Author: banglarmukh official

  • ধর্ষণ মামলা; আদালতে জবানবন্দি দিলেন সেই ৪ নারী

    ধর্ষণ মামলা; আদালতে জবানবন্দি দিলেন সেই ৪ নারী

    চট্টগ্রামে আলোচিত চার নারী ধর্ষণের ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন ভিকটিমরা। জবানবন্দিতে দুই নারী ধর্ষণের শিকার হওয়ার কথা আদালতকে জানান। বাকি দুইজন তাদের ধর্ষণের চেষ্টা করার কথা জানান। রবিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে জবানবন্দি দেন ভিকটিম চার নারী।

    নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, চার নারী ধর্ষণের ঘটনায় ভিকটিমদের জবানবন্দি গ্রহণ করেছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় চার নারীর জবানবন্দি নেয়া হয়েছে। এতে দু’জন ধর্ষিত হওয়ার কথা জানিয়েছেন। বাকি দুইজন ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে আদালতকে জানান।

    প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলীর বড় উঠানে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটায় ডাকাতরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি পুলিশ সদর দফতরের নির্দেশে তদন্ত করছে পিবিআই। চাঞ্চল্যকর এই ঘটনায় পিবিআই এই পর্যন্ত চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

  • পুলিশ পরিবারের নারীদেরও এগিয়ে যেতে হবে

    পুলিশ পরিবারের নারীদেরও এগিয়ে যেতে হবে

    পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
    আজ রবিবার রাজধানীর রমনায় নবনির্মিত পুনাক কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
    আইজিপি বলেন, বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপের ফলে দেশ এগিয়ে চলছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশও এগিয়ে যাচ্ছে। পাশাপাশি পুলিশ পরিবারের নারীদেরও এগিয়ে যেতে হবে।
    পুলিশ পরিবারের সদস্যদের জনকল্যাণমূলক ও সৃজনশীল কাজের প্রশংসা করে পুলিশ প্রধান বলেন, সমিতির সদস্যদের স্বাবলম্বী করা ছাড়াও শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে পুনাক উল্লেখযোগ্য অবদান রাখছে।
  • ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায়

    ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায়

    ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পাঁচদিনের সফরে ঢাকায় এসেছেন। আজ রবিবার বিকাল ৪টার ‍দিকে জেট এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিও তার সঙ্গে ছিরেন।
    এসময় বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ।
    পাঁচদিনের এ সফরে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বঙ্গভবন ও গণভবনে তার সম্মানে পৃথক রাষ্ট্রীয় ও সরকারি ভোজের আয়োজন করছেন রাষ্ট্র ও সরকারপ্রধান। সেখানে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও অংশ নেবেন। আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে প্রণব মুখার্জির।
  • মেয়র প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

    মেয়র প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

    আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন দলের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়ালসহ পাঁচজন।
    রবিবার বেলা ১১টা থেকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।  বিকাল ৩টা পর্যন্ত বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ,  আবদুল আউয়াল মিন্টুর ছেলে গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান (রঞ্জন) এবং বিএনপির ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ুম এই ফরম সংগ্রহ করেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
    রুহুল কবির রিজভী জানান, ফরম বিক্রি রবিবারই শেষ। সোমবার বিকাল ৪টা পর্যন্ত নয়া পল্টনের কার্যালয়ে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দেয়া যাবে। সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত মনোনয়ন বোর্ড এই সাক্ষাৎকার নেবে। মনোনয়ন বোর্ড প্রার্থীদের যাচাই-বাছাই করে একজন প্রার্থীকে মেয়র পদে মনোনয়ন দেবে। তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
    আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। এ উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। তা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।
  • প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী তত্পর’

    প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী তত্পর’

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তত্পর রয়েছে। যারা প্রশ্নপত্র ফাঁসের অপপ্রয়াস চালায় তাদের বিরুদ্ধেও ইতিমধ্যে মামলা করা হয়েছে। এ ধরণের অপরধের সঙ্গে জড়িত অপরাধীদের চার বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
    রবিবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
    নুরুল ইসলাম নাহিদ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অত্যন্ত তত্পর রয়েছে। তারা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত একটি চক্রকে শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। শিক্ষামন্ত্রী আরও জানান, ইতিপূর্বে পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত কিছু অসাধু শিক্ষককেও আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র আপলোডকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা করা হয়েছে।
    প্রশ্নপত্র ফাঁস বন্ধে গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী সংসদকে জানান, প্রশ্নপত্র প্রণেতা সংশ্লিষ্ট বোর্ডে উপস্থিত থেকে প্রশ্নপত্র প্রণয়ন করছেন। প্রশ্নপত্র প্রণয়নকারীর ও পরিশোধনকারীর গোপনীয়তা রক্ষায় শপথ এবং এ বিষয়ে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হচ্ছে। অধিকাংশ বোর্ডের মডারেশন কক্ষে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রশ্নপত্র প্রণয়নকারী ও পরিশোধনকারী মনোয়নের ক্ষেত্রে সত্, যোগ্য মেধাবী এবং মাস্টার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। বিজি প্রেসে প্রশ্নপত্র মুদ্রণের সঙ্গে জড়িতদেরকে গোয়েন্দা সংস্থার নজরদারীতে রাখা হয়েছে।
  • টেনিস কোর্টে ডাবলস ম্যাচে ফেরেরারে সঙ্গী স্পাইডারম্যান

    টেনিস কোর্টে ডাবলস ম্যাচে ফেরেরারে সঙ্গী স্পাইডারম্যান

    পর্দার অ্যাভেঞ্জার্সদের সঙ্গে টেনিস কোর্ট মাতালেন বাস্তবের সুপার হিরো৷ ১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরার বাস্তবিক অর্থেই টেনিস সার্কিটে সুপার হিরোর মর্যাদা পান৷ আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতির ফাঁকে সেই ফেদেরারকেই দেখা গেল স্পাইডার ম্যান, থরদের সঙ্গে টেনিস খেলতে৷

    ‘অ্যানুয়াল কিডস টেনিস ডে’ উদযাপণে মজাদার প্রদর্শনী টেনিসের আয়োজন করেছিল অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ৷ যেখানে স্পাইডারম্যান-থরসহ অ্যাভেঞ্জার্সদের সাজে বহুরূপীরা ব়্যাকেট হাতে নিয়েছিলেন ফেদেরারদের সঙ্গে৷

    ডাবলস ম্যাচে ফেদেরেরারে সঙ্গী ছিলেন স্পাইডারম্যান৷ কোর্টের অপর প্রান্তে মিলোস রাওনিচের সঙ্গে জুটি বেঁধেছিলেন থর৷ পরে এই প্রদর্শনী টেনিস ম্যাচে অংশ নেন নোভাক জকোভিচ ও ক্যারোলিন ওজনিয়াকি৷

    রজারদের সঙ্গে বিভিন্ন মজাদার খেলায় অংশ নিয়েছিল শিশুরা৷ এই ইভেন্টের জন্য স্টেডিয়ামে ঢোকার আলাদা কোনও টিকিট ধার্য্য করা হয়নি৷

  • ইউক্রেন সীমান্তে আরও বেশি এস-৪০০ মোতায়েন করল রাশিয়া

    ইউক্রেন সীমান্তে আরও বেশি এস-৪০০ মোতায়েন করল রাশিয়া

    বিশ্বজুড়ে আতঙ্ক আর উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও বেশি শক্তিশালী করছে ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে এবার ক্রিমিয়ায় আরও এক ডিভিশন এস-৪০০ মিসাইল মোতায়েন করেছে রাশিয়া।

    এ ব্যাপারে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার এইসব মিসাইল মোতায়েন করা হয়েছে। ক্রিমিয়া উপদ্বীপ অঞ্চলে এতে করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    জানা গেছে, নতুন মোতায়েন করা ডিভিশনটি সেভাস্টোপল এলাকার একটি শহরের কাছে স্থাপন করা হবে। এখান থেকে ইউক্রেন সীমান্তের আকাশ নিরাপদ রাখতে পারবে মস্কো। মিসাইল বিধ্বংসী করতে সক্ষম এই এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ সীমান্ত রক্ষার জন্য নির্মাণ করা হয়েছে। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এসব মিসাইলকে নিক্ষেপের উপযোগী করে তোলা যায়।

    রুশ প্রতিরক্ষামন্ত্রক এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ‘ট্রায়াম্প’ বলে। আকাশে ৪০০ কিলোমিটারের মধ্যে ভেসে থাকা যে কোনো বস্তু এবং ৬০ কিলোমিটারের মধ্যে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে।

    উল্লেখ্য, মিসাইল মোতায়েনের ফলে ওই অঞ্চলে রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংখ্যা দাঁড়াল দুই ডিভিশন। এর আগে ২০১৭ সালের বসন্তের বন্দর নগরী ফেডোসিয়াতে প্রথম ডিভিশন মোতায়েন করেছিল রাশিয়া।

  • ক্যান্সার কোনো রোগ নয়, শব্দটি ‘মিথ্যা’

    ক্যান্সার কোনো রোগ নয়, শব্দটি ‘মিথ্যা’

    ক্যান্সার শব্দটি ‘মিথ্যা’ ছাড়া আর কিছু হতে পারে না। আধুনিক বিশ্বের ক্যান্সার শব্দটা এত বেশি ছড়িয়ে পড়েছে যে এটি বৃদ্ধ, তরুণ, শিশুসহ সবাইকে প্রভাবিত করেছে। কিছু শ্রেণি ‘ক্যান্সার’ শব্দটি ব্যবহার করে প্রচুর পরিমাণ অর্থ কামিয়ে নেন। কিন্তু প্রাকৃতিক উপায়েও ক্যান্সার সারিয়ে তোলা সম্ভব।

    ‘ক্যান্সার মুক্ত পৃথিবী; ভিটামিন ১৭ এর গল্প’ নামের একটি বই লেখা হয়েছিল। আলোচিত এই বইটি যাতে বিভিন্ন ভাষায় অনুবাদ না হয় সে ব্যাপারে বাধা দেয়া হয়েছে।

    আসলে ক্যান্সার কোনো রোগের নাম নয়, শরীরে ‘ভিটামিন ১৭’ এর অভাব। তাই ক্যান্সার হলেই সার্জারি, ক্যামোথেরাপি কিংবা এমন কোনো ওষুধ খাওয়ার দরকার নেই যা শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। ক্যান্সার কোনো রোগ নয় যে তার চিকিৎসা করতে হবে এটা শুধুই শরীরের একটা ঘাটতি।

    চলুন মানব সভ্যতার পূর্বের সময়ে ফিরে যাই যখন ‘স্কার্ভি’ নামক রোগে ভুগে সমুদ্রে পাড়ি দেয়া বহু মানুষ মারা যেত। এই রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষই মারা গেছে। পরে আবিস্কার হয় যে স্কার্ভি শুধুই শরীরে ভিটামিন সি’এর ঘাটতি এবং এটা কোনো রোগ নয়। ক্যান্সারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

    বিশ্বকে একটা উপনিবেশ করে রাখতে ক্যান্সার শিল্প স্থাপন করা হয়েছে। এটিকে ব্যবসায় পরিণত করেছে যা থেকে হাজার হাজার কোটি টাকা আয় করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্যান্সার শিল্প বিকশিত হয়।

    ক্যান্সারের সঙ্গে লড়াই করতে এত বেশি সময় অপচয়, এ নিয়ে বিস্তারিত জানা কিংবা কাড়ি কাড়ি টাকা খরচের কোনো দরকার নেই। বহু আগেই ক্যান্সার নিরাময়ের উপায় আবিস্কৃত হয়েছে। ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসার পথে না হেঁটে কোন বিকল্প পথে আমরা যেতে পারি।

    ক্যান্সার প্রতিরোধ ও নিরাময় যেভাবে সম্ভব
    যার ক্যান্সার হয়েছে তার জানা ক্যান্সারটা আসলেই কী?
    আতঙ্কিত হওয়ার কিছু নেই, তার পরিবর্তে আসল অবস্থা জানার চেষ্টা করুন।
    বর্তমানে কী কেউ স্কার্ভির কারণে মারা যায়? না। কারণ এটির নিরাময় করা হয়েছে।
    যেহেতু ক্যান্সার ভিটামিন ১৭ এর ঘাটতি তাই এপ্রিকোট (খুবানি-কমলা রঙের গোলাকার ফল) কিংবা অন্য কোনো ফলের ১৫/২০টি বীজ প্রতিদিন খেলেই যথেষ্ট।
    গমের কুড়ি কিংবা এর অঙ্কুর অবিশ্বাস্যভাবে ক্যান্সাররোধী মেডিসিন হিসেবে কাজ করে। এটি লিকুইড অক্সিজের সমৃদ্ধ উৎস যা ‘লেট্রিল’ নামেও পরিচিত। আপেলের বীজ ভিটামিন ১৭ এর বড় একটি উৎস যা ‘এমিজডালিন’ নামে পরিচিত।

    আমেরিকার মেডিসিনাল ইন্ড্রাস্ট্রি একটি আইন বাস্তবায়ন শুরু করেছে যাতে লেট্রিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি মেক্সিকোতে উৎপাদিত হয় এবং পাচার হয়ে আমেরিকাতে আসে।

    ডা. হ্যারল্ড ডব্লিউ. ম্যানার তার ‘ডেথ অব ক্যান্সার’ বইতে লেট্রিল দিয়ে ক্যান্সার নিরাময়ের বিষয়টি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এর মাধ্যমে সফলতার হার ৯০ শতাংশের বেশি।

    ভিটামিন ১৭ এর আরও কয়েকটি উৎস
    ১.ফলের বীজ : আপেল, এপ্রিকেট, পীচ ফল (জাম জাতীয় ফল এবং জামের মতোই রসালো), নাশপাতি, আলুবোখারা, শুকনো বরই।
    ২.সীম জাতীয় খাবার: ডালের অঙ্কুর, সীম ও মটরশুটি
    ২.বাতাম: টকজাতীয় কাজুবাদাম ও ভারতীয় কাজুবাদাম,
    ৩. সবধরনের মালবেরিস(mulberries)
    ৪.বাতামি চাল, ধান, খামির, ছাঁটা ছাড়া চাল, কুমড়া
    সূত্র: হেইলথভেইনস

  • বিজ্ঞানীদের চমকে দিল কিছু চকচকে পাথরের টুকরা!

    বিজ্ঞানীদের চমকে দিল কিছু চকচকে পাথরের টুকরা!

    মিশরের মরুভূমিতে মিলেছে কিছু চকচকে পাথরের টুকরা৷ তাতেই চমকে গেলেন বিজ্ঞানীরা৷ এ যেন ঠিক পাথর নয়, অন্য কিছু। আর সেই পাথরের টুকরার সন্ধান জানতে চলছে গবেষণা৷

    পাথরের নাম হিপটিয়া৷ ১৯৯৬ সালে প্রথমবার এমন উজ্জ্বল পাথর মিলেছিল মিশরেই৷ বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞ ও মহাকাশ বিজ্ঞানী ছিলেন হিপটিয়া৷ তার নামেই পাথরের নামকরণ করা হয়েছিল৷ কিন্তু রহস্যজনক এই বস্তুগুলি সম্পর্কে আজও কৌতূহল কমেনি৷

    সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পাথরের ভিতরে আছে তরল পদার্থ৷ এ ধরণের বস্তু আগে কখনো মেলেনি৷ সম্ভবত অন্য কোনও গ্রহ থেকে ছিটকে এসেছে এসব৷ ২ কোটি ৮০ লক্ষ বছর আগে কোনও এক উল্কা ঝরে পড়েছিল বিশ্বের বুকে৷ সেই উল্কার অংশ এই উজ্জ্বল পাথর৷

    আরও কিছু বিজ্ঞানীর ধারণা, যখন সৌর মণ্ডল তৈরি হয়নি সেই সময়কার এই পাথর৷ তাই এর ভিতরে তরলের আভাস মিলেছে৷ রাসায়নিক পরীক্ষায় উঠে এসেছে, এই তরলে মিশে আছে কসমিক গুঁড়ো৷ এই পদার্থ থেকেই সৌরমণ্ডল তৈরি হয়েছিল৷

    তবে বিষয়টি নিয়ে চর্চা চলছে৷ কারণ রহস্যে মোড়া পাথরের ভিতর লুকিয়ে আছে অনেক কিছু৷ হতেও পারে এসব ভিনগ্রহের প্রাণীদের সংকেত৷

  • সালমানের চুম্বনে রেগে যান কারিনা

    সালমানের চুম্বনে রেগে যান কারিনা

    কারিনা কাপুর খান, এ বলিউড অভিনেত্রীকে চুম্বন করেছিলেন বলিউডের সুলতান সালমান খান। কোনও সিনেমাতে নয়, বাস্তবেই। আর বলিউড সুপারস্টার সালমান খান কেন এমন গভীর আবেগে চুম্বন করলেন কারিনা কাপুরকে?

    ছবিটা দেখে নিশ্চয় অবাক হচ্ছেন সকলে। কারিনা হেয়ার স্টাইলিস্ট পম্পি হান্সের তোলা এই ছবিই বছর দুয়েক আগে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ফের ভাইরাল হয়েছে সেই ছবি। সালমান-কারিনার এই ঘনিষ্ঠ মুহূর্ত ফ্রেমবন্দি করে তোপের মুখে পড়েন পম্পিও।

    পম্পির ওপর বেশ রেগে যান কারিনা। ছবি যদি তিনি তুলেও থাকেন তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কি কোনও দরকার ছিল? কারণ এ নিয়ে যত সমালোচনা হয়েছে সবই তো সামলাতে হয়েছে সালমান-কারিনাকেই।

    ঠিক কী ঘটেছিল সেদিন: সালমান যে কারিনার বেশ ঘনিষ্ঠ বন্ধু, বলিউড মহলে তা অজানা নয়। এমনকী কারিনার দিদি কারিশ্মার সঙ্গেও সালমান খানের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ওইসময় মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে শুটিং করছিলেন কারিনা। আর সেখানে হঠাৎ হাজির হন সালমান। শুটিংয়ের ফাঁকে কারিনার সঙ্গে চুটিয়ে আড্ডাও দেন। তার ফাঁকেই প্রিয় বন্ধুর কপালে দেন স্নেহের চুম্বন। আর সেই ছবি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় চলে গসিপ।