Category: জাতীয়

  • মক্কায় আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

    মক্কায় আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

    হজের পর সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। তার নাম মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮)। তিনি ঢাকা জেলার বাসিন্দা। শনিবার (১৬ জুলাই) পবিত্র মক্কায় মারা যান তিনি। তার পাসপোর্ট নম্বর- ইই০০৬৪৮৮৮।

    ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

    সৌদি আরবে হজ করতে গিয়ে এ নিয়ে ২১ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি মারা গেলেন। তাদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ছয়জন। মক্কায় ১৬, মদিনায় তিন এবং জেদ্দায় একজন মারা যান।

    অন্যদিকে হজ শেষে সৌদি থেকে দেশে ফিরেছেন ছয় হাজার ৫০১ জন হাজি।

    গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়।

    মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক জানিয়েছে, তিনদিনে মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৮। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত আটটি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত আটটি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত দুটি ফ্লাইট রয়েছে। আগামী ৪ আগস্ট হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে।

  • যমুনা গ্রুপের পরিচালক হলেন সাবেক ছাত্রলীগ নেতা রাব্বানী

    যমুনা গ্রুপের পরিচালক হলেন সাবেক ছাত্রলীগ নেতা রাব্বানী

    দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের পরিচালক (হেড অব করপোরেট অ্যাফেয়ার্স) পদে যোগদান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সদ্য সাবেক জিএস গোলাম রাব্বানী।

    শনিবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে এ খবর নিজেই জানান তিনি। গত শুক্রবার থেকে তিনি কাজে যোগদান করেছেন বলে জানান।

    চাকরিতে যোগদান বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা ও ডাকসুর জিএস হওয়ার পর কাউকে চাকরিতে যোগদানের ইতিহাস খুব নেই বললেই চলে। চাকরিতে যোগদানের সিদ্ধান্ত নেওয়াটা আমার পক্ষে চ্যালেঞ্জিং ছিল। যমুনা গ্রুপের মালিকদের অনুরোধ এবং আমাকে নিজের স্বাধীনমতো কাজ করতে দেওয়ার শর্তে আমি এখানে যোগদান করেছি। আরেকটি বিষয় হলো রাজনৈতিক নেতাদের আলাদা কোনো বেতন নেই। আমি মনে করি, রাজনৈতিক নেতাদের দৃশ্যমান কোনো আয়ের উৎস থাকা উচিত। সে জায়গা থেকে আমি যমুনা গ্রুপে যোগ দিয়েছি।

    তিনি আরও বলেন, আমি সবসময় গতানুগতিক ধারার বাইরে নতুন কিছু নিয়ে কাজ করতে চাই। নতুন কিছু করতে ও চ্যালেঞ্জ নিতে আমি ভালোবাসি। তাই আমি এখানে গতানুগতিক ধারার বাইরে এসে যোগ দিয়েছি। এটি অনেক চ্যালেঞ্জিং জব। যমুনা গ্রুপের ৪১টি কনসার্ন রয়েছে। আমার জায়গা থেকে এর সব ব্যবসায়িক কাজ দেখতে হবে। আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। যমুনা গ্রুপকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে।

    ব্যক্তিগত জীবন নিয়ে রাব্বানী বলেন, এ বছরের মধ্যেই বিয়ে করবো, ইনশাআল্লাহ্।

    এ নিয়ে একটু হাস্যরস করে তিনি বলেন, আগে চাকরি বা ব্যবসা ছিল না, তাই মেয়ে বিয়ে দেওয়া নিয়ে অনেকের ভয় ছিল। এখন একটা কিছু হয়েছে। এখন মেয়ে বিয়ে দিতে ভয় নেই।

  • চামড়া: ব্যাপারীরা খুশি, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত

    চামড়া: ব্যাপারীরা খুশি, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত

    যশোরের রাজারহাটে চামড়ার জমজমাট বেচাকেনা হয়েছে। তবে হাটে ব্যাপারীরা ন্যায্য দামের কথা বললেও হাসি ফেরেনি ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীদের মুখে। বিক্রেতারা বলছেন, সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে অনেক কমে চামড়া বিক্রিতে বাধ্য হয়েছেন তারা।

    শনিবার (১৬ জুলাই) রাজারহাট চামড়া বাজার ঘুরে দেখা গেছে, বরাবরের মতই দাম নিয়ে হতাশ মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের দাবি সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন না ব্যবসায়ীরা। হাট জমলেও বাইরের ব্যাপারী ও ট্যানারি মালিকরা না আসায় স্থানীয় ব্যবসায়ীদের নিকট জিম্মি হতে হচ্ছে তাদের। হাটে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, ঈদ পরবর্তী বড় হাটে চামড়ার দাম না পেয়ে হতাশ তারা। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারছেন না। অনেকেই প্রতি বর্গফুট গরুর চামড়া বিক্রি করেছেন নির্ধারিত দামের অর্ধেকে। আর ছাগলের চামড়া প্রক্রিয়াজাত করতে না পারায় সেগুলোর দাম পাওয়াই দুষ্কর।

    এদিন যশোরসহ নড়াইল, সাতক্ষীরা ও মাগুরার বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী চামড়া নিয়ে রাজারহাটে আসেন।

    রাজারহাটে চামড়া বিক্রি করতে আসা ফরিদপুরের ব্যবসায়ী বিপুল দাস বলেন, হাটে ৫০০ পিস গরুর চামড়া এনেছি। প্রতিটি চামড়া কিনেছি ৪০০-৭০০ টাকা দরে। লবণ, শ্রমিক খরচ ও পরিবহন বাবদ প্রতিটি চামড়ায় আরও ২০০ টাকা করে খরচ হয়েছে। হাটে বড় চামড়া বিক্রি করেছি ৯০০ টাকা, আর ছোটগুলো ৪০০ টাকা দরে। এর মধ্যে ২০টি চামড়া বিক্রি হয়নি। গড়ে চামড়া বিক্রি হয়েছে সাড়ে ২২ টাকা ফুট দরে। সরকার নির্ধারিত দামের অর্ধেক পেয়েছি।

    গোপালগঞ্জ থেকে আসা জয়ন্ত পোদ্দার বলেন, এবার ৫০০ পিস গরুর চামড়া কিনেছি। হাটে ২০০ পিস গরু ও ১০০টি ছাগলের চামড়া এনেছি। গরুর চামড়া ৭০০ টাকা দরে আর ছাগলের চামড়া ২০-২৫ টাকা দরে বিক্রি করেছি। গরুর চামড়াপ্রতি খরচ বাদ দিয়ে ১০০ টাকা করে গচ্চা গেছে। এছাড়া গড়ে প্রায় ৫০ হাজার টাকা লোকসানের মুখে পড়েছি।

    ব্যবসায়ীরা জানান, ট্যানারিগুলো ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়া সর্বোচ্চ ৪৪ টাকা দর দিলেও এ চামড়াকে প্রয়োজনীয় লবণ দিয়ে উপযুক্ত করে তুলতে তাদের প্রতি বর্গফুটের দাম পড়ে ৬৫ থেকে ৭০ টাকা। আর ট্যানারি মালিকরা বকেয়া টাকা না দেওয়ায় ইচ্ছে থাকলেও তারা বেশি চামড়া কিনতে পারেননি।

    বৃহত্তর যশোর চামড়া হাটের সাবেক ইজারাদার ও চামড়া ব্যবসায়ী সিফাত হোসেন বলেন, আমরা সরকার নির্ধারিত দামে ভালো মানের গরুর চামড়া কিনেছি। তবে নষ্ট হয়ে যাওয়া চামড়া কম দামে বিক্রি হবে এটা স্বাভাবিক। কেননা এবার বেশিরভাগ হাটে উঠা চামড়া নানা কারণে নষ্ট হয়ে গেছে।

    চামড়া হাটের সাবেক ইজারাদার শেখ হাসানুজ্জামান হাসু বলেন, সরকার নির্ধারিত দামেই ব্যবসায়ীরা চামড়া কিনছেন। ক্ষুদ্র বিক্রেতারা বেশি দামে চামড়া কিনলে লোকসান তো হবেই। তবে, কিছু ছাগলের চামড়া প্রসেসিংয়ের অভাবে নষ্ট হয়েছে। এদিন হাটে এক কোটি টাকার চামড়া কেনাবেচা হয়েছে।

    ট্যানারি মালিকদের কাছে প্রায় ১০ কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানিয়েছেন চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুল। তিনি বলেন, ঢাকার বাইরে এবার চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৪০-৪৪ টাকা। সরকার নির্ধারণ করা দামেই চামড়া ক্রয় বিক্রয় হচ্ছে। সকাল হতে ৪০-৪৩ টাকা ফুট দরে চামড়া বিক্রি হয়েছে। হাটে কমপক্ষে ১০ হাজার গরু ও ১০ হাজার ছাগলের চামড়া উঠেছে।

    বৃহত্তর যশোর চামড়া ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ মমিনুল মজিদ বলেন, ‘সরকার নির্ধারিত দামেই ব্যবসায়ীরা চামড়া কিনছেন। ভালোমানের চামড়ার দাম বিক্রেতারা পেয়েছেন। এদিন হাটে বিপুল পরিমাণ চামড়া নিয়ে আসেন বিক্রেতারা।

    এদিকে চামড়া ব্যবসায়ী নেতারা বলছেন, বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা চামড়া কিনতে এসেছেন এখানে। ভালো দামেই চামড়া বেচাকেনা হচ্ছে। তবে এ শিল্পকে বাঁচিয়ে রাখতে ট্যানারি মালিকদেরকে অবশ্যই বকেয়া পরিশোধের মানসিকতায় ফিরতে হবে। রাজারহাট মোকামে ছোট-বড় মিলিয়ে ৩ শতাধিক আড়ৎ রয়েছে। যেখানে প্রায় ২০ হাজার ব্যবসায়ী এর ওপর নির্ভরশীল।

  • ইসির সংলাপ শুরু আজ, বসছে ৪ দল

    ইসির সংলাপ শুরু আজ, বসছে ৪ দল

    জাতীয় নির্বাচন সামনে রেখে আজ রোববার (১৭ জুলাই) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত। প্রথম দিনে আজ সংলাপে বসছে চারটি দল। প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধি এ সংলাপে অংশ নিতে পারবেন।

    সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ইসির সঙ্গে সংলাপ করবে। এরপর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস এবং বিকেল ৪টা থেকে ৫টা বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএ) সঙ্গে বৈঠক করবে ইসি।

    তবে এবারও সংলাপে যোগ দেবে না বিএনপি। এরআগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপ করলেও বিএনপি অংশ নেয়নি। এছাড়া দলটির জোটে থাকা অন্যান্য দল এবং আওয়ামী লীগের জোটে থাকা বেশ কয়েকটি দল অংশ নেয়নি।

    এদিকে, কবে, কখন, কোন দলের সঙ্গে বৈঠক করা হবে তা আগেই প্রকাশ করেছে ইসি। সেখানে তিনটি দল ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ঘণ্টা করে বৈঠকের সময়সূচি রাখা হয়েছে। আর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির সঙ্গে দুই ঘণ্টা করে সংলাপের সময় রেখেছে ইসি।

    সময়সূচি অনুযায়ী- ১৮ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, দুপুর আড়াই থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খেলাফত মজলিস, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

    ১৯ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ কল্যাণ পার্টি, দুপুর ১২টা থেকে ১টা ইসলামিক ঐক্য জোট, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ খেলাফত মজলিস, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল)।

    ২০ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টায় গণতন্ত্রী পার্টি, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

    ২১ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ তরিকত ফেডারেশন, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বাংলাদেশ জাতীয় পার্টি, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও বিকাল ৪টা থেকে ৫টা গণফ্রন্টের সঙ্গে সংলাপ করবে ইসি।

    ২৪ জুলাই (রোববার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ খেলাফত আন্দোলন, দুপুর ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় পার্টি (জেপি), আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বিকেল ৪টা থেকে ৫টা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

    ২৫ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ মুসলিম লীগ, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বাংলাদেশের ওয়াকার্স পার্টি, বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। আর বিকেল ৪টা থেকে ৫টা লিভারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

    ২৬ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বিকল্পধারা বাংলাদেশ, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

    ২৭ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জাকের পার্টি, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কৃষক শ্রমিক জনতা লীগ।

    ২৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১১টা গণফোরাম, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ম্যাপ), দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।

    ৩১ জুলাই (রোববার) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জাতীয় পার্টি ও বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে ইসি।

  • কবে হবে এসএসসি পরীক্ষা, জানা গেল আভাস!

    কবে হবে এসএসসি পরীক্ষা, জানা গেল আভাস!

    সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে স্থগিত এসএসসি ও সমমান পরীক্ষা ১৬ আগস্টের আগে শুরু হচ্ছে না। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পর যে কোনো দিন এই পরীক্ষা শুরু করা হবে। ঢাকা ও আন্তঃসমন্বয় শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, আগামীকাল রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভা ডেকেছেন। এই সভায় এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। এছাড়াও যাবতীয় চিত্র তিনি গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।

    এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর অংশ নেবে। সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় বসবে।

    বোর্ডের প্রস্তুতির বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, এখনো সিলেটের কিছু শিক্ষাপ্রতিষ্ঠার পাঠ কার্যক্রমের জন্য পুরোপুরি উপযুক্ত হয়নি। আমরা আশা করছি-চলতি মাসেই সব প্রতিষ্ঠান পরীক্ষা আয়োজনের জন্য উপযুক্ত হয়ে যাবে। এর পর পরীক্ষার রুটিন ঘোষণা করা হবে।

    এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। এসএসসিতে বিভাগ ভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।

    এর আগে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পদ্মাসেতু উদ্বোধনের কারণে ২৫ জুন এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা আগের দিন অর্থাৎ ২৪ জুন নেয়ার ঘোষণা দেন। এরপর সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশব্যাপী এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে সরকার।

  • দেশে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১০০৭

    দেশে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১০০৭

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে ২৯ হাজার ২৩০ জনে দাঁড়াল। একই সময়ে নতুন করে ১ হাজার ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জন হলো।

    শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৫৪ জন। পলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন। ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় ঢাকায় চারজন ও চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া চারজন পুরুষ, একজন নারী।

  • মঙ্গলবার থেকে কমবে গরমের তীব্রতা

    মঙ্গলবার থেকে কমবে গরমের তীব্রতা

    রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।বৃহস্পতিবার রাতে রাজধানীতে দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতেও কমেনি গরম। বৃহস্পতিবারের তুলনায় গতকাল শুক্রবার বৃষ্টি একটু বেশি হয়েছে। তবে গরম কমাতে এ বৃষ্টি যথেষ্ট নয়।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রবি বা সোমবারের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টি বাড়লে গরম সহনীয় পর্যায়ে চলে আসবে।

    অর্থাৎ মঙ্গলবার থেকে কমবে গরমের তীব্রতা।

    বৃষ্টিপাতের বিষয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

    শুক্রবার দেশের ২৩ অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বগুড়ায়, ১৮ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার।

    হালকা বৃষ্টির কারণে তাপপ্রবাহ বয়ে যাওয়ার অঞ্চল কিছুটা কমেছে বলে জানালেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।

    তিনি বলেন, ঢাকায় ও চট্টগ্রাম বিভাগে কিছু বৃষ্টি হয়েছে। ফলে ঢাকা জেলা ও চট্টগ্রাম বিভাগ থেকে তাপপ্রবাহ আপাতত চলে গেছে। এতে লোকজনের মধ্যে গরম লাগার অনুভূতিও কিছুটা কমেছে। তবে রাজশাহী, রংপুর ও সিলেটের যে এলাকাগুলোয় তাপপ্রবাহ ছিল, সেখানে এখনো তা আছে।

    ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে। সর্বনিম্ন ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে।

    শুক্রবার রাজশাহীতে ৩ মিলিমিটার বৃষ্টি হয়। তাতে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

    গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে— টাঙ্গাইল, সিলেট, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

  • ফখরুল গাড়ির সাইরেন শুনেছেন, সরকার পতনের নয়: কাদের

    ফখরুল গাড়ির সাইরেন শুনেছেন, সরকার পতনের নয়: কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল বলেন- আমাদের (আওয়ামী লীগ) নাকি পতনের সাইরেন বাজছে। কোথা থেকে শুনলেন সাইরেনটা? কোথায় শুনলেন? রাস্তায় যখন গাড়ি চলে আপনি সেই সাইরেন শুনেছেন, ওটা সরকার পতনের সাইরেন নয়।’তিনি বলেন, ‘সাইরেন শুনবেন, শুনতে ঠিকই পাবেন। তবে সেটা আপনাদের বিদায় ঘণ্টার সাইরেন। নেতিবাচক রাজনীতি আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে। আপনাদেরই বিদায়ের ঘণ্টা বাজছে।’শনিবার (১৬ জুলাই) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, রাজনীতির মাঠে খেলা হবে। নির্বাচনের মাঠে খেলা হবে। আসুন, খেলতে নামুন, নির্বাচন আর রাজনীতির মাঠে খেলায় আসুন।’বিশ্ব পরিস্থিতি তুলে ধরে দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘খুব খারাপ সময়, খুব ঝুঁকিপূর্ণ সময়। এসময়ে ঐক্যের বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলে কেউ কিছু করতে পারবে না।’ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের কর্মীদের হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুকন্যা বড় চ্যালেঞ্জ নিয়ে কঠিন সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। সারা বিশ্বে যুদ্ধের প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় জ্বালানির দাম ক্রমাগত বাড়ছে। মূল্যস্ফীতি চরমে। শ্রীলঙ্কার কথা বাদ দিলাম। ইংল্যান্ড ও আমেরিকায়ও মূল্যস্ফীতি বাড়ছে। বাংলাদেশকে এ কঠিন জমিনে অগ্রসর হতে হচ্ছে।’তিনি বলেন, ‘শেখ হাসিনা এখন সারারাত জেগে থাকেন যাতে দেশের মানুষ যাতে ঘুমাতে পারে। ভয়াবহ পরিস্থিতি তিনি সামাল দিয়ে যাচ্ছেন। বন্যা, করোনা, যুদ্ধের প্রভাব তিনি সফলভাবে মোকাবিলা করে যাচ্ছেন। শক্ত করে দেশের উন্নয়নের ধারা ধরে রেখেছেন। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থেকে তাকে শক্তি দিতে হবে। কথায় কথায় নিজেরা কলহে জড়াবেন না। খুব খারাপ সময়, খুব ঝুঁকিপূর্ণ সময় যাচ্ছে। এসময়ে ঐক্যের বিকল্প নেই।’আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আজকের এদিন শুধু শেখ হাসিনার কারাবন্দি দিবস নয়, এই দিন বাংলাদেশের গণতন্ত্রের বন্দি দিবস। এ দিন শেখ হাসিনাকে বন্দি করে আমাদের বিকাশমান গণতন্ত্রকে বন্দি করা হয়েছে।’তিনি বলেন, ‘রাজনীতি করতে এসে অনেকেই জেলে গেছেন। আমাদের নেত্রীও বন্দি হয়েছেন। তার আগে ক্ষমতায় ছিল বিএনপি। কিন্তু প্রথম বন্দি হন শেখ হাসিনা। তারা এসে বিরোধী দলের নেতাকে প্রথম বন্দি করে। বিরোধী দলের নেতা প্রথম বন্দি হয়। সরকারি দলের নেতা তখনো বন্দি হন নি। ড. ওয়াজেদের সঙ্গে কী দুর্ব্যবহার, ঢাকার কোর্টের সামনেও একই দৃশ্য। বঙ্গবন্ধুকন্যা একটুও শ্রদ্ধা তারা দেখাননি।’ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।

  • বঙ্গবন্ধু টানেল : আরেক দফা উৎসবের অপেক্ষা

    বঙ্গবন্ধু টানেল : আরেক দফা উৎসবের অপেক্ষা

    কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের নির্মাণকাজ জোরেশোরে এগিয়ে চলছে। এরই মধ্যে টানেলের ৮৭ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময় অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে বাকি ১৩ ভাগ কাজ শেষ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। পদ্মা সেতুর পর টানেল উদ্বোধনের মাধ্যমে আরেকটি উৎসবের জন্য অপেক্ষায় চট্টগ্রামসহ দেশবাসী। দক্ষিণ-পূর্ব এশিয়ায় নদীর তলদেশে এই প্রথম কোনো টানেল নির্মাণ হচ্ছে। এ কারণে এই টানেল নিয়ে আগ্রহেরও শেষ নেই।

    এদিকে বঙ্গবন্ধু টানেল চালু হলে কর্ণফুলীর দুই তীরে বাড়বে কর্মব্যস্ততা। বিশেষ করে কর্ণফুলীর দক্ষিণ তীরে আনোয়ারা, পটিয়া, বাঁশখালী, মহেশখালীসহ দক্ষিণ চট্টগ্রামে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। বঙ্গবন্ধু টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্বও নির্মাণ প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন্স কোম্পানি লিমিটেডকে (সিসিসিসি) দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঙ্গবন্ধু টানেলের নিরাপত্তা বিবেচনায় দুই পারে আলাদা দুই থানা স্থাপনের প্রস্তাবও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মো. তানভির। বৃহস্পতিবার সিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত তার বিদায়ি সভায় বলেন, মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব পাশ হওয়া সাপেক্ষে দুই থানার জন্য জনবল নিয়োগ দেওয়া হবে।

    বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ বলেন, তারা চাইছেন আগামী ডিসেম্বরের মধ্যে টানেলের কাজ শেষ করতে। ২৪ ঘণ্টা চলছে কর্মযজ্ঞ। টানেলের অভ্যন্তরীণ অবকাঠামো নির্মাণেও কোনো ত্রুটি নেই। বৈদ্যুতিক সরঞ্জামের জন্য চীন থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

    প্রকল্প দপ্তর সূত্র জানায়, বঙ্গবন্ধু টানেলে উচ্চঝুঁকির তিনটি ক্রস প্যাসেজ থাকবে। এর মধ্যে একটির কাজ ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। অপর দুটির কাজও এগিয়ে চলেছে। টানেলের অভ্যন্তরে দুই টিউবের মধ্যে প্রথম টিউবের লেনস্ল্যাব স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় টিউবেও লেনস্ল্যাব স্থাপনের কাজ হয়েছে ৮০ শতাংশ। টানেলের অভ্যন্তরে ভেন্টিলেশন, কমিউনিকেশন সিস্টেমসহ অন্যান্য কাজের প্রয়োজনীয় জিনিসপত্র তথা সরঞ্জামাদি চীনের সাংহাই থেকে আসছে। করোনার কারণে টানেলের বিভিন্ন সরঞ্জাম আনতে বিলম্ব হয়। টানেলের নিরাপত্তার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। জলোচ্ছ্বাসেও যাতে কোনোভাবে টানেলের অভ্যন্তরে নোনাপানি প্রবেশ করতে না পারে সেজন্য সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ ফুট উচ্চতার একটি রিংরোড নির্মাণ করা হয়েছে। টানেলের সঙ্গে এটি সংযুক্ত থাকবে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নির্মিত হয়েছে সিটি আউটার রিংরোড।

    টানেলের দক্ষিণ প্রান্তেও ঘূর্ণিঝড় বা উচ্চমাত্রার জলোচ্ছ্বাসেও যাতে পানি প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। দুই পাশে সংযোগ সড়কের কাজও প্রায় শেষ পর্যায়ে।

    কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন ৩ দশমিক ৩২ কিলোমিটার দৈর্ঘ্যরে এই টানেলের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা। টানেল টিউবের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার এবং ভেতরের ব্যাস ১০ দশমিক ৮০ মিটার। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম টানেল টিউবের বোরিং কাজের উদ্বোধন করেন। এরপর ২০২০ সালের ১২ ডিসেম্বর সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় টিউবের উদ্বোধন করেন। ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘পদ্মা সেতুর পর আমি মনে করি কর্ণফুলীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন দেশের ইতিহাসে আরেকটি মাইলফলক হবে। টানেল চালু হলে এ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বেড়ে যাবে। কক্সবাজারের পর্যটন শিল্পে বিকাশ ঘটবে। চীনের সাংহাইয়ের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ হবে চট্টগ্রামে। তাই টানেল উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রামসহ দেশবাসী আরেকটি উৎসব করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

  • সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত

    সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত

    সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সাতজন, বগুড়ায় চারজন, সিরাজগঞ্জে তিনজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুইজন, গাজীপুরে দুইজন, নীলফামারীতে একজন এবং ময়মনসিংহের ত্রিশালে তিনজন নিহত হয়েছেন।

    এসব ঘটনায় ২৪ জন আহত হয়েছেন। এছাড়া পটুয়াখালীতে এক দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) ভোর থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। বিস্তারিত জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদে-

    টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, টাঙ্গাইলের মির্জাপু‌রে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় চারজন নিহত হ‌য়ে‌ছেন। এ‌ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন ৯ জন। শনিবার ভোররা‌তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘ‌টে।

    তাৎক্ষণিকভাবে হতাহ‌তদের প‌রিচয় পাওয়া যায়‌নি। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি বালুভর্তি ট্রাক দুল্যা মনসুর নামক স্থানে মহাসড়কের একপাশে দাঁড়িয়েছিল। যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ওই ট্রাকে পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রীরা হতাহতের শিকার হন।

    গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প‌রে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আ‌রও একজ‌নের মৃত্যু হয়। তবে তাদের কারও পরিচয় পাওয়া যায়নি।

    দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে সকাল পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

    অন্যদিকে মির্জাপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় এক নারী ও তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

    শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী এলাকায় বাসচাপায় তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার বাশতৈল এলাকার মো. মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) এবং তার দুই শিশু সন্তান সুমন (৮) ও সাদিয়া (৬)।

    টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নবিন বলেন, আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, হেঁটে সড়ক পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়।

    বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার কাহালু উপজেলায় প্রাইভেট কার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। হতাহত সবাই প্রাইভেট কারের যাত্রী।

    নিহতরা হলেন- নওগাঁর ধামইরহাট উপজেলার জহতনগর গ্রামের তানসের আলী ও তার ছেলে টগর, একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান ও প্রাইভেট কারের চালক সুমন।

    সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কালেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, সকালে নওগাঁ থেকে একটি যাত্রীবাহী প্রাইভেট কার বগুড়ার দিকে যাচ্ছিল।

    পথে নওগাঁগামী একটি পিকআপের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হন।

    গুরুতর আহত হন আরও দুজন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
    হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও একজন মারা যান।

    সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, তাড়াশ উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

    তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুপুর পৌনে ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া সড়কের খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাত্ক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

    তিনি বলেন, আরপি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ভুল লেনে গিয়ে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দেয়। এরপর বাস ও ট্রাক দুটি একত্রে গিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এই সংঘর্ষে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার উজানিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা অটোরিকশার চালক চাঁন মিয়া (৫০) এবং অটোরিকশার যাত্রী বিল্লাল হোসেন (৪৫)। তিনি কসবা উপজেলার খাড়েরা গ্রামের বাসিন্দা।

    ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, সকালে কুমিল্লা অভিমুখী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার অন্য চার যাত্রী।

    গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ভোরে মহানগরের পুবাইলের বসুগাঁওয়ে ট্রাক-লেগুনা সংঘর্ষে একজন এবং একই এলাকার সুকুন্দিবাগ ব্রিজ এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

    পুবাইল থানা পুলিশের এসআই আবুল কাশেম জানান, পুবাইলের বসুগাঁও-এ ভোর চারটার দিকে টঙ্গীগামী ট্রাকের সঙ্গে উল্টোপথে আসা নরসিংদীগামী লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনার ১২ যাত্রী আহত হন। আহতদের মধ্যে মনিরুজ্জামান (৩৮) নামে একযাত্রী মারা যান। অন্য আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

    সকাল সাড়ে আটটায় পুবাইলের সুকুন্দিবাগ ব্রিজ এলাকায় দুই অটোরিকশার মুখোমুুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৩৪) নামে এক যাত্রী নিহত হয়েছেন। ইব্রাহিম নরসিংদীর মনোহরদী উপজেলার ইদ্রিস আলীর ছেলে।