Category: আইটি টেক

  • ‘০০৭’ খেল খতম, জনমনে স্বস্তি

    ‘০০৭’ খেল খতম, জনমনে স্বস্তি

    বরগুনায় সড়কে প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি নয়ন বন্ড আজ মঙ্গলবার ভোররাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। ‘০০৭’ গ্রুপের প্রধান ছিলেন তিনিই। তাই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বরগুনাসহ আশেপাশের এলাকার মানুষের মনে স্বস্তি বিরাজ করছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা রকমের অনুভূতিও প্রকাশ করেছেন স্থানীয়রা।

    তসলিমা হাসান তমা নামে একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিয়ে এমন একটা নিউজ পেলাম সত্যি অনেক অনেক ভালো ভালো লাগতেছে। মহান রাব্বুল আলামিন আল্লার দরবারে লক্ষ কোটিবার শুকরিয়া জ্ঞাপন করছি।’

    এম কামাল হোছাইন নামে আরেকজন লিখেছেন, ‘রিফাত হত্যাকারী নয়ন বন্ড ক্রসফায়ার হওয়ায় জনমনে স্বস্তি। আলহামদুলিল্লাহ।’

    ‘ধন্যবাদ প্রশাসনকে। এই রকম ভাবে প্রত্যেকটা নরপশুদের অপরাধের শাস্তি প্রকাশ্যে কার্যকর করার দাবি জানাচ্ছি। ভেঙে দেওয়া হউক অপরাধীদের বিষদাঁত। আর যেন কেউ অপরাধ না করার সাহস পায়,’ লিখেছেন রিমন ভুইয়ান নামে আরেকজন।

    জাহাঙ্গীর কবির মৃধা নামে একজন লিখেছেন, “এখন সময়ের দাবি- ‘নয়ন বন্ড তৈরির কারখানার কারিগরদের মুখোশ উন্মাচিত করা হোক!’”

    ‘ধন্যবাদ পুলিশ সুপারকে নয়ন বন্ডকে গুলি করে মারার জন্য। খুনির কোনো দল নাই, লিখেছেন মো. শফিকুল ইসলাম রিপন নামে আরেকজন।

    আজ বরগুনা শহর থেকে ১৭ কিলোমিটার দূরে পায়রা নদীর তীরে পুরাঘাটা নামক স্থানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন নয়ন বন্ড। রিফাতকে হত্যা ছাড়াও আগে থেকেই তার বিরুদ্ধে ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ দেশীয় অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ ছিল। জানা গেছে, প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকায় এতদিন তার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ ছিল এলাকার মানুষ।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় জানান, নানা ধরনের অভিযোগের ভিত্তিতে নয়নকে একাধিকবার গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তবে গ্রেপ্তারের পরপরই তাকে মুক্ত করে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা।

    তাদের দাবি, প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় নয়ন বন্ড তৈরি করেন ‘০০৭’ বাহিনী। ওই বাহিনীর মিশনে ঝরেছে একাধিক মানুষের রক্ত, ছিনতাই হয়েছে কলেজ ক্যাম্পাসের আবাসিক-অনাবাসিক ছাত্রদের মোবাইল, ল্যাপটপ, মানিব্যাগ। এ ছাড়া ঘটেছে একাধিক ব্যক্তিকে নারী দিয়ে ফাঁসানোর মতো ঘটনা।

    সর্বশেষ ২৬ জুন সকালে বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করেন এই ‘০০৭’ বাহিনীর সদস্যরা। ঘটনার পরদিন সকালে রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় মামলা করেন।

    ওই মামলার প্রধান আসামি ছিলেন সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড। পুলিশের তথ্য মতে, নিহত রিফাত শরীফ হত্যা মামলার নয়জন আসামি গ্রেপ্তার রয়েছেন।

    এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, নয়ন বন্ডের সঙ্গে থেকে যারা রিফাত শরীফকে নির্মমভাবে হত্যা করে বরগুনা জেলাকে কলঙ্কিত করেছে, তাদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে বরগুনা জেলাকে কলঙ্ক মুক্ত করতে হবে।

  • ভালো স্মার্টফোন কেনার ৬ টিপস

    ভালো স্মার্টফোন কেনার ৬ টিপস

    সময়ের সঙ্গে স্মার্টফোনে আসছে নতুন নতুন ফিচার। শক্তিশালী র‌্যাম ও উন্নত ক্যামেরার পাশাপাশি দীর্ঘস্থায়ী ব্যাটারির দিকে নজর দিচ্ছেন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তাই নতুন স্মার্টফোন কিনতে গিয়ে কনফিউশন হওয়াই স্বাভাবিক।

    জেনে নিতে পারেন ভালো স্মার্টফোন কেনার ৬ টিপস –
    ১) র‌্যাম ও প্রসেসর : যে কোনও ফোন কেনার আগেই ক্রেতারা নজর দেন র‌্যাম ও প্রসেসরের দিকে। র‌্যাম যত বেশি হবে, ফোনের অ্যাপগুলো ততটাই মসৃণভাবে চলবে। আপনার প্রায়োরিটি যদি গেমিং হয়, তবে এটি বেশ গুরুত্বপূর্ণ। তাই ফোন কেনার সময়ে নজর দিন র‌্যামের সংখ্যার দিকে। তার সঙ্গে দেখুন সব থেকে ভাল প্রসেসর কোন ফোনে। আপনার বাজেটে সবচেয়ে বেশি র‌্যাম পাবেন এমন ফোনই নির্বাচন করুন।

    ২) ইন্টারনাল স্টোরেজ: ফোন কেনার ক্ষেত্রে এটিও বেশ গুরুত্বপূর্ণ। এখন বেশিরভাগ ফোন ব্যবহারকারীই মেমরি কার্ড ব্যবহার করেন না। তাই পর্যাপ্ত স্টোরেজ থাকা গুরুত্বপূর্ণ। ফোন কেনার সময়ে অন্তত ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের ফোন কেনার চেষ্টা করুন।

    ৩) ক্যামেরা: যত দিন যাচ্ছে স্মার্টফোনে ক্যামেরার মান উন্নততর হচ্ছে। এখনকার কম দামের ফোনেই বেশ ভাল মানের ক্যামেরা দিচ্ছে একাধিক প্রতিষ্ঠান। তবে শুধু ক্যামেরার মেগাপিক্সেল দেখে ফোন নির্বাচন করবেন না। কারণ বেশি মেগাপিক্সেলের ক্যামেরার গুণগত মানও কম হতে পারে। তাই ফোন কেনার আগে বিভিন্ন ব্লগ দেখে যাচাই করে নিন ক্যামেরার মান।

    ৪) ব্যাটারি: অন্যান্য স্পেসিফিকেশন যতই ভাল হোক না কেন, ব্যাটারি দীর্ঘস্থায়ী না হলে সব বৃথা। ব্যাটারি মাপা হয় mAh এককে। ফোন কেনার সময়ে দেখে নিন ফোনের ব্যাটারির mAh কত। এখনকার বেশিরভাগ সংস্থা ফাস্ট চার্জিংয়ের সুবিধা দেয়। ফোন কেনার সময় নজর রাখুন সেই দিকে।

    ৫) ডিসপ্লে: ফোনের ডিসপ্লে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনার দিনের বেশ খানিকটা অংশ ফোনের পর্দায় তাকিয়ে কাটবে। গেমিং বা ভিডিয়ো দেখার মতো কাজের জন্য পরিষ্কার ঝকঝকে ডিসপ্লে জরুরি। তাই ফোন কেনার সময়ে নজরে রাখুন পর্দার রেজোলিউশন। তার সঙ্গে ফোনের ক্রিন-টু-বডি রেশিও জেনে নিন।

    ৬) অপারেটিং সিস্টেম: এখনকার প্রায় সব বাজেট ফোনই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। ফোন কেনার সময়ে দেখে নিন ফোনে সর্বশেষ অ্যান্ড্রয়েডের সংস্করণটি আছে কিনা। না থাকলেও আপডেট করা সম্ভব কি না জেনে নিন। তা না হলে বিভিন্ন অ্যাপসের নতুন নতুন ফিচারগুলো থেকে বঞ্চিত হবে আপনার ফোন।

  • আজ থেকে বিদেশি টিভিতে বিজ্ঞাপন দেখালে জেল-জরিমানা: তথ্যমন্ত্রী

    আজ থেকে বিদেশি টিভিতে বিজ্ঞাপন দেখালে জেল-জরিমানা: তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করার জন্য ক্যাবল অপারেটরদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সে সময় গতকাল রবিবার (৩০ জুন) সম্পন্ন হয়েছে। আজ সোমবার থেকে বিদেশি টেলিভিশনে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার করলে এবং সরকারি অনুশাসন লঙ্ঘন করলে জেল-জরিমান করা হবে।

    আজ সোমবার সচিবালয়ে সমসমায়িক বিষয় নিয়ে সাংবাদ সম্মেলনে একথা বলেন তথ্যমন্ত্রী।

    তথ্যমন্ত্রী বলেন, সোমবার (১ জুলাই) থেকে মোবাইল কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে সরকার। মোবাইল কোর্ট এ ধরনের অপরাধে জন্য আইন অনুযায়ী সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা অথবা দুই বছরের জেল দিতে পারবে।

  • এবার অ্যাপে ঝড়-বৃষ্টির খবর আগেভাগেই পাবে কৃষকরা

    এবার অ্যাপে ঝড়-বৃষ্টির খবর আগেভাগেই পাবে কৃষকরা

    এখন থেকে কৃষকরাও ঝড়-বৃষ্টির খবর আগেভাগেই পাবে। তাও আবার সাত থেকে ১৫ দিন আগে। এতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিতে পারবে সারা দেশের কৃষকরা। কৃষকদের কাছে এই আগাম খবর পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছে বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি (বামিস) পোর্টাল এবং অ্যাপ। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় অ্যাপটি তৈরি করে সবার জন্য উন্মুক্ত করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

    গত শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক কর্মশালায় অ্যাপটির উদ্বোধন করেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক ড. মো. আব্দুল মুঈদ, কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিশেষজ্ঞ পুলের সদস্য ও ডিএইয়ের সাবেক মহাপরিচালক মো. হামিদুর রহমান প্রমুখ।

    মোবাইল ফোনে অ্যাপটি সংগ্রহ করে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই তথ্য পাওয়া যাবে। মোবাইল ফোনে অ্যাপটি পেতে বাংলায় বামিস পোর্টাল বা ইংরেজিতে BAMIS Portal লিখে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপটির মধ্যে মানচিত্র, ছক ও লেখচিত্রের মাধ্যমে তথ্য প্রদান করা হবে। এই অ্যাপ ঘেঁটে দেখা গেছে, ব্যবহারকারী পরবর্তী সাত থেকে ১৫ দিনের আর্দ্রতা সম্পর্কে জানতে পারবে। এতে কোন জেলায় কত তাপমাত্রা থাকবে, সাত দিনের মধ্যে কোথায় বৃষ্টিপাত, বাতাসের গতি ও দিক, বিভিন্ন ফসলের তথ্য, কখন কোন ফসল চাষ করা যাবে বা তুলতে হবে—এসব বিষয়ে জানা যাবে।

    জানা গেছে, বন্যা, খরা ও জলোচ্ছ্বাসে আগাম সতর্কীকরণ বার্তায় বাংলাদেশ অনেক পিছিয়ে। কৃষি আবহাওয়া বিষয়ক তথ্য কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এই অ্যাপ ভূমিকা রাখবে। নির্দিষ্ট তথ্য পেলে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে কৃষি উৎপাদন বাড়াতে পারবে।

    কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেন, আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসছে। ১৯৬০ সাল থেকে শুরু করে ১৯৭০, ১৯৮৬, ১৯৯১, ২০০৭, ২০০৯ সালসহ এখন প্রায় প্রতিবছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ দেশে আঘাত হানছে। দিন দিন আবহাওয়ার আওতা বাড়ছে। এ ধরনের প্রাকৃতিক পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে পড়েছে কৃষি; যে কারণে সক্ষমতা বাড়িয়ে এ দুর্যোগ মোকাবেলা করতে হবে। তৃণমূল পর্যায়ে কৃষিসেবা পৌঁছানোর জন্যই এই চেষ্টা।

  • ফেসবুকে আমার বিরুদ্ধে লিখে খুনিদের বাঁচানোর চেষ্টা : মিন্নি

    ফেসবুকে আমার বিরুদ্ধে লিখে খুনিদের বাঁচানোর চেষ্টা : মিন্নি

    অনলাইন ডেস্ক: বরগুনায় রাস্তায় ফেলে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে রিফাত শরীফ হত্যার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সময় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি তাকে বাঁচানোর শত চেষ্টা করেও সফল হননি। মিন্নি ছাড়া কেউ রিফাতকে বাঁচাতে এগিয়ে আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি মিশ্র প্রতিক্রিয়া চলছে। কেউ কেউ এ হত্যাকাণ্ডের নেপথ্যে রিফাতের স্ত্রীর সঙ্গে অভিযুক্ত ঘাতক নয়ন বন্ডের সম্পর্কের দিকটি দায়ী বলে ইঙ্গিত করেছেন। এর প্রতিবাদ জানিয়েছেন নববধূ মিন্নি।

    তিনি বলেছেন, ‘ফেসবুকে আমাকে নিয়ে বিভিন্ন লেখালেখি হচ্ছে বলে আমি শুনেছি। এসব যারা করছেন, তারা সন্ত্রাসীদের বাঁচানোর জন্য আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য করছেন। এই হত্যাকাণ্ডকে সমর্থন করে এরাও খুনের সঙ্গে জড়িত বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী ও এ দেশের মানুষের কাছে আমার একটিই দাবি- যারা এমন আজেবাজে কথা বলছেন, তাদের যেন শাস্তি দেয়া হয়।’

    শনিবার রাত ৮টার দিকে বরগুনা পৌর শহরের মাইঠা এলাকায় নিজ বাসভবনে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

    রিফাতকে ভালোবেসে বিয়ে করেছেন জানিয়ে মিন্নি বলেন, ‘আমাদের বিয়ের বয়স দুই মাস। কিন্তু দুই-তিন বছর আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। আমরা একজন-আরেকজনকে ভালোবাসতাম। বিষয়টি আমাদের পরিবারকে জানালে দুই মাস আগে আমাদের আনুষ্ঠানিক বিয়ে হয়। আমার স্বামীকে সন্ত্রাসীরা চোখের সামনে কুপিয়ে হত্যা করল।’

    নয়ন দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছেন জানিয়ে মিন্নি বলেন, ‘আমি তো আগেই বলেছি- বিয়ের আগে ও পরে নয়ন আমাকে রাস্তাঘাটে বিরক্ত করত। জোর করে আমার রিকশায় ওঠত। আমার সঙ্গে ছবি তুলত।’

    এসব জেনেও যারা রিফাত হত্যায় নয়ন-মিন্নির কথিত সম্পর্ককে দায়ী করছেন, সেসব ফেসবুক স্ট্যাটাসকারীদের উদ্দেশ্যে স্বামীহারা এই গৃহবধূ বলেন, ‘ভাই, আপনারা এসব বাদ দিয়ে একটু খুনিদের ধরতে সহযোগিতা করুন।’

    তিনি আরও বলেন, ‘শুক্রবার বিকালে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব কথা সাংবাদিকদের জানানোর কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে আমি প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করতে পারিনি।’

    নৃশংস এই হত্যকাণ্ডে জড়িত সবার ফাঁসির দাবি জানিয়েছেন আয়েশা সিদ্দিকা মিন্নি।

  • প্রচ্ছদলাইফ স্টাইলস্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়াবেন যেভাবে

    প্রচ্ছদলাইফ স্টাইলস্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়াবেন যেভাবে

    অনলাইন ডেস্ক :

    স্মার্টফোন ছাড়া যেন এক মুহূর্ত চলা দায়।আর ফোন যদি নষ্ট হয় তাহলে তো কথাই নেই। তাই স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করতে হলে তার যত্ন নিতে হবে। বিশেষ করে ব্যাটারি যেন অনেক দিন ভালো থাকে সেভাবে চার্ক করতে হবে।

    সারাদিন ফোন ব্যবহার করতে গেলে তো ফোনের ব্যাটারি টিকে থাকা প্রয়োজন। স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর কিছু নিয়ম রয়েছে। এসব নিয়ম মেনে চললে আপনার ফোন অনেক দিন ব্যবহার করতে পারবেন।

    আসুন জেনে নেই যেভাবে ভালো থাকবে স্মার্টফোনের ব্যাটারি।

    ১. ফোন চার্জে দেয়ার সময় ফোনের সঙ্গে দেওয়া চার্জারটি ব্যবহার করতে হবে।

    ২. ফোনের ব্যাটারি ১০% বা ৫% হলে চার্জ দিন। বার বার চার্জ দিলে ব্যাটারিতে চাপ পড়ে।

    ৩. ফোন সম্পূর্ণ চার্জ হলে চার্জার খুলে ফেলুন।

    ৪. ফোন সারা রাত চার্জে বসিয়ে রাখবেন না। এটি ব্যাটারির পক্ষে ক্ষতিকর ও বিপদজনক।

    ৫. ফোনের ব্যাটারি সেভার নামে অপশন আছে। ব্যাটারি কমের দিকে থাকলে সেই অপশনটি অন করে দিন।

    ৬.ফোনের পর্দার ব্রাইটনেস্ কমিয়ে রাখুন। চোখও ভাল থাকবে ও ব্যাটারিও দীর্ঘস্থায়ী হবে।

    ৭. ফোনের ডেটা প্রয়োজন মতো অন-অফ করুন। এতে ডেটাও সাশ্রয় হবে, ব্যাটারিও ভালো থাকবে।

  • ফেসবুকে বাড়ছে মিন্নি নামের ফেইক আইডি, ছড়ানো হচ্ছে বিভ্রান্তি

    ফেসবুকে বাড়ছে মিন্নি নামের ফেইক আইডি, ছড়ানো হচ্ছে বিভ্রান্তি

    বরগুনায় প্রকাশ্য দিবালোকে স্বামী শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতেই স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে নিয়ে নানান গুজব ছাড়া হচ্ছে বলে দাবি স্বজনদের।

    এরইমধ্যে মিন্নির ছবি দিয়ে নামও ঠিক রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা হয়েছে বেশ কিছু আইডি। পাশাপাশি তথ্য প্রমাণ ছাড়াই নানান অভিযোগ তোলা হচ্ছে, দেওয়া হচ্ছে নানান সংবাদ। যা নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে খোদ প্রশাসনসহ মিন্নি ও রিফাতের পরিবার এবং স্থানীয়দের।

    রিফাতের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন মিন্নিকে নিয়ে তোলপাড় চলছে, তেমনি শনিবার (২৯ জুন) থেকে শুরু হয়েছে নানান ধরনের গুজব ছড়ানো। যারমধ্যে কখনও নগরের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে নয়ন বন্ডকে আটকের গুজব, আবার কখনো সয়ং বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেনকে প্রত্যাহারের খবরও ছড়িয়ে পড়ছে।

    ফলে হত্যাকারীদের গ্রেফতারের থেকেও এসব বিষয় সামনে চলে আসছে, যদিও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এ মুহুর্তে রিফাতের হত্যাকারীদের গ্রেফতারের থেকে কোনো বিষয় নিয়ে ভাবছেন না তারা। তবে কিছু ঘটনার কারণ যে পরবর্তীতে খতিয়ে দেখা হবে তারও ইঙ্গিত রয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

    এদিকে রিফাত হত্যার পর থেকেই জড়িতদের ফাঁসির দাবি জানিয়ে আসছেন তার বাবা-মা, স্ত্রী-শশুরসহ স্বজনরা। মিন্নির মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা বিভিন্নভাবে তার বিরুদ্ধে যে লেখালেখি বা কথা ছড়ানো হচ্ছে, তা সত্য নয়। যারা এ কাজ করছেন তারা হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা করছেন। বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখলে খুনিদের সঙ্গে অপপ্রচারকারীদেরও সম্পৃক্ততা পাবে বলেও আশা করেন মিন্নি।

    মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান, আগে থেকেই নয়ন বন্ড ও তার সহযোগীরা নানাভাবে আমাদের হুমকি-ধমকি দিয়ে আসছিলো। তারা নানানভাবে ক্ষতি করার চেষ্টা করছে, এই নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। মিন্নি একা তার স্বামীকে বাচানোর চেষ্টা করেছে, তারপরও শেষ রক্ষা করতে পারেনি, অল্প বয়সে বিয়ের ২ মাসের মাথায় বিধবা হলো সে। আমরা চাই রিফাতের হত্যাকারীদের ফাঁসি হোক।

    অপরদিকে, মিন্নির স্বজনদের দাবী, নয়ন বন্ড ও তার সহযোগীরা বিয়ের আগে ও পরে রাস্তাঘাটে নানানভাবে মিন্নিকে বিরক্ত করতো। হুমকি-ধমকি দিয়ে জোর করে নানান কাজ করিয়ে নিতো। নয়ন বন্ডদের বিরুদ্ধে আগে থেকেই কোনো প্রতিবাদ করার সাহস ছিলো না করো। তাই মিন্নির পরিবারকেও চুপ করেই সইতে হয়েছে সব।

    বুধবার (২৬ জুন) সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফ নামে এক যুবককে কুপিয়ে জখম করে সাবেক স্বামী নয়ন বন্ড ও তার সহযোগীরা।

    গুরুতর আহতাবস্থায় রিফাতকে প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ওই বিকেল সোয়া ৪ টার দিকে অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের সময় রিফাতের মৃত্যু হয়।

    মৃত্যুর পর রিফাতের বাবা ০০৭ গ্রুপের প্রধান নয়ন বন্ড, রিফাত ফরাজী ও রিসান ফরাজীসহ ১২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

  • নিবন্ধন ছাড়া অনলাইন পত্রিকা ৩০ জুনের পর বন্ধ

    নিবন্ধন ছাড়া অনলাইন পত্রিকা ৩০ জুনের পর বন্ধ

    নিবন্ধন না করলে ৩০ জুনের পর কেউ অনলাইন পত্রিকা চালাতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী ডা. হাসান মাহমুদ। তিনি বলেন, এ পর্যন্ত নিবন্ধনের জন্য

    শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এক প্রশ্নোত্তর ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

  • ছাত্রলীগ-যুবলীগ নেতার ফেসবুক স্ট্যাটাসে নয়ন বন্ড ও রিফাত গ্রেফতারের গুজব

    ছাত্রলীগ-যুবলীগ নেতার ফেসবুক স্ট্যাটাসে নয়ন বন্ড ও রিফাত গ্রেফতারের গুজব

    বরগুনায় স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি নয়ন বন্ডকে গ্রেফতার করা হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএম কলেজের সাবেক ছাত্রলীগ নেতা এবং বাকসুর ক্রীড়া-সম্পাদক ফয়সাল আহম্মেদ মুন্না।

    শনিবার ১১টা ৭মিনিটে তিনি তার ফেসবুক টাইমলাইনে নয়ন গ্রেফতার হয়েছে বলে স্ট্যাটাস দেন।

    তবে পুলিশ বলছে, নয়ন গ্রেফতারের কোনো খবর তাদের কাছে নেই।

    শনিবার ফয়সাল আহম্মেদ মুন্না তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‌‌‌ ‘বরিশালের নথুল্লাবাদ থেকে বরগুনার পৈশাচিক হত্যাকারী নয়ন বন্ড আটক। যারা এই হত্যাকারীদের আশ্রয় দিচ্ছেন তারাও অপরাধী। রাতে নয় দিনের বেলাতেই ওকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়া হোক। যেন সমগ্র দেশের এরকম পিশাচরা সোজা হয়ে যায়।’

    অপরদিকে মেহেদী হাসান অর্নব নামের এক ব্যক্তি তার ফেসবুক টাইমলাইনে লিখেন, ‘ব্রেকিং- বরগুনায় প্রকাশ্যে যুবককে কুপিয়া হত্যা করা প্রধান আসামি খুনি নয়ন বন্ডকে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আটক করা হয়েছে।’

    এছাড়া আরও কয়েকজনের ফেসবুক টাইমলাইনে নয়ন বন্ড গ্রেফতার হয়েছে এমন স্ট্যাটাস দেখা যায়। শনিবার সকাল থেকেই বরিশালে রিফাত হত্যার অন্যতম আসামি নয়ন গ্রেফতার হয়েছে বলে গুজব রটছে।

    সাবেক ছাত্রলীগ নেতার এমন ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে বরিশাল মেট্রেপলিটন পুলিশের কমিশনার সাহাবুদ্দিন খান বলেন, নয়ন বন্ড গ্রেফতারের কোনো তথ্য আমাদের কাছে নেই।

  • ‘০০৭’ গ্রুপের ভয়ঙ্কর যেসব অপারেশন

    ‘০০৭’ গ্রুপের ভয়ঙ্কর যেসব অপারেশন

    বরগুনার রিফাত শরীফ হত্যা মিশন পরিচালনা করেছে ০০৭ নামের একটি গ্রুপ। এ গ্রুপটির নামকরণ করা হয়েছিল জেমস বন্ড সিরিজের ০০৭ নামের সঙ্গে মিল রেখে। বন্ড গ্রুপের প্রধান হলো নয়ন বন্ড। আর তার সহযোগী রিফাত ফরাজী সেকেন্ড ইন কমান্ড হিসেবে গ্রুপটি পরিচালনা করতো। এদের ফেসবুকভিত্তিক একটি ম্যাসেঞ্জার গ্রুপে রিফাত শরীফকে হত্যার পরিকল্পনার নির্দেশনা দেয়া হয়। ম্যাসেঞ্জার গ্রুপে নির্দেশনা সম্বলিত কয়েকটি স্ক্রিনশট ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

     

    এতে দেখা যায়, ঘাতক রিফাত ফরাজী আগের দিন রাত আটটার দিকে ম্যাসেঞ্জার গ্রুপে ০০৭ গ্রুপের সদস্যদের সরকারি কলেজের সামনে থাকার নির্দেশ দেয়। এ সময় নামের প্রথমে গড়যধসসধফ ও সাগর নামের একজন কোথায় থাকবে জানতে চায়।

    রিফাত ফরাজী তাদেরকে বরগুনা সরকারি কলেজের সামনে সকাল ৯টায় থাকতে বলে। রিফাত গ্রুপে দায়ের ছবি দিয়ে বলে, পারলে এইটা নিয়া থাইকো। গড়যধসসধফ জবাবে ‘দা নিয়ে থাকবো’ বলে জানায়।

    অনুসন্ধানে জানা যায়, নয়নের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ০০৭ নামে একটি গ্যাং গ্রুপ কলেজ রোড, ডিকেপি, দীঘির পাড়, কেজিস্কুল ও ধানসিঁড়ি সড়ক এলাকায় তাণ্ডব চালিয়ে আসছে। গ্রুপের সদস্যরা ০০৭ কে সংকেত হিসেবে ব্যবহার করত। ঘাতক নয়নের মোটরসাইকেল বাড়ির দেয়ালে ০০৭ বন্ড লেখা থাকতো।

    এই গ্রুপ বরগুনা শহরের কেজিস্কুল, ক্রোক ও ধানসিঁড়ি এলাকায় বিভিন্ন সময়ে নানা অপরাধ কর্মকাণ্ড ঘটায়। বিশেষ করে পলিটেকনিক কলেজে অধ্যয়নরত ছাত্রদের মেসে এরা নিয়মিত হানা দিয়ে মুঠোফোন কেড়ে নিয়ে টাকা-পয়সা আদায়, ছিনতাই, ধানসিঁড়ি এলাকায় একসঙ্গে ঘুরতে যাওয়া ছেলে-মেয়েদের অপদস্ত করে টাকা আদায়সহ বেশ কয়েকজনকে মারধর করতো বলে অভিযোগ পাওয়া যায়।

    এর মধ্যে ২০১৭ সালে রাকিব নামের এক কিশোরকে কুপিয়ে যখম, পরের বছর ক্রোক এলাকার ফারুক পিয়াদার ছেলে জীবনকে কুপিয়ে জখমসহ বেশকিছু ঘটনার সঙ্গে ০০৭ গ্রুপের সম্পৃক্ততা ছিল। এসব কাজে নয়ন সরাসরি অংশ না নিলেও তার নির্দেশনায় রিফাত ফরাজীর নেতৃত্বে গ্রুপটির সদস্যরা এসব অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতো। আর গ্রুপের নেতা নয়ন বন্ড মূলত মাদকব্যবসায় জড়িয়ে পড়ে। এছাড়া মোটরসাইকেল ছিনতাইয়ের সাথেও গ্রুপটির সম্পৃক্ততা ছিল।