Author: banglarmukh official

  • বিশ্ব সন্ত্রাসের সবচেয়ে বড় জঙ্গি যুক্তরাষ্ট্র : হাফিজ সাঈদ

    বিশ্ব সন্ত্রাসের সবচেয়ে বড় জঙ্গি যুক্তরাষ্ট্র : হাফিজ সাঈদ

    বিশ্বে পরমাণু যুদ্ধের হুমকি বাড়ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের সবচেয়ে বড় হুমকিদাতা৷ তাই বিশ্ব সন্ত্রাসের সবচেয়ে বড় জঙ্গি যুক্তরাষ্ট্র৷ এই ভাষাতেই যুক্তরাষ্ট্রকে বিঁধল জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সাঈদ৷

    এক ধর্মীয় জনসভায় গতকাল শুক্রবার সাঈদ বলেন, বিশ্বে পরমাণু যুদ্ধের হুমকি বিগত কয়েক দশক ধরে মাথা চাড়া দিয়ে উঠেছে৷ তার প্রধান কারণ আমেরিকার হস্তক্ষেপ৷ পাশাপাশি, আমেরিকার কথা মেনে চলার জন্য পাকিস্তানকেও এক হাত নেন তিনি৷

    হাফিজ এদিন সন্ত্রাস প্রসঙ্গে সেই  সভায় বলেন, আমেরিকার তোষামোদ করার জন্যই এখন পাকিস্তান ও আফগানিস্তানের এই সন্ত্রাস বিদ্ধস্ত হাল৷ আফগানিস্তানে আমেরিকার ব্যর্থতার দায়ভার পাকিস্তানের ওপর চাপালেও, তা সঠিক নয় বলে জানিয়েছে এই কুখ্যাত জঙ্গি৷

    এর আগে, মার্কিন সেনাবাহিনীকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করে ইরান। আইএস নয়, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি বাহিনী হিসাবে মর্যাদা পেতে পারে মার্কিন সেনাবাহিনী। আমেরিকাকে আক্রমণ করে ইরানের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র সায়েদ হোসেন নাকাভি হোসেইনি এই মন্তব্য করেন।

  • শুটিংয়ের মাঝেই ঘুমিয়ে পড়লেন শাহরুখ খান!

    শুটিংয়ের মাঝেই ঘুমিয়ে পড়লেন শাহরুখ খান!

    কী কাণ্ড বলুন দেখি! পেশাদার অভিনেতা হয়ে এভাবে প্রযোজকের পয়সা নষ্ট করা কতটা ঠিক। শাহরুখ খানের যারা ভক্ত, তারা জোর গলায় বলবেন- ‘জিরো’ ছবিটা তো প্রযোজনা করছেন গৌরী খান! কাজেই শাহরুখ যদি নিজের পয়সা নয়-ছয় করেন, কার কী বলার থাকতে পারে!

    কিন্তু গৌরী খান তো স্রেফ যুগ্ম প্রযোজকদের একজন! ছবির আরেক প্রযোজক তো আনন্দ এল রাই নিজে, যিনি কি না আবার ছবির পরিচালকও! কিন্তু প্রযোজকের পয়সা নষ্ট করার প্রশ্নটা উঠছে কেন?

    কেন না, সম্প্রতি শাহরুখ খানের একটি টুইট সে কথা ভাবাতে বাধ্য করেছে। সেই টুইটের সাথে ছবিতে দেখা যাচ্ছে, একটা ক্যান্টিনের মতো জায়গায় ঘুমিয়ে পড়েছেন শাহরুখ। ক্যাটরিনা কাইফ তার দিকে হস্ত নির্দেশ করে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন অসহায় চাহনি নিয়ে।

    পরিচালক আনন্দ এল রাই, কে জানে কেন, হাসছেন ঘুমন্ত খানকে দেখে! বোধহয় অর্ধেক আর্থিক ক্ষতি হচ্ছে বলে! এছাড়া ছবির চিত্র নাট্যকার হিমাংশু শর্মাও অপেক্ষায় রয়েছেন ছবির ফ্রেমে নায়কের ঘুম ভাঙার!

    সঙ্গীরা এতটাই চনমনে এবং উদ্দীপক যে চোখ খুলে রাখাই দায়! ওদের সাথে উচিত ব্যবহারই করেছি সাত তাড়াতাড়ি আমায় ঘুম থেকে ডেকে তোলার জন্য, লিখেছেন টুইটে খান। সাথে আবার ছবি তোলার জন্য ঋণস্বীকার করেছেন ক্যাটরিনা কাইফের কাছে। তবে সেখানেও রয়েছে ব্যঙ্গ- ‘চিত্র সৌজন্য ক্যাটরিনা, আমার মিডিয়া ম্যানেজার!

    দেখা যাক, শেষ পর্যন্ত ‘জিরো’ বক্স অফিসে ব্যঙ্গের খোরাক হয়, না অনেক দিন পরে একটা হিট ছবির মুখ দেখায় শাহরুখকে!

  • ঋতুপর্ণার ভয় আর পাওলির লুকানো ইচ্ছা

    ঋতুপর্ণার ভয় আর পাওলির লুকানো ইচ্ছা

    ঋতুপর্ণার ক্ষেত্রে বলা হচ্ছে বটে ‘আমার ভয়’! তবে ভয়টা নায়িকার মনে না কি তা সঞ্চারিত হবে দর্শকের মনে- সে কথা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না!

    কেন না, এই ‘আমার ভয়’ আদতে ঋতুপর্ণার নতুন ছবির নাম। পরিচালক মহুয়া চক্রবর্তী কোমর বেঁধে তৈরি- এমন এক ভুতুড়ে ছবি দর্শককে উপহার দেওয়ার জন্য যা দেখার পরে ভয়ে শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত তো বয়ে যাবেই, একই সাথে ছবি দেখার পর আর প্রেক্ষাগৃহের আসন ছেড়ে নড়তেও সাহস হবে না!

    জানা গেছে, এই ছবিতে ঋতুপর্ণার না কি যোগাযোগ থাকবে পরলোকের সঙ্গে। অর্থাৎ তাকে দেখা যাবে প্রেততত্ত্ববিদের চরিত্রে। এই প্রেততত্ত্ববিদের অশান্ত জীবন এবং তার দাদাকে কেন্দ্র করেই ভয়ের আবহ চিত্রনাট্যের শরীরে বুনবেন বলে জানা গেছে মহুয়া। ছবিতে নায়িকার দাদার চরিত্রে দেখা যাবে অনুরাগ মোহান্তিকে। আর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র।

    তবে ঋতুপর্ণার ক্ষেত্রে গল্পটা সেই রুপালি পর্দার খাতে চলে গেলেও পাওলি দামের ক্ষেত্রে কিন্তু তা নয়। বরং, এই লুকিয়ে রাখা ইচ্ছা তার একান্তই ব্যক্তিগত। সেই ইচ্ছা জড়িয়ে রয়েছে জীবনের চাওয়া এবং অন্য কিছু হওয়ার সাথে।

    সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন পাওলি দাম, তার নাকি অভিনেত্রী হওয়ার বাসনা কোনো কালেই ছিল না। খুব ছোটো থেকেই তিনি হতে চাইতেন বিমানচালক। কিন্তু ওই, জীবন তো আর সব সময় পরিকল্পনার পথে চলে না। ফলে আকাশ নয়, লাইট-ক্যামেরা-অ্যাকশন নিয়ে ভক্তের মনের আকাশেই আসন পাতলেন তিনি!

  • শিশুদের স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে

    শিশুদের স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে

    শিশুদের পরিপূর্ণ বিকাশের জন্য তাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। শনিবার  নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে স্থানীয় সংগঠন ভিশন-২০২১ আয়োজিত ক্ষুদে শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।

    আসাদুজ্জামান নুর বলেন, ‘আমাদের অভিভাবকরা চায় বাচ্চারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করুক। কিন্তু কোনো প্রতিযোগিতায় বাচ্চারা এক, দুই, তিন, চারের মধ্যে থাকলো কি-না সেটি বিবেচ্য বিষয় না। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে চেতনা জাগ্রত করার বিষয়টি বড়।

    ভিশন-২০২১-র প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক হারুন আর রশিদ, জেলা প্রশাসক খালেদ রহীম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডা. মজিবুল হাসান চৌধুরী, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরোয়ার মানিক প্রমুখ।

  • জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে আওয়ামী লীগের খবর থাকবে না

    জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে আওয়ামী লীগের খবর থাকবে না

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশের মানুষ আর একবার ভোট দেয়ার সুযোগ পেলে আওয়ামী লীগের কোনো খবর থাকবে না। তারা বিএনপিকে ভোট দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবে।

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার লেবার পার্টির আলোচনা সভায় এই কথা বলেন তিনি।

    খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

    প্রধানমন্ত্রীর সমালোচনা করে মওদুদ বলেন, আপনারা সরকারি খরচে নৌকায় ভোট চাইবেন আর আমাদের নেত্রীকে কারাগারে রাখবেন তা হবে না। সভা সমাবেশে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন। নির্বাচন আইনে আছে তফসিল ঘোষণার পর কোনো রাজনৈতিক দল ও নেতা কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না। তাই শেখ হাসিনা এখন জনসভা করে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এটি জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটু সংযত হলে দেশকে আরও এগিয়ে নেয়া যেত। দেশের গণতন্ত্রকে সুসংহত করা যেত। তার সামনে সুযোগ ছিল বাকশাল কায়েমের মাধ্যমে আওয়ামী লীগের কপালে যে কালিমা লেপন হয়েছে তা মুছে ফেলার। কিন্তু তিনিও সেটা না করে করলেন উল্টোটা। তিনি চাইলে পারতেন মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র সুসংহত করতে। কিন্তু শেখ হাসিনা সেটা না করে করলেন একদলীয় শাসন কায়েম।

    মওদুদ আহমদ বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করতে কোনো স্লোগান দরকার হবে না। খালেদা জিয়া আমাদের সাথে থাকবেন আর স্লোগান হবে ৭০ টাকা দরে চাল খাব না, নৌকায় ভোট দেব না। ১৫০ টাকায় পেঁয়াজ খাব না নৌকায় ভোট দেব না।

    লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মীর নাসির, বরকত উল্লাহ বুলু, বাবু নিতাই রায় চৌধুরী প্রমুখ।

  • কখনও আদর-যত্ন পায়নি সাকিব-তামিমরা

    কখনও আদর-যত্ন পায়নি সাকিব-তামিমরা

    আহা রে! কখনও গোসল বা ধোয়া-মোছা হয় না সাকিব তামিম মুশফিকদের শরীর। দাঁড় করিয়ে দেওয়ার পর থেকে কখনও একটু আদর-যত্ন পায়নি তারা। জাতীয় ক্রিকেটারদের শরীর পরিষ্কার করার প্রয়োজন মনে করেনি কোনো কর্তৃপক্ষ। দেখে মনে হচ্ছে দূষিত চাক্তাই খাল থেকে সদ্য ডুব দিয়ে এসেছেন জাতীয় ক্রিকেটাররা।

    বলছিলাম, চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে যাওয়ার পথে বিশ্বরোডের মোড়ে নির্মিত বাংলাদেশের জাতীয় ক্রিকেটারদের ভাস্কর্যের কথা। ধুলাবালিতে ভাস্কর্যগুলোর এমন অবস্থা, মনে হচ্ছে ক্রিকেটাররা কোনো ডোবা থেকে ডুব দিয়ে ওঠেছেন এই মাত্র। শুষ্ক মৌসুমে ধুলাবালিতে এমন হতেই পারে। তবে পরিষ্কার তো করা যায়। পরিষ্কার করতে কী সুন্দর দেখা যেত ভাস্কর্যগুলো। যারা এ গুলো নির্মাণ করেছেন, এ গুলোর সৌন্দর্য্য রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের থাকা উচিত। কিন্তু, রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেউ পালন করে বলে মনে হয় না। বলা যায় বেওয়ারিশ ভাস্কর্য।

    কিছুদিন আগে এই পথ দিয়েই ধূলা-বালিময় এই ভাস্কর্য দেখে দেখেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কা দল ও টাইগার দল। তামিমেরা ধূলা-বালিময় নিজেদের এই ভাস্কর্য দেখে হেসেছে নাকি কেঁদেছে জানি না।

    টাইগারদের ভাস্কর্যের কাছেই আছে বাংলাদেশ বিমানের চমৎকার একটি ভাস্কর্য। সেটিরও একই অবস্থা।

    লেখক: প্রবাসী সাংবাদিক।

  • জাফর ইকবালের ওপর হামলাকারী এই সেই দুর্বৃত্ত

    জাফর ইকবালের ওপর হামলাকারী এই সেই দুর্বৃত্ত

    জনপ্রিয় লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই হামলাকারীর নাম পরিচয় জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে অংশ নিয়ে মঞ্চে বসে ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। এসময় মোটর সাইকেলযোগে দুই ব্যক্তি সেখানে উপস্থিত হন। পরে মোটরসাইকেলের পেছনে বসে থাকা যুবক মঞ্চে বসে থাকা ড. জাফর ইকবালকে পেছন থেকে ছুরিকাঘাত করে। এতে মাথার পেছনে গুরুতর জখম হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    এসময় হামলাকারীকে আটক করে শিক্ষার্থীরা বেধরক পেটাতে থাকে। পরে ওই হামলাকারীকে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও পুলিশের হাতে সোপর্দ করা হয়। তবে বেধড়ক পিটুনিতে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, দ্রুত মোটরসাইকেলযোগে অপর ব্যক্তি ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যায়।

    এছাড়া এ ঘটনায় ইব্রাহিম নামে পুলিশের এক কনস্টেবলও ছুরিকাহত হন।

  • শাবিতে জাফর ইকবালকে ছুরিকাঘাত

    শাবিতে জাফর ইকবালকে ছুরিকাঘাত

    জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

    শনিবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

    জানা গেছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মঞ্চে বসা ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। এসময় পেছন দিক থেকে এক যুবক এসে তার ঘাড়ে ছুরিকাঘাত করে।

  • চুপি চুপি ২০ লাখ মাকে মোবাইল ফোন কিনে দিলেন বঙ্গবন্ধু কন্যা

    চুপি চুপি ২০ লাখ মাকে মোবাইল ফোন কিনে দিলেন বঙ্গবন্ধু কন্যা

    চুপি চুপি ২০ লাখ মাকে মোবাইল ফোন কিনে দিলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা !

    সত্যিই বিশ্বে বিরল দেশরত্ন শেখ হাসিনার মত এমন প্রধানমন্ত্রী।

    প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তির টাকা মায়েদের মোবাইল ফোনের অ্যাকাউন্টে পৌঁছে দিতে ২০ লাখ মোবাইল সেট কিনে দিতে হয়েছে সরকারকে। কারণ হতদরিদ্র্য এই মায়েদের ফোন কেনার সামর্থ্য ছিল না। তবে পুরো কাজটিই সরকার করেছে অনেকটাই গোপনে। না হলে সবাই বিনামূল্যে ফোন চাইতো বলে ধারণা ছিল সরকারের।

    সরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২৬৫ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা নিজে এ কথা জানান।

  • বরিশালে বিনিয়োগকারী ও উদ্যোগক্তা কনফারেন্স ২০১৮ উদ্বোধন

    বরিশালে বিনিয়োগকারী ও উদ্যোগক্তা কনফারেন্স ২০১৮ উদ্বোধন

    বরিশালে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন বঙ্গবন্ধুর ই মার্চের ভাষনের মাধ্যমে এদেশের মানুষকে স্বাধীনতা সর্ম্পকে সকল ধারন দিয়ে গিয়েছিলেন। আজ সেই ঐতিহাসিক ভাষনকে ইউন্সেকো সহ সারা বিশ্ব পালন করছেন শুধু রাজাকার-আলবদর ছাড়া। তিনি আরো বলেন যে দেশের পুঁজিবাজার যত বেশি স্থিতিশীল সে দেশের অর্থনীতির ভিত্তি তত বেশি মজবুত।
    বিশ্বে এমন কোন দেশ নাই যেখানে পুজিবাজারে ধস নামেনি। শিল্পমন্ত্রী বিনিয়োগকারীদের উদ্যেশে বলেন রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন বাতিল করে সঠিক সিদ্বান্ত ও বুজে শুনে পুজিবাজারে কাজ করার জন্য এগিয়ে আসার আহবান জানান। এসময় তিনি বিনিয়োগকারীদের বলেন ক্ষুদ্ব বিনিয়োগকারীদের প্রতি সুযোগ-সুবিদা সৃষ্টি করার আহবান করেন।

    আজ শনিবার সকাল ১১টায় বরিশাল ক্লাব অভ্যন্তরে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্য়ক্রমের অংশ হিসাবে বাংলাদেশ সিকোরটিজ এ্যান্ড এক্্রচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বিনিয়োগকারী ও উদ্যোগক্তা সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এর পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিকোরটিজ এ্যান্ড এক্্রচেঞ্জ এর চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
    এসময় আরো বক্তব্য রাখেন (বিএসইসি)’কমিশনার প্রফেসর মোঃ হেলাল উদ্দিন নিজামী,ড.স্বপন কুমার বালা,খন্দকার কামালুজ্জামান প্রমুখ।

    শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু আরো বলেন আমাদের সরকারের উদ্যেগের কারনে পুঁজিবাজার ক্রমেই সুসংহত এটি এখন আগের চেয়ে অনেক বেশি টেকসই ও স্থিতিশীল। পুঁজিবাজারে বিনিয়োগের পরিমান ও বিনিয়োগকারীর সংক্ষা বৃদ্বি বড় প্রমান। দেশে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানির সংক্ষা ছিল ৪শত ১০টি বর্তমানে এর পরিমান বেড়ে দাড়িয়েছে ৫শত ৬৭টি।

    প্রধান অতিথি শিল্পমন্ত্রী বরিশালের উদ্যোগক্তাদের বলেন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী অর্থায়নে সবচেয়ে সুবিদাজনক মাধ্যম।
    এখান থেকে কম খরচে সহজ শর্তে কম ঝুকিতে ব্যাবসা পরিচালনার জন্য পুঁজি সংগ্রহ করতে পারবেন। এই জন্য পুঁজিবাজারের সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্য এগিয়ে আসার কথা বলেন। বঙ্গবন্ধু ১৯৫৭ সালে বাংলাদেশে শিল্প ইন্ডাস্ট্রিজ স্থাপন করেছিলেন বঙ্গবন্দুর সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পূর্বে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর হাতে ক্রেস্ট উপহার তুলে দেন (বিএসইসি)’র চেয়ারম্যান ড. এম খায়রুল হেসেন।