প্রথম ম্যাচটি ১১৮ রানে জিতে নিয়ে ১-০ এগিয়ে গেছে অস্ট্রেলিয়া৷ কিংসমিডে বাইশগজের ক্রিকেট লড়াই ছাড়াও খবরের শিরোনামে এসেছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও প্রোটিয়ান কিপার কুইনটন ডি ককের লড়াই৷ যা ইতিমধ্যেই ‘টানেল গেট’ বির্তক নামে পরিচিতি পেয়েছে৷

    প্রথম টেস্টে ক্যাঙ্গারু-প্রোটিয়া দ্বৈরথ অন্য লেভেলে পৌঁছেছে৷ ম্যাচটিতে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ব্যাটিং চলাকালীন রান আউট বাঁচাতে গিয়ে ড্রাইভ দেন এবি ডি’ভিলিয়ার্স৷ ক্রিজে পড়ে থাকা অবস্থায় তার মুখ লক্ষ্য করে বল ছুঁড়ে মারেন অজি স্পিনার লাথান লায়ন৷ এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে৷ এরপর ড্রেসিং রুমে ঢোকার পথে প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যান অজি ওপেনার ওয়ার্নার ও প্রোটিয়া কিপার কুইন্টন ডি কক৷

    কুইন্টন অভিযোগ করেন তার পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করেছেন ওয়ার্নার৷ অভিযোগ অস্বীকার করে ক্যাঙ্গারুদের তরফে বলা হয় কুইন্টনই আগে অশালীন মন্তব্য করলে নিজেকে ধরে রাখতে পারেননি অজি সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার৷

    এর মাঝে কুইন্টন ডি ককের বোন ডিলেন ডি ককের একটি টুইট ভাইরাল হয়েছে৷ যেকানে ওয়ার্নারের সঙ্গে বিবাদের ঘটনার খবর টুইট করে ককের বোন হুমকির সুরে লেখেন, ‘আমি তোমাকে দেখে নেব’৷ টুইটটিতে ট্যাগ করা আছে অজি সহ-অধিনায়ক ওয়ার্নারকে৷

    শুরু যেই করে থাকুক কেন ক্রিকেটের ‘কোড অব কন্ডাক্ট’ বর্হিভূত আচরণের জন্য দ্বিতীয় টেস্ট থেকে নির্বাসিত হতে চলেছেন অজি ক্রিকেটার ওয়ার্নার৷ সঙ্গে বাড়ছে তার ডিমেরিটস পয়েন্ট৷ আইসিসির তরফে শাস্তির মুখে পড়তে চলেছেন প্রোটিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি’ককও৷

    পুরো বিষয়টি যেদিকে এগোচ্ছে তা ক্রিকেটের পক্ষে কোনভাবেই মঙ্গলজনক নয়৷ খেলোয়াড়সুলভ মনোভাব ছুঁড়ে ফেলে দিয়ে ক্রিকেটাররা ঝামেলায় জড়িয়ে পড়ছেন৷ শাস্তি সরূপ নির্বাসিত হচ্ছেন৷ কিছুদিন আগেই নাইটক্লাবে ঝামেলায় জড়িয়ে অজি-ইংল্যান্ড অ্যাসেজ সিরিজে থেকে নির্বাসিত হয়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান বেন স্টোকস৷

  • আওয়ামী লীগের জনসভায় যাওয়ার পথে স্কুল ছাত্রের মৃত্যু

    আওয়ামী লীগের জনসভায় যাওয়ার পথে স্কুল ছাত্রের মৃত্যু

    রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় যাওয়ার পথে বাসের ভিতর থেকে জানালা দিয়ে মাথা বের করায় গাছের সাথে ধাক্কা খেয়ে শাকিল আহমেদ নামের দশম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    বুধবার দুপুরে ধামরাইর দেপাশাই গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এঘটনায় সেই ছাত্রের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

    পুলিশ জানায় দুপুরে স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে করে দেপাশাই গ্রামের স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ঢাকায় যাওয়ার জন্য রওনা দেয়। এসময় সে চলন্ত বাসের ভিতর থেকে মাথা বের করলে একটি গাছের সাথে তার মাথা লেগে ফেটে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

    ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধামরাইর সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ বলেন,  নিহত সেই ছাত্রের মৃত্যুতে গভীর শোক জানানো হয়েছে  এবং একটি তদন্ত কমিটি করা হয়েছে । কেন মারা গেলো তদন্ত রিপোট পেলে ব্যবস্থা নেওয়ার হবে।

    এই ঘটনার ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু  বলেন, তদন্ত করা হচ্ছে ছাত্রটি কেন মারা গেলো। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

    অন্যদিকে সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার বিশমাইল এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে আহত হয়েছে অন্তত ৩০ জন যাত্রী। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

  • বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে বারবার বিজয় ছিনিয়ে এনেছে

    বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে বারবার বিজয় ছিনিয়ে এনেছে

    কিছু মানুষ কখনই বাংলাদেশের স্বাধীনতা চাননি। বরং ওই যুদ্ধাপরাধীরা পাক-হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছে। অসংখ্য মুক্তিকামী মানুষকে হত্যা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে বারবার বিজয় ছিনিয়ে এনেছে। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন করেছে। আর এই স্বাধীনতা অর্জন করতে ৭ মার্চের ভাষণের মাধ্যমে করণীয় বলে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত জনসভায় আজ বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

    এর আগে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় অন্যান্য নেতারা উপস্থিত আছেন।

    আওয়ামী লীগ আয়োজিত এ জনসভা বুধবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই উদ্যান এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। রাজধানীসহ সারাদেশ থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের হাতে রয়েছে ব্যানার-ফেস্টুন। অনেকের গায়ে একই রঙের টি-শার্ট, মাথায় একই রঙের ক্যাপ শোভা পাচ্ছে। জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে উদ্যান এলাকা।

    এদিকে, আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় তল্লাশি করছে।

    ১৯৭১ সালের ৭ মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানেই যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণটি বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশে এই প্রথম দিবসটি উদযাপিত হচ্ছে।

  • আমি শাহরিয়ার নাফীস, আপনারা ভুলে যাননি তো?

    আমি শাহরিয়ার নাফীস, আপনারা ভুলে যাননি তো?

    প্রিমিয়ার লিগে টানা দুই ইনিংসে ৯৯ ও ১২১ রানের ইনিংস খেললেন।গত তিন মৌসুমে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে রান করেছেন ১০৯২, ১১১৭ ও ৮৯৪।সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৩ সালে, ওয়ানডে ২০১১ সালে।

    এক বর্ষপঞ্জিতে এক হাজার রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার ছিলেন তিনি। কী সম্ভাবনার হাতছানি দিয়ে শুরু হয়েছিল শাহরিয়ার নাফীসের! একসময় বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হতো যাঁকে, তিনিই এখন যেন অতীত। তাতে শাহরিয়ারের দায় কতটা, কতটা বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির, সেই বিতর্ক করাও এখন অযথা। তবে ৩২ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার এখনো জাতীয় দলে ফেরার আশা ছাড়েননি। গতবার প্রিমিয়ার লিগে ভালো করেও নজর কাড়তে পারেননি নির্বাচকদের। এবার আরও ভালো করতে চান। শুরুটা প্রত্যাশামতো না হলেও তাঁর টানা দুই ইনিংস আবারও ফিরিয়ে আনল আলোচনায়।

    গত ম্যাচে ৯৯ রান করে আউট হয়েছেন, কলাবাগানের কাছে হেরেও গিয়েছিল তাঁর দল অগ্রণী ব্যাংক। কাল আবাহনীর মতো দলের বিপক্ষে ১১৯ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১২১ রান করলেন। এবারও পরাজিতের দলে শাহরিয়ার। ২০০৬ সালে রানের ফোয়ারা ছুটিয়েও চলে গিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজার আড়ালে। ওই বছর যে মাশরাফি সারা বিশ্বেই ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারি (৪৯টি) হয়েছিলেন। কাল দুর্দান্ত ইনিংসের দিনে সেই মাশরাফি চার বলে চার উইকেট নিয়ে করলেন ডাবল হ্যাটট্রিক! শাহরিয়ারের কপালটাই বোধ হয় এমন!

    ২০০৬ সালে ওয়ানডে তিনটি সেঞ্চুরিসহ এক হাজার করা করা শাহরিয়ার এক যুগ পার করে এসেছেন সেই কৃতিত্বের। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার দেখে হতাশা বাড়তেই পারে। কোথায় থাকার কথা ছিল, কোথায় পড়ে রইলেন। ২০০৭ বিশ্বকাপটা হতাশা মোড়ানো কেটেছিল তাঁর নিজের জন্য, যদিও ওই বিশ্বকাপ দল বাংলাদেশ খেলেছিল দারুণ। ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়েছি; আগমণীবার্তা শুনিয়েছিলেন তামিম, সাকিব, মুশফিকরা। আর শাহরিয়ার তখন জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে গেলেন বিদ্রোহী আইসিএল লিগ খেলতে।

    সেই পাপমোচন করে অনেক আগেই ঘরে ফিরেছেন। এর মধ্যে একবার জাতীয় দলে ফিরেওছিলেন। ২০১০ সালে টেস্ট দলে ফেরার পর ১৮ ইনিংসে মাত্র ৩ ফিফটি তাঁকে আবারও ছিটকে ফেলেছিল দল থেকে। জাতীয় দলের দ্বিতীয় অধ্যায়ে ১৫ ওয়ানডেতে ৩ ফিফটি আর ২২.৯৩ গড় রঙিন পোশাকেও ভরসা জাগায়নি। ২০১১ সালের পর আর ওয়ানডে খেলেননি। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৩ সালে।

    শাহরিয়ার আবার ফিরে গিয়েছিলেন নিজেকে ঘষেমেজে তৈরি করার মিশনে। গত মৌসুমে ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ দুই ধরনের ঘরোয়া ক্রিকেটেই দারুণ ফর্মে ছিলেন। গত বছর প্রিমিয়ার লিগে ১৫ ইনিংসে ৪২.৮৫ গড়ে করলেন ৬০০ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ফর্মটা ছিল আরও দুর্দান্ত। ১২ ম্যাচে ৫৫.৮৭ গড়ে করেছেন ৮৯৪ রান। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে কিন্তু তিনি বেশ ধারাবাহিক। আগের দুই মৌসুমে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে হাজার রান পেরিয়েছিলেন। ২০১৪-১৫ মৌসুমে ১৭ ইনিংসে ৬৪.২৩ গড়ে করেছিলেন ১০৯২ রান। ২০১৫-১৬–তে ১২ ম্যাচে ৬২.০৫ গড়ে ১১১৭ রান। টানা তিন মৌসুমে ৬০-এর গড়ে রান করার পর টেস্ট দলে একটা সুযোগ পাওনা ছিল। পাননি।

    এবারের প্রিমিয়ার লিগে শুরুটা প্রত্যাশামতো হয়নি। উইকেটে থিতু হয়ে ইনিংসটা যখন লম্বা করার কথা, তখনই আউট হয়েছেন বিশ-ত্রিশের ঘরে। কাল সেঞ্চুরি পেয়েও মনে হচ্ছিল আরও ক্ষুধার্ত। দল যে তাঁর ওপরে সওয়ার হয়ে ভালোই ছুটছিল ২৯১ রানের বড় লক্ষ্যের দিকে। কিন্তু শেষ ওভারে ৪ উইকেট হাতে রেখে ১৩ রান তুলতে হয়, এমন সহজ সমীকরণ মেলাতে পারেনি তাঁর দল। মাশরাফি যে দুই থেকে পাঁচ বলে তুলে নিলেন বাকি সব উইকেট!

    শাহরিয়ারে সান্ত্বনা হতে পারে, টানা দুটি ইনিংস আবার আলোচনায় ফিরিয়ে আনল। জাতীয় দলে সজোরে কড়া নাড়তে আরও কিছু করে দেখাতে হবে, তিনিও নিশ্চয়ই জানেন। তবে আপাতত নির্বাচকদের অন্তত মনে করিয়ে দিলেন তো নিজের নামটা!