Author: banglarmukh official

  • চিত্রনায়ক আমিন খানের শৈশব ও গ্রামের গল্প

    চিত্রনায়ক আমিন খানের শৈশব ও গ্রামের গল্প

    চলচ্চিত্রের জনপ্রিয় মুখ চিত্রনায়ক আমিন খান। তার পুরো নাম আমিনুল ইসলাম খান। গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ উপজেলার মৌতলায়। ১৯৭২ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এই অভিনেতা। নব্বইয়ের দশকে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ ঘটে তার।

    আমিন খানের চাচাতো ভাই তুহিন খান। ঢাকার একটি মোবাইল কোম্পানিতে আইটি বিভাগে চাকরি করেন। বর্তমানে ছুটিতে বয়েছেন গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগজ্ঞের মৌতলা গ্রামে।  আলাপ হয় আমিন খানের এই চাচাতো ভাইয়ের। তিনি জানান, আমিন খান ছোট বেলা থেকেই খুব শান্ত প্রকৃতির ছিলেন। অভিনয়ের দিকে ছোটবেলা থেকেেই ঝোঁক ছিলো তার। মৌতলা হাইস্কুলে ৯ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে এরপর খুলনা আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ হন। তাপর চলে যান ঢাকাতে।

    আমিন খানের বাবা আলহাজ্ব খান লোকমান হোসেন খুলনার শিপওয়ার্ডে চাকরি করতেন। বর্তমানে মা-বাবাসহ পরিবার নিয়ে থাকেন রাজধানীর উত্তরায়। পরিবারসহ বছরে দুইবার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন আমিন খান। প্রতিবেশিদের মধ্যে তখন আনন্দের বাঁধ ভাঙে।

    তুহিন খান আরো জানান, বড় ভাই নুরুল্লা খান সবসময় আমিন খানকে চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে সহযোগিতা করতেন। অবশেষে নব্বইয়ের দশকে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ নামক একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে চিত্রজগতে প্রবেশ করে আমিন খান। এরপর ১৯৯৩ সালে ‘অবুঝ দুটি মন’ সিনেমায় প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সাফল্যে তিনি হয়েছেন নন্দিত।

     

    তুহিন খান বলেন, ‘আমার চেয়ে বয়সে একটু বড় হলেও অনেকটা একসাথেই বেড়ে ওঠা। চিত্রজগতে প্রবেশের পর বড় চাচা আলহাজ্ব খান আব্দুল হামিদকে দেখেই পালাতেন আমিন খান। খুব ভয় পেতেন চাচাকে। তাছাড়া আমাদের পরিবারের সকলেই তাকে খুব মান্য করে চলেন। তবে বর্তমানে বিষয়টি স্বাভাবিক হলেও অনেকটা সময় লেগেছে এমন পরিস্থিতি স্বাভাবিক হতে।’

    তিনি জানালেন, শ্যামনগরের ইকোটুরিজম সেন্টার কর্তৃপক্ষের আমন্ত্রণে জানুয়ারি মাসের শেষের দিকে আমিন খান তার পরিবারসহ গ্রামের বাড়িতে আসবেন। এই নায়কের বড় ছেলে নয়ন খানের বয়স সাত বছর, ছোট ছেলে অয়ন খানের বয়স পাঁচ বছর।

    যার ভয়ে পালাতেন আমিন খান সেই বড় চাচা খান আব্দুল হামিদ বলেন, ‘আমিন খান আমাদের সকলেরই স্নেহের। প্রথম দিকে আমি বিষয়টি মেনে নিতে না পারলেও পরবর্তীতে মেনে নিয়েছি। ও পড়াশোনায় খুব মেধাবী ছিলো।’

    জনপ্রিয় এই অভিনেতাকে নিয়ে সাতক্ষীরাবাসী গর্ব করেন। তবে দুঃখের বিষয় সাতক্ষীরার অধিকাংশ মানুষই জানেন না আমিন খানের বাড়ি সাতক্ষীরাতে।

  • ক্রিকেটার সাব্বির রহমানের ভাগ্য নির্ধারণ সোমবার

    ক্রিকেটার সাব্বির রহমানের ভাগ্য নির্ধারণ সোমবার

    ‘পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে আমরা সবাই অভিনেতা-অভিনেত্রী। শুধু চরিত্রগুলো ভিন্ন’—কাল ফেসবুকে দার্শনিক এক স্ট্যাটাস দিয়েছেন সাব্বির রহমান। আরেকটি ছবি পোস্ট করে বুঝিয়েছেন শুক্রবার ছুটির দিনে বন্ধুবান্ধবের সঙ্গে সময়টা তাঁর কাটছে বেশ। আসলেই কি সময়টা ভালো যাচ্ছে সাব্বিরের? তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাব্বির অনেকবারই সংবাদ শিরোনাম হয়েছেন নেতিবাচক ঘটনায়। শাস্তি হিসেবে নামের পাশে কখনো যোগ হয়েছে ডিমেরিট পয়েন্ট, কখনো হয়েছে আর্থিক জরিমানা। তবে এবার রাজশাহীতে জাতীয় লিগের শেষ রাউন্ডে এক কিশোর মারধরের অভিযোগে ভালো বিপাকেই পড়েছেন বাংলাদেশ দলের এই তরুণ ব্যাটসম্যান। তাঁর ব্যাপারে বিসিবি সিদ্ধান্ত নেবে আগামী পরশু, সোমবার।

    বিসিবির শৃঙ্খলা কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেল আজ বলেছেন, ‘এ ব্যাপারটা নিয়ে সোমবার দিন বসব। কাল আমি প্রতিবেদনটা দেখব। সেখানে যদি মনে হয় তাকে ডাকা দরকার, ডাকব। যদি মনে করি ডাকার দরকার নেই, তাহলে তো হলোই। ওর অপরাধ দুটি। প্রথমত সে এক কিশোর দর্শককে মারধর করেছে। দ্বিতীয়ত ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে বাজে ব্যবহার করেছে। খুবই অবাকই হয়েছি, একজন তারকা খেলোয়াড় হয়ে একটা বাচ্চা ছেলের সঙ্গে সে বাজে আচরণ করেছে! ছেলেটা হয়তো ওরই ভক্ত হিসেবে খেলা দেখতে গিয়েছিল।’

    ম্যাচ রেফারির দেওয়া প্রতিবেদন অনুযায়ী সাব্বির আচরণবিধির ‘লেভেল-৪’ ভেঙেছেন। যেটির শাস্তি হিসেবে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্যাচে নিষিদ্ধ হতে পারেন। কিন্তু গুঞ্জন ছড়িয়েছে, শাস্তি হিসেবে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে পারেন সাব্বির। কিংবা অন্তত ছয় মাস নিষিদ্ধ হতে পারেন ঘরোয়া ক্রিকেট থেকে। সেটি হলে আগামী ঢাকা প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলা হবে না সাব্বিরের।

    শেখ সোহেল অবশ্য মনে করেন সাব্বিরের শাস্তি নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলার সময় হয়নি, ‘কাল চিঠিটা দেখি। কী শাস্তি হবে এখনই বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারি, বড় শাস্তিই হবে তার।’

  • পদ্মাসেতু নির্মান হলে প্রধান বাণিজ্য কেন্দ্র হবে বরিশাল অঞ্চলে- শিল্পমন্ত্রী

    পদ্মাসেতু নির্মান হলে প্রধান বাণিজ্য কেন্দ্র হবে বরিশাল অঞ্চলে- শিল্পমন্ত্রী

    স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ হলে দেশের দক্ষিণাঞ্চলে হবে ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

    শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বরিশালের অশ্বিনী কুমার হলে মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততাকালে তিনি এ কথা জানান।

    শিল্পমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রাবন্দর, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন। কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলবে।পদ্মাসেতু নির্মাণের পর দক্ষিণাঞ্চলে হবে ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্ দেশের সব মাদ্রাসা সরকারি করা সম্ভব নয়।এছাড়া পুরাতন কয়েকটি স্কুল ছাড়া কোনো স্কুল সরকারি করা হয়নি। বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান সরকারিকরণের পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

    বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আমু আরো বলেন, বরিশালসহ দক্ষিণাঞ্চল উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সার্বিক সহযোগিতা করছেন। তার কাছে দাবির কিছু নাই। তিনি এ অঞ্চলের উন্নয়নের সময় উপযোগী পদক্ষেপ নেবেন। যা করছেন জাতির স্বার্থেই করছে।

    সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুনেচ্ছা আফরোজ, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম সাজু। এছাড়া বক্তব্য রাখেন- বিভাগীয় সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক শান্ত ইসলাম, শহিদুল ইসলামসহ জেলা ও বিভাগীয় কমিটির নেতারা।

    এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হারুন অর রশিদ।

  • পাপন খুব চালাক: হাথুরুসিংহে

    পাপন খুব চালাক: হাথুরুসিংহে

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপনকে ‘খুবই চালাক’ বলে অভিহিত করেছেন শ্রীলঙ্কার জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

    খেলাধূলা বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে টাইগারদের সদ্য সাবেক কোচ এ মন্তব্য করেন। ‘পাপন বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সাকিব আল হাসানের বিশ্রামের সিদ্ধান্ত আপনার চাকরি ছাড়ার অন্যতমন কারণ ছিল’- ক্রিকবাজের প্রশ্নে হাথুরুসিংহে ওই মন্তব্যটি করেন।

  • সিরিয়ার রাকা প্রদেশে দু’টি গণকবরের সন্ধান

    সিরিয়ার রাকা প্রদেশে দু’টি গণকবরের সন্ধান

    সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, রাকা প্রদেশে দু’টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। আইএস (ইসলামিক স্টেট) জিহাদিরা অনেক বেসামরিক ও সামরিক লোককে হত্যা করে এ দু’টি গণকবরে তাদের লাশ চাপা দেয়।

    জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে তুরস্ক সীমান্তবর্তী এ প্রদেশের পশ্চিমে ওয়াবি এলাকার নিকটবর্তী স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়। শুক্রবার বার্তা সংস্থা জানায়, তাদেরকে হত্যা করা হয়েছিল।

    এদিকে সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সানার খবরে বলা হয়, গণকবর দু’টির আকার অনেক বড় হওয়ায় এ উদ্ধার অভিযান শেষ করতে বেশ কয়েকদিন লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সানা জানায়, কবে নাগাদ এসব লোককে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    উল্লেখ্য, ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত এলাকা দখল করে ইসলামিক স্টেট গ্রুপ ‘খিলাফত’ ঘোষণা করেছিল।এক সময় দখল করে নেয়া প্রায় সকল ভূখণ্ডেরই বর্তমানে নিয়ন্ত্রণ হারিয়েছে এ জঙ্গি গ্রুপ।

    সূত্র: বাসস

  • মানব পাচারের কথা স্বীকার অনন্য মামুনের

    মানব পাচারের কথা স্বীকার অনন্য মামুনের

    সাংস্কৃতিক অনুষ্ঠানের সাইনবোর্ডে মানব পাচারের অভিযোগে মালয়েশিয়ান পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন পুলিশের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।

    মালয়েশিয়ার ডাংওয়াংগি পুলিশ বিভাগের প্রধান কর্তা শাহারুদ্দিন আবদুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

    বিদেশি গনমাধ্যমকে মালয়েশিয়ান পুলিশ জানিয়েছে, মালয়েশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক একটি বিশেষ এবং কঠোর আইনে অনন্য মামুনসহ ১৯ জনকে বন্দি করা হয়েছে। মূলত জঙ্গি এবং রাষ্ট্রীয় শত্রুদের আটক করা হয় এই আইনে। বিশেষ এই আইনে একজন অভিযুক্তকে ২৮ দিন পর্যন্ত বিনা বিচারে আটক রাখার বিধান রয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে ৮ থেকে ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে।

    উলেখ্য, ২৩ ডিসেম্বর রাতে কুয়ালালামপুরের উজমা এম সি এ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কালচারাল নাইট নামের ওই অনুষ্ঠান। অনুষ্ঠানের আড়ালে শিল্পীদের সাথে শিল্পী ভিসায় মানব পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। তার সঙ্গে পাচার হওয়া ৫৭ জনকেও আটক করেছে মালয়েশিয়ার গোয়েন্দা পুলিশ।

  • জন্মদিনের পার্টিতেই মরতে হলো খুশবুকে

    জন্মদিনের পার্টিতেই মরতে হলো খুশবুকে

    রাত ১২টায় আয়োজিত ২৯ ডিসেম্বরে নিজের ২৯তম জন্মদিনের পার্টিতে খুশবু বানশালিকে খুব আনন্দিত মনে হচ্ছিল। সবাই তাকে নিয়ে সবাই মজা করছিল। বান্ধবীরা চিৎকার করে বলছিলেন ‘হ্যাপিয়েস্ট বার্থডে খুশবু’। আধ ঘণ্টার মধ্যেই সেই পার্টিতেই মরতে হলো তাকে। পরের দিনের আলো আর দেখা হয়নি তার। ডাক্তাররা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিতে পারলে বাঁচানো যেত খুশবুকে।

    শুধু খুশবু নয়, অক্সিজেনের অভাবে শ্বাসরোধ হয়ে আরও ১৩ জন মারা গেছেন মুম্বাইয় ‘ওয়ান অ্যাবাভ’ নামের রেস্তোরায় লাগা সেই আগুনে। খুশবুর দেহ শনাক্ত করেন স্বামী।

    ভয়াবহ আগুনের মধ্যে গ্রাহকদের সাবধানে বের করে আনার বদলে ম্যানেজার ও কর্মীরা পালিয়ে যান। দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ‘বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন’ (বিএমসি)-কে। ইতিমধ্যেই পাঁচ কর্মীকে সাসপেন্ড করেছে বিএমসি।

  • গোটা শরীরটাই ‘সেক্স-ডলে’র আকৃতির মতো গড়লেন এই মডেল!

    গোটা শরীরটাই ‘সেক্স-ডলে’র আকৃতির মতো গড়লেন এই মডেল!

    নারীদের সুপার ওয়েম্যান-সেক্স বম্ব হওয়ার সাধের কথা প্রায়ই শোনা যায়। কিন্তু মডেল ভিক্টোরিয়া ওয়াইল্ডের ইচ্ছেটাই ছিল অন্যরকম। এই মডেল তার শরীরটাকে ‘সেক্স ডল’ আকৃতির মতো করতে চেয়েছিলেন। এমন ইচ্ছায় সফলও হয়েছেন তিনি। তবে এজন্য সময় ও অর্থ দুটাই ব্যয় করতে হয়েছে তাকে। জনপ্রিয় এক মার্কিন ওয়েবসাইট সূত্রে এই খবর মিলেছে।

    সেক্স ডলের আকৃতি পেতে ভিক্টোরিয়া কয়েক বছর ব্যয় করেছেন। সেই সঙ্গে প্লাস্টিক সার্জারি বাবদ খরচ করেছেন ৩০ হাজার পাউন্ড। তবে কেন তিনি এ কাজ করেছেন এ ব্যাপারে কারুর কোনও আন্দাজ না থাকলেও তিনি কিন্তু খুব খুশি! কারণ রাস্তায় বের হলেই যে লোকজন তার দিকে লোলুপ ও স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকছে। এমনটাই তিনি চেয়েছিলেন। একথা ভিক্টোরিয়া নিজেই জানিয়েছেন।

    ওয়েবসাইটে তিনি বলেন, বিম্বো ডলের মত লুক-ব্যবহার পেতে কে না চায়? এটায় চরম সেক্সি লুক রয়েছে।

    ভিক্টোরিয়া আরও বলেন, লোকজন রাস্তায় আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। যেভাবে আমি মানুষের চোখে নিজেকে দেখতে চাই, আমি সে রকম লুকই পেয়েছি।

    উল্লেখ্য, মার্কিন মুলুকে এক ধরনের পুতুলকে বিম্বো ডল বলা হয়।

  • ২০১৮ সাল নিয়ে নস্ত্রাদামুস’র ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী!

    ২০১৮ সাল নিয়ে নস্ত্রাদামুস’র ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী!

    নস্ত্রাদামুস, ফরাসি ভবিষ্যদ্বক্তা বিভিন্ন বিষয় নিয়ে বহু আগেই ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। আর সেই ভবিষ্যদ্বাণীর তালিকায় রয়েছে ২০১৮সালটিও। তার বহু কথা মিলে গেলেও, এ নিয়ে তর্ক বিতর্কও কম হয়নি। তবে সেসব দূরে রেখে চলুন দেখে নেওয়া যাক, আগামী বছর নিয়ে তার চিন্তা-ভাবনায় কি ছিল।

    উনি এই বছর নিয়ে নাকি জানিয়েছিলেন, প্রাকৃতিক বিপর্যয় থেকে অর্থনৈতিক ব্যবস্থায় ভাঙন ধরতে পারে। শোনা যায়-

    ১. নস্ত্রাদামুসের একটি বইয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু আভাস দেওয়া হয়েছে। ফ্রান্সেও হামলা হতে পারে, যা পরে সমগ্র ইউরোপে ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

    ২. ইতালিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে ছয় হাজার মানুষের মৃত্যুরও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

    ৩. ২০১৮ সালে প্রাকৃতিক দুর্যোগ হবে, যার শুরু হবে আমেরিকা থেকে।

    ৪. নস্ত্রাদামুসের মতে ২০১৮ সালে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছলে ধূমকেতু বা ক্ষুদ্র কোনও গ্রহ নাকি পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে।

    ৫. তার মতে, ২০১৮ সালে অর্থব্যবস্থার ভেঙে পড়তে পারে।

    ৬. চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য মানুষের আয়ু ২০০ বছরও হতে পারে।

    ৭. মানুষ পশু-পাখিদের সঙ্গে কথা বলতে সক্ষম হবে বলেও তিনি ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন।

  • যেভাবে পাওয়া যাবে পিএসসি-জেএসসির ফল

    যেভাবে পাওয়া যাবে পিএসসি-জেএসসির ফল

    প্রথমিক সমাপনী পিএসসি ও অষ্টম শ্রেণির সার্টিফিকেট জেএসসি’র ফল প্রকাশ করা হয়েছে।এ বছর জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ আর জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে পিএসসিতে ৯৫ দশমিক ১৮ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯২ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

    আজ শনিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার প্রথমে ক্ষুদে শিক্ষার্থীর ফল প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতে তুলে দেন। এরপর বেলা ১২টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে জেএসসি-জেডিসির ফল তুলে দেন।

    শনিবার দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ক্ষুদে শিক্ষার্থীদের ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। আর দুপুর ২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

    এরপরই শিক্ষার্থীরা বোর্ডের এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

    যেভাবে পাওয়া যাবে ফল

    ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি এবং মাদ্রসা শিক্ষা বোর্ডের বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইল/ওয়েব মেইল) এবং এসএমএসের মাধ্যমে দুপুর আড়াইটায় একযোগে প্রকাশ করা হবে।

    শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইল ফেনে এসএসএম, শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

    মোবাইল এসএমএসের মাধ্যমে জেএসসির ফল পেতে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে JSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম ইংরেজি তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পাসের বছর 2017 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

    এসএমএসের মাধ্যমে জেডিসির ফল পেতে JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ইংরেজি তিন অক্ষর (MAD), স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পাসের বছর 2017 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

    প্রাথমিক-ইবতেদায়ি সমাপনীর ফল জানতে, প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফলwww.dpe.gov.bd ও dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে এবং এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা যাবে।

    এসএমএসর মাধ্যমে প্রাথমিক সমাপনীর ফল পেতে যেকোন মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে স্পেস দিয়ে 2017 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে পরিক্ষার্তীর ফল জানানো হবে।

    ইবতেদায়ী পরীক্ষার ফলাফল জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে EBT লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে স্পেস দিয়ে 2017 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।