Author: banglarmukh official

  • বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর এর শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

    বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর এর শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

    শেখ সুমন :

    আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ।বাঙালি জাতি স্মরন করছে আজকের এই দিনটি।  বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর আজকের এই দিনটি  উদযাপন করে।সকাল ৭টার সময় বরিশাল জেলা প্রশাসন কারযালয়ের সামনে  শহীদ বুদ্ধিজীবিদের প্রতিকৃতিতে  শহীদের  প্রতি শ্রদ্ধান্জলী অর্পন করেন ।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর এর সভাপতি মুহা: পলাশ চৌধুরী  ও সাংগঠনিক সম্পাদক নাজমুল মঈন সহ অন্যান্য নেতাকর্মিরা ।

    এসময় তারা  শহীদ বুদ্ধিজীবিদের স্মরন করেন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।এসময় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর এর সভাপতি মুহা: পলাশ চৌধুরী  বলেন শহীদ বুদ্ধিজীবি গন ছিলেন বাংলাদেশের তারকা। তারা জিবীত থাকলে বাংলাদেশ আজ আরো অগ্রসর হতো ।

    জিবীত সকল রাজাকারদের  অতি দ্রুত শ্বাস্তির আওতায় আনা হবে বলে সকলে দৃর বিশ্বাস করেন ।

  • স্বামীকে খুনের পর প্রেমিককে কসমেটিক সার্জারিতে ‘স্বামী’ বানানোর চেষ্টা!

    স্বামীকে খুনের পর প্রেমিককে কসমেটিক সার্জারিতে ‘স্বামী’ বানানোর চেষ্টা!

    স্বামীকে হত্যার পর প্রেমিককে কসমেটিক সার্জারি করিয়ে তার জায়গায় বসাতে গিয়ে ধরা পড়েছেন ভারতের এক নারী। ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গনা রাজ্যে সম্প্রতি এ ঘটনা ঘটেছে।

    পুলিশের বরাত দিয়ে এতে বলা হয়, অস্ত্রোপচারের পর স্বামীর চেহারা বদলে গেছে- একথা পরিবারের সদস্যদের বোঝাতে পরিকল্পিতভাবে প্রেমিক যুবকের মুখে এসিড নিক্ষেপ করা হয়।

    চিকিৎসার পর দুজনে এসে একথা বললে গল্পটি বিশ্বাস করেন ওই নারীর স্বামীর বাবা-মা, হাসপাতালের বিলও পরিশোধ করেন তারা।

    এক পর্যায়ে নিহতের ভাই ওই হাসপাতালে গেলে বিষয়টি নিয়ে সন্দেহ হয় তার। পুলিশে অভিযোগ করেন তিনি। এরপর পুলিশ আঙুলের ছাপ নিয়ে পরীক্ষা করলে বেরিয়ে আসে আসল কাহিনী।

    এ ঘটনায় ওই নারী ও তার প্রেমিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই।

    আসামি স্বাতী রেড্ডি ও তার প্রেমিক রাজেশ আজাকোলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি লিখেছে, দুজনে মিলে স্বামী সুধাকর রেড্ডিকে হত্যার কথা স্বীকার করেছেন স্বাতী। ২৬ নভেম্বর রাতে তাকে হত্যা করা হয়।

    তবে মরদেহ এখনও পাওয়া যায়নি।

    হত্যাকাণ্ডের দুদিন পর ২৮ নভেম্বর হাসপাতালে ভর্তি হন রাজেশ। একই দিন স্বামীর ওপর ‘এসিড হামলার’ কথা তার স্বজনদের জানান স্বাতী।

    এই কথা বিশ্বাস করে সুধাকরের বাবা-মা প্রায় পাঁচ লাখ রুপি হাসপাতালের বিল পরিশোধ করেন। তাদের আরেক ছেলে ৯ ডিসেম্বর পুলিশের অভিযোগ করার আগে সব কিছু পরিকল্পনা মতো চলছিল স্বাতী-রাজেশের।

    সূত্র : বিবিসি

  • রাখাইনের সামরিক তথ্য সংগ্রহ : রয়টার্সের দুই সাংবাদিক গ্রেপ্তার

    রাখাইনের সামরিক তথ্য সংগ্রহ : রয়টার্সের দুই সাংবাদিক গ্রেপ্তার

    মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের এক মুখপাত্র। তাদের কাছ থেকে রাখাইন রাজ্যে মোতায়েন মিয়ানমার সেনাবাহিনীর তথ্য ও মানচিত্র পাওয়া গেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

    দুই সাংবাদিকের একজনের নাম কো ওয়া লোন এবং অপরজন কায়াও সোয়ে ও। ইয়াঙ্গনের উপকন্ঠে মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।

    স্থানীয় পত্রিকা ফ্রন্টিয়ার মিয়ানমার জানিয়েছে, দুই সাংবাদিকের কাছে সামরিক প্রতিবেদন এবং উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি মানচিত্র পাওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়।

    তাদের সঙ্গে একজন পুলিশ কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র জ হাতায়।

    ইয়াঙ্গনের মার্কিন দূতাবাস জানিয়েছে, “গতরাতে দুই সাংবাদিককে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বলার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। ”

    ২০১৬ সালে রয়টার্সে যোগ দেওয়া সাংবাদিক ওয়া লোন রাখাইন রাজ্যের রোহিঙ্গা শরণার্থী সংকটসহ আরও বিভিন্ন ধরনের সংবাদ প্রতিবেদন তৈরি করেছেন। অন্যদিকে, কায়াও সোয়েও গত সেপ্টেম্বর থেকে রয়টার্সের প্রতিবেদক হিসাবে কাজ করছেন।

    মিয়ানমার দিন দিনই সংবাদপত্রের স্বাধীনতার ওপর খড়গহস্ত হচ্ছে। বিশেষ করে প্রভাবশালী সামরিক বাহিনী নিয়ে কোনও সংবাদ, প্রতিবেদনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে মিয়ানমার।

    স্থানীয় কয়েকটি খবরে বলা হচ্ছে, দুই সাংবাদিককে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ এর আওতায় আটক করা হয়েছে। তাদের ১৪ বছরের জেল হতে পারে বলে জানিয়েছেন এ ঘটনায় সংশ্লিষ্ট এক আইনজীবী।

    সূত্র : গার্ডিয়ান ও রয়টার্স

  • গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করছি : ফখরুল

    গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করছি : ফখরুল

    বা:মু:প্র:সিমু আক্তার

    দেশে গণতন্ত্র হারিয়ে গেছে’ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমরা লড়াই করছি, এই লড়াইয়ে আমাদের বিজয় হবেই।  আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের প্রাক্কালে শহীদ বুদ্ধিজীবীদের কবরে পুষ্পমাল্য অর্পনের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ৪৭ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। যে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আমরা স্বপ্ন দেখেছি, সেই গণতন্ত্র আজ হারিয়ে গিয়েছে। গণতন্ত্র আজ অনুপস্থিত। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি।

    বিএনপি মহাসচিব বলেন, এই দিনে পাকিস্তানিরা অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের মেধাবী সন্তানদের হত্যা করেছিল। তাদের এই আত্মত্যাগ পূরণ হওয়ার নয়।

    এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • খুনিদের ফিরিয়ে এনে বিচার করা হবে

    খুনিদের ফিরিয়ে এনে বিচার করা হবে

    বা:মু:প্র: সিফাত

    বঙ্গবন্ধু ও বু‌দ্ধিজী‌বী হত্যায় জ‌ড়িত বি‌দে‌শে পলাতক আসামিদের যত দ্রুত সম্ভব দে‌শে ফি‌রি‌য়ে এনে বিচা‌রের কাঠগড়ায় দাঁড় করা‌তে সরকা‌রের প্রক্রিয়া চল‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

    আজ বৃহস্প‌তিবার মিরপু‌রে শহীদ বু‌দ্ধিজীবী স্মৃতিসৌধে দ‌লের পক্ষ থে‌কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবা‌দিক‌দের এ কথা ব‌লেন তি‌নি।

    ওবায়দুল কা‌দের ব‌লেন, তা‌দের ফি‌রি‌য়ে আনার প্রক্রিয়ায় যে জ‌ঠিলতা ‌ছি‌ল সরকার তা সমাধান ক‌রে দ্রুত তা‌দের ফি‌রি‌য়ে আনার দ্বারপ্রা‌ন্তে র‌য়ে‌ছে।

    সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও জাতীয় পার্টির নেতারা ফুল দেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

  • বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল

    বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল

    বা:মু:প্র: মাহামুদ হাসান

    শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল। আজ বৃহস্পতিবার  ভোররাত থেকেই বিভিন্ন শ্রেনি পেশার মানুষের ঢল নামে সেখানে।

    শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সবার পরনে শোকের প্রতীক কালো পোশাক। হাতে ফুল ও তোড়া। ঢাকা বিশ্ববিদ্যায় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানাতে লাইনে দাঁড়িয়েছে।

    মিরপুর ১ নম্বর গোলচত্বর থেকে মাজার রোড পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। দুই দিক থেকে হাজার হাজার মানুষ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছেন লাইনে দাড়িয়ে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন।

    সকাল ৭টার পরপরই মিরপুর বু‌দ্ধিজীবী কবরস্থা‌নে হা‌জির হন রাষ্ট্রপ‌তি। এরপর স্পিকারসহ অন্যান্যদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধটি সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

    ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের ঠিক আগে আলবদর, আলসামস, রাজাকার বাহিনীকে সঙ্গে নিয়ে পাক হানাদার বাহিনী এ দেশের অসংখ্য বুদ্ধিজীবীদের হত্যা করে।

    তারা মূলত এ দেশকে মেধাশূন্য করার জন্যই এমন জঘন্য কাজটি করেছিল। তবে বীরের জাতি ‘বাঙালীরা’ তাদের  সে উদ্দেশ্য সফল করতে দেয়নি। আমরা ঘুরে দাঁড়িয়েছি। সারা বিশ্বে আজ আমরা প্রশংসিত। প্রায় সব ক্ষেত্রেই পাকিস্তানিদের চেয়েও বাংলাদেশ আজ ভালো অবস্থানে রয়েছে।

    নির্মম নির্যাতনের স্মৃতিচিহ্ন বুকে নিয়ে স্মৃতির ভূমিতে শ্রদ্ধা জানাতে আসেন শহীদ পরিবারের সদস্যরা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই একটি ভারি আবহ সৃষ্টি হয় সেখানে। জঙ্গিবাদমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিতে দেখা যায় তাদেরকে।

  • নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের বৃদ্বির প্রতিবাদে বরিশালে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

    নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের বৃদ্বির প্রতিবাদে বরিশালে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

    নুরই মাহাবুব

    তেল,গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের বৃদ্বির প্রতিবাদে বরিশাল দক্ষিন ও উত্তর জেলা বিএনপি সহ মহানগর বিএনপি পৃথক ভাবে বিক্ষোভ প্রতিবাদ সভা করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বুধবার সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল জেলা দক্ষিন ও উত্তর জেলা বিএনপি যৌথ ভাবে প্রতিবাদ সভা করেছে। দক্ষিন জেলা বিএনপি’র সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য উত্তর জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম শাহিন, উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আঃ ছত্তার খান, সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড.এনায়েত হোসেন বাচ্চু, কোতয়ালী সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবু,এ্যাড.নাজিম উদ্দিন আহমেদ পান্না, মুলাদী উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক, এ্যাড. তরিকুল ইসলাম দিপু, বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ নাসির হাওলাদার,কোতয়ালী সাংগঠনিক সম্পাদক আলহাজ মন্টু খান, আলহাজ নুরুল আমিন,জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান পিন্টু ও আমিনুল ইসলাম লিপন।

    অপরদিকে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে একই কর্মসূচি পালন উপলক্ষে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি। মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার, কেন্দ্রীয় শ্রমীকদল নেতা জি এম ফারুক, সহ-সভাপতি রফিকুল ইসলাম রুনু সরদার, এ্যাড আলি হায়দার বাবুল, সম্পাদক আনায়ারুল হক তারিন, মহানগর বিএনপি উপদেষ্ঠা বীর মুক্তিযুদ্বা নুরুল আলম ফরিদ, যুবদল নেতা কামরুল হাসান রতন, সাজ্জাদ হোসেন,মহানগর মহিলাদল নেত্রী শামিমা আকবর,কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন।

  • বরিশালে  আগুনে পুড়ে গেছে ৪ টি দোকান

    বরিশালে আগুনে পুড়ে গেছে ৪ টি দোকান

    কাজী সাইফুল

    বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের আগুনে ৪ টি দোকান পুরে গেছেে।আজ সকালে  চরকাউয়া খেয়াঘাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

    প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । স্থানীয় বাসিন্দা খাইরুল কবরি বাংলার মুখকে জানান, ভোরে হঠাৎ করেই বাজারের তালুকদার বাড়ির সামনের ওই দোকানগুলোতে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

    কিন্তু এরই মধ্যে হারুনে মুদি দোকান, সেলিম হাওলাদারের চায়ের দোকান পুরোপুরি ভষ্মিভূত হয়ে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয় হুমায়ুনের ও আলমগীরের দুটি মেকানিক্যাল গ্যারেজ। ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আলাউদ্দিন জানান, খবর পেয়ে তাদের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তার আগেই ৩ টি দোকানঘর পুরোপুরি ভষ্মিভূত হয়।

    তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সর্টসার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটেছে। পাশাপাশি এখনো ক্ষয়ক্ষতির পরিমান হিসেব করা সম্ভব হয়নি। তবে স্থানীয় ব্যবসায়ীদের দাবী এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

  • বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের শহীদ বুদ্ধীজীবী দিবস উদযাপন

    বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের শহীদ বুদ্ধীজীবী দিবস উদযাপন

    শেখ সুমন

    আজ মহান  বুদ্ধীজীবী দিবস ।১৯৭১ সনের এই দিনে হত্যা করা হয় বাঙালী মায়ের  বুদ্ধীজীবী সন্তানদের।আর এই বুদ্ধীজীবীদের স্মরন করতে এই দিনকে  শহীদ বুদ্ধীজীবী দিবস হিসেবে পালন করা হয়। বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের আয়োজনে আজ পালন করা হয়  শহীদ বুদ্ধীজীবী দিবস। সদর রোড দলীয় কারযালয় থেকে জেলা প্রশাসক কারযালয়ের সামনে স্বৃত্বিবিজরিত বধ্যভুমিতে পুষ্পমাল্য অর্পন করেন  ।

    এসময় উপস্থিত ছিলেন  তালুকদার মোঃ ইউনুস এমপি, মাহাবুবউদ্দিন আহম্মেদ বীর বিক্রম, মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃগোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ্যাডঃএকেএম জাহাঙ্গীর ও যুগ্ন-সাধারন সম্পাদক যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ সহ সকল সহযোগী সংগঠন ।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মাইদুল ইসলাম সহ জেলা ও মহানগর আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ।

    ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা প্লজন্মলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সংগঠনের পক্ষ হইতে,,স্বৃত্বিবিজরিত বধ্যভুমিতে পুষ্পমাল্য অর্পন করেন।

  • বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

    বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

    শহীদ বুদ্ধিজীবী ‍দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দি‌য়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    বৃহস্প‌তিবার সকাল ৭টার পর পরই মিরপুর বু‌দ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

    রাষ্ট্রপ‌তি শ্রদ্ধা নি‌বেদ‌নের পর মন্ত্রী প‌রিষ‌দের সদস্য ও সমা‌জের বি‌শিষ্ট ব্যক্তিরা শহীদ বু‌দ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় বু‌দ্ধিজীবী কবরস্থা‌নের আশপা‌শের রাস্তা নিরাপত্তার চাদ‌রে ঢে‌কে দেওয়া হয়।