Author: banglarmukh official

  • মাদকে আচ্ছন্ন ‘আপত্তিকর পার্টি’তে ভরপুর প্রযুক্তির আঁতুড়ঘর!

    মাদকে আচ্ছন্ন ‘আপত্তিকর পার্টি’তে ভরপুর প্রযুক্তির আঁতুড়ঘর!

    খন সবাই প্রযুক্তিপ্রেমী। যিনি স্মার্টফোনের সিকিভাগ ব্যবহারও জানেন না, তিনিও হাই-এন্ড স্মার্টফোন ছাড়া চলেন না। আসলে এর প্রতি বিমুগ্ধতা ছড়িয়েছে মানুষের। আর এ কাজটি সফলভাবে করতে পেরেছে সিলিকন ভ্যালি। আমাদের দৃষ্টিতে সিলিকন ভ্যালি মানেই হাজার হাজার মেধাবী মুখ নিভৃতে অসাধারণ সব আবিষ্কার ঘটিয়ে চলেছেন। হচ্ছেও ঠিক তাই। কিন্তু এই টেক সাম্রাজ্যের অন্দরের অন্ধকার দিকে আলোকপাত করেছে ফক্স নিউজ। প্রযুক্তির এসব উজ্জ্বল নক্ষত্রদের মাদকে আচ্ছন্ন সেক্স পার্টির কথা তুলে এনেছে ভ্যানিটি ফেয়ার।

    এমিলি চ্যাং এর লেখা একটি বইয়ের কথা বলছে ভ্যানিটি ফেয়ার। সেখানে বলা হয়, হলিউডের মতো সিলিকন ভ্যালিও যৌনতা আর মাদকে আসক্ত এক জগত। রাজনীতির মাঠ কিংবা মিডিয়ার চেয়েও কোনো অংশে কম নয় এরা। প্রযুক্তি দুনিয়ার বহু টাইকুন, উদ্যোক্তা, বড় বড় কর্মকর্তা আর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা নিয়মিত মাদকে পরিপূর্ণ হলে যৌনতায় ভরপুর পার্টিতে অংশ নেন।

    এ কারণে এখনো নারীরা প্রযুক্তি দুনিয়ায় ক্যারিয়ার এগিয়ে নিতে দ্বিধায় ভোগেন। কিন্তু বাস্তবতা হলো, এসব পার্টিতে অংশ নিলে ক্যারিয়ারটাও দ্রুত এগিয়ে যায়। এসব পার্টিতে নারীরাই হয়ে ওঠেন ভোগ্যপণ্য।

    হলিউডের জায়ান্ট প্রডিউসার হার্ভে উইনস্টেনের পর চ্যাংয়ের এই বইটি সাধারণ মানুষের মনে নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে। কাজেই নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং আচরণ বদলের ক্ষেত্রে একটা বিপ্লবের সম্ভাবনা দেখছে সাংবাদিক এবং সাবেক আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পাবলিক ডেমোক্রেসি অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স জিম গ্লাসম্যান।

    বিশেষজ্ঞদের মতে, গোটা বিষয়টাকে ঢেলে সাজাতে হলে আরো গভীরে যেতে হবে। পাবলিক প্রতিষ্ঠানগুলোতে বিনোদনতত্ত্বের ধারণা বদলাতে হবে। পরিস্থিতি ভয়াবহ হতেই পারে। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ‘সেক্স উইকস’ আয়োজিত হয়। সেখানে বক্তা হিসেবে আবির্ভূত হন পর্ন তারকারা। সেখানে সেক্স টয় কম্পানিগুলো তাদের পণ্য প্রদর্শন করে।

    কিভাবে আপত্তিকর যৌনতায় ভাসতে হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওয়ার্কশপে অংশ নেন। শেখানোর জন্যে এমন সব বিষয় এবং তার শিরোনাম নির্ধারিত হয় যা ভাষায় প্রকাশযোগ্য নয়। তাদের একঘেয়ে না হলে পর্ন তারকাদের মতো হতে উৎসাহিত করা হয়।

    এই ধরনের আপত্তিকর বিষয়গুলো কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধারেকাছে আসে তা কারও বোধগম্য নয়। সেখানে শেখানো হয়- কোনো সম্পর্ক নয়, আবেগীয় যোগাযোগ নয়, কোনো প্রতিশ্রুতি নয়।

    বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছানোর আগেই শিক্ষার্থীদের হাই স্কুলে যৌনতাবিষয়ক শিক্ষা প্রদান করা হয়। সেখানে শরীরের ওপরই বেশি জোর দেওয়া হয়। সেক্সের পেছনে দেহের কলাকৌশলগত বিদ্যা শেখানো হয়। যৌনবাহিত রোগের কথা বলা হয়। এসব শিক্ষা ছেলেমেয়েদের সেক্সের দিকে আরো বেশি ধাবিত করছে। অনেক টিনএজার জানান, তাদের প্রেমিক-প্রেমিকার চেয়ে অনেক বেশি জোরজবরদস্তি করছে এসব শিক্ষা।

    এমিলি চ্যাং জানিয়েছেন, সিলিকন ভ্যালির এসব প্রযুক্তি টাইকুনরা যৌনতা নিয়ে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে নিজেরাই ব্যাপক উৎসাহিত হয়ে ওঠেন। ন্যায়-নীতি ছাড়া এসবে জড়িয়ে পড়ার বিষয়টিকে নিজেদের ব্যক্তিত্বের প্রকাশ বলে ধারণা করছেন। আসলে তারা তাই করছেন যে শিক্ষা তাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই মিলেছে।

    এ ধরনের বিষয়কে নিয়ে সমাধানের দিকে যেতে হলে আরো গভীরে ডুব দিতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দেখতে হবে, যৌনতার ক্ষেত্রে মানুষ অন্য একটা মানবদেহকে কী কেবলই একটা বস্তু হিসেবে মনে করছে? নাকি সঙ্গিনীর প্রতি তার মূল্যবোধ ও সম্মানবোধ রয়েছে? যেটাই মনে করুক না কেন, বিষয়টি গুরুত্বপূর্ণ এবং তাতে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটতে দেওয়া চলবে না।
    সূত্র : ফক্স নিউজ

  • আজ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু

    আজ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু

    দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আজ রবিবার বিকাল ৪টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২০ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন।

    জাতীয় সংসদের এ অধিবেশন হচ্ছে ২০১৮ সালের প্রথম অধিবেশন। বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি অধিবেশন শুরুর দিন আজ সংসদে ভাষণ দেবেন। ইতিমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হয়েছে। এ ভাষণে সরকারের বিগত দিনের বিভিন্ন খাতে অর্জিত সাফল্যসহ উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হবে। এ ছাড়া ভাষণে রাষ্ট্রপতি ২০২১ সালে মধ্যম আয়ের ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ারও দিক-নির্দেশনা দিবেন।

    রাষ্ট্রপতির এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপরও রেওয়াজ অনুযায়ী এ অধিবেশনে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। এ হিসাবে জাতীয় সংসদের ১৯তম অধিবেশন দীর্ঘস্থায়ী হবে।

    এ ছাড়া ১৯তম অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। অবশ্য আগামীকাল বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে।

  • ঘুষ গ্রহণ মামলা : আত্মসমর্পণ করতেই হচ্ছে নাজমুল হুদাকে

    ঘুষ গ্রহণ মামলা : আত্মসমর্পণ করতেই হচ্ছে নাজমুল হুদাকে

    নিম্ন আদালতে আত্মসমর্পণ ছাড়াই হাইকোর্টের সাজার বিরুদ্ধে আপিল শুনানির অনুমতির চেয়ে বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

    আজ রবিবার প্রধান বিচারপতির দায়িত্বে থাকা বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে ঘুষ নেওয়ার মামলায় নাজমুল হুদাকে ৪৫ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমপর্ণ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবী খুরশিদ আলম খান।

    এর আগে গত ২ জানুয়ারি নাজমুল হুদার আবেদনের আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

    মামলায় অভিযোগ করা হয়, সাপ্তাহিক পত্রিকা খবরের অন্তরাল এর জন্য মীর জাহের হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদা। ২০০৭ সালের ২৭ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত মামলাটির রায়ে নাজমুল হুদাকে সাত বছরের কারাদণ্ড ও আড়াই কোটি টাকা জরিমানা করেন। তার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

    এ রায়ের বিরুদ্ধে ওই দম্পত্তি হাইকোর্টে আপিল করেন। এ আপিলের উপর শুনানি শেষে ২০১১ সালের ২০ মার্চ এক রায়ে হাইকোর্ট তাদের খালাস দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর আপিল বিভাগ ২০১৪ সালের পহেলা ডিসেম্বর হাইকোর্টের রায় বাতিল করেন এবং পুনরায় হাইকোর্টে বিচার করার নির্দেশ দেন। এরপর মামলাটির পুনরায় শুনানি শেষে গত ৮ নভেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে নাজমুল হুদাকে চার বছর কারাদণ্ড এবং সিগমা হুদাকে তার কারাভোগকালীন সময়কে সাজা হিসেবে ঘোষণা করেন। আদালত নাজমুল হুদাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এ রায়ের কপি পাওয়ার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়।

    কিন্তু নাজমুল হুদা আত্মসমর্পণ না করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিট আবেদন গত ১০ ডিসেম্বর খারিজ করে দেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ। এরপর তিনি আত্মসমর্পণ ছাড়াই আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন।

  • এমপি পংকজ নাথ’র এপিএস’র ওপর হামলা

    এমপি পংকজ নাথ’র এপিএস’র ওপর হামলা

    বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের এপিএস সাইফুল ইসলামকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে বেদম মারধরের ঘটনা ঘটেছে। প্রতিবেশীর পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাইফুলের স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে দুপুরে স্পিডবোটযোগে ঢাকায় নিয়ে যায়।

    শনিবার বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে এ হামলার ঘটনা ঘটে। সাইফুল পৌর শহরের আম্বিকাপুর এলাকার জয়নাল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেন্দীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও মালেক জোমাদ্দারের ছেলে মিন্টু জোমাদ্দারের নেতৃত্বে ১০/১২ জন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী সাইফুলের ওপর হামলা চালায়। সাইফুলকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে উপজেলা চত্বরে ফেলে রাখে। খবর পেয়ে সাইফুলের স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে স্পিডবোটযোগে ঢাকায় নিয়ে যায়।

    ঘটনার সত্যতা স্বীকার করে হামলাকারী মিন্টু জানান, সাইফুল (মিন্টু) তার বড় ভাই উপজেলা শ্রমিকলীগের সভাপতি মনির জোমাদ্দারসহ পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি করে দিয়েছে। এ কারণে তাদের পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের ফাঁটল দেখা দিয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় সাইফুলকে নিষেধ করা হলেও সে তা শোনেনি। উপরন্তু সাইফুল (মিন্টু) ও তার ভাইয়ের কাছে বানোয়াট কথাবার্তা বলে। একইভাবে তার কাছেও বাবা ও ভাই সম্পর্কে বানোয়াট কথাবার্তা বলতে থাকে। যা এলাকাবাসীও অবগত রয়েছে। সেই মিথ্যা কথাগুলো বিভিন্নস্থানে রটিয়ে দেয়ায় তার পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়। কোনোভাবে তাকে নিবৃত্ত করতে না পেরে শিক্ষা দেয়ার জন্য মারধর করা হয়েছে।

    মেহেন্দীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান জানান, এপিএস সাইফুল ও মিন্টুর ঘনিষ্ট সম্পর্ক ছিল। হঠাৎ করে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই বিরোধ থেকে মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আহত এপিএস সাইফুলের সঙ্গে কথা বলা হয়েছে। তারা নিজেরাই সমঝোতার মাধ্যমে তাদের সমস্যা সমাধান করবেন বলে জানিয়েছেন।

  • মানুষের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই- সাদিক আবদুল্লাহ

    মানুষের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই- সাদিক আবদুল্লাহ

    শেখ সুমন :

    বরিশাল মহানগর আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন ,আমি এই শহরের রাজনৈতিক একটি পরিবারের সন্তান । আমি তৃনমুল সাধারন মানুষের ভালবাসা নিয়ে রাজনীতিতে এগিয়ে যেতে চাই। আমি কোন কুট রাজনীতি বুঝি না ।ঐ রাজনীতি করতে চাই না। আমি সর্বক্ষন মানুষের ভালবাসা নিয়ে রাজনৈতিক ভাবে চলতে চাই।

    শনিবার দুপুরে প্রতিবাদী সাংবাদিকদের সংগঠন বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যলয়ে এসে মিট দ্যা প্রেস মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাষের সভাপতিত্বে অনুষ্ঠিত মিট দ্রা প্রেস মতবিনিময় সভায় তিনি আরো বলেন আমি বরিশালের স্বার্থে যে কোন উন্নয়নমুলক ভাল কাজে দেশ ও জনসাধারনের উপকার হয় সে কাজ করতে আমি ভয় পাইনা। আমি জনগনের মাঝে থাকতে চাই।

    এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাড.একে এম জাহাঙ্গির, বরিশাল মহানগর প্রচার ও প্রকশনা সম্পাদক এ্যাড. গেলাম সরোয়ার রাজিব, বরিশাল জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত ।আরো বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন, সাবেক সভাপতি শুশান্ত ঘোষ ও বর্তমান সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার।   এর পূর্বে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ফুলের শুভেচ্ছা জানান বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সম্পাদক সহ সদস্যবৃন্দ।

  • ১৮২ পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম-পিপিএম

    ১৮২ পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম-পিপিএম

    অপরাধ দমনে সাহসিকতা, সেবা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ১৮২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেলের (পিপিএম) জন্য মনোনীত করা হয়েছে।

    আগামী ৮ জানুয়ারি সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের প্যারেডে সালাম গ্রহণ করবেন ও মনোনীত পুলিশ সদস্যদের পদক তুলে দেবেন।

    সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ৩০ জন পুলিশ সদস্য বিপিএম-সাহসিকতা এবং ৭১ জন পুলিশ সদস্য পাচ্ছেন পিপিএম-সাহসিকতা পদক।

  • বরিশাল জেলা ছাত্রদলের কালো পতাকা মিছিলে ছাত্রলীগের হামলা- আহত

    বরিশাল জেলা ছাত্রদলের কালো পতাকা মিছিলে ছাত্রলীগের হামলা- আহত

    বিএনপির গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বরিশাল জেলা ছাত্রদল নেতা সোহেল রাড়ির নেতৃত্বে কালো পতাকা মিছিল হয়। কালো পতাকা মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করে ছাত্রদল নেতা সোহেল রাড়ি।

    ছাত্রলীগের হামলায় দুই ছাত্রদল কর্মী আহত হয়। সোহেল রাড়ি আরও জানায়, শুক্রকার নগরীর সিএন্ডবি রোড এলাকায় কালো পতাকা মিছিল বের করলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের মিছিলে হামলা করে। হামলায় ছাত্রদলের সাজিদুল হক সাজিত ও রায়হান গুরুতর আহত হলে তাদেরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

  • ডিবি পরিচয়ে ছিনতাই, আটক ৫

    ডিবি পরিচয়ে ছিনতাই, আটক ৫

    ডিবি পরিচয়ে টাকা ছিনতাই করে মাইক্রোবাসযোগে পালানোর সময় পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হাতকড়া, ডিবির পোশাক, ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।
    আটককৃতরা হলো মাদারীপুর জেলার উত্তর দুধখালী গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র সিরাজ হাওলাদার (৩৮), একই গ্রামের আয়নাল হাওলাদারের পুত্র সুমন হাওলাদার (৩৮), শিবচরের জাহাঙ্গীর ফরাজীর পুত্র নাসের ফরাজী (৩২), শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পুঠিজুড়ি গ্রামের মজিদ হাওলাদারের পুত্র আলম হাওলাদার (৩৯) ও নীলফামারী জেলার ডোমার উপজেলার চিকল গ্রামের ছলেমান আলীর পুত্র মোঃ রানা (২৭)। বৃহম্পতিবার সন্ধ্যায় জেলার গৌরনদী মডেল থানা পুলিশের সহযোগীতায় কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার বহড়াবাড়ি গ্রাম এলাকা থেকে তাদের আটক করে।
    পুলিশ জানায়, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রাামের খাদিজা বেগম (৫২) ও তার পুত্র কায়েস হাওলাদার (৩০) নির্মাণ সামগ্রী ক্রয়ের জন্য নগদ ৮০ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়। তারা টরকী বন্দর সোনালী ব্যাংক শাখা থেকে আরও ২ লাখ টাকা উত্তোলন করেন। মোট ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে রড, সিমেন্ট ক্রয়ের জন্য তারা ভুরঘাটার উদ্দ্যেশে রওনা হন। পথিমধ্যে একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে ডিবি পরিচয়ে তাদের টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তোলে। এ সময় গৌরনদী মডেল থানার চৌকস সেকেন্ড অফিসার এসআই সগীর হোসেন বিষয়টি দেখে তাদের আটকানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। বিষয়টি তাৎক্ষনিক তিনি (সগীর) পাশ্ববর্তী সকল থানার ওসিদের অবহিত করেন।
    সূত্রে আরও জানা গেছে, ছিনতাইকারীরা খাদিজা ও কায়েসকে মাইক্রোবাসে তুলেই চোঁখ বেঁধে তাদের সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা গৌরনদী থেকে আগৈলঝাড়া মহাসড়ক ধরে কোটালীপাড়ায় প্রবেশ করে। পীড়ারবাড়ীতে মাইক্রোবাস থেকে খাদিজা ও কায়েসকে ফেলে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এদিকে পুলিশ বিভিন্ন মোড়ে ব্যারিকেট সৃষ্টি করায় ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ি এলাকার বহড়াবাড়িতে পুলিশ ব্যারিকেট দেখে ছিনতাইকারীরা গাড়ি থামিয়ে পালানোর চেষ্টাকালে উল্লেখিতদের পুলিশ আটক করে।
    এস.আই সগীর হোসেন জানান, গত ২১ ডিসেম্বর টরকী বন্দর সোনালী ব্যাংক শাখা থেকে উত্তর কোরিয়া ফেরত কালকিনি উপজেলার বাসিন্দা জনৈক জলিল নামের এক ব্যক্তি আড়াই লাখ টাকা উত্তোলন করেন। ওই চক্রটি ভুয়া ডিবি পরিচয়ে জলিলকে গাড়িতে তুলে তাকে মারধর করে ওই টাকাসহ তার সাথে থাকা অন্যান্য মালামাল নিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
    কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সগীর হোসেনের সহযোগীতায় আটককৃত ছিনতাইকারীদের কাছ থেকে হাতকড়া, ডিবির পোশাক, ওয়াকিটকি সেট উদ্ধার করা হলেও তাদের অপর সদস্যরা টাকা নিয়ে পালিয়ে গেছে। টাকা উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

  • বিবিসি বাংলার প্রতিবেদন ট্রাম্পের বিষয়ে ১০ বিস্ফোরক তথ্য

    ২০০ এর বেশি সাক্ষাৎকারের উপর ভিত্তি করে ‘ফায়ার এন্ড ফিউরি: ইনসাইড দি ট্রাম্প হোয়াইট হাউজ’ বইটি লেখা হয়েছে। সাংবাদিক মাইকেল উলফের এ বইটিতে ট্রাম্প প্রশাসন নিয়ে এমন কিছু অভিনব তথ্য উপস্থাপন করা হয়েছে, যেসব বিষয়ে আগে খুব একটা জানা যায়নি। তবে হোয়াইট হাউজ দাবি করেছে, বইটি অসত্য আর উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিয়ে ভরা।

    বইটির ১০টি বিস্ফোরক তথ্য:
    ১. ট্রাম্প জুনিয়রের সঙ্গে রাশিয়ানদের বৈঠক
    বইটির তথ্য অনুসারে, হোয়াইট হাউজের সাবেক কর্মকর্তা স্টিভ ব্যানন বলেছেন, ২০১৬ সালের জুনে রাশিয়ার কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে ট্রাম্প টাওয়ারে একটি বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। সেখানে কোন আইনজীবীকে রাখা হয়নি। ওই বৈঠকে রাশিয়ানরা ট্রাম্প জুনিয়রকে হিলারি ক্লিনটনের বিষয়ে কিছু নেতিবাচক তথ্য তুলে দেন। পুরো ঘটনাটি রাষ্ট্রদ্রোহের মতো বলে মনে করেন ব্যানন। তিনি বলেন, ‘আমাদের সে সময়েই এফবিআইকে ডাকা উচিত ছিল।

    ২. নির্বাচনে জিতে সংশয়ে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প
    নির্বাচনে জয়ের কিছু পরেই ডোনাল্ড ট্রাম্প জুনিয়র তার একজন বন্ধুকে বলেছেন, তার বাবাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি ভুত দেখেছেন। মেলানিয়ার চোখে ছিল জল, কিন্তু আনন্দের নয়। ডোনাল্ড ট্রাম্পকে দেখে স্টিভ ব্যাননের মনে হচ্ছিল তিনি যেন দ্বিধাগ্রস্ত, হতাশ আর ভীত হয়ে পড়েছেন। তারপর হঠাৎ করেই যেন তিনি সোজা হয়ে দাঁড়ান এবং বিশ্বাস করতে শুরু করেন যে, এটা তার প্রাপ্যই ছিল।

    ৩. অভিষেকে নিরানন্দ ট্রাম্প
    অভিষেকের দিনটি উপভোগ করেননি ডোনাল্ড ট্রাম্প। প্রথম সারির বেশিরভাগ তারকা ওই অনুষ্ঠানটি বর্জন করায় তিনি ছিলেন রাগান্বিত, সবকিছু নিয়েই ছিল তার অসন্তোষ। এমনি প্রকাশে স্ত্রীর সঙ্গে তিনি ঝগড়াও করেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চোখও যেন জমাট বেধে ছিল অশ্রু।

    ৪. হোয়াইট হাউজ নিয়ে ভীত আর উদ্বিগ্ন ট্রাম্প
    হোয়াইট হাউজ নিয়ে উদ্বিগ্ন আর খানিকটা ভীত হয়ে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের জন্য আলাদা একটি শয়নকক্ষ বেছে নেন। প্রথমদিনেই তিনি রুমে আরো দুইটি টেলিভিশন আর দরজায় তালা লাগানোর নির্দেশ দেন। যদিও তাতে আপত্তি করেছিলেন সিক্রেট সার্ভিস এজেন্টরা, কারণ তাদের মতে নিরাপত্তার জন্য এখানেও তাদের প্রবেশাধিকার থাকা দরকার।

    ৫. ভবিষ্যৎ প্রেসিডেন্ট ইভাঙ্কা ট্রাম্প?
    ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প তার স্বামী জ্যারেড কুশনারের সঙ্গে মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, ভবিষ্যতে সুযোগ আসলে  প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে দাঁড়াবেন। তাহলে হিলারি ক্লিনটন নয়, ইভাঙ্কাই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

    ৬. ট্রাম্পের চুল নিয়ে মশকরা
    ট্রাম্পের চুল নিয়ে মশকরা করতেন মেয়ে ইভাঙ্কা। কারণ তিনি মাথায় খুলিতে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন। যার ফলে তার মাথার কয়েকটি অংশের চুল বিশেষভাবে সাজানো থাকে।

    ৭. হোয়াইট হাউজে সিদ্ধান্তহীনতা
    ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের কাছে হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ কেটি ওয়ালশ জানতে চেয়েছিলেন অগ্রাধিকারের তালিকায় কোন কাজগুলো থাকবে? কিন্তু তার কোন জবাব দিতে পারেননি কুশনার। পরের ছয় সপ্তাহের মধ্যেও এ বিষয়ে কুশনারের কাছ থেকে কোন জবাব পায়নি হোয়াইট হাউজের কর্মীরা।

    ৮. রুপার্ট মারডকের জন্য ট্রাম্পের প্রশাসন
    নির্বাচনে জয়ের পর একটি অনুষ্ঠানে রুপার্ট মারডকের আসার কথা ছিল, কিন্তু তার দেরি হচ্ছিল। যখন যখন অতিথিরা চলে যাচ্ছিলেন, ট্রাম্প তাদের আরো খানিকক্ষণ থাকার জন্য অনুরোধ করেন।

    ৯. ডোনাল্ড ট্রাম্পকে ‘গাধা’ বলেছিলেন রুপার্ট মারডক
    মারডকের জন্য ট্রাম্পের যে ভক্তি শ্রদ্ধাই থাকুক না কেন, তিনি তার প্রতি ততটা সৌজন্য দেখাননি। সিলিকন ভ্যালির নির্বাহীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বৈঠকের আগে রুপার্ট মারডক টেলিফোনে অনুরোধ করেন যে, এইচ-ওয়ানবি ভিসার ব্যাপারটি বিবেচনা করা হয়। ট্রাম্প দেখা যাবে বলে জবাব দিলে তাকে ‘গাধা’ বলে ফোন কেটে দেন মারডক।

    ১০. ফ্লিন জানতেন রাশিয়া যোগাযোগ কাল হয়ে দাঁড়াবে
    বইতে আরও লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন নির্বাচনের আগেই বলেছিলেন, কোন বক্তৃতার জন্য রাশিয়ানদের কাছ থেকে ৪৫ হাজার ডলার গ্রহণ করা ভালো হবে না। তবে এটা তখনি বড় সমস্যা হয়ে দাঁড়াবে, যদি আমরা নির্বাচনে জিতে যাই।

  • কাল যে কোনো মূল্যে সমাবেশ করবে বিএনপি: রিজভী

    কাল যে কোনো মূল্যে সমাবেশ করবে বিএনপি: রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ৫ জানুয়ারি উপলক্ষে আগামীকাল শুক্রবার যে কোনো মূল্যে সমাবেশ করবে বিএনপি।

    বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    তিনি আরও বলেন, কাল সোহরাওয়ার্দী উদ্যান বা নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করলেও এখনো অনুমতি পায়নি বিএনপি। তবে অনুমতির জন্য এখনো আশাবাদী বিএনপি।

    রিজভী বলেন, অতীতে বিএনপির কর্মসূচিতে বিশৃঙ্খলা হয়েছে এমন কোনো নজির নেই। আওয়ামী নেতাদের বক্তব্যে মনে হচ্ছে-তারাই পরিকল্পিতভাবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরী করতে চাচ্ছেন। তারা রাজনীতিকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছেন।