Author: banglarmukh official

  • বরিশালে দিনব্যাপী বিপি দিবস ২০১৮ উদযাপিত

    বরিশালে দিনব্যাপী বিপি দিবস ২০১৮ উদযাপিত

    সানজিদ আলম সিফাত:

    স্কাউট আন্দোলনের প্রবর্তক রর্বাট স্টিফেনশন স্মিথ স্যার লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১৬০ তম জন্মবার্ষিকী ও স্কাউট দিবস পালিত হয়েছে।

    বৃহস্পতিবার বরিশাল জেলা রোভার স্কাউটসের আয়োজনে সারাদিন বিভিন্ন কাজের মাধ্যমে তাকে স্মরণ করে জেলার স্কাউটরা। এর মধ্যে সকাল ৯.৩০ এ নগরীর অমৃত লাল দে কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে বরিশাল পলিটেকনিক্যাল কলেজ প্রাঙ্গনে সমাপ্তি হয়।

    তারপর বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশ,আলোচনা সভা,স্কাউট সদস্যদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা এবং দিনশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে এসব কর্মসূচি শেষ হয়। এ সময় অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ স্কাউটস্, বরিশাল জেলা রোভার এর চেয়ারম্যান জনাব মোঃ তাইজুল ইসলাম বলেন”ব্রিটিশদের এ সামরিক কর্মকর্তা ১৮৫৭ সালের এইদিনে জন্ম নেন। শিশু কিশোরদের মানসিক শক্তি ও আত্নবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে জীবনে শৃঙ্খলা আনা এবং সেবার মানসিকতা গঠনে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই আনুষ্ঠানিকভাবে স্কাউট আন্দোলন শুরু করেন ব্যাডেল পাওয়েল। তার জন্মের এ দিনটিকে স্কাউটরা বিপি দিবস হিসেবে জানে।”

  • বরিশালে শহীদ মিনার নির্মাণের প্রতিযোগিতা

    বরিশালে শহীদ মিনার নির্মাণের প্রতিযোগিতা

    বরিশালে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নেমেছিল।

    মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ সভঅপতি আবুল হাসানত আবদুল্লাহ এমপি ও সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, সিটি মেয়র আহসান হাবিব কামাল, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান, পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সকল শ্রেণি পেশার মানুষ।

    আজ সকালে বিএনপিসহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

    একুশের অনুষ্ঠানমালা উপলক্ষে নগরীর সদর রোডের কেন্দ্রিয় শহীদ মিনার এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা ছিলো। এদিকে একুশ ফেব্রুয়ারি উপলক্ষে আজ নগরীর রসুলপুর চরে শহীদ মিনার নির্মাণের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অপরদিকে সংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৪দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন আজ একুশে ফেব্রুয়ারি।

  • বরিশালের গৌরনদীতে অসুস্থ গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে ধর্ষণ, ভিডিও ইন্টারনেটে

    বরিশালের গৌরনদীতে অসুস্থ গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে ধর্ষণ, ভিডিও ইন্টারনেটে

    বরিশালের গৌরনদী উপজেলায় অসুস্থ এক গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় কাজী রোমান (২৪) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

    এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে কাজী রোমানসহ তিনজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় ধর্ষণ মামলা করেন। পরে অভিযান চালিয়ে রোমানকে গ্রেফতার করে পুলিশ।

    সোমবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত অভিযুক্ত কাজী রোমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃত রোমান গৌরনদী উপজেলার আহম্মদকাঠি গ্রামের মতি কাজীর ছেলে ও কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

    এদিকে, ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিত গৃহবধূকে সোমবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী মডেল থানা পুলিশের ওসি মো. আফজাল হোসেন জানান, গৃহবধূ ও কলেজছাত্র রোমান প্রতিবেশী। গৃহবধূর স্বামী ঢাকায় থাকার সুযোগে রোমান প্রায় গৃহবধূর ঘরে টিভি দেখতে যেত। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি গৃহবধূ অসুস্থ হলে ওদিন রাতে তাকে দেখতে যায় রোমান। সেদিন ঘরে কোনো লোক না থাকায় মোবাইলে গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে রোমান। পরবর্তীতে ওই নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করে।

    এরপর ধর্ষণের ছবি রোমান মোবাইলে ধারণ করে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। বিষয়টি জানতে পেরে গৃহবধূ বাদী হয়ে রোমান ও তার দুই সহযোগীকে আসামি করে রোববার রাতে গৌরনদী মডেল থানায় ধর্ষণ মামলা করেন। গতকাল রাতেই আহম্মদকাঠি গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত কাজী রোমানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ধারণকৃত নগ্ন ছবিসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয় বলেও জানান ওসি।

  • বরিশালে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

    বরিশালে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

    বরিশালে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

    ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

    এরপর পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, মেট্রো পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।

    এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

  • ২১ ফেব্রুয়ারিতে চার স্তরের নিরাপত্তা থাকবে: ডিএমপি কমিশনার

    ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

    সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

    ডিএমপি কমিশনার আরও জানান, শহীদ মিনার ও আশপাশের এলাকায় ডগ স্কোয়াড ব্যবহার করে সুইপিং বা নিরাপত্তা তল্লাশি করা হবে। এ ছাড়া শাহবাগ-নীলক্ষেত মোড়ে বেষ্টনী দেওয়া হবে। এসব এলাকায় ভ্রাম্যমাণ দোকান ও হকার বসতে দেওয়া হবে না।

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশপথে নিরাপত্তা তল্লাশি চৌকি বসানো হবে জানিয়েছে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী ছাড়া ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার পর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।

  • সংগীতশিল্পী সাবা তানি আর নেই

    সংগীতশিল্পী সাবা তানি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আশি ও নব্বই দশকের জনপ্রিয় এই শিল্পীকে সোমবার সকালে উত্তরার বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়।

    সাবা তানি দীর্ঘদীন ধরে নিম্ন রক্তচাপে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

    পারিবারির সূত্র জানায়, উত্তরায় মায়ের সঙ্গে থাকতেন সাবা তানি। কিন্তু নিউ ইস্কাটনে মা বোনের বাসায় বেড়াতে যাওয়ার গতকাল তিনি বাসায় একাই ছিলেন।

    পরিবারের ধারণা, বাথরুমে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু বাসায় কেউ না থাকায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া সম্ভব হয়নি।

  • খালেদার রায়ের কপি আইনজীবীদের হাতে, জামিন আবেদন মঙ্গলবার

    খালেদার রায়ের কপি আইনজীবীদের হাতে, জামিন আবেদন মঙ্গলবার

    অবশেষে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফায়েড কপি হাতে পেয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবীরা।

    সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে আইনজীবীদের হাতে রায়ের কপি তুলে দেন বিশেষ জজ আদালত-৫ এর পেশকার মোকাররম হোসেন।

    রায়ের কপি পাওয়ার খবর নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

    এর আগে, গত ৮ ফেব্রুয়ারি এই মামলার রায়ের খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই দিন থেকেই তিনি রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে রয়েছেন বেগম জিয়া।

    রায়ের কপি হাতে পাওয়ার পর খালেদার আইনজীবীরা জানান, আগামীকাল মঙ্গলবার উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।

  • সাভারে চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ,বখাটে গ্রেফতার

    সাভারে চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ,বখাটে গ্রেফতার

    সাভারে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী নামের এক রড মিস্ত্রীকে আটক করেছে পুলিশ।

    সোমবার দুপুরের সাভারের ব্যাংক টাউন এলাকায় এ ঘটনা ঘটে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    ওই ছাত্রীর পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, সাভারের ব্যাংক টাউন এলাকায় স্কুলছাত্রীটি তার বাবা মায়ের সাথে একটি ভাড়া বাড়িতে থাকতো।  সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ে। প্রতিদিনের মতো সোমবার দুপুরে স্কুল ছাত্রীর মা পোশাক কারখানায় ও বাবা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যায়। এই সুযোগে স্কুল ছাত্রীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী রড মিস্ত্রী তার কক্ষে গিয়ে জোর পূর্বক মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালায়। এসময় স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বখাটে রড মিস্ত্রীকে আটক করে।

    খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে যায়। ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী দক্ষিণ নামাগেন্ডা এলাকার জালাল উদ্দিনের বাড়িতে একটি কক্ষ নিয়ে বাবা মার সাথে ভাড়া থাকতো। আটক ধর্ষণকারী যুবক কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারী গ্রামের শাজাহান শেখের ছেলে।

    এ ব্যাপারে সাভার মডেল থানার উপ পরিদর্শক (এস আই) আবুল কাশেম  বলেন, এ ঘটনায় বখাটে রড মিস্ত্রীকে আটক করা হয়েছে। এবং বিভিন্ন আলামত উদ্ধার করা হয় ।

    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহসিনুল কাদির  বলেন, ধর্ষনের শিকার শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া বখাটে মোহাম্মাদ আলীকে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।  গ্রেফতার করা হয়েছে।

  • সাভারে চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ,বখাটে গ্রেফতার

    সাভারে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী নামের এক রড মিস্ত্রীকে আটক করেছে পুলিশ।

    সোমবার দুপুরের সাভারের ব্যাংক টাউন এলাকায় এ ঘটনা ঘটে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    ওই ছাত্রীর পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, সাভারের ব্যাংক টাউন এলাকায় স্কুলছাত্রীটি তার বাবা মায়ের সাথে একটি ভাড়া বাড়িতে থাকতো।  সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ে। প্রতিদিনের মতো সোমবার দুপুরে স্কুল ছাত্রীর মা পোশাক কারখানায় ও বাবা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যায়। এই সুযোগে স্কুল ছাত্রীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী রড মিস্ত্রী তার কক্ষে গিয়ে জোর পূর্বক মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালায়। এসময় স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বখাটে রড মিস্ত্রীকে আটক করে।

    খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে যায়। ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী দক্ষিণ নামাগেন্ডা এলাকার জালাল উদ্দিনের বাড়িতে একটি কক্ষ নিয়ে বাবা মার সাথে ভাড়া থাকতো। আটক ধর্ষণকারী যুবক কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারী গ্রামের শাজাহান শেখের ছেলে।

    এ ব্যাপারে সাভার মডেল থানার উপ পরিদর্শক (এস আই) আবুল কাশেম  বলেন, এ ঘটনায় বখাটে রড মিস্ত্রীকে আটক করা হয়েছে। এবং বিভিন্ন আলামত উদ্ধার করা হয় ।

    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহসিনুল কাদির বলেন, ধর্ষনের শিকার শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া বখাটে মোহাম্মাদ আলীকে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।  গ্রেফতার করা হয়েছে।

  • ব্যক্তির পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি :ফয়জুল করীম

    মাহামুদ হাসান :

    ব্যক্তির পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। আগামী নির্বাচনে এদেশের মানুষ আর ভোট চোরদের ক্ষমতায় দেখতে চায়না। যে আওয়ামীলীগের জন্ম হয়েছিল জনগনের ভোটের অধিকার রক্ষার জন্য সেই আওয়ামীলীগ আজ ভোট ডাকাতি, ব্যালট বাক্স লুট করছে। এদেশের মানুষ সেই কালো বিড়াল সমাচার ও দুর্নীতির কথা ভুলে যায়নি। তাই আগামী নির্বাচনে বর্তমান সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী-এমপিদের প্রত্যাখ্যান করে ইসলামী আন্দোলন এর প্রার্থীকে বিজয়ী করে মানুষের মৌলিক অধিকার তথা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

    শনিবার শেষ বিকেলে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা শাখার আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায়  এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির শাইখুল হাদীস আল্লামা মুফতি সৈয়দ মো:ফয়জুল করীম।

    তিনি আরও বলেন, দুই কোটি টাকার দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচার শেষে যদি তিনি কারাগারে থাকতে পারেন তবে বর্তমান সরকারের সকল দুর্নীতিবাজ মন্ত্রী-এমপিদের গ্রেফতার করে কারাগারে প্রেরন করতে হবে।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কলাপাড়া উপজেলা সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে, সাধারন সম্পাদক মো. মাহাবুবুল আলম’র সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিপুর ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মহিবুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন কলাপাড়ার সভাপতি হাফেজ মো: কাওসার মাহমুদ, ইসলামী আন্দোলন জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মো: মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কলাপাড়া এর সভাপতি মো:মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলার সদস্য মাও:হেদায়েদ উল্লাহ জেহাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আর আই এম ওয়াহেদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র রাজনৈতিক উপদেষ্টা ও শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাও: আশ্রাফ আলী আকন প্রমুখ।

    জনসভা শেষে প্রধান অতিথি সিনিয়র নায়েবে আমির শাইখুল হাদীস আল্লামা মুফতি সৈয়দ মো:ফয়জুল করীম রাতে পৌর শহরের কলাপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়াজ মাহফিল করেন। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মুরিদানরা উপস্থিত ছিলেন।