Author: banglarmukh official

  • রওশন এরশাদ এতদিন পরে বুঝলেন কেন : পার্থ

    রওশন এরশাদ এতদিন পরে বুঝলেন কেন : পার্থ

    জাতীয় পার্টি সরকারে নাকি বিরোধী দলে-সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের মনে এই প্রশ্ন চার বছর পরে কেন আসল তা জানতে পেরেছেন ২০ দলীয় জোটের শরিক বিজেপির নেতা আন্দালিব রহমান পার্থ।

    বিএনপির শরিক দলের নেতা বলেন, ‘আজকের রওশন এরশাদ রিয়েলাইজ করলেন। চার বছর তিনি রিয়েলাইজ করেনি? চার বছর পর তিনি রিয়েলাইজ করলেন যে এটা তামাশার সংসদ? এখানে বিরোধী দল কেউ না? ওনার লজ্জা লাগে? সাংবাদিকদের ফেইস করতে ওনার লজ্জা লাগে? এই বছরে ওনি কি লজ্জা পাননি?’

    ‘আসল কথাটি সবাই জানে। বাংলাদেশে যখন আপনি মন্ত্রী হয়ে যাবেন তখন আপনার উপর প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ থাকবে।’

    বেসরকারি টেলিভিশ চ্যানেল আইয়ের টক শো তৃতীয় মাত্রায় জিল্লুর রহমানের উপস্থপনায় পার্থ এসব কথা বলেন।

    বিজেপি নেতা বলেন, ‘১/১১ আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল যা আমরা নেইনি। পার্লামেন্টও একটি তামাশার জায়গা। আপনি জুডিশিয়াল ব্যবস্থা দেখেন যেখান প্রধান বিচারপতি পদত্যাগের পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।’

    আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলও। তিনি বলেন, ‘সবারই আয়নার সামনে দাঁড়ানো উচিত। রাজনীতির ভাঙাচোরা, হালুয়া রুটির ভাগ বাটোয়ারার মেরুকরণ এগুলো তো চলছেই।’

    ‘আওয়ামী লীগ সব সময়ে একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম রাখার চেষ্টা করে। আমরা বাকশাল করেছিলাম, অর্থনৈতিক অঞ্চল করেছিলাম। আমরা ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আমরা একটি প্লাটফর্মে রাখার চেষ্টা করেছি। গত নয় বছর ধরেই তো একটি প্লাটফর্মে আছিই।’

    উপস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘রওশন এরশাদকে সামলাতে পারছেন না, ব্যাংক সামলাতে পারছেন না, আইনশৃঙ্খলাকে সামলাতে ছাত্রলীগকে সামলাতে পারছেন না’।

    জবাবে অসীম কুমার উকিল বলেন, ‘এ জিনিসগুলা আছে। এটা নিন্দনীয় ব্যাপার। এটা কখনও কাঙিক্ষত হতে পারে না। আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। এটা আমার রাজনীতির জন্মস্থান। এটা যখন প্রশ্নবিদ্ধ হয় তখন আমরা লজ্জিত হই, শঙ্কিত হই।’

    পার্থ বলেন, ‘এমন একটা সময় ছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ বলেন, ছাত্র ইউনিয়ন বলেন যেই হোক হরতাল ডাক দিলে সারা বাংলাদেশে হরতাল পালিত হতো। আজকে কেউই তাদেরকে চেনে না। বলেন, নেতা বানানোর কারখানা না, ক্যাডার বাহিনীর কারখানা।’

    ‘আমি চাই না কোন স্মার্ট ছেলে রাজনীতিতে আসুক। আমরা চাই যারা আমাদের সেন্ডেল টানবে, চামচামি করবে, তেলবাজি করবে, তারাই রাজনীতিতে আসছে।’

    ‘আমাদের আগের প্রজন্মরা কী উদাহরণ রেখে যাচ্ছেন যাতে ১০টি ভাল ছেলে রাজনীতিতে আসবে?’।

    অসীম কুমার উকিল বলেন, ‘সেই ব্যর্থতা, সেই সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে তো আমরা আগামী দিনের জয়গানের কথা বলব।’

    পার্থ বলেন, ‘আপনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলেছেন, ওই সময়ে রাজনীতি ছিল আদর্শভিত্তিক। আর আজকের রাজনীতি ক্ষমতাভিত্তিক। আজকে জাসদের যে কথা বলছেন, ১৯৭৫ সালের প্রেক্ষাপট তৈরি করেছিল তারাই। …রাজনীতিকদের সঙ্গে গ্যাপ কিন্তু তৈরি হয়ে গেছে। এই গ্যাপ ছোট করতে হবে।’

    অসীম কুমার উকিল বলেন, ‘রাজনীতিবিদদের মান সম্মান ক্ষুন্ন হলেও রাজনীতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি।’

    পার্থ বলেন, ‘বাংলাদেশে এমন কোন মানুষ নেই যারা মনে করেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার এই মামলা রাজনৈতিক না।’

    ‘আওয়ামী লীগ এখন প্রতিদিন বলবে দুর্নীতি করেছেন, দুর্নীতি করেছেন, দুর্নীতি করেছেন। কিন্তু প্রশ্ন হলো মানুষ এটা কতটা বিশ্বাস করে? আওয়ামী লীগ ১৯৯১ সালে বলেছে, এরশাদ সাহেব দুর্নীতি করেছেন। ১৯৯৬ সালে এরশাদের সমর্থনে সরকার গঠন করেছেন। ২০০১ জাতীয় ঐক্য থেকে সরিয়েছেন আবার ২০০৮ আবার জাতীয় সরকার গঠন করেছে।’

    ‘এবার জাতীয় পার্টি অক্সিজেনের ভূমিকা পালন করছে। আওয়ামী লীগ এভাবে জাসদের বিরুদ্ধে বলেছে, এখন জাসদ আবার মন্ত্রী। হেফাজতের বিরুদ্ধে ছিল; বলেছে, কোরআন পুড়িয়েছে, তারাই আবার হেফাজতের সঙ্গে। এটা তাদের পলিটিক্যাল গেইম।’

    ‘সব জায়গায় গিয়ে বলা এতিমের টাকা চুরি করেছে, এতিমের টাকা চুরি করেছে। … হলমার্ক কেলেঙ্কারির সময়ে কী কাজটি করা হয়েছিল? চার হাজার কোটি টাকা। এ রকম কিন্তু জনতা ব্যাংকে বাদল ইউনুস নামের লোক খেয়ে ফেলেছে। ফরমার্স ব্যাংকে মহিউদ্দিন খান আলমগীরের যে ঘটনা… বেসিক ব্যাংকের বাচ্চুকে তো ধরাই হচ্ছে না। মাঝে মধ্যে দুদকে তাকে ডাকা হয়। শেয়ার মার্কেটের কথাতো বাদই দিলাম। এখন দুর্নীতি হচ্ছে লক্ষ কোটি টাকার।’

    অসীম কুমার উকিল বলেন, ‘আপনি মামলার দুর্বলগুলো খুঁজে বের করেন। আওয়ামী লীগ এই ধরনের রাজনীতি কখনও করে না। ১৯৯৬ সালে আমরা বঙ্গবন্ধু হত্যা মামলা শুরু করেছি। ওই সরকারের মেয়াদে আমরা মামলা শেষ করতে পারিনি। পরে সরকারে এসে মামলার কাজ শেষ করেছি। বেগম জিয়ার মামলায় কোন রাজনীতি নেই।’

    আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ

    আগামী নির্বাচন কেমন হবে- এমন প্রশ্নে অসীম কুমার উকিল বলেন, ‘সরকার কোনো সময়ে দায়িত্ব এড়াতে পারে না। আওয়ামী লীগেরও দায়িত্ব আছে। সকল দলের আইনের অংশগ্রহণে একটি সুষ্ঠ নির্বাচন চাই।’

    ‘বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করতে চাই না। তবে বিএনপি যদি নির্বাচনে না আসে সেটা তাদের সিদ্ধান্ত।’

    পার্থ বলেন, ‘আপনি ধরেই নেন যে আওয়ামী লীগ আরেকটি ৫ জানুয়ারির মত নির্বাচন করতে করবে। তবে আওয়ামী লীগ আগের মতো সব করতে পারবে না।…আমাদের যদি বলেন, আমাদের টার্গেট খালেদা জিয়ার মুক্তি।’

    নির্বাচন সংবিধান অনুসারে হবে, সেটাও জানিয়ে দেন আওয়ামী লীগ নেতা। এ সময় পার্থ তার কাছে জানতে চান, ‘সংবিধান বড় না জনগণ বড়’।

    জবাবে অসীম কুমার বলেন, ‘ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরা কিন্তু ১/১১ এখন ভুলে যাইনি। …আমরা যে কোন পরিস্থিতিতে নির্বাচন করেছি, ১৯৭৯ সালের নির্বাচনও করেছি।’

  • সারাদেশে মাদক বিরোধী ‘তথ্য অভিযান’ শুরু –  ডিজি

    সারাদেশে মাদক বিরোধী ‘তথ্য অভিযান’ শুরু – ডিজি

    বেলা সাড়ে ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দিন আহমেদ তার সভাকক্ষে সংবাদ সম্মেলনে  বলেন, মাদকের বিরুদ্ধে জনসতেনতা গড়ে তোলার লক্ষ্যে বুধবার (২৮ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী তারানা হালিম সভাপতিত্বে আন্তঃমন্ত্রাণালয় সভা অনুষ্ঠিত হয়।

    ‘বৃহস্পতিবার থেকে মাদববিরোধী তথ্য অভিযান শুরু করা হয়েছে। রাত ৮টা ৫০ মিনিটে সব গণমাধ্যমে প্রচার করা হবে। ‘জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন’ স্লোগানটি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রচার করবে।’

    জামাল উদ্দিন আহমেদ বলেন, স্কুল-কলেজে কমিটি করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাঝে প্রতিদিন এক মিনিট করে হলেও মাদকের ভয়াবহতা তুলে ধরা হবে।

    মাদকের সরবরাহ কমানোর জন্য বিক্রেতাদের পাকড়াও করতে অভিযান চালানো হবে জানিয়ে তিনি বলেন, গত বছর অভিযানে ১২ হাজার ৬৫১ জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। মামলা হয়েছে ১১ হাজার ৬১২টি।

    তিনি বলেন, তথ্যের ভিত্তিতে কোনো এক এলাকায় মাদকের অভিযান চালানো শেষ করে ফিরে এলে জানতে পারি সেখানে আবার মাদক বিক্রি শুরু হয়েছে। তাই এদের নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।

    সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অধিদফতরের কেউ যদি এই অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকেন, তবে প্রমাণিত হলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

  • বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে গুজব, সংস্কার ও আবেগে – বিএসইসি ইডি

    বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে গুজব, সংস্কার ও আবেগে – বিএসইসি ইডি

    শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি নিরপেক্ষ, সুসংগঠিত এবং স্বচ্ছ পুজিঁবাজার অপরিহার্য। কিন্তু সঠিক বিনিয়োগ শিক্ষা থেকে বঞ্চিত বিনিয়োগকারীরা গুজব, সংস্কার ও আবেগের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহন করে নিজেদের ভবিষ্যৎ বিপন্ন করে।

    শুধু তা নয়, তাদের কার্যক্রমে পুজিঁবাজার তথা দেশের অর্থনীতি অস্থিতিশীল করে তোলে। এ অবস্থায় বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে এবং তাদের স্বার্থ সংরক্ষনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশব্যাপী বিনিযোগ শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার বরিশাল বিভাগীয় কনফারেন্স অনুষ্ঠিত হবে।

    গতকাল বৃহস্পতিবার বিকেলে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত বিএসইসি এর নির্বাহী পরিচালক মাহবুবুল আলম লিখিত বক্তব্যে এ তথ্য জানান।

    এসময় আরো উপস্থিত ছিলেন বিএসইসি এর নির্বাহী পরিচালক ফরহাদ আহম্মেদ এবং এটিএম তারিকুজ্জামান, ঢাকা স্টক এক্সচেঞ্জ ম্যানেজার মোঃ রনি ইসলাম, স্টক এন্ড বন্ড লি: এর ম্যানেজার মাহামুদুর রহমান, আরসিবি বরিশালের ডেপুটি জেনারেল ম্যানেজার টিপু সুলতান ফরাজী।

    অনুষ্ঠানে তারা আরো জানান, বরিশালে ৩ হাজার বিনিয়োগকারী রয়েছে। বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা দিয়ে উন্নয়ন ঘটনোর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা যাবে।

  • নিহত পুলিশ সদস্যের পরিবারকে সন্মাননা  দিলো বরিশাল পুলিশ

    নিহত পুলিশ সদস্যের পরিবারকে সন্মাননা দিলো বরিশাল পুলিশ

    শেখ সুমন :

    বরিশাল রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের ১৮ জন নিহত সদস্যের পরিবারকে সন্মাননা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে পুলিশ মেমোরিয়াল ডে ২০১৮ উদযাপনকালে এসব পুলিশ পরিবারের সদস্যদের হাতে ক্রেষ্ট, সম্মাননা পত্র ও উপহার তুলে দেয়া হয়।

    এরআগে দিবসটি উপলক্ষে বরিশাল জেলার পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উর্ধতন কর্মকর্তারা। পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডি.আই.জি মোঃ শফিকুল ইসলাম বিপিএম,পিপিএম।

    আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডি.আই.জি মোঃ আজাদ মিয়া, জিআইজি অফিসের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান প্রাং, বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম-বিপিএমসহ বিভাগ জেলা ও মেট্রোপলিটনের বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তাবৃন্দ।

  • রাজধানীর ৭ স্থানে ‘লিফলেট বিতরণ’ করবে বিএনপি

    রাজধানীর ৭ স্থানে ‘লিফলেট বিতরণ’ করবে বিএনপি

    দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি। এরই অংশ হিসেবে রাজধানীর ৭ জায়গায় বিভিন্ন নেতাদেরকে লিফলেট বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে।

    দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর পুরানা পল্টন ও জাতীয় প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    কল্যাণপুর ও খিলগাঁওয়ে লিফলেট বিতরণ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মতিঝিল এলাকায় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও নিউ মার্কেট এলাকায় আমির খসরু মাহমুদ চৌধুরী।

    এছাড়া রাজধানীর মৌচাকে ভাইস চেয়ারম্যানদের মধ্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন, জুরাইন রেল গেইট এলাকায় বরকত উল্লাহর উল্লাহ বুলু এবং আহমদ আজম খান ধোলাইখাল এলাকায় লিফলেট বিতরণ করবেন।

  • শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে গিয়ে জ্যাকুলিনের মুখে হাসি, এরপর…

    শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে গিয়ে জ্যাকুলিনের মুখে হাসি, এরপর…

    শ্রীদেবীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার মুম্বাই স্পোর্টস সেলিব্রেশন ক্লাবে হাজির হয়েছিলেন বলিউড প্রায় সব তারকারা। বাদ যাননি বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজও। শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে তিনি সাদা সালোয়ার কামিজের সঙ্গে গোলাপী দোপাট্টা পরে হাজির হয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে ‘কিক’-ছবির নায়িকা যা করলেন, তা দেখে অনেকে অবাক হয়েছেন।

    শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে জ্যাকুলিন যখন মুম্বাই সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে হাজির হন, তখন তার মুখে হাসি ছিল। বেশ হাসি হাসি মুখ করেই সেখানে দেখা যায় জ্যাকুলিনকে। আর সেটা ক্যামেরাবন্দী হয়ে মিডিয়ায় প্রকাশ হতেই শুরু হয় সমালোচনা। একই সঙ্গে তাকে সতর্কও করে দেন নেটিজেনরা।

    নেটিজেনদের একাংশ বলেন, শুধুমাত্র লোক দেখানোর জন্য এভাবে আসবেন না। শ্রীদেবীকে সম্মান জানাতে এসে জ্যাকুলিনের এ ধরনের ব্যবহার করা মোটেও উচিত হয়নি। তবে শুধু জ্যাকলিন নন, শ্রীদেবীর শেষ যাত্রায় হাজির হয়ে, হাসি দেখা যায় জয়া বচ্চনের মুখেও। যা নিয়ে তাকেও ট্রলড করা হয়।

  • জাতিসংঘে বাংলা চাই’ বরিশালে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন

    জাতিসংঘে বাংলা চাই’ বরিশালে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন

    বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম ‘জাতিসংঘে বাংলা চাই’ কর্মসূচির বরিশালে উদ্বোধন হয়েছে।

    বুধবার বিকেল ৫টার দিকে নগরীর আগরপুর রোড শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে অনলাইন আবেদন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন। অনুষ্ঠানের শুরুতে এ কার্যক্রমের যুক্তিকতা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, জাগোনিউজ২৪.কম-এর নিজস্ব প্রতিবেদক সাইফ আমীন। এ সময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে অনলাইন আবেদন (ভোটিং) এর পদ্ধতি ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়। এর আগে ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন।

    উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন বলেন, চাকরি জীবনে দায়িত্ব পালনে বিভিন্ন সময় জাতিসংঘের মিশনে যেতে হয়েছে। সেখানে আন্তর্জাতিক বিভিন্ন দিবসে বিভিন্ন ভাষায় পোস্টার, ব্যানার ব্যবহার করা হয়। তবে সেখানে বাংলা ভাষা ছিল উপেক্ষিত। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা এ নিয়ে প্রতিবাদও জানিয়েছেন। জাগো নিউজ যে কর্মসূচি শুরু করেছে তা সব বাংলা ভাষীদের প্রাণের দাবি। পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন জাগো নিউজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এখন আমাদের তথা বাংলা ভাষীদের উচিৎ হবে অনলাইন আবেদন কার্যক্রম সফল করে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা। এ কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, এ কর্মসূচিকে সফল করতে বরিশাল প্রেস ক্লাবের সব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ভোট প্রদান করবেন এবং অন্যদেরও উৎসাহিত করবেন। এছাড়া সব স্তরের জনগণের ভোট প্রদানের জন্য প্রেস ক্লাবে ইন্টারনেটসহ একটি কম্পিটার সব সময় সচল থাকবে।

    প্রথম আলো’র বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি নজরুল ইসলাম চুন্নু, বরিশাল প্রেস ক্লাবের সহ-সভাপতি এম এম আমজাদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হক, চ্যানেল আই’র বরিশাল প্রতিনিধি শাহীনা আজমিন, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি গোপাল সরকার, মাছরাঙ্গা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান গিয়াস উদ্দিন সুমন, জিটিভি’র বরিশাল প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কাজী আল মামুন প্রমুখ।

    অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা ছাড়াও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

  • কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্টদের জাতীয়করণ সম্ভব নয়- প্রধানমন্ত্রী

    কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্টদের জাতীয়করণ সম্ভব নয়- প্রধানমন্ত্রী

    চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) দাবির প্রেক্ষিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা একটা প্রকল্প। আর প্রকল্পে যারা কাজ করে তারা কিন্তু প্রকল্প হিসেবেই সেখানে কাজ করে। কাজেই প্রকল্পে কর্মরত যারা, তাদেরকে কিন্তু সরকারি চাকরি দেয়া কোনো সুযোগ নেই। যাদের এটা পছন্দ হবে না। তারা চলে যাবে।

    মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। দীর্ঘদিন ধরে তারা এই আন্দোলন করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম এ ব্যাপারে মুখ খুললেন।

    আন্দোলনরতদের সম্পর্কে শেখ হাসিনা বলেন, তারা ট্রেনিং পেয়েছে, অনেক বেসরকারি হাসপাতাল হচ্ছে সেখানে চাকরির সুযোগ পাবে। আমরা নতুন লোককে কাজ দেব। কিন্তু এ প্রকল্প চলমান আছে, চলমান থাকবে। এটা কমিউনিটির স্থানীয় লোকজনই রক্ষণাবেক্ষণ করে। তাদেরই অধিকার এটা রক্ষা করা। আমরা তাদেরকে সবধরনের সহযোগিতা দেই।

  • বরিশালে বক্তিতায় প্রথম আবু সুফিয়ান

    বরিশালে বক্তিতায় প্রথম আবু সুফিয়ান

    জাতিয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৮ উপলক্ষে বরিশালে গত ২৬শে ফেব্রুয়ারি হয়ে গেল ৩৯তম জাতিয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা।
     মেলায় বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়,ক্ষুদে বিজ্ঞানিদের তৈরি প্রজেক্ট, বিতর্ক, উপস্থিত বক্তিতা,সাইন্স অলেম্পিয়াড। সিনিয়র গ্রুপে উপস্থিত বক্তিতায় প্রথম স্থান অধিকার করে সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র মোঃ আবু সুফিয়ান শেখ।

    বিতর্কে জুনিয়র দলে চ্যাম্পিয়ন হয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়।সিনিয়র গ্রুপে অমৃত লালদে মহাবিদ্যালয়।  সমাপনি পর্যায় পুরুস্কার বিতরন করেন, সমাপনি পর্যায়ের প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বস্থ্য কর্মকর্তা ,সভাপতি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার হুমায়ুন কবির।
  • উপস্থিত বক্তৃতায় প্রথম হলেন সাংবাদিক ও লেখক শেখ সুমন

    উপস্থিত বক্তৃতায় প্রথম হলেন সাংবাদিক ও লেখক শেখ সুমন

    হুজাইফা রহমানঃ

    সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে উপস্থিত বক্তৃতায় প্রথম হলেন সাংবাদিক শেখ সুমন। চেতনা পরিষদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার আয়োজনে ও কলেজের মেধা বিকাশ কেন্দ্রের সহযোগীতায় ঘন্টাব্যাপী কুইজ প্রতিযোগীতা ও ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

    ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ মাসুম বিল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হারুণ অর রশিদ, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মু. দেলাওয়ার হোসাইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মকবুলা আক্তার, বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক শেখ সুমন এবং সংগঠক পারভেজ হাসান।

    সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রদের সৌম্য উপস্থিতিতে লটারির মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর উপস্থিত বক্তিতা হয়। সেখানে সাংবাদিক শেখ সুমন অংশগ্রহণ করেন এবং লটারিতে তার বিষয় উঠে আসে, ভবিষ্যতে তিনি কি হতে চান? সাংবাদিক শেখ সুমন বলেন, “ভবিষত্যে আমি একজন প্রকৃত মানুষ হতে চাই। আমার মায়ের মুখে একমুঠো খাবার তুলে দিতে চাই। নিজে না খেয়ে হলেও রাস্তার পাশের অসহায় মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে চাই। আমি শেখ মুজিবের মতো হতে চাই। আমি জিয়াউর রহমানের মতো হতে চাই। এভারেষ্ট বিজয়ী এম এ মুহিত এর মতো হতে চাই।”

    তার তেজদীপ্ত বক্তৃতা শেষে ছাত্র ছাত্রীদের করতালিতে মুখর হয়ে উঠে অনার্স ভবন। তার বক্তিতা শুনে উপস্থিত সকলেই আবেগপ্রবণ হয়ে পরেন। শিক্ষকরা তাকে বিশেষ ধন্যবাদ জানান। এবং তার এই ইচ্ছা আকাঙ্ক্ষা যেনো সবার মধ্যে থাকে সেজন্য সবার কাছে আহ্বান জানান।